রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বস্তুত পাগলের কথা পাগলেই বোঝে

ইলেকশন অভূতপূর্ব একটা অশীতিপর অর্বাচীন অবোধ রাজনৈতিক অকাট দের সংঘবদ্ধ সহাবস্থান। আজকাল আমার মনে হয় so go বাংলা শব্দটা এদের জন্য যথেষ্ট নয়। লজ্জাহীন, বেহায়া, গাধা, ছাগল, আবাল কোনো শব্দই এই মানুষের নামে পাশে থাকা উচিৎ নয়।
ইংরেজিতে একটা সুন্দর শব্দ আছে রাস্কেল।
না এটাও নয়।
কি ভাষায় গালি দেওয়া যায় ভাবতে ভাবতে ঘুমিয়ে পরেছিলাম।
একটু পাঁঠার মাংস সেদিন পেটে পরেছিল।
ওই কাটা পাঁঠাটা পেটের ভেতরে গোস্তা গুস্তি করে একটা স্বপ্ন দেখালো। বললো এদের বাপের বেজন্মা বলুন।
পাঁঠার বুদ্ধি নিয়ে চললে হবে?
ঘুম ভাঙতেই বুঝলাম পেটটা ফুলে ফাঁপ।
অর্থাৎ হজমে ব্যাঘাত ঘটেছে।
ফলে এই সব আজে বাজে কথায় মন মেতেছে।
বায়ু ত্যাগ করতে গিয়ে পায়ুপথ ঘর্মাক্ত হয়ে পরলো।
এরপর আর সে বাতকর্মে সক্রিয় হয় নি, পাছে প্যান্ট ভিজে যায়।
নতুন সমাজ পরিবর্তনের প্রক্রিয়া ঠিক এই রকম।
শারীরবৃত্তীয় কান্ডে আধুনিক রাজনীতি লঙ্কা কান্ডের কাছে নস্য।
এই একটু মদ, একটু মাংস, একটু মহিলা, একটু মানি, একটু মার্ডার, একটু ধর্ষণ, একটু অবৈধ সম্পর্ক।
এই কদিন আগে কিষ্কিন্ধা নরেশ এসেছিলেন।
তিনি বললেন আধুনিক যুগের হনুমান আমার চোখে জল এনেছে।
বালি মরে গেছে। গুহ্যদ্বারে তীর মেরেছে বিনা কারণে।
কে মেরেছে এই তীর?
অতীতে বলা হত বাতকর্ম অধুনা এর নাম হয়েছে পাদ।
গুছিয়ে পেদে নিয়ে পদা বললো অসংখ্য মূর্খের প্রয়োজনে একটা আকাট খুঁজে পেয়েছেন বাল্মীকি।
একদিকে বাল অন্যদিকে মিকি মাউস।
আধুনিক জীবন বৃত্তান্তে এই বিষয়টা প্রণিধানযোগ্য।
গ্যাস বেলুন পিছনে লটকে দিয়ে মানুষকে উড়তে বলেছে এই আধুনিক যুগের অশিক্ষিত সম্প্রদায়ের লম্পট।
সারবত্তা বুঝতে পেরেছে দরিদ্র মানুষ, মূর্খ মানুষ।
শিক্ষিত হোক বা মূর্খ হোক, মানুষ যেমন মানুষ, পাগল তেমন পাগল।
এবার একটা পাগলের গল্প লিখবো।
আস্তাকুঁড়ে থাকা মানুষের সাথে একাত্ম হয়ে ফুটপাতে রাত কাটায় একটা পাগল। এই পাগল ফুটপাতের বাসিন্দাদের খুব প্রিয়।
মাথার চুল যেমন জট পাকানো,হাতের লাঠিটাও লাল।
শরীরের প্রতিদিনের তেল ওই লাঠিটা গায়ে মাখে।
ফুটপাতে শুয়ে থাকা যুবতীর পেটে কি ভাবে বাচ্চা আসে সে জানে।
অনেক কিছু সে দেখেছে কিন্তু ওই মানসিক ভাবে অবসাদগ্রস্ত যুবতী যেদিন প্রেগনেন্ট হলো সে আর স্থির থাকতে পারে নি।
সে বলেছে পাগলীর গর্ভে যে সন্তান জন্মাবে সে ভোটাধিকার পাবে কি? পাগলের প্রলাপ কে শুনবে?
বস্তুত পাগলের কথা পাগলেই বোঝে।




শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

শূন্য

অভয় দিচ্ছি, শুনছ না যে, ধরব নাকি ঠ্যাং দুটো? 

পা নয় এখন কান দুটো নিয়ে মানুষ ভাবছে। থাকবে তো এই কান কানের কাছে। থাকবে তো এই মাথা মাথাতে? সর্বশিক্ষা একটা সামাজিক প্রকল্পকে মাটিতে মিশিয়ে দিয়ে নতুন একটা প্রকল্প এসেছে সমাজব্যবস্থায়।

শিক্ষা চুলোয় যাক, সয়াবিন আর ভাত পরুক পাতে। দোল দূর্গোৎসব দেখে এক পিস অনিশিক্ত ভ্রূণ অথবা ওই ভ্রূণ শেষে পরে থাকা বুড়ো দেহটার একটা টুকরো।

যোগ বিয়োগ বিষয় শেখাটা গোল্লায় গেছে কারন দোয়াত আছে, কালি নাই। কালি না থাকলেও কালী আসেন, দুগ্গা আসেন, কার্তিক, গণেশ, বিশ্বকর্মা কেউ বাদ যায় না। অধুনা আবার হনুমান জুটেছে।

সরস্বতীও না আসা নন। খিচুড়ি, ফুলকপির তরকারী বড় দরকারি। শেষ পাতে একটু ওই টমেটোর চাটনী। এটাই বিদ্যা শিক্ষার মহতি পরিবেশ।

এরপর?

আছে আছে অনেক কিছু আছে ঈশ্বরের দয়ায়। যেমন, সঙ্গীতের সুরে 'বছরে তিরিশ বার চিত্রাঙ্গদা আর শ্যামা পাপমোচনের অশ্রু মোচন। আছে মৃত দূর্গার শরীর প্রদর্শন, আছে শান্তিনিকেতনে যা আজ পরিত্যাজ্য সেই পৌষ মেলা এই বিদর্ভ নগরে। আছে কংক্রিটের জঙ্গল সমস্ত তীর্থক্ষেত্রে, আছে স্কাই ওয়াক, পরিত্যক্ত জেলখানার মধ্যে স্বাধীনতা সংগ্রামের কৃতি মহা জীবনের প্রদর্শন, আছে কোলকাতার কেন্দ্র বিন্দু অথবা খাল ও গঙ্গার পারে পরিস্রুত দেহব্যবসা। আর আছে মোবাইল ফোন নির্ধনের ধন। শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, অনর্থ, বিজ্ঞান, অবিজ্ঞান, অপবিজ্ঞান, যৌনতা, যোগ, ডিজিটাল দুনিয়া, ইতিহাস, বিকৃত ইতিহাস, ওষুধ-বিষুধ, বলদামো, বদলানো, বেল্লিক ইত্যাদি সহ কি নেই সেখানে।

কি নেই সেখানে?

সেখানে ' হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা' নেই দীপক রাগের অগ্নিস্ফুলিঙ্গ। নেই শাঁওলির নাথবতি অনাথ বধ, নেই উৎপলের আজকে শাজাহান। নেই ট্রাম আছে ট্রাম্প।

হায়রে, অমরাবতীর মর্ত্য প্রতিমা। বেশ আছো এই সবের সাথে। তেত্রিশ কোটির সাথে ঠিক যেমন ছিলেন, দেড়শ কোটির সাথে তিনি একদম সমমেলে বাজছেন।

এ দেশে শত সহস্র ধর্মগুরু আছেন, অন্য দেশে পোপের পরে পোপ আছেন, আছেই ঈদের চাঁদ দেখতে পাওয়া মৌলভি। 

সেই কথাটা বড় সুন্দর। 'বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও।' 

কত উঁই বাড়লে একটা উঁই এর ঢিপি তৈরী হয়? ইতিহাসের সমস্ত সম্পদ দীর্ণ বিদীর্ণ করতে কত উঁই প্রয়োজন? 

হিসাব কষছে এই আধুনিক সভ্যতা। সে দেখেছে উল্লম্ব সভ্যতার বিকাশ। দেখেছে নিজের বর্বর চেহারা। বুঝেছে শিক্ষা তার শত্রু। আসলে এই নির্বোধের দল যেটা বুঝতে পারেনি সেটা তার নিজের শিক্ষাগত যোগ্যতা। AI এই সব নিয়ে আলোকপাত করে না। কারণ সে ওই বর্বরদের গর্ভে জন্মেছে। 

সমাজ ব্যবস্থা একটু ব্যাতিক্রমী। স্টমাক জীবনের প্রধান প্রতিপাদ্য।

স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু তার নিজের। সেখানেই সৃষ্টি, সেখানেই ধ্বংস। 






মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

হে মধুসূদন!

আবাল শব্দের অর্থ কি?
শব্দটা খুব অর্থবহ। 
নির্মলেন্দু চৌধুরী একটা বাহ্যিক উপমা দিয়েছিলেন তার গানে।
লিরিক্স টা ছিলো,
দুধেল গরু কিনেছিলেন,
বাড়িতে এনে তিনি দেখলেন এঁড়ে।
সঙ্গীতের সাথে সমমেলে তিনি সুর ও মূর্ছনা দিয়ে বললেন আবাল।
মানুষ বুঝেছে এই শব্দ, এই সুর, এই সুন্দর পল্লী গান।
একটা প্রবাদ আছে এই বাংলায়।
' শত পুত্র কন্যা সম যদি পাত্রে পরে।'
এটা রাজ রাজার কথা।
আরো কিছু তিনি বলেছেন।
কি বলেছেন?
গন্ড মূর্খ যায় কাছা দুলাইয়া।
এটা সেকালের ব্যাপার। একটু একাল দেখতে হয়।
এটা ধূর্ত শিয়ালের সময় সঙ্গে আছে কুকুর।
কুকুর যমের বাহন। সে তার খাতার দিকে তাকায় আর মুচকি হাসে।
নক্ষত্রের যুদ্ধে সে ছিলো না।
সে শুধু নক্ষত্রের রাত বিরেতের শব্দ শুনে চিৎকার করতো।
আর এখন?
এবার শিয়াল দেখলেই সে তাড়া করে, ধরতে পারে না।
ধূর্ত শেয়াল দৌড়ে পিছিয়ে পরে, অবশেষে সে বাৎকর্মে মত্ত হয়।
এই দুর্গন্ধ ঠিক সুনামির মতন।
যম, যমের বাহন তো কোন ছাড়।
এই ধূর্তের শেষ প্রচেষ্টাই এই আধুনিক রাজনীতি।
যমরাজকে কে হার মানাবে?
যম রাজ্যে এখন চলছে পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ আর আলুভাজা।
স্বর্গরাজ্যে চলছে আলুপোস্ত আর বেগুন ভাজা।
মর্তে এসব ব্যাকডেটেড।
এখানে বিরিয়ানি আর কাবাব।
বড় সুস্বাদু।
এটা শৃগাল যেমন ভালোবাসে ঠিক তেমন কুকুর।
এবার এসেছে একটা ধর্মের ষাঁড়।
খায় দায় মন মেদায়।
বাপের পরিচয় নেই এমন অনেক ষাঁড় আছে।
মা এর পরিচয় নেই এমন আবাল লক্ষ বছরের ইতিহাসে কেউ নেই।
বেশোর কাঠ চেনেন?
বৃষ উৎসর্গ করে তাকে রাস্তায় ছেড়ে দিয়ে একটা কাঠে তার প্রতিকৃতি, পুষ্করিনীর পাশে পুঁতে রাখা হয়।
এখানে সেই পরিচয়ও অস্তমিত।
বৃদ্ধ শৃগাল এই সব বেশ বোঝে।
সমগোত্রীয় বুঝতে পেরে সে এক পা এগোয় এক পা পিছোয়।
জনগন হাসতে হাসতে শেষে ভেবেছে, একবার এই বুড়ো শিয়ালকে দেখতে হবে।
একটা পুরানো নাটক আজকে আমাদের দেখতেই হবে।
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।



মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মানুষ কথা বলবে কবে?

নগ্ন ছবি নিয়ে আলোচনা সভায় এসেছেন দুজন মহিলা।
একজন কণিকা। তিনি নারীবাদী।
অন্যজন তানিশা। তিনি নির্ভীক সমাজকর্মী।
শুরু হলো আলোচনা, সমালোচনা।
তানিশা বলেছে রাস্তার পাশে, কোল্ড মিডিয়ায় অথবা লাইভ মিডিয়া এখন শুধু শরীর দেখিয়ে মার্কেটিং করে।
সে বলেছে ব্রা থেকে বিচালি,
লাল দন্তমঞ্জন থেকে কোলগেট,
কামসূত্র থেকে মঙ্গলসূত্র সর্বত্রই।
তিনি আরো বলেছেন,
জুয়েলারীর ব্যাপারেও একেবারে একই।
বলেছেন জাঙ্গিয়াটা বাদ দিলে সর্বত্রই শুধু নারীদেহ।
কেন এমন হয়?
একটু থেমে তিনি বললেন,
একটু ভুল হয়েছে আমার।
আজকাল জাঙ্গিয়াতেও এনারা আছেন।
নাকের কাছে নিয়ে গন্ধ শুকতে দেখাটা বাস্তবতা।
আরো একটু এগিয়ে তিনি বললেন,
কাউ মিল্কের হলুদ সর পরা নিয়ে।
তার কাছে এটা খুব নষ্টালজিক।
সেখানে তিনি একজন মা এর হাতের স্পর্শ দেখতে পেয়েছেন।
কণিকা একটু মুচকি হাসছিলেন প্রথমে।
মাঝখানে একটু লজ্জা পেয়েছেন।
শেষে তিনি তানিশার মাথার চুলের দিকে তাকিয়ে থাকলেন।
এরপর নিজের চুলে হাত বোলাতে বোলাতে এক ঢুক জল নিলেন।
উল্কি এখন দেহের সম্পদ।
যত আঁকবে যেখানে আঁকবে ততই সুন্দর তুমি।
হাত, বুক কোন ছাড়! আজকাল পশ্চাৎদেশে প্রজাপতির উল্কি, স্তনে একটু অন্যধরনের বিষয়, টাক পরা কপালে এক গুচ্ছ চুল।
আরো কিছু আছে বাকি, আছে বাকি শেষ বজ্রপাত।
কমোডে বসে আছেন ধূর্জটির নব বধূ পরনে ঢাকাই শাড়ি কপালে সিন্দুর।
শুধু লালবাবা পাল আর গুটখা তে আছে দুজন সিদ্ধ পুরুষ।
কাঁচুলির আড়ালে আরো দুজন এখন নিত্যনৈমিত্তিক।
একজন ধুঁয়া দেখেন, অন্যজন নাকে নথ দুলিয়ে গ্রামীণ মহিলাদের বিপথে আনতে লাখ টাকার লোভ দেখান।
কেমন এই নারীবাদ?
জীবনানন্দ এরপর আর বণলতা সেন কে দেখবেন কি?
কে জানে?
একটা গান লেখো আমার জন্য, এমন লিরিক্স কে লিখবে।
তবে বনে ফাগুন মনে আগুন, এটা থাকবে।
এটা অকৃত্রিম।
এটা ঠিক মুসাম্বির রসের মতন।
তিনি শেষ করলেন কাব্যের সাথে।
সেখানেই এক চিত্রাঙ্গদা।
একজন বললেন বিন্দু বড়ো কষ্ট।
কষ্ট কিসের?
এই কেষ্ট বিষ্টুর সমাজে এটা ঠিকঠাক।
তাহলে বেঠিক টা কি?
কণিকা শুধু শুনছিলো। আনমনে নিজের দিকেও সে তাকিয়েছেন।
তিনি দেখেছেন তিনি অত্যন্ত প্রাণোচ্ছল, ইংরেজি শব্দে বলা হয় সেক্সী।
এজন্যেই কি নবকুমার সভা বন্ধ হয়েছে?
এজন্যেই কি নবকুমার আজকাল আর কাষ্ঠ কে কাঠ বুঝে আর আকাঠ হতে চায় না?
নির্বোধ কি বলে এটাই এখন প্রাসঙ্গিক।
অডিয়ান্সে  একজন শিক্ষক ছিলেন, তিনি যৌন শিক্ষা বিষয়ে স্টুডেন্টস সম্প্রদায়ের কাছে পরিচিত।
তার ক্লাসে কখনো কখনো ছাত্র- ছাত্রীরা, বিশেষত ক্লাসিক্যাল ছাত্ররা প্রশ্ন করে। তারা জানতে চায় এই শিক্ষা অর্জন টা কিভাবে হয়েছে।
কখনো উলঙ্গ ভাবে তারা বলে কুকুর, বিড়াল, গরু ছাগল অথবা তার পিতা, পিতামহ এই শিক্ষা কিভাবে পেয়েছিলেন?
মৃদুমন্দ হাসির সাথে ক্লাস চলে।
ক্ল্যাস হয় না বরং মজা মজা মজা রে গানটা বেজে চলে স্কুলের রুমে।
এটাই তার অভিব্যক্তি।
এরপর শুরু হয় কণিকার কথা।
কথা নয় বাক্য।
তিনি বলেন, যারা শুধু নারীদেহ দেখেন তাদের নতুন করে কিছু শেখানো সম্ভব নয়।
যারা সৌন্দর্য নিয়ে ভাবেন তাদের জন্য কিছু বলতে চাই।
তিনি বললেন, কৃষ্ণকলি কথাটার মধ্যে যেমন সৌন্দর্য আছে ঠিক তেমন প্রকৃতিও আছে।
কে কোন রূপে তাকে দেখছেন, সেটা তার অনুভব।
তিনি বলেন এই শারীরবৃত্তীয় বিষয় নিয়েই আমরা প্রতিদিন প্রতিনিয়তই উদ্বিগ্ন।
শুধুই কি শরীর নিয়েই উন্মত্ত পুরুষ?
তিনি বললেন জন্মদাতা না থাকলে মৃত্যু মিছিলের শেষে পরে থাকত কিছু পরিত্যক্ত পুরুষ ঠিক সূর্যের মতন।
অডিয়েন্স থেকে একজন দাঁত বার করে বললেন,
সকল শক্তির উৎস নিয়ে এ কেমন বিদ্রুপ?
নির্ঘাত কর্ণ কুন্তী সংবাদ।
কণিকা এই মূর্খের প্রশ্নে কোনো উত্তর খুঁজে পায় নি।
শুধু নিজের দিকে তাকিয়েছেন আর ভেবেছেন।
ভেবেছেন সত্যিই তো কপালের সিঁদুর কেন আজ টিপ?
ওষ্ঠ কেন রাঙায়িত?
ভেবেছেন কেন এই নারী দেহের খোলামেলা অবস্থান?
ভেবেছেন ইউরোপীয় সভ্যতার কথা।
মনে হয়েছে এটা জান্তব।
তানিশা দেখছিলেন, তিনি হাত বাড়ালেন।
বললেন সভ্যতার সংকট এই প্রথম নয় বরং এই সংকট সভ্যতার শুরু থেকেই অঙ্কুরিত। আজ এটা একটা মহীরুহের পর্যায়ে পৌঁছেছে শুধু অর্থের প্রয়োজনে।
অর্থই অনর্থ এটা নিপাতনে সিদ্ধ।
এখানেই নারী আজ নারী নয়, নারীবাদ নপুংসক এর বিরুদ্ধে অসংগঠিত ইলোপ।
এটাই মা এর কাছে মাসীর গল্প।
এটার সাথেই আপোষহীন যুদ্ধে ব্যাপ্ত পুরুষ।
এখানেই রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র।
এখানেই শরৎচন্দ্র, এখানেই রবীন্দ্রনাথ।
এখানেই চিত্তরঞ্জন, নেতাজি সুভাষ।
এখানেই লিঙ্কন, মার্ক টোয়েন।
এখানেই গোর্কি।
এখানেই শেষ হয়ে যায়, বিচিত্র বীর্যের বংশ।
এখানেই শুরু হয় একটা ভাব, একটা ভাবনা।
একটা অর্ধ সত্য ফ্রয়েড।
মানুষ ভাবতে জানে, তাই সে এগিয়ে চলে।
এটাই আসলে পুরুষ আর স্ত্রীর সঙ্ঘবদ্ধ সহাবস্থান।
একটা ছেলে প্রথমে কাঁদলো, এরপর একটা মেয়ে।
এরপর তারা দুজনে দুজনকে খুঁজে পেলো।
রসায়নের ছাত্র সাগ্নিক একটা সোডিয়াম এর টুকরো জলে ফেলে দিলো। 
সবাই দেখলো আগুন আবিষ্কার এই আধুনিক যুগে।
এরপর সাগ্নিক একটা প্রবন্ধ লিখলো।
বিষয়, আগুন আবিষ্কার।
এরপর একটা সিগারেট জ্বালালো।
সেটা জ্বললো ঠিক সন্ধ্যা বেলার ধূপের মতন।
এর পরে শুরু হলো ভেজাল খাওয়া।
জল মেশানো মানেই তো ভেজাল।
শরীর হয়ে উঠলো চনমনে। মন হয়ে উঠলো মেদুর।
সুদূরের সাথে একটা অভিনব আলিঙ্গন।
শুরু হলো একজন সাধারণ রূপ দেখা।
মন্দ ভালোর বিচার নং।
শুধুই রূপ আর অরূপ।
এরপরে অনেক রকেট আকাশে উড়িয়েছে সে।
সেখানে শুধু বারুদের গন্ধ।
এখন শুধু ফেরবার পালা।
প্রথমে তানিশা, পরে কণিকা।
শুরু হলো শরীর বাদ দিয়ে সভ্যতা।
শুরু হলো ব্যবসার উলঙ্গ প্রতিকৃতি।
হাতে কলমে যারা বেঁচে থাকতে পারে নি তারা বুঝতে পারলো,
ওই নরদেহের কথা।
শোনা যায় আজকাল গাই বাছুর জন্মানোর পর থেকেই প্যান্ট পরতে শিখেছে।
মানুষ কথা বলবে কবে?

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নিজেকে খুঁজি

সন্ধ্যায় প্রদীপ হাতে নিয়ে মা চলেছেন তুলসী তলায়। সেখানে আলো না জ্বালালে সন্তান অসুখী থাকে। সুন্দর একটা সংস্কার।
অনেক মধু আছে সেখানে।
তার ছেলেটার নাম কবীর।
কবিরের কথা তার মা এর খুব পছন্দের।
তিনি ঈশ্বরে বিশ্বাসী আর এই কবীর তার কাছে একজন যথার্থ ঈশ্বর।
তিনি ধ্রুপদী শিক্ষায় শিক্ষিত।
কথা তার কাছে কথামৃত সুদূর অতীতে।
আর ভাষা তার কাছে শুধুমাত্র ভাব প্রকাশের অবলম্বন।
আরো আছে।
লয় আছে, তাল আছে , সুর আছে, আর আছে কথা।
ভাবটা তার মনে প্রধান বিষয়।
এখানেই যত অভাব।
কবীর তখন ক্লাস এইটে পড়ে।
অঙ্ক কষে বিস্তর অত্যন্ত ভাবলেশহীন ভাবে।
সেখানে ত্রিভুজ, চতুর্ভুজ, রম্বস, ট্রাপিজিয়াম।
সেখানে a, a+b, (a+b).(a+b)...... আরো অনেক কিছু।
মা তাকে বলেন, তোর নামটা খুব ইচ্ছে হয়েছিল তোর জন্মানোর দিন।
মনে হয়েছিল ছেলেটা আমার বলবে,
'তুমি আমায় কোথায় খুঁজে বেড়াচ্ছো?
আমি তো তোমার কাছেই আছি।'
যৌবন চিরাচরিত ভাবেই ব্যাতিক্রমী।
ফাল্গুনের হাওয়া যেমন আরামের, পাতা খসে পরাটা ঠিক তেমন নয়।
গাল ভরা দাড়ি আর মাথা ভরা চুল, কাঁধে একটা সেকেলে ব্যাগ নিয়ে সে পড়ে আর পড়ায়।
অবকাশে একটু অন্যরকম।
রাজপথ ছেড়ে একটা ছোট্ট গলি।
অনেক কাল আগে তার পরিচয়।
সেখানে গুটি গুটি পায়ে সে যায়।
শুধু যাওয়া নয়, খোঁজা।
রোজ সেখানে যাওয়াটা তার অভ্যাস। রোজ খুঁজে না পাওয়াটা তার আনন্দের।
সে ভাবে পথ চাওয়ার থেকে বেশি আনন্দ পথ পাওয়াতে নেই।
কবীরের মা চলে গেছেন।
তুলসী তলাও নেই।
সেই পুরানো গলিটা আজও আছে।
কবীরের ইচ্ছে হয় সেই গলিতে পা রাখতে।
তেমন এখন আর হয়ে ওঠে না।
সময়ের সাথে সেও এখন বড় ক্লান্ত।
ক্লান্ত শুধু বয়সের ভারে।
গলিটাও একটু বদলেছে, সেখানে এখন আর জল জমে না।
ব্যাঙ ডাকে না।
সামান্য আধুনিক হয়েছে ওই গলিপথ।
আকাশচুম্বী না হলেও অনেক মানুষের সমারোহ।
শুধু খোঁজ নেই তার।
এখন কবীর আর যায় না।
সে যেমন মা কে খোঁজে তুলসী তলায় ঠিক তেমন খোঁজে কোন একজন কে।
কিছুই সে পায় নি।
এখন সে শুধু নিজেকে খোঁজে।