মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

শেয়ালের স্বপ্ন

এই আমি কোন আমি, আমি জানি না। যেটা জানি ভোলানাথ বাবার নাম আর মা এর নাম দয়াময়ী। 
এই আমি আর আমিতে নেই; এই আমিত্ব, স্বত্ব-স্বামীত্ত্ব ছাড়াও যে প্রভুত্বে এই সরকারি জীবন যাপন সেটা ঠিক কলেবরে হাঁ হুজুর কথা বলার মতন।
সেই সেদিন হুজুরের কথায় কান বার করে ঘোমটা টেনে মম বঁধূ গিয়েছিলেন কোনো এক মদীনায়।  বেশ এক মর্মস্পর্শী বিষয় আশয় দেখে কেঁদে কুঁদে ফিরেছিলেন এই অতল ব্যাপ্ত অসার একটা ব্যাক্তি নিরপেক্ষ সংসারে।
বিপর্যয় আসে নি, এসেছে একটাই গানের কলি সেটা এরকম। " কোন সে আলোর স্বপ্ন?"
কাঞ্চনজঙ্ঘা শব্দের অর্থ যেমন ঠিক তেমন উত্তর এলো। কে, কেন, কখন এই অর্থ নিয়ে নানান রূপকল্পের সাথে যুক্ত সেটা বোঝা গেলো না। যা বুঝতে একটুও সময় লাগে নি সেটা ঠিক শুরুর শব্দের মতন।
হায়রে ভোলানাথ আর হায়রে মা দয়াময়ী।
হাজারো খোজ খবরের শেষে জানা গেছে কৈলাশ পর্বত এর শিখরে তাদের পুরানো ডেরায় এখন তেনারা দিব্য আছেন। 
তারা বলেছেন দয়া বিষয়টা শারীরিক নয় মানসিক। একটু এর উর্দ্ধে উঠে ভোলানাথ বললেন তিনি গাঁজা সেবনের অনেক আগেই বিদগ্ধ নগ্ন রূপের পরিচয় দিয়েছেন আর দয়াময়ী এই দয়াময় এর বুকের নগ্ন শরীরে দাড়িয়ে পাঁঠা বলি হওয়ার পরে যেভাবে জীভ টেনে বার করে ধৃত ও মৃত পাঁঠার রক্তের স্বাদে সন্তুষ্ট হয়েছেন বলে প্রচারিত হয়ে আসছে এতকাল ধরে তার সঙ্গে তাঁর বৈরিতা সেদিনও ছিলো এবং আজকেও আছে।
সভ্যতা তাকে প্রশ্ন করলো এই নগ্ন নারী কি কারনে তব বক্ষে সেই সেকালে পা তুলে দিলো? বললো শ্মশানের মৃত মানুষের দেহ যখন জ্বলছে তখন কেন এমন ড্রাগ তোমার প্রয়োজন হলো।
কুলুপ আঁটা ঠোট দুটো এই প্রথম আপ ডাউন করলো। শব্দ তৈরী হলো সেই কারনেই। 
তিনি বললেন ওরে মূর্খের দল সভ্যতার লড়াই তোরা বুঝবি কবে?
শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের সহাবস্থান এই চলমান যুগে অন্তর্হিত । অথচ কতিপয় স্বঘোষিত উদ্বায়ী শিক্ষিত মানুষজন শুধু ঠোঁট নাড়িয়ে চলেছে।
এই দ্রাবিড় সভ্যতার কথা নতুন ভাবে জানাতে ইচ্ছে হয়েছে আজ। বাকিটা ওই সো কল্ড আর্য সভ্যতা।
কারন আর্যদের মধ্যেও অসভ্যতা ছিলো না। তা না হলে ভোলানাথ এর বুকের উপর দয়াময়ী?
এই আধুনিক যুগে কিছু মানুষ আছেন যারা জৈবিক জীবনের সাথে এই বিষয়টি ভাবেন।
আমার মতে এরা বৃহন্নলা থেকেও অধম। লৌকিক আচার বিচার দূর অস্ত, শুধু নিজের ক্লেদাক্ত জিবন বোধ তাদের কাছে পাংক্তেয়।
হল কর্ষন করেননি যে বলরাম তার কাঁধে হাল দেখে যে কষ্ট হয় সেই কষ্ট বিলম্বিত হয়েও বেশ শক্তিশালী হয়েছে ওই একটা সুদর্শন চক্রে।
এটা চক্রই বটে। কোথায় কাকে কিভাবে গুলিয়ে দিয়ে দাঁত বার করে আবার একটা ওই বৃন্দাবন নাম ভূমিকা নয় প্রকৃত বৃন্দাবনে মুরলী বাজিয়ে যারপর নাই বিনোদন অথবা আধুনিক প্রজন্মের কাছে দৃশ্যত সুস্থ স্বাভাবিক এক মানবিক জীবন বৃত্তান্ত দেখিয়ে এই কলির কেষ্ট হয়ে, ভোগ বিলাস বুঝিয়ে ব্যাধের তীরে মৃত্যুর পথে পৌঁছে বিসদৃশ বিষয়কে সুদৃশ্য করে নিরবে নিভৃতে ঈশ্বর হয়ে ব্যাভিচারের পথ দেখিয়ে বিন্দাস পার পাওয়া যায় এটা তার জীবন বোধ থেকেই মানুষ শিখেছে। 
আজকের এই সভ্যতা সেই বিষয়ের প্রতিভূ।

না বিচার নয় শুধু একটু মিলিয়ে নেওয়া, একটু অতীতের সারবত্তা  ফিরে দেখা, একটু কাল্পনিক চরিত্রায়ন বাস্তবায়ন দেখে প্রশ্ন করা, একটু শিক্ষা অশিক্ষার হাইব্রিডাইজেসন, একটু জিলিপির প্যাচের মধ্যে আশ্রিত মধুরস সংগ্রহ এব্ং সভ্যতার অগ্রগতির ভ্রান্ত ধারণা ও মূর্খতা নিয়ে যৎসামান্য বক্তব্যে এ যুগের সমাজ পরিবর্তক নামধারী কতিপয় ন্যায়ের নামে অন্যায় প্রতিষ্ঠা করা ব্যাক্তিত্বের পরিধান খুলে নেওয়ার প্রাথমিক পদক্ষেপ।
আসলে ভারতের মতন এক বহুজাতিক দেশে এই সর্বনেশে কাজকর্ম সাময়িক সফলতা পেলেও সূদূর ব্যবস্থা এটাকে পয়ঃপ্রণালীর তে ফেলে সেই দুর্গন্ধযুক্ত স্রোতে ডিকম্পোজ্ করে মাটিতে মিশিয়ে দেবে এটা সত্য।
লক্ষবার মিথ্যার চর্চা মিথ্যা কে সাময়িক ভাবে সত্যে পরিণত করলেও বাস্তবতার নিরিখে মিথ্যা মিথ্যাই থাকে আর সত্য তার নিজের স্বাভাবিক গতিতে সামাজিক পরিসরে গ্রহণযোগ্য হয়ে ওঠে।
কথিত আছে কোনো এই দেশের এক রাষ্ট্র নায়ক ছাগল বগলে নিয়ে ঘুরে বেড়াতেন। তার ছাগ দুগ্ধ বড়ো প্রিয় এ কথা কথিত হয় নি। সেখানে সার্বিক শারীরবৃত্তীয় বিষয় আশয় স্থান পেয়েছে। অ্যাস ইফ যেন মৃত্যু আটকাতে কোরামিন পকেটে নিয়ে চলেছেন সর্বাধিনায়ক। অতঃপর যা যা না হওয়ার মতন সেটাও হতে থাকলো। তার চতুর্পাশে ঘিরে থাকা সেমি রাষ্ট্র নায়ক অথবা ন্যানো রাষ্ট্র নায়ক সকলেই শুরু করলেন ওই কোরামিন জাতীয় কিছু দ্রব্য সঙ্গে রাখা। উদাহরণ স্বরূপ কারোর কাছে হাভানা চুরুট, কারোর কাছে আবার মৃতসঞ্জীবনী, এছাড়াও হোমিওপ্যাথি শাস্ত্রে ঘোষিত অ্যান্টিসেপ্টিক লেডমপল, ঘা শুকোতে ক্যালেন্ডুলা, ব্যাথা কমাতে আর্নিকা আরো কত কি!
পরবর্তীতেও প্রভাব পরলো, ওই কথিত পরিস্থিতির প্রভাব। সেটা আচার বিচারে আরো বৃহৎ। কোন নেতা হয়ে পরলো লোটা সম্বল। সেই লোটা থেকে পান এবং শৌচ সব কিছুই সম্পাদিত হয়। কোনো নেতার আবার রাত্রে হিজরার নাচ না দেখলে ঘুম আসে না। অতঃপর যা হয়েছে চুরুট থেকে লোটা আর লোটা থেকে ক্লীব সবটাই হয়ে পরেছে রাষ্ট্রীয় খরচায় রাষ্ট্রযন্ত্রের একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপামর মূর্খেরা কি করবে?
মূর্খ মানুষের প্রত্যাশার পারদ এই কারনেই একটু ওই রাজনীতি মুখি হয়ে পরেছে। যদিও এই রাজনীতি অধুনা মানুষের আবাস। অতীতে অ্যাট লিস্ট শিক্ষা বিষয়টা প্রাধান্য পেতো এখন রাজনৈতিক ভাবে সেটা হয়ে পরেছে ভোগ বিলাস সহ এক যযাতি প্রকৃতির।
একটু অ্যাথিস্ট বিষয়টাও প্রাসঙ্গিক। অধিকার অনধিকার নিয়ে বস্তুবাদের সমর্থনে যারা একশো বছর পূর্বে সামাজিক অবস্থান করেছেন তাদের জন্যে ইংল্যান্ডের পার্লামেন্টে একটা কক্ষ তৈরী হয়েছিলো। সেটা ছিল লেফ্টহ্যান্ড ড্রাইভ। ওই সব সামাজিক ড্রাইভার দের সেকাল থেকেই বাম বলা হতো। 
ধর্মপ্রাণ বামপন্থীরা বাম দেবের ভক্ত নন। তারা বস্তুত যা চিরায়ত ভাবে এসেছে সমাজব্যবস্থায় সেখান থেকে অন্য এক আদর্শে ভক্ত প্রাণ। 
ছিলো ধর্মপ্রাণ মানুষ, অতঃপর শুরু হলো আদর্শ ভক্ত প্রাণ মানুষ। তারা বলতেন তাদের ধর্ম আসলে বস্তুনিষ্ঠ।
কি সেই বস্তু?
এটা সুন্দর শব্দ বন্ধ ব্যবহার করে কাব্যিক ভাবে কবি লিখেছেন,
"রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে,
জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে,
রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি 
শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি।
এটা এক দার্শনিকের উপলব্ধি সাধারণ মানুষের জিবন বোধ এর সাথে তার সম্পর্কের সম্পৃক্ততা তার এই শব্দবন্ধে একটা কাগজের উপর পেন্সিলের কাটাকুটির মতন সহজ দৃশ্য।
বস্তুত অশ্বমেধ ঘোড়ার দৌড় থেকে শুরু করে মহম্মদ অথবা খৃষ্টীয় ধর্মের রথে আধুনিক বামপন্থীরাও হাত মিলিয়ে ফেলেছেন।
ক্ষমতা কাহারে কয়?
নাগরিক ভয় ভীতিকর পরিবেশে থাকবে, সময় নির্ণয়ে বালি যত কমবে সময় ততই বাড়বে জাগতিক বালি ঘড়িতে।
বামপন্থার নীতিমালা ঠিক মানুষ মেরে, পুড়িয়ে খাওয়া মানুষের হাতে তৈরী। শষ্য শ্যামল বসুন্ধরা তাদের কাছে অপরিচিত। এজন্যেই এরা ঠিক এই বসুন্ধরায় অনেকটা অঘোরীর মতন।
এই প্রজাতিকে এই বসুন্ধরায় ঘৃন্য বলে উৎপাটিত করেছে লক্ষ বচ্ছর পূর্বে।
বাস্তবতায় এটা একেবারে ধ্রুব সত্য।
অথচ বৈজ্ঞানিক সত্য অথবা বস্তু নিরপেক্ষ ইডিওলজি ক্রমেই মূর্খের কাছে একটা সহজ ভাবে ইতরের মতন বেঁচে থাকার হাতিয়ার হয়ে উঠলো এবং ভেঙে পরলো ঠিক গ্রাভিটেশন এর মহা বলের মহাকর্ষণে।
সোভিয়েত এর পতনের পর তাদের শারীরিক ভাবে দেখা যায় নি শুধু শুভ্র দন্ত সুরভিত হয়েছে শ্বদন্তের মতন।
দর্শন সমাজ ব্যবস্থার সাথে সাথেই তার অবস্থান বদলায়, এটা বস্তুবাদী কার্ল মার্কস নিজেই তাঁর দার্শনিক পর্যবেক্ষণে বলেছেন। আর যারা তাঁর ফলোয়ার তারা তার নাম ভাঙিয়ে স্বৈরাচারী হয়ে তার তাত্ত্বিক বিষয়টাকে ভ্রান্ত দর্শনে পরিণত করেছেন।
এই সম্পদ বড়ো লোভের বিষয়। বাম ও ডান সব কিছুই মিলেমিশে একাকার হয়ে পরে ওই সম্পদের কাছে।
আমার জ্ঞানের সমীপে, আমার শিক্ষার সীমাবদ্ধতায়, আমার ব্যাক্তি উপলব্ধ সামান্য কিছু বলতে ইচ্ছে হয়।
যে শিক্ষার নিরিখে কবির শব্দবন্ধের সাথে সবাই একসাথে একজোট হয়ে পরতো, যে সামাজিক শিক্ষায় অতীতের সমাজ চলতো, যে মানবিকতা অতীতে ছিলো, যে আন্তর্জাতিক মানব সভ্যতা গড়ে উঠেছিলো নাগাসাকি-হিরোসিমার নৃশংস অতীতের শেষে, সেই মানবতা, সেই সামাজিক উপলব্ধি এই সভ্যতায় অন্তর্হিত।
কারন কি?
উন্নত চিন্তা এবং উন্নত সভ্যতার জন্যে যা প্রয়োজন সেটা আসলে শিক্ষা। দেওয়াল জুড়ে কয়েক দশক লেখা হয়েছিলো 'শিক্ষা আনে চেতনা আর চেতনা আনে মুক্তি।' এই লেখ্য বাক্য দেওয়াল উজ্জ্বল করলেও বাস্তবে শিক্ষার সংকোচন তাদের হাতেই তৈরী। তার ফসলও উঠিয়ে ছিলো ঘরে। 
মূর্খ ভারতবাসী, দরীদ্র ভারতবাসী বানানোর আধুনিক কারিগর তারাই। 
আর আজকের এরা ওই ভীতের উপরে দাঁড়িয়ে নিশ্চিন্তে নির্বিচারে মহীরুহ বানিয়ে চলেছে।
অন্তঃসার শূন্য এক রাজকার্য যেমন এই বাংলা, এই ভারতে চলছে, একই ভাবে সেই ধ্বনি আজ সমস্ত বিশ্ব সংসারে।
যে হেতু সংখ্যা লঘু কিছু মানুষের হাতে সমস্ত সম্পদ আর সংখ্যাগুরু শ্রমজীবী মানুষ এক অসহায় অবস্থায় জীবন যাপন করেন সেখানে শিক্ষা পৌঁছে দেওয়া কতটা মূর্খতা সেই শিক্ষা তারা অর্জন করেছেন। আর এই সর্বসাধারণ যে তিমিরে ছিলো সেই তিমিরেই আছে।
সর্বসাধারণ অশিক্ষিত থাকলেও বাস্তবতা আগামী দিনে সে কথা বলবে না, এটা আমার বিশ্বাস।
আমার বিশ্বাস এই প্রজন্মের ছেলেমেয়েরা একথা এখন বুঝতে পারে অশিক্ষার কারনে কতটা বঞ্চিত তার অতীতের পরিবার। সে বুঝতে পারে সাময়িক সাহায্য তার ভবিষ্যৎ হতে পারে না, সে উপলব্ধি করতে শিখেছে ভিক্ষা কখনোই সভ্যতার পক্ষে নয়।
সে এটাও বুঝতে শিখেছে এটা কারোর সিংহাসন বাঁচানোর কৌশল।
আধুনিক জীবন ময়ূর সিংহাসন দখল করার জন্য আগ্রহী নয়, আগ্রহী ওই সিংহাসন খালি পরে থাকার পক্ষে।
তারা চায় অযুত নিযুত কোটি শুধু বেঁচে থাকুক একেবারে সাধারণ মানুষ হিসেবে ঠিক পিঁপরের সমাজের মতন।

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

অ্যানিমালিয়া

অ্যানিমাল ইনস্টিংক্ট শেষ না হওয়াটাই দস্তুর। এই উন্নত সভ্যতার পৃথিবী আজও এ কথাই বলছে। এই বিষয়টা জাতপাত, ধর্ম অথবা আর্থিক ভাবে এগিয়ে থাকা অথবা পিছিয়ে পরা মানুষের দিকে তাকিয়ে থাকলে মূল যে বিষয় অর্থাৎ অ্যানিমাল ইনস্টিংক্ট সেটাকে লুকিয়ে রাখা যায় কি?

না সেটা সম্ভবত সম্ভব নয়।

আজকের দিনে কয়েকটা বিষয় না বলে দুটো বিষয় বলাই যথেষ্ঠ।

একনম্বরে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা। দুনম্বরে সুচারুভাবে পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের সাথে পাকিস্তান এর সহাবস্থান।

এই দুটো রাষ্ট্রই অতীতের খাদ্য ভান্ডার ছিলো কোনো একদিন। 

সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার সাথে সাথেই অসংখ্য স্বাধীন রাষ্ট্র এসেছে এই বিশ্বে। ইউক্রেন ঠিক তেমন একটা নবনির্মিত রাষ্ট্র। সেখানে যেমন কষাক সম্প্রদায়ের মানুষ জন আছেন, আছেন ইহুদী, রুশ এবং ইউক্রেনিয়ান।

অন্যপ্রান্তে পুরোনো ভারতবর্ষের নিরিখে দ্বিখণ্ডিত হওয়া পাকিস্তান আর হিন্দুস্তান সমীপে নতুন ভাবে জন্ম নেয় এই বাংলাদেশ।

ভাষা আন্দোলন থেকেই শুরু হয়েছিলো কোনো এক প্রক্রিয়া। সেটা শেষ হয়েছিলো একাত্তরে। এর পর চলে গেছে না না করেও অর্ধ শতাব্দী। বেশ চলছিল জীবন যাত্রা। হঠাৎ বর্জ্রপাত?

না হঠাৎ নয়। কারণ অ্যানিমাল ইনস্টিংক্ট আসলে শেষ হয় না। সুযোগ পেলেই সে তার দাঁত নখ দেখায়। 

এটাই চলছে গোটা বিশ্বে। 

সেখানে কখনো ইহুদী, কখনো ইসলাম, কখনো হিন্দু আবার কখনো অ্যাথিস্ট।

এটা লিখতে বসে আয়নার সামনে নিজেকেও দেখতে পেলাম। মনে হয়েছে আমার মুখের খাবার আমার বন্ধুও যদি কেড়ে খায় আমি আমার পাশবিক রূপ প্রকাশ্যে এনে ফেলবো।

মনে পরে চার্লি চ্যাপলিনের সেই পেড়েক ছাড়িয়ে জুতোটা খাওয়ার দৃশ্য?

এই দৃশ্যটা আসলে মানবতার কাছে একটা ক্রুর দৃষ্টান্ত। এটাই বিশ্বজুড়ে চলছে।

ব্যাক্তি আমি এর শরিক হতে চাই না।

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

ন-রসায়ন

প্রাইমারী স্কুলে একসাথে পড়ার সুবাদে মেলবন্ধন টা আত্মিক। যদিও সে সময় আর এই সময় এক নয় কারণ এখন আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি যেখানে মেয়ের ঘরের নাতি নাতনী নিয়ে বেশ আনন্দে সময় কাটাই। বয়েস যতই বাড়ে সহিষ্ণুতা ততই কমতে থাকে, তবুও ওই স্কুলের বন্ধুদের আহ্বান উপেক্ষা করতে সামান্য দ্বিধাবোধ কাজ করে।
এই কদিন আগে আমাকে ফোন করেছিলো গিরিজা দা। ওর ছোটো বোন আমার স্কুলের সহপাঠী ছিলো, এজন্যেই এই দাদা ঠিক নিজের দাদার মতন।
ব্যাস্ততার মধ্যেও ফোনটা ধরলাম। দাদা বললো সূনক তুই তো অনেক খবর রাখিস, তোর সাথে একটু কথা বলা যাবে?
বললাম বলো।
শুরুতেই বললো ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পরেছে একটা ছেলে। ধরে নে ছেলেটা ঠিক তোর ছোটো ছেলেটার বয়সি। কি করা যায় বলবি?
একটু বিরক্ত হলাম। ভাবলাম এমন হয় কি করে? তারপর জানতে চাইলাম রত্নটি কে?
বললো এখন এতসব তোকে বলছি না, তবে ছেলেটার মা তোর সাথে কথা বলতে দ্বিধাবোধ করছে। 
বললাম উনি কোথায় থাকেন?
এবার গিরিজা দা বললো তুই ওর কান্না দেখতে পারবি? 
এই কথায় সূনকের সংযম ভাঙলো। সে বললো তিনি কোন হরিদাসী?
রাশি রাশি শব্দবন্ধের শেষে যেটা সামনে এলো সেখানে সূনক কখনোই যাবে না এ কথা ওই হরিদাসী জানেন, হয়ত এজন্যেই এই রৈখিক দূরত্বের পথে সে পা রাখে নি। সে হেঁটেছিল বৃত্তাকার পথে। 
সেই বৃত্ত একবারে শেষ পর্যায়ে পৌঁছতেই গোলাকার সূতো টা ছিঁড়ে গেলো, হয়ে পরলো একটা সরলরেখা।
সূনক এতটা ভাবতেই পারে নি।
শ্রাবস্তী নামটার মধ্যে একটা স্বাভাবিক অণুসৌন্দর্য্য আছে। সেটা যেমন কাব্যিক ভাবে বর্ণিত তেমন বাস্তবের সাথেও তার এক আশ্চর্য মিল খুঁজে পাওয়া যায়। এই শ্রাবস্তীই সেই রত্নগর্ভা, গর্ব করে ছেলের নাম রেখেছিলেন শাক্য। 
সন্তান যখন গর্ভে এসেছিলো শ্রাবস্তী স্বপ্নে তার সন্তানের রূপ দেখতে পেয়েছিলো দেখেছিলো এক বুদ্ধ মূর্তি। 
তাহলে কেনো এমন হয়েছে?
শ্রাবস্তী আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন নিজেকে দেখেছে। এই প্রথমবার সে বুঝলো রূপের সাথে অরূপের পার্থক্য। বুঝলো যে বুদ্ধ তার কল্পনায় এসেছিলো সেটা সামাজিক পথ চলার সাথে রেসোনেন্স হয়ে ওঠে নি, বরং সেটা বেজে ওঠে একটা ইন্টারফেরেন্স হিসেবে।
এজন্যেই তার এই গিরিজা দার সাথে সামান্য সম্পর্কের কথা বার্তা আর সেই পথ থেকে অজান্তেই এসে পরেছে এই সূনক।
কোনো এক বয়সে এই সূনক তার খুব কাছের বন্ধু ছিলো, আজকে সে আর নিকটে নেই।
সাঁঝবেলায় তুলসীতলায় প্রদীপ জ্বালানোর অভ্যাস শ্রাবস্তীর হয়ে ওঠে নি, সন্ধ্যাতারা দেখাটাও সে ভুলে গেছে, সে আকাশ দেখতে দেখতে কোনো এক সময় হারিয়ে যেত অথচ এখন তার আকাশ দেখার ইচ্ছাও হয় না।
এই শাক্যর কথা ভেবেই তার প্রথম মনে হলো ক্ষণিকের জৈবিক জীবনের কথা। মনে হলো সেই কোন কালে, কোন স্কুলে, কোন সূনক তার বন্ধু ছিলো। তার মনে পরলো সেই সূনক কোন দেশে, কোন ব্যবস্থায়, কিভাবে কত উচ্চতায় পৌঁছেছে!অথচ সে?
শ্রাবস্তী র চোখ দুটো জলে ভরে উঠল কোনো একটা নষ্টালজিক ভাবনায়। শ্রাবস্তী সত্যিই শ্রাবস্তী।
চোখের জল যারা দেখতে পায় তাদের মধ্যে শ্রাবস্তীর সন্তান শাক্যও আছে। শ্রাবস্তীর কারুকার্যের সমীপে সূনক কেও সে চিনতে পেরেছে। সে শুধু তার বাবা কে কখনও দেখে নি। না শাক্য পসথুমাস চাইল্ড নয়। মৃত পিতা নিয়ে তার কোনো চিন্তা নেই কারণ সে অবিমিশ্র একজন যে বা যিনি তার পিতা।
ইচ্ছে হলো এইসব ছাইভস্ম ছেড়ে সূনক আর শ্রাবস্তীর মাঝখানে একটা সাঁকো হতে।
ইচ্ছে হলো হাজার শব্দে প্রশ্ন করতে শ্রাবস্তী কে। আরো একটা ইচ্ছা ছিলো সেটা শাক্য বলতে পারেনি।
শাক্যর ইচ্ছে হয়েছিল আত্মহত্যা করার , তার মৃত্যুর  পরে জন্মের বৃত্তান্ত না হয় শ্রাবস্তীই দেবে!
না তেমন হয় নি।
সেদিন শ্রাবস্তীর বাড়িতে পৌঁছে সূনক শাক্য'র মাথার উপর হাত রাখলো। প্রথমে তার মনে হয়েছিল কে এই অর্বাচীন? পরক্ষনেই স্নেহের হাত পেয়ে সে কেঁদে উঠলো। সূনক এই কান্নার কারন বুঝতে পারে নি। সে বললো বাবা তোর কি হয়েছে বলবি?
শাক্য মুখ খুললো। বললো মা এর স্নেহ পেয়েছি অনেক কিন্তু বাবার হাত এই প্রথম। বললো এতকাল তুমি কোথায় ছিলে? সূনক শাক্যকে নিজের বুকে ধরে তাকে বললো এইতো এসেছি।
শ্রাবস্তী এরপরে আর স্থির থাকতে পারে নি। সূনকের পাশে দাঁড়িয়ে সে শুধু বলেছে শাক্য এরকম একটা পিতৃ স্নেহ চেয়েছিলো। এরপর থেকে শ্রাবস্তীর জীবনে এক নতুন অধ্যায় এসেছে। সেখানে সে, শাক্য আর সূনক।
সূর্যোদয় আর সূর্যাস্তের উত্তাপ সূনক জানে। সে চাঁদ কে ভালবেসে উত্তাপের থেকে উত্তাপ বিষয় থেকে বিরত থেকেছে। সে গ্রহ, উপগ্রহ অথবা মৃত নক্ষত্রের ঔজ্জ্বল্যে খুব ভালো থাকে। এই পৃথিবীতে থেকেও সূর্যকে কখনো জীবনের নিরিখে প্রাধান্য দেয় নি, কারন সে জানে সে অঙ্গারাত্তীকরণ করতে অক্ষম। সে জানে ওটা সবুজ কণার বিষয় আশয়। 
আজকের এই উদ্ভুত পরিস্থিতি তার কাছে বড়ো নতুন। ভাবনার অতীত এই বিষয়টা তার কাছে অনেক টা নতুন অঙ্ক কষার মতন।
তার গৃহিনী বললো যেভাবে হোক ওই ছেলেটাকে জীবনের স্রোতে ফিরিয়ে আনো; ছোটো ছেলেটা বললো যে ছেলেটা বিপথগামী তাকে জীবনের স্রোতে ফিরিয়ে আনার ঠিকা তুমি কেনো নেবে? বড় মেয়ে এসবের থেকে একটু আলাদা। সে বললো ভালোবাসার একটা অধিকার আছে। সেই অধিকারে তুমি কখনোই কষাঘাত করতে পারো না। বললো তোমার ইচ্ছা অনিচ্ছা নিয়ে কিছু বলবো না কিন্তু তোমার উপর যার ভরসা তাকে তুমি ফেরাবে কোন অজুহাতে?
সে দিন সূনক ছিলো নিঃশ্চুপ। সামান্য রাতের খাবারটুকুও তার গলা থেকে নামে নি। তার মনে হয়েছে সে আসলে এক দ্বিগু সমাস, যেখানে অসংখ্য সংখ্যার শেষে সে এক নাম পদ।
সূনকের মনে হয়েছে তার ছেলেটা ছোটো হলেও তার কথাগুলো অকাট্য, মনে হলো কথাগুলো অত্যন্ত পুরুষালি এবং এটাই ব্যাক্তি জীবনে মেনে চলা উচিৎ। তার গৃহিনী শাক্যকে নিয়ে ভেবেছে, ভেবেছে নিজের ছেলের আঙ্গিকে। যেটা সে ভাবে নি সেটা ভেবেছে তার মেয়ে। সেখানে ভালোবাসার অধিকার যেমন এসেছে, এসেছে এক অনন্ত ভালোবাসা ও অতীত। সূনক অতীত নিয়ে ভাবতে নারাজ কারন সে মনে করে অতীত মানুষকে পিছিয়ে দেয়। সে একথাও বলে যা গেছে তা যাক, সে বলে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তাকে ভবিষ্যতের পথ দেখিয়েছিল সেই বেঞ্চে অথবা ডেস্ক এ সে কি এখন বসতে পারে? সেই বেঞ্চ বা ডেস্ক এর কাছে আজকে কি ফিরে যাওয়া যায়? 
অতীত মনে রাখা যেতেই পারে কিন্তু অতীতকে ফিরে পাওয়া আসলে এক ধৃষ্টতা।
ছোটো ছেলের হাত ধরে সূনক চলল শ্রাবস্তীর গৃহকোণে।
শ্রাবস্তীর অনুভবে এই ছেলেটা ঠিক যেন অতীতের সূনক। ওই বাস্তববাদীকে সে যেমন ভালোবাসতো ঠিক তেমন সে জানে কোনো ইমোশানের সে ধার ধারে না। সে জানে তার ছেলেটা মানসিক ভাবে ঠিক তার বাবার মতন। সে বুঝতে পারছে এই দুটো ছেলে কখনোই বন্ধুত্বের বন্ধনে জড়াবে না বরং তৈরী হবে নতুন এক ঘৃণা। সেখানে তাদের কাছে সে হয়ে পরবে অপাংক্তেয়। শ্রাবস্তী সূনকের হাতে হাত রেখে বললো তোকে এরপরে আর কখনো ডাকবো না। সূনক ছেলের হাত ধরে বাড়িতে ফিরলো। গৃহিণী বললো কিগো কিছু বলো? মেয়ে বললো বাবা সব কিছু ঠিকঠাক আছে?
সূনক ছেলের দিকে তাকিয়ে বললো, যা কিছু বলার তুই বল; নিজেকে বললো এ কাজ আমার নয়, পারলে তোমরা মা-মেয়ে যাও, আমি আমার মতন নিস্পৃহ থাকতে চাই।
সেদিন মাঝরাতে গিরিজা দার ফোন এলো, সূনক বিরক্ত হলো, দ্বিতীয় বারও সে ফোনটা ধরলো না, তৃতীয়বারের সময় সে নয় তার মেয়ে ফোনটা ধরলো। বললো জ্যেঠু বলো। সে বললো সূনক কি ঘুমিয়ে পরেছে? উত্তর দিতে একটু সময় লাগলো, সে মিথ্যা বলতে পারলো না বললো না বাবা ঘুমোয় নি।
গিরিজা দা বললো তুই বাবাকে বলে দিস শ্রাবস্তীর ছেলেটাকে আজ সেন্টারে দিয়ে এলাম। এরপর ফোনটা কেটে গেলো। মেয়ে তার বুঝেছে ফোনটা কেটে দিয়েছেন জ্যেঠু।
অভিমান সেদিন তার মেয়ে চেপে রাখতে পারে নি, শুধু বলেছে এরপরে আমি আর মা এই বিষয়ে কি এগোতে পারি?
সূনক কোনো উত্তর দেয় নি, তার মেয়েও কোন প্রশ্ন করে নি। 
এরপর মা-মেয়ে দুজনেই ভেবে নিয়েছে এই মূহুর্তে শ্রাবস্তীর পাশে থাকা খুব প্রয়োজন। তাদের এই ভাবনাটা ছিলো অত্যন্ত একান্ত। সেখানে না আছে সূনক, না আছে তার ছেলে। 
মা এর হাত ধরে পরের সকালে তারা পৌঁছলো শ্রাবস্তীর বাসায়।
না দেখা হয় নি।
তারা শুনেছে শ্রাবস্তী কাল বাড়িতে ফেরে নি।
এই উৎকন্ঠা কাটাতে মেয়ে প্রথমে ফোন করলো গিরিজা দা কে। ফোনটা তখনও বন্ধ, এরপর বাবাকে ফোন করলো। 
সূনক বললো হ্যাঁ বল। মেয়ে বললো শ্রাবস্তী ম্যাডামের নাম্বার টা দাও। 
সূনক একটু সময় নিয়ে বললো বাড়িতে ফিরে আয় শ্রাবস্তী এখন এখানেই আছে।
মা আর মেয়ের সংশয় যেনো আর শেষ হয় না। একবার তাদের মনে হয়েছিল বাবা অসত্য বলছে না তো? পরক্ষণেই তাদের স্মৃতিতে ফিরে এলো সূনক মিথ্যাচার থেকে শত হস্ত দূরে।
মেয়েটা তার মা এর কথায় কোনো এক অদৃশ্য সন্দেহের বশে আবার ফোন করলো সূনক কে। ফোনটা ধরলো শ্রাবস্তী, বললো মা তোরা এখন কোথায়?
উত্তর কিছু এলো না, তবে ওপারের ফোন টা কাটলো না। এপারেও ফোনটা ব্যাস্ত থাকলো। এভাবেই ঘন্টা কয়েক কেটেছিল।
বাড়িতে ফিরে যখন শ্রাবস্তীর সামনে মা ও মেয়ে এসে দাঁড়ালো তখন সূনক খোলা বারান্দায় বসে তার শেষ লেখাটা এডিট করছে।
আসলে এই সমকালীন নর ও নারী আজকে সমস্ত সংশয় থেকে মুক্ত হতে চায়। এই এডিটিং আসলে আজকের বাস্তবতা।
হয়তো সূনকের মেয়ে আর বঁধূ এটাই চাইছিল।
শ্রাবস্তী বললো সূনক একটুও বদলায়নি আর ওর ছেলেটা নিতান্তই প্রতীকি।



সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

বাথরুম কাহন

নিকুঞ্জর কাছে বাড়ির বাথরুমটা তার চিন্তা চয়নের মূল কক্ষ। সেখানে শান্তিতে কমোডের উপরে বসে যেমন অতীত ঠিক তেমন বর্তমান ভাবতে ভালো লাগে। শরীরের সুস্থতার সাপেক্ষে এই বাথরুম অত্যন্ত প্রাসঙ্গিক।
নিকুঞ্জর এই কথাগুলো অনেকেই হাস্যস্পদ বললেও বস্তুত ওই বাথরুম টা তার কাছেও কম প্রিয় নয়। 
নিকুঞ্জ সেদিন বলছিলো রাস্তার কুকুর অথবা বাড়িতে পোষ্য কুকুর গুলোও উৎফুল্ল হয়ে ছোট্ট একটা দৌড় দেয় ওই বাথরুমের ক্রমিক কার্যক্রমের পর।
অর্থাৎ নিকুঞ্জর ভাবনা একেবারেই বাস্তবমুখী। 
নিকুঞ্জ কিছু কথা প্রতিদিন বলে। যেমন মা এর মুখটা আজ আর মনে পরে না; বললো স্কুলের প্রিয় বান্ধবীর মুখটা আজও বড়ো মনে পরে; বললো আমি যুদ্ধ দেখিনি, যুদ্ধের গল্প শুনেছি দাদুর মুখে, সেই যুদ্ধের বিভীষিকা আমি দেখতে চাই না।
এই বাস্তবতার পাশে ধাপে ধাপে আরো একটা নতুন বাস্তব নতুন ভাবে এসে পরেছে। সেটা মা এর মুখটা ভুলে যাওয়া এবং অন্যান্য বিষয় অতি বিমুগ্ধ ভাবে মনে রাখা।
এটা সত্য নয়, অসত্য ও নয় , এটা আসলে একটা বিড়ম্বনা। এখানে একটা হাইব্রিডাইজেসন হয়েছে সত্য আর মিথ্যার।
বাথরুম বদলায় নি। সেখানে বসে যেমন সুস্থ চিন্তা করা যায় তেমন আরো অন্য চিন্তাও করা যায়।
অর্থাৎ নিকুঞ্জর কথায় নিশ্চিন্তে ওই বাথরুমে বসে, ত্যাগ এর সাথে অনেক যোগ নিতান্তই  মস্তিষ্কের উৎকর্ষের বিষয়।
তার কথায় রাজপ্রাসাদ এর থেকে শৌচাগার অনেক বেশি প্রণিধানযোগ্য, কারণ এখানেই চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটে।
নিকুঞ্জ বেশি দিন বাঁচেনি। সে কোলোন ক্যানসারে মারা পরেছে।
তবে নিকুঞ্জ বেঁচে আছে তা এই বাথরুমের উপলব্ধিতে।

রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

শেষ জবানবন্দী

প্রত্যেক মা-বাবা যেমন ভাবেন তার সন্তান যেন বাড়ে দুধে ভাতে, তেমন সেই সন্তানও তার পরের আগত প্রজন্ম নিয়ে একই কথা ভাবে। কারন সন্তান যখন নতুন প্রজন্মের বিষয় নিয়ে নতুন জীবন এর কথা ভাবছে তখন সে মারা পরলো প্রতিবাদ করার কারনে।
লোক শ্রুতিতে যে কথা ওই প্রতিষ্ঠানের এই মৃত্যুর ব্যাপারে আজ মানুষ শুনেছে সেটা বহুলচর্চিত কিন্তু সেকথা বলা বারণ। যেভাবে আজকের এক নতুন প্রজন্মের এই জন্মদাত্রীকে প্রাতিষ্ঠানিক ক্ষমতা পুড়িয়ে দিয়েছে সেখানে মানুষ শুধু নয় মানুষের রক্ষার দায়িত্ব যে ডাক্তার পর্যায়ের কিছু সম্ভাবনাময় বাংলার সন্তান নিয়েছে তারাও আপন জীবন নিয়ে উদ্বিঘ্ন।
এসব কথা বলতে এখন আর ইচ্ছে হয় না। যে মরেছে মরেছে, যা পুড়েছে পুড়েছে, এর পরেও যা অক্ষত রয়ে গেছে তারা এই নিম্নমানের প্রগতির কারিগর।
কি অদ্ভুত। যা গেছে তা যাক তবুও মা-বাবার খালি হওয়া বুকটা খালি থাকার প্রক্রিয়া চলতে দেওয়া যায় কি, মায় এই প্রাতিষ্ঠানিক কলুষ?
আমার বড় শালীর নাম মৌমিতা। ও মূক ও বধির। ও বলেছে এবার কথা বলবে। আমি বললাম পারবে বলতে?
ও শুরু করলো কথা। ওর মা বার বার বারন করেছে তবুও ওই  মূক শুরু করলো মূকাভিনয়। সেখানে প্রথম দৃশ্যে দেখা গেলো মেয়েটা দিব্যি কাজ করে চলেছে একটা হাসপাতালে। ওর গলায় ঝুলছে স্টেথোস্কোপ আর পোষাকে একেবারে একজন ডাক্তার ‌
এরপর শুরু হলো রুগীদের নানান নামে তাকে ডাকা। একজন যখন মা বলছেন, অন্যজন বলছে দিদি অথবা বোন।
অনেকেই তাকে নানা কটু শব্দেও হাঁক পেরেছে। না মৌমিতা আছে মৌমিতাতেই।
সেদিন সমস্ত কাজের শেষে সে বড় ক্লান্ত। সেতো কথা বলতেও পারে না এজন্যেই চোখ দুটো বুজে এসেছিল। এরপর আর কিছু তার মনে পরে না। তবে যখন প্রাতিষ্ঠানিক মানুষ জন চিৎকার করে বলছিলো লাশটা জ্বালিয়ে দে তখন তার অতীত শেষ হলো। শুরু হলো বর্তমান জীবন।
ইলেকট্রিক চুল্লিটা ভয়ে নিভে গেলো। মৌমিতা চুল্লির গেট খুলে বেড়িয়ে বললো ওরে শোন আমি অমৃতের সন্তান। কে মারবে আমাকে?
শুরু হলো মৌমিতাকে খুঁজে বেড়ানো। না সে ধরা পরে নি, ধরা পরেছে সেই লোকটা যে মৌমিতার কথাগুলো লিখেছিলো নিজের খাতার পাতায়।
অবশেষে সেই রাইটার জেলবন্দী হলেন। জেলবন্দী লোক গুলো বললো এই তোর অপরাধ কি?
তিনি বললেন কোনো ক্রিমিনাল এর কাছে দেবো না আমার জবানবন্দী।

রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

রাবণের শক্তিশেল লক্ষ্মণকে আহত করেছিল। নিহত রাবণ এর স্ত্রী সারাজীবন বিধবা হননি রাবণের চিতা নেভেনি তাই। এই চিতা না নেভার কারন ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষের দাঁত খোঁচা কাঠির। অন্যদিকে আবার বীর হনুমানের উৎকর্ষ ও কিছু কম নয়। পাহাড় মাথায় নিয়ে বগলে সূর্য কে আটকে রেখে বিশল্যাকরণি সহ গোটা গন্ধমাদন আনয়নের সাথে।
অথচ ইন্দ্রজিৎ কে বেকানুনি ভাবে মার্ডার করাটা একেবারেই বেকসুর খালাস হয়েছিল সেদিন।
এটাই আসলে পুঙ্গবদের অতীত পরিচয়। মধু কবি সামান্য কিছু বলেন নি, লিখেছেন একটা বৃহৎ কাব্য। এটা আসলে প্রাজ্ঞের প্রাথমিক ও শেষ নির্নয়।
ভুল বলতে সামনের সারিতে কোনো শিক্ষিত মানুষ কলম ধরেন নি। 
তবে কি তিনিই সঠিক?
আরও একটু ভাবতেই হয়, নয় মধু কবির কথা গুলো ইঁদুরের গর্তে কেউটে সাপ এর বাসস্থান হয়ে পরবে।
আসলে এই মেকি যুদ্ধ এবং ডায়ালগ এর একটা গুহ্য কারন আছে। রামায়ণ -মহাভারত কে পরবর্তী সব নব্যেরা অনুকরণ ও অনুসরণ করে সমাজ, সংসার, সংস্কৃতি পাথেয় করে লড়াই চালিয়ে অবশেষে ক্লান্ত হয়ে পরেছেন। অবশ্যই তারা অনুভব করেছেন এই AI এর যুগে ওই অস্তগামী সূর্য আর উঠবে না। তা সত্ত্বেও মানুষের মূর্খতা তাকে এখনও উদ্বুদ্ধ হয়ে উঠতে সাহায্য করছে। 
এখানে রাবীন্দ্রিক শব্দে এ কথা আমি বলতে চাই না ' নয়ন ভুলানো এলে।'
আমার এই কথার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করলেন স্বয়ং রামচন্দ্র। এই প্রথম তিনি মনেহয় নর থেকে নরাধম হলেন।
সাধের ভাই লক্ষ্মণ ও কম যায় না। সে সর্টকাটে পিতৃপুরুষ স্মরণ করতেন বছরে একবার।  হাতে সামান্য তিল জল নিয়ে তিনি বলতেন 
' আব্রহ্মস্তস্বপর্রর্য্যন্তং জগৎ ‌তৃপ্যতু'।
এই শব্দবন্ধেই লক্ষ্মণের প্রকৃত পরিচয়। 
আসলে রাজতন্ত্র থেকে সমাজতন্ত্র অথবা সাম্যবাদ সবখানে এই রকম এক প্রাকৃতিক বিলাবল রাগ পরিবেশিত হয়।
এটা শুনতে সুমধুর, এটা সাতটা স্বরের সম্মিলিত একটা সুর, কিন্তু সুমধুর শ্রুতির অন্তরালে অনেকটা বৃহন্নলার মতন।
ক্লীব শব্দটা এই প্রথম প্রতিষ্ঠা পেল সামাজিক আভরনে।
আবার একটু মহাভারতের প্রসঙ্গে চোখ রাখতে ইচ্ছে হয়। এর আদি পর্বে জিনগত বৈশিষ্ট্যের কথা বললে বলতেই হয় এটা The latest gift of hybridization. 
বিচিত্র বীর্য শব্দটার মধ্যেই এই জেনেটিক্স নিবদ্ধ।আরো আছে, আছে প্রাথমিক পর্যায়ে ভীষ্মের প্রেম সংক্রান্ত অভিশাপ, আছে সূর্যের বীর্যের ব্যাতিক্রান্ত জন্ম। 
এই সূর্য কি আকাশে থাকে? আমার মনে হয় এই সূর্য ওই সময় ওই পাড়ার কোনো একজন। এটা বলছি এই জন্য জেনেটিক্স বিষয়টা সূর্য পরিপন্থী। 
তাহলে প্রশ্ন এটাই কে সেই বীর্যবান সূর্য? 
থাক এসব; এর বাইরেও অনেক কিছু আছে যা প্রমাণ করে সামাজিক নয় এটা একটা শারীরিক আখ্যান। 
রসাত্মক যত গ্রন্থ সেই হাজার হাজার বছর পূর্বে রচিত হয়েছিল সেখানে ধর্মের বিষয়টা অসম্ভব শারীরিক। সেখানে নারী পুরুষের বিষয় যেমন ছিল ঠিক তেমন কব্জি বা মাসকুলার বিষয়টাও খুব প্রাসঙ্গিক।
মূল কথা হল 'এই নর দেহ'।
মুলো খুব উপকারী। কেউ সেদ্ধ খায়, কেউ ছেঁচকি খায় আবার অনেকেই কাঁচা খেতে ভালোবাসেন। 
মুলোর আবার প্রকার ভেদ আছে। একটা শ্বেতাঙ্গ অন্যটা রক্তাঙ্গী।
আসলে এই শ্বেতাঙ্গ জৈন নয় বরং রক্তাল্পতায় ভুগে তার শরীর এই সাদা রঙে পৌঁছেছে। এজন্যেই সাদা মুলো কাঁচা আর লাল মুলো পাকিয়ে খায়। 
থাক এ সব কারন এই আধুনিক যুগেও আমরা ব্যালোল গন্ডস্থলম্।