বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বন্ধুত্বের শেষ পাঠ

জ্যৈষ্ঠের কাঁঠাল পাকা গরম রজত কে বললো কাজ না হয় একটু সময় বাদে কোরো, আপাতত ষ্টেশনের ফাঁকা বেঞ্চে বসে একটু রেস্ট নাও। স্টেশন রোডের পাশে ব্যাটারীর দু চাকাটা রেখে সে এসে বসলো প্লাটফর্ম এর বেঞ্চে। একটু ফটাশ জল খেয়ে শরীরের ক্লান্তি কমলো ঠিকই কিন্তু মনটা পরে থাকলো পিঠে চাপানো ব্যাগটার পিছনে। ব্যাগের বোঝা যতই কমে রোজগার ততই বাড়ে। ভাবতে ভাবতে কখন চোখের দুটো পাতা এক হয়েগেছে সে বুঝতে পারে নি। আকাশ কালো করে যখন ঝড় উঠলো, ঘুমটা ভেঙে গেলো। মনে পরলো ব্যাগ ভরা অনেক জিনিস এখনও তার পিঠেই রয়ে গেছে।
শুধু অপেক্ষা আর অপেক্ষা। ঝড় বৃষ্টি যখন শেষ হলো তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে।
পিঠের বোঝা পিঠে তুলে ব্যাটারি গাড়িটার সামনে এসে সে বুঝলো কাল থেকেই সে বেকার হয়ে পরবে; খারাপ একটা দাগ পরবে  নতুন চাকুরীর রোজনামচায়।
স্টেশন এর বাইরে এসে এক কাপ চা হাতে নিয়ে ঘুম কাটাতে চুমুক দিয়ে নানান ভাবনার সাথে সে নিজেকে হারিয়ে ফেলেছিল। সজীব হলো কলেজের এক বন্ধুর হাত কাঁধে এসে পড়ায়। পিঠের বোঝাটার লজ্জা কাটিয়ে উঠে বন্ধুর হাত থেকে সে সিগারেট নিয়ে ধরালো।
মনে পরলো এই বন্ধুকে কলেজ জীবনে সে রক্তাক্ত করেছিলো কোনো এক দলীয় রাজনীতির সাথে একাত্ম থেকে। এরপর যুগ চলে গেছে নিয়ম মেনে। 
মুহূর্তেই মনে পরলো সে দিনের সেই রক্তাক্ত বন্ধুর নাম। সিগারেট এর ধোঁয়া আর বন্ধুত্ব সেই সেদিন প্রথমবার এক সাথে জ্বলে উঠলো।
রজত বললো তুই সুফল না?
সুফল উত্তর দিলো না।
আবার জিজ্ঞেস করলো রজত।
উত্তর পেলো না।
একটু উদভ্রান্ত হয়ে পরলো সে। ধৈর্য্য যেনো আর বাঁধ মানছে না। 
দু টান দেওয়া সিগারেট টা পায়ে মারিয়ে রজত চড়ে বসলো তার দু চাকার উপর।
সুফল হাত টেনে ধরলো, বললো কোথায় চললি?
একটু ধাতস্থ হওয়ার চেষ্টা করলো রজত। ততক্ষণে সুফল ডায়মন্ডের শেষ ট্রেনে উঠে পরার সময় হয়েছে।
জীবন চলমান। সেখানে যেমন সংকট আসে তেমন সুস্থিত সময় আসে বেঁচে ওঠার নিয়ম মেনে। সেই নিয়ম আজকে খুব সামনে থেকে চিনতে পারলো দুই বন্ধু।
ট্রেনের সময় এক বড় বালাই। সুফল আর একটা সিগারেট রজতের হাতে দিয়ে শেষ ট্রেনে উঠে বসলো। 
এর পরে আষাঢ়, শ্রাবণ বর্ষাতি চাপিয়ে চলেছে বেঁচে থাকার জন্যে পিঠে বোঝা নিয়ে এই পথ ধরে দৌড়ানো। শরীর সব সময় ক্লান্ত হয়েছে এমন নয়, অথচ এই স্টেশনের প্লাটফর্ম রজতকে বসিয়ে রেখেছে। বড় সুন্দর এই আকর্ষণ। এই বন্ধুত্ব আসলে কোনো এক বৈপরীত্যের সাথে সময়ের সাথে এক জীবনকে নতুন ভাবে ফিরে পাওয়া।
হায়রে এভাবেই শেষ হলো আশ্বিন। শারদোৎসব এসেছে। ঢাকের বোল শুনতে পাচ্ছে রজত ওই প্লাটফর্মে বসে। নানান রঙের পোশাকে সবাই চলেছে ঠাকুর দেখতে। সন্ধ্যা আর মধ্য রাতের মধ্যে কোনো ফারাক নেই এই রেলের প্লাটফর্মে। শুধু নতুন একটা ফারাক গড়ে দিয়ে গেছে সুফল। জ্যৈষ্ঠের পর তার সাথে রজতের আর দেখা হয় নি। 
সেদিন প্লাটফর্মে বসে একান্ত আপন মনে রজত সুফল কে একটা চিঠি লিখলো নিজের ঠিকানা আর মোবাইল নাম্বার দিয়ে। একটা সুন্দর কাঁচের শিশিতে চিঠিটা সে রেখে এলো ডায়মন্ড হারবার যাওয়ার শেষ ট্রেনে। 
চিঠিটা পৌঁছে ছিলো। ভাই ফোঁটার দিন সকালে রজতের ফোনটা বেজে উঠলো। অজানা নাম্বার সত্বেও ফোনটা ধরলো রজতের গৃহিনী। সে বললো দূর্গা পূজার বিসর্জনের পর থেকে রজত আর ঘরে ফেরেনি।



বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

কলমের ফাঁসি

লিখতে আজকাল আর ইচ্ছে হয় না। মিডিয়ার ব্যাপক গল্পের সাথেও সহমত হতে পারি না। প্রতিবাদ করাটাও রিস্কি, পাছে থানেদার এসে তুলে নিয়ে যায়। কলম লেখা কিন্তু বন্ধ করেনি। কলম নিজের মতন এগিয়ে চলছে এবং এই সব থানেদার এর কলম ধার ধারে না।
কলম যখন খাঁড়ার মতন হয়ে ওঠে তখন কলম কেড়ে নেওয়া হয় অথবা যে মানুষের হাতে ছিল এই কলম তার হাত হত হয়।
খড়্গ নয় কলম হাতে রাখাও আজ অপরাধ। বড় বড় কথা বলা মানুষের কথা বলতে ইচ্ছে হয় না। রাজনীতির ব্যবসায়ীরা আজকে আর  সমাজে বায়ো অর্গানিক ডিকম্পোস্ড নয়। 
এরা কেমিক্যাল অর্গানিক বস্তু ঠিক প্লাস্টিক ব্যাগের মতন। অতীতের সংজ্ঞা অনুযায়ী এরা ঠিক রক্তবীজ এর মতন। জনগণ আবার সেই পুরানো স্তব গান নতুন ভাবে ফিরে পাচ্ছে।
তখন স্তব ছিলো ওদের বাম‌ হাতে মদের বোতল ডান হাতে বোম, ওদের মুখেই আবার শুনি বন্দেমাতরম। পরিবর্তিত ভাবে যে শব্দ বার বার ঝংকার তোলে সেটা ঠিক আগের মতন নয়। 
এখন রামের নাম নিয়ে অজস্র শ্বশুর শ্বাশুড়ি শুধু গান ধরে। সেখানে বন্দেমাতরম এখন নেই আছে ভারতমাতা কি জয়।
এই ভাষা কোথা থেকে এসেছে?
এসেছে কিছু সুশিক্ষিত রাজনৈতিক ব্যাক্তির মুখ থেকে, এসেছে সাম্প্রদায়িক চিন্তা থেকে, এসেছে কিছু বেসিক্যালি অশিক্ষিত মানুষের কাছ থেকে।
কিভাবে এরা আজকে এখানে?
বিবেকানন্দ বলেছিলেন যে মূর্খের কথা, এই অবস্থা নতুন ভাবে সেখান থেকেই কি এসেছে?
একটু ভাবতেই হয়।
এবার আগামীর ভবিতব্য নিয়ে সামান্য ভাবনার কথা লিখতে হয়।
ভারতবর্ষ স্বাধীন হয়েছে এ কথা যেমন মিথ্যা ঠিক তেমন স্বাধীনতা নিয়ে যত কথা আজ অব্দি শ্রুত সেটা সাম্প্রদায়িকতার স্বার্থে। 
আজকের রাজনৈতিক মানুষ গুলোকে একটু সামনে থেকে দেখার চেষ্টা করুন।
অকপটে স্বীকার করতে হবে এরা ছাগ পশুর বলি দিয়ে অত্যন্ত আনন্দিত।
কারা এই পশু?
জীবন জিজ্ঞাসা যাদের কাছে মানুষ হিসেবে বাঁচতে বলে, এরা তারা।
যখন রাস্তায় বসে থেকে কারোর সংসার ভেসে যায় তখন তাদের করনীয় কি? উচ্ছিষ্ট খাবার না খেয়ে শুধু নিরলসভাবে অনশন করা?
সেখানেও কোনো এক ক্ষমতা আর মাধবী- মমতা বয়ে আনে । মমতা যখন নিমের দাঁতন এর মতন মনে হয় তখন শরীর ক্রিয়া করে সামাজিকভাবে।
বড় অতিষ্ঠ মানুষ?
সমাজ এখন শুধু ভাঙতে চায় এই দুর্বৃত্তদের সমাজ। চতুর্দিকে শুধু হাউলিং। এটা নিকৃষ্ট পশুর নয়, এটা পশু শ্রেষ্ঠ রাজনৈতিক মানুষের।
এই পশুদের শরীরে না আছে মমতা না আছে জ্যোতি। 
এই প্রথম দু-পেয়েরা  বুঝলো ঠিক চার পেয়ে গাধার বুদ্ধির পুরানো গল্প লবন আর তুলার সার সংক্ষেপ। বুঝতে পারলো তার হাত দুটো আর হাতে নেই।
নিজের হাত দিয়ে নিজের পা স্পর্শ করে বুঝতে পেরেছে তার পা দুটো পায়েই আছে। এরপরে সে হাত রাখলো নিজের মাথায়।
হায় রে এতদিনে মাথাটা কখন কোথায় পৌঁছে গেছে সে বুঝে উঠতে পারে নি। এই প্রথম মাথায় হাত দিয়ে শুরু হলো পশু শ্রেষ্ঠের মাথা ব্যাথা।
একটা সত্যি নিয়ে কোনো এক দু-পেয়ের কলমটা লিখলো মাথা আর মাথাতে নেই।
কলমের ফাঁসি হলো।



মঙ্গলবার, ২০ মে, ২০২৫

নতুন একটা কামেলী পোদ্দার জন্মেছে এই দেশে। স্কুল, কলেজ পার করে ঠিক শরীর দেখিয়ে সে জয় করেছে এই নতুন পৃথিবীকে। দেশ এসব বুঝেছে অনেক পরে অথচ নির্বোধ না হলে এটা খুব স্বাভাবিক প্রক্রিয়ায় বুঝতে পারাটাই দস্তুর। নির্বোধের বোধশক্তি একটু কম হয় বই কি? না হলে এই কামেলী এইভাবে আলফাল ভাবে ঘুরে বেড়ায়?

এই দেশে এমনটা হয়ে থাকে। এখানে সহস্র

 তারার জন্ম হয় আবার লক্ষ রাজনৈতিক বেজন্মাও জন্মায়। 

এটা ঠিক গরমকালে আম আর লিচুর সহাবস্থানের মতন। এ বলে আমাকে দেখ অন্যজন বলে, না হয় আমাকে নাই দেখলে।

একটু ভাবতে বসছি। ভাবছি এই ভারতে কবে কখন ক জন মেয়ে এ রকম প্যান্টি ব্রা পরে জলকেলি করেছেন?

হ্যাঁ করেছেন সেই দ্বাপর কালে। সেই ধর্মের নামে অধর্মের ফুলসজ্জায়।

তীর বিঁধে ছিলো ঠিক তার যেখানে বিঁধতে হয়। ইনি দ্বাপরের লক্ষ্মীছাড়া। 

কামেলী এই ইতিহাস জানে অথচ সরকার চালায় যারা তারা এসব জানে না।

বঙ্কিমচন্দ্র লিখেছেন "‌ এটা কি আশ্চর্য নয়, ভগবানের কোন কার্য নয় আশ্চর্য?"

এই রাষ্ট্র ব্যাবস্থা আজকে এ ভাবেই চলছে। ভগবানের দোহাই, আমার কথাগুলো শেষ না হওয়া সত্য দেখাতে চায় কিন্তু পারবে না।

আমার সংসার আছে, আছে বৌ মেয়ে কাজেই আমি বিদ্রোহী হতে পারবো না, বরং আমার চিন্তা, ধারণা আমি এ ভাবেই লিপিবদ্ধ করে যাবো।


শনিবার, ১৭ মে, ২০২৫

আমার স্কুল শিক্ষা শেষ হয়েছিল ১৯৮২ সালে। তখন এই সমস্ত প্রাইমারী, উচ্চ প্রাইমারী ছিলো না; ছিলো প্রাইমারী, জুনিয়র হাইস্কুল আর হাইস্কুল। ছিলেন শিক্ষক -শিক্ষিকা, করণিক এবং ছিলেন ঘন্টা বাজানোর জন্যে দপ্তরী।
একটা কথা না বললে সত্যের অপলাপ হবে এবং এই কারনেই লিখছি এই মনে থাকা স্মৃতি।
তখন স্কুলের করণিক, দপ্তরী আমাদের ক্লাস নিতেন।
এই প্রজন্মের ছাত্র -ছাত্রীরা এসব স্বপ্নেও ভাবতে পারবে না।
স্কুলের করণিক ছিলেন সবার প্রিয় একজন ইংরেজির শিক্ষক আর দপ্তরী ক্লাস এইট পর্যন্ত একমাত্র সংস্কৃতের শিক্ষক।
যা এখন লিখছি স্কুলে পড়ার পর্যায়ে এসব জানতাম না।
সে সময় টিচারদের নাম দিয়েই বলা হতো। যেমন, বঙ্কিম স্যার, নন্দ স্যার, মৃদুল স্যার, পাঁচু স্যার, সাধন স্যার , রাখাল স্যার..... মনিষা দিদিমনি, নমিতা দিদিমনি, রেখা দিদিমনি আরো কতো কি? 
এটা ইতিহাস।
ইতিহাস বাদ দিয়ে জীবন চলে না। এই নাম গুলো আমাদের জীবনে মা, বাবা, কাকা, জ্যেঠুর মতন একটা অসামান্য সত্যি।
পূজোর ছুটির পরে স্কুলে পৌঁছে শুরু হতো তাঁদের পা ছোঁয়া। তারা যখন মাথায় হাত দিতেন মনের মধ্যে একটা ঈশ্বরের আশীর্বাদের মতন মনে হতো। এরপর শুরু হতো বার্ষিক পরীক্ষা। বেঞ্চের পাশে দাঁড়িয়ে তারা যখন বলতেন এই গোটা মাস তোরা কিছুই পড়িস নি।
সত্যিই তো তাই। চোখ ছলছল করে উঠতো, মাথার উপর স্নেহের হাত রেখে তাঁরা বলতেন; প্রশ্ন কঠিন হয়েছে?
আজ এ সব ইতিহাস।
বর্তমান না বললে এই এত সব স্মৃতিকথা লেখাটাই বিফলে যাবে।
এখন স্কুল গুলো ঠিক ওই রকম নেই। পুড়ানো সরকারি স্কুল গুলোর যা দশা আর বেসরকারি স্কুলের কথা বলতে গেলে এই লেখাটা শ খানেক পাতা হয়ে পরবে।
কাজেই বেসরকারি বাদ দিয়ে শুধু সরকার এর খরচায় চলা স্কুল গুলোর কথাই লিখবো।
আজ নয়, কালকে লিখবো। খুব ঘুম পাচ্ছে।


শুক্রবার, ১৬ মে, ২০২৫

বিন্দু বড় কষ্ট

স্বপ্ন দেখা যায়, সে স্বপ্ন স্বার্থক হোক বা না হোক। কবি রোদ্দুর হতে চেয়েছিলেন, হয়েছিলেন কি? হয়তো হয়েছিলেন মনে মনে, হয়তো হননি; স্বপ্ন তবুও মরে যায় নি। 
এই যে উকিল, এই যে ডাক্তার,এই যে শিক্ষক এদের ইচ্ছে অনুযায়ী স্তম্ভে তারা পৌঁছেছেন কি? 
জীবনানন্দের উপরে যে ট্রাম টা উঠে বসেছিল এটা ঠিক তেমন বিষয়।
আসলে রোদ্দুর জীবনের কথা বলে, সেখানে যখন কবি হয়ে পরে নিরবচ্ছিন্ন আর কপি হয়ে পরেন মহাকবি সেখানে ট্রাম আর কিইবা করবে?
তবু ভঙ্গ বঙ্গদেশ কত রঙ্গে ভরা।
কবি, সাহিত্যিক প্রাজ্ঞ জন এব্যাপারে একটু আলাদা মত পোষন করেন। তারা মনে করেন যে যুগে যা ঘটছে ঘটুক, কলম থেমে থাকবে না। মূর্খের দরবারে বাচ্য পরিবর্তন নিয়ম, তাঁরা মূক।
যিনি রোদ্দুর হতে চাইতেন তিনি পড়েছেন, শুনেছেন সাংগীতিক ভাবে ' জোছনা করেছে আড়ি।'
আজকের এই সামাজিক অবস্থা নিয়ে মূর্খ মানুষও সুনির্দিষ্ট কিছু আজকে বুঝতে শিখেছে। বুঝেছে মৃত্যু কখনোই শ্যাম এর সমান নয়। বুঝেছে প্রেম এবং তার মাত্রা।
পিয়ানোয় বসে থাকা আঙুল গুলো শুরু করলো শব্দ চয়ন। সুর আর শব্দ ফিরিয়ে আনলো আধুনিক জীবন বোধ এর কবি নীরেন্দ্রনাথ কে, এরপরে এলো বিদ্রোহী কবি কাজী নজরুল তারপর?
এই অসভ্য নীতি নিয়ে যে আদরবার চলছে সেখানে এই বিদর্ভ মানুষ কথা বলতে চায় না।
এই প্রথম নয় তবুও শরৎ বাবুর শব্দেই বলতে‌ হচ্ছে " বিন্দু বড় কষ্ট।"

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ওরা শিক্ষক

জৈব যৌগের সংজ্ঞাটা নতুন ভাবে মনে পরলো। মনে পরলো আজকের সমাজের বুকে নিরপেক্ষতার ধার না ধারা একটা বিউটেনিক স্তম্ভের গলা ফাটাতে দেখে। বিউটেন যেমন নিস্ক্রিয় হয়ে থাকে কিছু সংখ্যক পেটোয়া হাইড্রোজেনের সাথে বন্ড তৈরী করে ঠিক তেমন রাষ্ট্রশক্তি চার হাত বাড়িয়ে চতুর্থ স্তম্ভ কে সাক্ষী গোপাল বানিয়ে কিছু উদ্বায়ী মস্তিষ্ক হীন লাঠিয়াল কে কাজে লাগিয়ে, দমন পীড়নের পরে শুধু টেম্পোরাল ক্ষমতার বলে।
অধিকার এর স্বার্থে আজ চোর, চিটিংবাজ, বিউটেনিক স্তম্ভ এবং রাস্ট্রের এই সাংগঠনিক সহাবস্থান দেখে একটা শব্দ মুখে আসছে।
সত্যিই এই সভ্যতায় ( অসভ্যতা) স্তম্ভ বলে কিছু আর সুখ্যাত অবস্থায় নেই। 
এরপরে হয়তো কোনো পেন্টেন, হেক্সেন, হেপ্টেন অথবা অক্টেন আসবে নানান যুক্তিহীন ব্যাখ্যা দিতে।
এই সমাজে প্রোপেন আজ বড় অসহায়। সে এখন ঠিক সধবার একাদশীর পর্যায়ে পৌঁছেছে। চোখ এখন খুলে দিয়েছে রাষ্ট্র অন্যথায় বলতেই হয় অতীতের সাথে সামান্য সাযুজ্য রেখে, চোখ বন্ধকরে দাঁড়ি পাল্লায় যা ছিল অভ্রান্ত সেটাই এখন খোলা চোখ এর সামনে বড্ড নিরর্থক।।
কিছু অসমাপ্ত বিষয় প্রকৃতিতে সময়ের নিয়মেই ফিরে আসে।
এটাও একটা ফিরে আসার বিষয়। সব স্তম্ভ যখন নিষ্ক্রিয় হয়ে পরে তখন জয় হয় মানুষের। 
সেই অতীতকে আজ মাথা নিচু করে মেনে নেওয়ার সময় এসেছে। সেই কথাগুলো একটু স্মরণ করিয়ে দিতে ইচ্ছে হচ্ছে।
"রাজছত্র ভেঙে পড়ে, 
রণডঙ্কা শব্দ নাহি তোলে,
জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে,
রক্তমাখা অস্ত্র হাতে যত রক্তআঁখি
শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি।
ওরা কাজ করে
দেশে দেশান্তরে....."



মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মৃত্যুটা যেমন মানুষের, কুকুরের, বিড়ালের, ইঁদুরের হয় ঠিক তেমনি আজ মৃত্যুর সাথে সহাবস্থান করছে যে মানুষ মানবতার কথা বলে,  সেই মানবতা বিষয়টাও একটু ফিরে দেখা প্রয়োজন। মানবিক বিষয় পাশবিক বিষয়ের ঊর্ধ্বে। কিন্তু কতটা ঊর্ধ্বে এ কথা একটু ভাবতে হবে। ভাবতে হবে মানুষ তার অ্যানিমাল ইনস্টিঙ্ক্ট কতটা বাদ দিয়েছে তার সামাজিক জীবন পর্যায়ে। 
কুকুর, বিড়াল, ইঁদুর, বাদুড় নিজেদের মধ্যে লড়াই করতে উদ্যত হয় স্রেফ যৌনতার স্বার্থে। ওই নিয়েই যত লড়াই। বাকিটা খাদ্যের বিভাজন নিয়ে। সেখানে অবশ্যই একটা সহযোগিতা অথবা সামান্য লড়াই শেষে ভাগ করে খাওয়া কিংবা অশক্তেরা একটু পচা পান্না খেয়ে দিব্বি একসাথে এক জঙ্গলে সুস্থ সহাবস্থানের পথে টিকে থাকে।
পশু শ্রেষ্ঠ মানুষ এ ব্যাপারে একেবারেই আলাদা। জীব জগতে এমন বিরল পশু শুধু মানুষ। 
মানুষ শব্দের একটা সূক্ষ্ম ব্যাখ্যা আমরা পেয়েছি কোনো এক মানুষের মুখে। এ বিষয়ে তাঁকে তির্যক ভাবে আনতে চাই না। কারণ আমি নিজেই আর সেই অতিকায় অতি বৃহৎ ভাবনার পথিক নই। আমার মধ্যে যে অ্যানিমাল ইনস্টিঙ্ক্ট কাজ করছে সেটা ওই বৃহৎ ভাবনার পরিপন্থী হতে চায়।  
সত্যিই আমি মনে করি মানুষ শব্দটাকে পানুশ বললে একটা স্ট্যাটিকাল ইক্যুইলিব্রাম হতে পারে। 
অর্থাৎ আমরা একাধারে উন্নত প্রানী এবং উন্নত পশু। যে পাশবিক রূপ কোনো এক লক্ষাব্দ পূর্বে মনে হয়েছিল সেটা আজকের নিরিখে ভুল হিসেবে পরিগণিত হয়ছে।

সোমবার, ১২ মে, ২০২৫

মূর্খের ভুল বুঝতে একটু সময় লাগে বৈকি!

শব্দকল্পদ্রূম। ভাষণ চলছে শাসন এর স্বার্থে। সুশাসন আর দুঃশাসন শুধু শব্দ শুনে বুঝতে হবে এমন একটা সময় এসেছে। গৃহস্থ এই গুহ্য বিষয় হাতে হাঁড়ি পায়ে লন্ঠন নিয়ে খুঁজে বেড়াচ্ছে তবে নাগাল পাচ্ছে না। অবগুণ্ঠন খুলতে চায় না এই দেশমাতৃকা। ভন্ড সাধু যেমন মা সীতাকে উড়ুক্কু রথে চড়িয়ে নিজের কাছে নিয়ে গিয়েছিল ঠিক তেমন প্রক্রিয়া চলছে কিন্তু বলবে কে?
কাঁধে হাত রেখে তাহের বললো আমি বলবো। কনক বললো আমিও বলবো, হেতেন হাজং বললো আমিও আছি। 
খেজুর নাখাম বললো হইতেই পারে অসংখ্য ভুল, এইর মধ্যে ঠিকঠাক কিছু ঠাহর করা যায়। 
এসব কথপোকথনের শেষে আকাশ কথা বললো। আকাশ কালো হয়ে উঠলো, উঠলো ঝড়। এর পর কথা বললো ভূমি, বললো মিথ্যা ব্যাভিচার কে একটু নাড়িয়ে দেই?
নপুংসক এর দল এর আকুতি তখন দেখে কে? একবার পা একবার হাত শেষে এক ঢোক জল গিলে তার আত্মার সংশোধনে ব্যাস্ত হয়ে পরলো। মূর্খের ভুল বুঝতে একটু সময় লাগে বৈকি!

শনিবার, ১০ মে, ২০২৫

মান্যবর

এই বারুদের গন্ধে ভরা জীবন মধু গন্ধ নিয়ে বেঁচে নেই। এখানে শুধু গোলাবারুদ আছে, আছে ভয়ঙ্কর এক অর্থের অনর্থ। এখানে সভ্যতার কেউ ধার ধারে না। শুধু টাকা আর টাকা।

লাথি মারি এই অর্থের পিছনে থাকা অনর্থের মালিকদের মুখে।

সফেদ হাতি রেয়ারেস্ট অফ দা রেয়ার। এই হাতির পিঠে চড়ে বেড়ানো কখনোই সুখের নয়। সুখ যখন ব্যবসায়িক হয়ে পরে তখন মানবতার অধঃপতন ঘটে। এই অধঃক্ষেপ নিয়েই এখন এক নাটকীয় পরিবেশ তৈরী হয়েছে।

ইংরেজ চলে গেছে ঠিকই কিন্তু রেখে গেছে বণিক বৃত্তি। এই কারনেই স্বাধীনতার শতবর্ষের প্রাক্কালে সদাই সাদা হাতির পিঠে উঠতে আগ্রহ নানান ব্যাক্তির। 

আসলে ব্যবসায়ীরা ব্যাক্তিত্বের বিষয়ে বিশেষ ভাবেন না, ভাবেন শুধুমাত্র ওই অর্থের কথা। 

রাজনীতিতে যখন এই অর্থের প্রভাব এসে পরে তখন না থাকে রাষ্ট্রনীতি না থাকে মানবিক চোখ। এর পর থেকে আরো একটু বলতে হয়, এই রাজনৈতিক ব্যক্তিত্ব আজকের দিনে কি বণিক হয়ে পরেছে ?

প্রশ্ন যতটা কঠিন উত্তরটা ঠিক ততটাই সহজ। এখানে অস্মিতা সামান্য আত্মীয়তা বদলেছে। আগে সে প্রাণ নিয়ে ভাবতে অভ্যস্ত ছিলো আর এখন ধন নিয়ে সে ভাবে।

সেই পুরানো প্রবাদ আজ বড় সত্য এবং প্রাসঙ্গিক। কে মরেছে, কে আছে না ভাবাটাই এখনও দস্তুর। অথচ মানবতা নিয়েই নানান শব্দে সমৃদ্ধ মানব সভ্যতা।

তবে কি আধুনিক যুগ অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে চায়? ঠিক তেমন নয় আবার তেমনও। ধর্ম বর্ণ নিয়ে যে সমাজ চলতে চায় সেখানে মানবতা শব্দটা বোহেমিয়। এখানে যা সত্যি সেটা পিঁপড়ে থেকে আরশোলা অথবা কুকুর থেকে বাঁদর যুক্তি নিরপেক্ষ ভাবে একসাথে থাকে। থাকে না মানুষ। কাজেই মানবতা শব্দটা আজকে অপাংক্তেয়।

চামড়ার রঙ এখন একদম এক হয়ে পরেছে। হাতি আর সফেদ হাতি আজকে সমগোত্রীয়।