রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
অনুলিখন
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
মৃত স্থির আর জীবিত অস্থির
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
শুকতলা শুঁকতেই হবে
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
আবহমান
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
বিভক্তি
বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
শিক্ষক ব্রহ্মান্ড
শিক্ষক ব্রহ্মান্ড
বয়স তোমার বাড়লো অনেক
বুঝতে পারো বানরজী,?
সুমন নামটা সুন্দর খুব
চটি চাটার কারণ কি?
তোমার লেখা, তোমার পড়া
শিক্ষকের ই হাত ধরে,
মারলো লাথি পুলিশ যখন
ওই চটি আর চাম ধরে।
কেমন লাগে সুবোধ বাবু
মানুষ যখন কান ধরে,
একটু ভাবুন ব্রাত্য হলেও
পাঁচ পুরুষের মান নেড়ে।
হচ্ছে মনে এমন কিছু
ভাবনাতে নেই এই সবের,
দুলকি চালে পালকি চলে
পালকি চালক বোল তোলে।
হয়তো সুমন এবং ব্রাত্য
শিক্ষকদের মানছে না,
মানবে সেদিন বৃদ্ধ হয়ে
শিক্ষকতাই থাকবে না।
থাকবে শুধু জুতো দুটো
সুকুমার এর পথ ধরে,
শুনো সুমন শুকনো ব্রাত্য
হাওয়াই চটির আবিষ্কারে।
মনের খেয়ালে লিখেছি দেওয়ালে
চোখে দেখা কিছু কান্ড,
পুলিশের কথা পুলিশ ভাবুক
শিক্ষক ব্রহ্মান্ড।
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
নং সংসর্গ
নং সংসর্গ
আজকাল কিছু উজবুক প্রথম শ্রেণীর মিডিয়ায় দাপিয়ে বেড়ায়। কথা নয় কুকথা দিয়ে ভরিয়ে রাখে সভামঞ্চ। এই মিডিয়া কি কারনে জেনে বুঝে এই সব অকাঠ কুকাঠ দের শিক্ষিত মানুষদের সামনে বসিয়ে সামাজিক রসায়নে সক্রিয় হন?
না এদের কোনো তাপ উত্তাপ নেই, স্রেফ টিআরপি। আমি ছাগল, কুকুর,গাধা নামের কোনো স্তন্যপায়ী পশুর তুলনা টানবো না। অবক্ষয় ওই সব প্রাণীর মধ্যে আসে নি এসেছে এই সমস্ত ছেঁদো সম্প্রদায়ের মধ্যে।
যে সাংবাদিকদের কথা এই মূহুর্তে মনে পরছে সেখানে যেমন গৌর কিশোর ঘোষ আছেন, আছেন কুলদীপ নায়ার এর মতন ব্যাক্তিত্বের।
মানুষ আজ বড় অসহায় এই টাই স্যুট পরা অতীতের সম্পদ নিয়ে নিজের পিঠ বাজানো সম্পাদক কে দেখে।
উজ্জ্বল দাঁত দেখে মনে হয় ব্রাশ করা দাঁত, ব্রাশ করা স্যুট, ব্যাক ব্রাশ কেশ তাকে একটা বিশেষ পর্যায়ে পৌঁছে দিয়েছে।
গানের কলি বলেছে সেই চারুকেশী সুচারু কবরী।
না আর নয় এই সংসর্গ।
রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
সারল্যের মৃত্যু হলো
সারল্যের মৃত্যু হলো
খেলাঘর বাঁধতে বসেছি। বাধা দেবে কে? ওরা সকলেই চায় ঘর বাঁধতে । তখন ঘর ছিলো না আমার। এ জন্যই এটা খেলাঘর।
এই ঘরে প্রথম যে ফুল ফুটেছিল নাম তার কেতকী। এর পর ফুটলো মাধবীলতা। তারপর? না এই সব জঞ্জাল এর পরে সাফ হয়ে গেছে। এর পর এসেছে নতুন একটা ফুল পাহাড় থেকে, নাম ক্যামেলিয়া। বড়ো সুন্দর সে, তবুও জঞ্জাল মাধবীলতা বা কেতকী কখনোই জীবন থেকে আলাদা হয় নি।
খেলাঘরে এদের নিত্য আসাযাওয়া। শেষে পাহাড়ের মুক্ত হৃদয় বুঝতে এসে বুঝতে পারলো আমরা খুব লেট করে ফেলেছি। বুঝলো এই মানুষটা খুব সাধারণ। কিন্তু একে ঠকানো খুব সহজ নয়। বস্তুত এই সহজ সরল প্রাণ আজ বিদেহী। খুব সহজেই সে পৌঁছে গেছে স্বর্গের দরবারে। সে উর্বশীর নৃত্যের সাথে থাকে না, থাকে ধ্যানস্থ। ইচ্ছে হয় আর একবার ফিরতে এই ধরাধামে। কারণ ক্যামেলিয়া এখানেই আছে তার একমাত্র সন্তানকে বুকে নিয়ে।
একদিন কেতকী এসেছিলো তার কাছে। বলেছে কি হবে ওইসব ভেবে? মাধবীলতাও বেশি সময় চুপচাপ থাকে নি। সেও এসেছে। তারা বলেছে তুমি না থাকলে আমরাও থাকবো না এই স্বর্গে। এতেও ধ্যান ভঙ্গ হয় নি। ধ্যান ভেঙেছিল সেদিন, যেদিন সে দিব্য দৃষ্টিতে দেখতে পেলো ক্যামেলিয়া আর পাহাড়ের সেই সুন্দর ক্যামেলিয়া নেই। সে আজকাল হয়ে পরেছে গন্ধরাজ এর মতন। হাত বাড়ালেই তাকে পাওয়া যায়।
এরপর সহজ হয়ে পরলো কঠিন, সরল হয়ে উঠলো জটিল। সে বুঝতে পেরেছে স্বর্গ, মর্ত, পাতাল বলে কিছু হয় না। সে বুঝেছে নোনতা জল শুধু সমুদ্রের নয়, চোখের জলও নোনতা। সে এখন বুঝতে পারে জীবনের স্বাদও নোনতা যা সে তার জীবদ্দশায় বুঝতে পারে নি।
কতটা নির্বোধ হলে পুরুষ হওয়া যায় এই প্রথম সে বুঝতে পারলো। ভীষণ হাসি এলো তার। সমস্ত শরীরে স্বর্গের কাঁদা মেখে কোনো এক পুষ্করিণীর পাশে শুয়ে, হাত পা ছুড়ে সে হাসতে শুরু করলো। হাসির শব্দে উর্বশীর নাচ, কেতকীর কান্না, মাধবীলতার মাধুরী মাটিতে মিলিয়ে গেলো। সারল্যের মৃত্যু হলো।