একজন কণিকা। তিনি নারীবাদী।
অন্যজন তানিশা। তিনি নির্ভীক সমাজকর্মী।
শুরু হলো আলোচনা, সমালোচনা।
তানিশা বলেছে রাস্তার পাশে, কোল্ড মিডিয়ায় অথবা লাইভ মিডিয়া এখন শুধু শরীর দেখিয়ে মার্কেটিং করে।
সে বলেছে ব্রা থেকে বিচালি,
লাল দন্তমঞ্জন থেকে কোলগেট,
কামসূত্র থেকে মঙ্গলসূত্র সর্বত্রই।
তিনি আরো বলেছেন,
জুয়েলারীর ব্যাপারেও একেবারে একই।
বলেছেন জাঙ্গিয়াটা বাদ দিলে সর্বত্রই শুধু নারীদেহ।
কেন এমন হয়?
একটু থেমে তিনি বললেন,
একটু ভুল হয়েছে আমার।
আজকাল জাঙ্গিয়াতেও এনারা আছেন।
নাকের কাছে নিয়ে গন্ধ শুকতে দেখাটা বাস্তবতা।
আরো একটু এগিয়ে তিনি বললেন,
কাউ মিল্কের হলুদ সর পরা নিয়ে।
তার কাছে এটা খুব নষ্টালজিক।
সেখানে তিনি একজন মা এর হাতের স্পর্শ দেখতে পেয়েছেন।
কণিকা একটু মুচকি হাসছিলেন প্রথমে।
মাঝখানে একটু লজ্জা পেয়েছেন।
শেষে তিনি তানিশার মাথার চুলের দিকে তাকিয়ে থাকলেন।
এরপর নিজের চুলে হাত বোলাতে বোলাতে এক ঢুক জল নিলেন।
উল্কি এখন দেহের সম্পদ।
যত আঁকবে যেখানে আঁকবে ততই সুন্দর তুমি।
হাত, বুক কোন ছাড়! আজকাল পশ্চাৎদেশে প্রজাপতির উল্কি, স্তনে একটু অন্যধরনের বিষয়, টাক পরা কপালে এক গুচ্ছ চুল।
আরো কিছু আছে বাকি, আছে বাকি শেষ বজ্রপাত।
কমোডে বসে আছেন ধূর্জটির নব বধূ পরনে ঢাকাই শাড়ি কপালে সিন্দুর।
শুধু লালবাবা পাল আর গুটখা তে আছে দুজন সিদ্ধ পুরুষ।
কাঁচুলির আড়ালে আরো দুজন এখন নিত্যনৈমিত্তিক।
একজন ধুঁয়া দেখেন, অন্যজন নাকে নথ দুলিয়ে গ্রামীণ মহিলাদের বিপথে আনতে লাখ টাকার লোভ দেখান।
কেমন এই নারীবাদ?
জীবনানন্দ এরপর আর বণলতা সেন কে দেখবেন কি?
কে জানে?
একটা গান লেখো আমার জন্য, এমন লিরিক্স কে লিখবে।
তবে বনে ফাগুন মনে আগুন, এটা থাকবে।
এটা অকৃত্রিম।
এটা ঠিক মুসাম্বির রসের মতন।
তিনি শেষ করলেন কাব্যের সাথে।
সেখানেই এক চিত্রাঙ্গদা।
একজন বললেন বিন্দু বড়ো কষ্ট।
কষ্ট কিসের?
এই কেষ্ট বিষ্টুর সমাজে এটা ঠিকঠাক।
তাহলে বেঠিক টা কি?
কণিকা শুধু শুনছিলো। আনমনে নিজের দিকেও সে তাকিয়েছেন।
তিনি দেখেছেন তিনি অত্যন্ত প্রাণোচ্ছল, ইংরেজি শব্দে বলা হয় সেক্সী।
এজন্যেই কি নবকুমার সভা বন্ধ হয়েছে?
এজন্যেই কি নবকুমার আজকাল আর কাষ্ঠ কে কাঠ বুঝে আর আকাঠ হতে চায় না?
নির্বোধ কি বলে এটাই এখন প্রাসঙ্গিক।
অডিয়ান্সে একজন শিক্ষক ছিলেন, তিনি যৌন শিক্ষা বিষয়ে স্টুডেন্টস সম্প্রদায়ের কাছে পরিচিত।
তার ক্লাসে কখনো কখনো ছাত্র- ছাত্রীরা, বিশেষত ক্লাসিক্যাল ছাত্ররা প্রশ্ন করে। তারা জানতে চায় এই শিক্ষা অর্জন টা কিভাবে হয়েছে।
কখনো উলঙ্গ ভাবে তারা বলে কুকুর, বিড়াল, গরু ছাগল অথবা তার পিতা, পিতামহ এই শিক্ষা কিভাবে পেয়েছিলেন?
মৃদুমন্দ হাসির সাথে ক্লাস চলে।
ক্ল্যাস হয় না বরং মজা মজা মজা রে গানটা বেজে চলে স্কুলের রুমে।
এটাই তার অভিব্যক্তি।
এরপর শুরু হয় কণিকার কথা।
কথা নয় বাক্য।
তিনি বলেন, যারা শুধু নারীদেহ দেখেন তাদের নতুন করে কিছু শেখানো সম্ভব নয়।
যারা সৌন্দর্য নিয়ে ভাবেন তাদের জন্য কিছু বলতে চাই।
তিনি বললেন, কৃষ্ণকলি কথাটার মধ্যে যেমন সৌন্দর্য আছে ঠিক তেমন প্রকৃতিও আছে।
কে কোন রূপে তাকে দেখছেন, সেটা তার অনুভব।
তিনি বলেন এই শারীরবৃত্তীয় বিষয় নিয়েই আমরা প্রতিদিন প্রতিনিয়তই উদ্বিগ্ন।
শুধুই কি শরীর নিয়েই উন্মত্ত পুরুষ?
তিনি বললেন জন্মদাতা না থাকলে মৃত্যু মিছিলের শেষে পরে থাকত কিছু পরিত্যক্ত পুরুষ ঠিক সূর্যের মতন।
অডিয়েন্স থেকে একজন দাঁত বার করে বললেন,
সকল শক্তির উৎস নিয়ে এ কেমন বিদ্রুপ?
নির্ঘাত কর্ণ কুন্তী সংবাদ।
কণিকা এই মূর্খের প্রশ্নে কোনো উত্তর খুঁজে পায় নি।
শুধু নিজের দিকে তাকিয়েছেন আর ভেবেছেন।
ভেবেছেন সত্যিই তো কপালের সিঁদুর কেন আজ টিপ?
ওষ্ঠ কেন রাঙায়িত?
ভেবেছেন কেন এই নারী দেহের খোলামেলা অবস্থান?
ভেবেছেন ইউরোপীয় সভ্যতার কথা।
মনে হয়েছে এটা জান্তব।
তানিশা দেখছিলেন, তিনি হাত বাড়ালেন।
বললেন সভ্যতার সংকট এই প্রথম নয় বরং এই সংকট সভ্যতার শুরু থেকেই অঙ্কুরিত। আজ এটা একটা মহীরুহের পর্যায়ে পৌঁছেছে শুধু অর্থের প্রয়োজনে।
অর্থই অনর্থ এটা নিপাতনে সিদ্ধ।
এখানেই নারী আজ নারী নয়, নারীবাদ নপুংসক এর বিরুদ্ধে অসংগঠিত ইলোপ।
এটাই মা এর কাছে মাসীর গল্প।
এটার সাথেই আপোষহীন যুদ্ধে ব্যাপ্ত পুরুষ।
এখানেই রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র।
এখানেই শরৎচন্দ্র, এখানেই রবীন্দ্রনাথ।
এখানেই চিত্তরঞ্জন, নেতাজি সুভাষ।
এখানেই লিঙ্কন, মার্ক টোয়েন।
এখানেই গোর্কি।
এখানেই শেষ হয়ে যায়, বিচিত্র বীর্যের বংশ।
এখানেই শুরু হয় একটা ভাব, একটা ভাবনা।
একটা অর্ধ সত্য ফ্রয়েড।
মানুষ ভাবতে জানে, তাই সে এগিয়ে চলে।
এটাই আসলে পুরুষ আর স্ত্রীর সঙ্ঘবদ্ধ সহাবস্থান।
একটা ছেলে প্রথমে কাঁদলো, এরপর একটা মেয়ে।
এরপর তারা দুজনে দুজনকে খুঁজে পেলো।
রসায়নের ছাত্র সাগ্নিক একটা সোডিয়াম এর টুকরো জলে ফেলে দিলো।
সবাই দেখলো আগুন আবিষ্কার এই আধুনিক যুগে।
এরপর সাগ্নিক একটা প্রবন্ধ লিখলো।
বিষয়, আগুন আবিষ্কার।
এরপর একটা সিগারেট জ্বালালো।
সেটা জ্বললো ঠিক সন্ধ্যা বেলার ধূপের মতন।
এর পরে শুরু হলো ভেজাল খাওয়া।
জল মেশানো মানেই তো ভেজাল।
শরীর হয়ে উঠলো চনমনে। মন হয়ে উঠলো মেদুর।
সুদূরের সাথে একটা অভিনব আলিঙ্গন।
শুরু হলো একজন সাধারণ রূপ দেখা।
মন্দ ভালোর বিচার নং।
শুধুই রূপ আর অরূপ।
এরপরে অনেক রকেট আকাশে উড়িয়েছে সে।
সেখানে শুধু বারুদের গন্ধ।
এখন শুধু ফেরবার পালা।
প্রথমে তানিশা, পরে কণিকা।
শুরু হলো শরীর বাদ দিয়ে সভ্যতা।
শুরু হলো ব্যবসার উলঙ্গ প্রতিকৃতি।
হাতে কলমে যারা বেঁচে থাকতে পারে নি তারা বুঝতে পারলো,
ওই নরদেহের কথা।
শোনা যায় আজকাল গাই বাছুর জন্মানোর পর থেকেই প্যান্ট পরতে শিখেছে।
মানুষ কথা বলবে কবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন