শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মঙ্গলেই মঙ্গল

বিতর্ক কখনো সিদ্ধান্তে পৌঁছয় না সেটা বিজৈ হোক অথবা রাজনীতি। সমাজ ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথেই বদলাচ্ছে বিজ্ঞান সঙ্গা বদলাচ্ছে রাজনীতির নীতি নির্ধারণ এবং এই কারনেই উভয় বিষয়টা ক্রমশঃ মানুষের কাছে অনেকটাই উদ্বায়ী হয়ে পরছে।

এটা কি মানব সভ্যতার কাছে আশির্বাদ হয়ে উঠবে?

এখানেও একটা বিতর্ক দানা বাঁধে।

কেমন?

আর্থ সামাজিক অবস্থান মানুষকে কিছুটা যান্ত্রিক করে ফেলছে এই বিজ্ঞানের অগ্রগতির কারনে। সমস্ত বিষয় একটা ঘেরাটোপের আড়ালে সুবিধাবাদের যে নৈতিকতা সেই পর্যায়ের ধারে পাশে পৌঁছে দিচ্ছে। মানুষ যে সুবিধা ভোগ করছে সেই সুবিধার কার্য কারন সে জানে না। অর্থাৎ কর গুনে যোগ বিয়োগ বিষয় টা যেমন ক্যালকুলেটর এর সাহায্যে সে করে ফেলছে ঠিক তেমন কি বোর্ডের উপর আঙুল রেখে নিশ্চিন্তে সে লিখে চলেছে পাতার পর পাতা। আঙুল গুলো কলম ধরতে ভুলে যাচ্ছে কোনো একটা সময়ের পর। অথচ একবারও তার মনে আসছে না যখন ওই কি বোর্ডটা তার হাতের কাছে থাকবে না সে তার ভাষার প্রকাশ করার প্রাথমিক মাধ্যম শূন্য হয়ে পরবে। যোগ করাটাও সে ভুলে যাবে। 

এটা একটা সাধারণ উদাহরণ মাত্র।

আরো একটু গভীরে প্রবেশ করলেই বুঝতে পারবে দোয়াত আছে কিন্তু কালি ও কলম নাই। বুঝতে পারবে নিরক্ষর মানুষ বৃদ্ধ বয়সে যে কারনে অক্ষর লিখতে বছর ভর চেষ্টা করার পরেও পেরে ওঠে না, সে আজকে সেই পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে।

বিজ্ঞান গ্রহন করতে হবে কিন্তু তার গোড়ার বিষয় রপ্ত করাটাও প্রাসঙ্গিক। আসলে সামাজিক ব্যবস্থার এটাই ল্যাকুনা।

সামাজিক অগ্রগতির ক্ষেত্রে এই যে আধুনিক উৎপাদনের উপকরণ সে গুলো সাধারন মানু তৈরী করতে পারে না, জানে শুধু তার ব্যবহার।

এবার একটু ভাবলে বুঝতে সহজ হবে কেন এই হাতের আঙুল আর পায়ের পাতার প্রয়োজন।

এখানে কলম ছাড়া যেমন আঙুল গুলো ক্রমেই গদা হয়ে পরছে ঠিক তেমন গাড়ি ছারা পা দুটোর হাল। 

নিশ্চয়ই এবার একটু ভয় লাগছে। নিশ্চয়ই বোধগম্য হচ্ছে রাজনৈতিক পরিবর্তন অথবা বিপ্লব বিষয়টা ক্রমশই মাথার মধ্যে যতই আসুক সেটা রাস্তার বাস্তবতা হারাচ্ছে অথবা আমরা সেই অবস্থায় ফিরে যাওয়ার শারীরিক সক্ষমতা হারাচ্ছি। কোনো একটা অদৃশ্য ব্যবস্থা আমাদের আধুনিকতার মাধ্যমে একবারেই একটা স্থাবর বানিয়ে সেই পূর্বতন ক্রীতদাস পর্যায়ে নিয়ে যাচ্ছে। রাজনীতি বিষয়ে মানুষের আগ্রহ দিনে কমিয়ে তুলছে নতুন একটা শ্রেণী স্রেফ এই বিজ্ঞানকে হাতিয়ার করে।

একটু কৃষিমুখী চিন্তায় চোখ রাখা প্রয়োজন। আধুনিক কৃষি বিষয় নিয়ে ভাবা যাক। কৃষি উৎপাদনের উপকরণের কথা ভাবা যাক। ভাবা যাক অতীতের সেই বলদের ঘাড়ে জোয়াল চাপিয়ে মাটি কর্ষন । ভাবা যাক একটা মইয়ের উপরে দাঁড়িয়ে জমি সমান করা বা কৃষকের ভাষায় জমি নিরানো। ভাবা যাক একগোছা চারা গাছ হাতে রেখে অন্য হাত দিয়ে রোপন করার অতীত পদ্ধতি।

আজকের দিনে ঠিক এরকম ভাবে হয় কি?

হয় না। মাঠে ট্রাক্টর নামে। কয়েকশো একর জমির কাজ কয়েক দিনের মধ্যেই তৈরী হয়ে যায়। আছে রোপনের যন্ত্র, আছে কাটিং এর যন্ত্র, আছে ফিনিস প্রডাক্ট তৈরীর সুব্যবস্থা।

বিজ্ঞান একবারে দুহাত দিয়ে ঢেলে দিয়েছে এই সমস্তই। কিন্তু কৃষকের কাছে কোন যান্ত্রিক উপকরণ আছে? রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এই কৃষক স্বার্থে আছে কি?

তবে আছে। আছে একটা যন্ত্র মালিকানা শ্রেণী। কৃষক এখন শুধু কয়েক তোলা জমির মালিক। কৃষকের আয় অন্যান্য শ্রেণীর সাপেক্ষে অতিশয় ন্যূনতম। অথচ শ্রমের যে অতীতের অভ্যাস সেখান থেকে তারা শত যোজন দূরে। 

অর্থাৎ একজন চাষীও এখন নামেই চাষী থেকে গেছে, পেটের দায় ক্রমশই বাড়ছে। ফলে মহেশ যেমন মরছে, মরছে মানুষও। বস্তুত লাভের অংশ পৌঁছচ্ছে সেই একটা শ্রেনীর হাতে।

ছোট, বড় ও মাঝারী শিল্পে উৎপাদন উপকরণের মালিক কে? আমি আপনি যারা মাস মাইনের চাকরি করি তারাই বা কে? উৎপাদন হয় কি ভাবে? শ্রমিক কারা? 

ইদানিং আবার বিনা শ্রমিক উৎপাদন ব্যবস্থা নিয়ে ভাবছেন মালিকেরা। মালিকেরা অর্থাৎ উৎপাদনের উপকরণ যার কাছে আছে। যেমন একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কনভেয়ার নিয়ে চলেছে কয়লা, তৈরী হচ্ছে ওই তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। সেখানে আজকে আর শ্রমিক লাগে না। 

আবার বিদ্যুৎ ব্যবহারে চলছে রেলগাড়ি। সেখানে কয়লার ব্যবহার উঠে গেছে অতীতে আর এখন ডিজেল বা ফুয়েল ভরার জন্যেও কর্মী লাগে না। এটাই অটোমেশন।

জলের কল বসাতেও এখন পাইপ ধরে গানের সুরে বৃত্তাকারে প্রদক্ষিণ পদ্ধতি আর নেই। সেখানেও তথৈবচ।

অফিস অ্যাকাউন্ট, ক্লারিক্যাল কাজ ? সেখানেও দিব্য আছেন উৎপাদনের উপকরণ এর মালিক। এসে গেছে AI.

সভ্যতা এগুচ্ছে আর শ্রম দান অর্থাৎ কায়িক শ্রম দান পিছোচ্ছে।

অতঃপর?

একটা সুখের দিন আসছে অগণিত মানুষের সামনে। বিনা শ্রমে বিনা মূল্যে মিলবে খাদ্য বস্ত্র, বাসস্থান। মিলবে ওষুধ বিষুধ, মিলবে শ্মশান কবরস্থান।

বাকি থাকলো কি?

বাকি সবসময়েই কিছু না কিছু থেকে যায়।

এক্ষেত্রে বাকি আছে অন্য গ্রহে পাড়ি দেওয়া। অনতিবিলম্বে সেটাও হয়ে যাবে।

ইলন মাস্ক আছেন না?

তিনি এই মানব কল্যাণে নিশ্চয়ই একদিন একটা সুবৃহৎ আকাশ যান বানিয়ে ফেলবেন। সারি সারি মানুষ বসবে সেই উড়ুক্কু যানে।

তারপর?

ভিন গ্রহে মানুষ কাজ খুঁজে বেড়াবে। ধন্য হয়ে ক্রমশঃ ঈশ্বরের নাগাল পাওয়া।

বিজ্ঞান কিন্তু খারাপ কিছু নয়। খারাপ হলো একটা শ্রেণীর হাতে শুধু মাত্র সভ্যতার বিরুদ্ধে তার এই বিকাশ।

আজকাল একটা কথা খুব শোনা যায়। সেটা হলো রাষ্ট্র ব্যবসা বাণিজ্যের ব্যাপারে কেন থাকবে? সে শুধু খাজনা তুলবে আর বাজনা বাজাবে।

হয়তো একদিন তাদেরও মঙ্গল গ্রহে বসে রাজকার্য চালাতে হবে।

এটা মন্দ ইচ্ছা কি?






মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

On the Merry-Go-Round

কোলকাতার ওয়েলিংটন স্কোয়ারে পুজোর পর শীতের সন্ধ্যায় বসেছে একটা বিতর্ক সভা। বিতর্কের বিষয় প্রেম। শুধু প্রেম বলে কিছু লিখলে হবে না। গোটা প্রেমের জগৎটাকে এক লাইনে লিখে দেওয়া হয়েছে বিতর্কের বিষয়।
' প্রেম, অবৈধ প্রেম, নৈসর্গিক প্রেম এবং প্লেটোনিক প্রেম। '
পক্ষে বিপক্ষে বক্তব্য রাখতে এসেছেন রম্ভা, অস্থি, প্রজ্ঞা, বিতস্তা, কামিনী, কাঞ্চন, প্রদ্যুম্ন এবং কবিতা।
সভাস্থল টলোমলো অনেকটা দোলাচলে মহাপ্রভুর এগিয়ে চলার মতন। 
একজন বলছে আরে ভাই শুধু প্রেম বললেই তো হতো, প্রেমের আবার শ্রেণী বিভাগ?
একজন বলছে শুধু কানুপ্রেম আর মনুপ্রেম বললেই তো মিটে যায়।
একজন বললো অবৈধ প্রেম একটু অন্য মাত্রার।
একটা জেন-জি বললো প্লেটোনিক লাভ ইজ দ্য বেষ্ট।
সভাস্থল পরিপূর্ণ, একদম পিন ড্রপ সাইলেন্স।
আওয়াজ বলতে শুধু পপকর্ন, ভাজা বাদাম আর ছোলার সামান্য আছোলা শব্দ।
সিরিয়াল অনুযায়ী রম্ভা প্রথম বক্তা।
পোডিয়াম এর সামনে চিরস্থায়ী ভাবে দাঁড়িয়ে বক্তব্য রাখতে তার অত্যন্ত আপত্তি। একটা ম্যাগনেটিক মাউথ পিস তার হাতে দিয়ে শুরু হলো সান্ধ্য কালিন প্রেমের ব্যাখ্যা।
এখানে রম্ভা সম্বন্ধে একটু বলা প্রয়োজন। রবিঠাকুরের দৃষ্টিতে তিনি অনেকটাই কৃষ্ণকলির মতন।
শুরুতেই সে বললো না প্রেম বিষয়টা পুরুষ মানুষের জীবনে কখনোই আসে না। যদিও বা আসে সেটা একখানে থাকে না। পুরুষের চোখে যে তৃষ্না সেটা কোন মেয়েটা চোকাবে? এখানেই সেই অবৈধের সৃষ্টি। সেখানে হয়তো আমি নেই, আছে অন্য অনেকেই।
এর পর নৈসর্গিক বিষয়টা নিয়ে সে বলেছে ' প্রেম একবার এসেছিল নিরবে ...। '
এলেন অস্থি।
তিনি শুরু করলেন এভাবে।
বললেন ' প্রেমের লাগিয়া বসতি পাতিনু অনলে পুরিয়া গেলো।'
তিনি সোনালী ডানার প্রেমে উন্মত্ত। তিনি বৈধ অবৈধের পার্থক্য বুঝতে চান না। তিনি ভালোবাসার রাজপ্রাসাদ কে নিশুতি রাতের কাছে বিলিয়ে দিতে চান না।
তিনি প্লেটোনিক ভালোবাসার মধ্যে একটা অপূর্ব মুখাবয়ব দেখতে পান।
তিনি বললেন প্রেম বড় বিষম বস্তু।
প্রজ্ঞা, বিতস্তা, কামিনী, কাঞ্চন, প্রদ্যুম্ন সবাই গতানুগতিক। কবিতা একটু আলাদা। সে যেমন নিজের প্রতি উদার অন্যের প্রতিও তেমন।
কবিতা অতীতের কাছে এখানে নিজেকে আজ উন্মুক্ত করলেন।
চলাফেরার পথে কে কার খেয়াল রাখে? বেসরকারি বাসে কন্ডাকটর এর ঠিক পিছনেই সেদিন সে বসেছিলো। ঝিমুনি চলছে বাসের চলাচলের সাথে।
উল্টো দিকের সিটটা ছেলেদের। সেখানে যে ছেলেটা একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে, সেটা সে দেখেছে। 
ঝিমুনি কাটলো ওই ছেলেটার কথায়।
বললো কিরে নামবি না।
তখন শ্যামবাজার পার করে বাসটা ছুটছে দক্ষিনেশ্বরের দিকে।
ওই ছেলেটা বাস থেকে নেমে গেছে তার চোখের আড়ালে।
ঘোর ভাঙ্গার পর সে বুঝতে পারলো প্রেম।
এখানেই তার বক্তব্য শেষ।
হাততালি দেয় নি বসে থাকা অডিয়েন্স।
যখন প্রাইজ দিতে নাম তার নামটা ডাকা হলো, তখন কবিতা চড়ে বসেছে বাসের সেই সিটটায় যে দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল কোনো একজন সেই কোন সুদূরের একটা দিনে।
শুধু সেদিন তার চোখে পরেছে একটি ছেলে। ছেলেটা একটা ম্যান্ডারিন কাঁধে ঝুলিয়ে চোখ বুজে গান গেয়ে চলেছে।
গানের কথাগুলো অতি পুড়ানো। 
মাফলারে ডাকা দুটো কান। এক রাশ দাড়িতে দুটো গাল ঢাকা।
তবুও কন্ঠস্বর কেমন যেন একটা অতীতের পরিচয় বয়ে আনছে।
গানটার কলি ছিলো " On the Merry-Go-Round."
কবিতা সেখানে আর দাঁড়ায়নি।




সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আও না ড্যান্স করো

' ভয় পেওনা ভয় পেওনা তোমায় আমি মারবো না
সত্যি বলছি লড়াই করে তোমার সাথে পারবো না।'
কি সুন্দর অভিব্যক্তি। কি প্রাণময় শিল্পবোধ। কি সুন্দর মাত্রা বোধ।
' মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো যতই না
জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুঁতোইনা।'
একটা মিথ। একটা বাচ্চা ছোটোবেলায় এই মিথ পরে প্রথমে হেসেছে, আর আজ অর্থ বুঝতে পেরেছে। ফলতঃ হাসি আর ঠাট্টা এখানে এককাট্টা। 
ভাগ্যিস সুকুমার রায় অল্প বয়সেই চলে গেছেন, না হলে আরও কত শত ছড়া ছড়িয়ে ছিটিয়ে শিশু মনে হাসি আর বিদ্রুপের সহাবস্থান ঘটাতো ঈশ্বর জানেন।
এটা যদি আরশোলা বিষয়ক হয় অন্যটা অন্য মাপের।
এবার একটু বোম্বা গড়ের রাজা বিষয়ক সুন্দর আখ্যান বলতেই হয়।
টাক মাথায় ডাক টিকিট লাগানো থেকে ছবির ফ্রেমে আমসত্ত্ব।
তারপর আবার পাউরুটিতে পেড়েক পোতার সুক্ষ্ম অনুভূতি।
এটা সামাজিক অবস্থান অনুযায়ী একটা উচ্চতা দাবি করে।
এরপর একটা গাধাকে দৌড় করাতে নাকের সামনে গাঁজর ঝুলিয়ে রাখাটা ভাবতে হবে।
এরপর আছে খুড়োর কল।
শুরু হলো ঘাড়ের সাথে ঐক্য।
বাঁধা হলো রুচি সম্মত খাবার।
সুকুমার সত্যিই সুকুমার, না হলে এই এমন ছড়া?
' সামনে তাহার খাদ্য ঝোলে যার যে রকম রুচি 
মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা কিংবা লুচি।'
এটা একটা সামাজিক অনুভব একটা গরীব দেশে।
সেই খাদ্য বস্ত্র না পাওয়া মানুষ গুলো শুধুই ছোটে আর ছোটে।
ভাবতেই হবে আজকে, তারা থাকবেন কোন জোটে অথবা ঘোঁটে।
'যখন এসব বুঝতে শেখা তখন শুরু লড়া
তখন এলো নানান ভাবে পুলিশ দিয়ে ধরা।'
এখানেও আমাদের সুকুমার রায়।
একুশে আইন।
এখানে আমার একটা প্রতিবাদ করার আছে, যদিও আমি শৈব নই।
শাক্ত হলেও দেবাদিদেব আসলে গণদেবতা একথা মানতেই হয়।
তিনি মা দূর্গার পতিদেব। তিনি শোনা যায় শ্মশানে থাকেন, শোনা যায় ছাই ভষ্ম গায়ে মাখেন।
শোনা যাই তিনি গরল পান করেছিলেন অমৃত কে বাদ দিয়ে।
তিনি রক্ষক ছিলেন সামাজিক আখ্যানে।
সুকুমার রায়ের উপলব্ধি অবিস্মরণীয়।
ওই চরিত্রের সাথেই সম্পৃক্ত লঘু গুরু না বুঝতে পারা এই আমরা।
এখানেই তার নামের পাশে নানান বশংবদ নানান ইলোপের ব্যবহার করেছেন।
এই কারনেই তার দেশে আইন কানুন সর্বনেশে পৌঁছেছে।
এরপর শুধু ছড়ার অসম্ভব সুন্দর একটা সামাজিক অবস্থা।
সেখানেই কাজির বিচার।
সেখানেই একুশ টাকার দন্ডাদেশ।
সমাজের নানান মানুষ নানান আদর্শ নানান সংকল্প নানান ভাবনা নানান নং ধাতুর উৎসব তার লেখার সাথে সমান্তরাল ভাবে মিশেছে সামান্য একটু জীবনবর্তিতায়।
এই সুকুমার ফিরে এসেছে। এসেছে ঠিক শিশুসাহিত্যের পথ ধরে।
অন্যথায় একটা খুঁদে বাচ্চা একটা সশস্ত্র পুলিশকে‌ বলতে পারে
আও না ড্যান্স করো?

শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মুখ খুলিস না মূর্খ

শুধু আন্টার্কটিকা বাদ দিয়ে আরো যে ছটি মহাদেশ আছে প্রায় সর্বত্র তিনি ব্রাত্য। এশিয়ায় নব্বই শতাংশ, আমেরিকা উত্তর আর দক্ষিণের একশ শতাংশ, আফ্রিকার পঞ্চাশ শতাংশ, অস্ট্রেলিয়ার ষাট শতাংশ এবং ইউরোপের সত্তর শতাংশ দেশ এই দেশের সঙ্গে এক নৌকোয় বসতে রাজি নয়। এই সাতটি মহাদেশের প্রায় পঁচাত্তর শতাংশ দেশ এই উপমহাদেশের ভারতবর্ষের বিরুদ্ধাচারণ করছে ইদানিং কালে।
এর আসল কারণ ভাবতে হবে।
ভাবতে হবে আজকের এই ককরোচ জনতা পার্টির সামনে মাথা নত করার পরক্ষনেই বিভিন্ন বিদেশী শক্তির হাত থাকা বিষয়টা নিয়ে নায়ক ধর্মেন্দ্রর হাওয়ায় মুঠি পাকিয়ে ঘুষি মারতে দেখে।
মন্দ নয় সে মন্ত্রী ভালো।
অতীতে এই রাজ্যে জুনিয়র ডাক্তার আন্দোলনের সময় স্বাস্থ্যমন্ত্রীর এই পদত্যাগপত্র আসে নি রাজ্যপালের কাছে। এই ভুলটা ধর্মেন্দ্র করে নি। কারণ তিনি উড়ে হলেও অ্যান্থ্রোপোলজির ছাত্র ছিলেন, যোগ হয়েছে ধর্ম। 
এই ধর্মে যিনি ইন্দ্র তিনি শ্রীকৃষ্ণ ধর্ম দেবতার বাণীতে উদ্বুদ্ধ।
' যদা যদা হি ধর্মশ্চ ইত্যাদি...'
একটু কাল উপযোগী হওয়া, একটু  সাবান দিয়ে হাত ধোয়া, একটু ধর্মীয় ব্যাভিচার বিষয়ে সর্বোৎকৃষ্ট উৎকলের সাথে সমমেলে বেজে ওঠা অথবা চুরি যাওয়া নাক-কান দুটোকে ফিরিয়ে আনা এবং ট্রিলিয়ন অর্থনীতিতে অনর্থক সংশোধনাগারে পৌঁছে একজন স্বাধীনতা আন্দোলনের শরিক হওয়ার ইচ্ছা তার নেই।
এই আধুনিক যুগ থেকে নিযুত আলোকবর্ষ দুরের যে ধর্মীয় আস্তাকুঁড়ে এতকাল তিনি থাকতে অভ্যস্ত ছিলেন ঠিক সেখানেই তিনি নিজেকে শিক্ষার নিরিখে উচ্চ মার্গের চিন্তায় অথবা দুশ্চিন্তায় মুঠো পাকিয়ে ঘুষি মারছেন নিজের দেওয়ালে।
জয় জগন্নাথ মহাপ্রভু।
এই উল্টো রথের শেষে আপনি নিদ্রা যান এ কথা জগৎ বিদিত।
না আপনি পটল মাথায় দিয়ে শান্তিতে নিদ্রা নিন কিন্তু এই ধর্মেন্দ্র কে বলুন ধাই কিরি কিরি পালিয়ে বাঁচ।
মুখ খুলিস না মূর্খ।


বুধবার, ২২ জুলাই, ২০২৬

আচার

একটা চা এর দোকান। একটা বাবলু । একটা দোকানি।
একটা বাপন দা, একটা বুড়ো দা, একটা রায় দা।
রায় দা বললো একটা চা একটা লেড়ো।
বুড়ো দা বললো একটা লিকার, একটা খাস্তা।
বাপন দা বললো একটা বাপুজি কেক দে।
এই নবাবদের কথা শুনছে দোকানি, হাত বাড়াচ্ছে কখনো 
গরম জলের কেটলির হাতলে, কখনো বয়াম নামিয়ে খাস্তা, কেক অথবা লেড়ো দিচ্ছে।
এভাবেই অভ্যস্ত বাবলু, এভাবেই অর্ডার দেয় কাষ্টমার, এভাবেই চলে শুধু এই বাবলু নয় বরং প্রত্যেকটা সংসার।
বাবলুর ব্যবসা করে। রোজগার করে।
সংসারের গৃহিনীর বিষয়টা ঠিক তেমন নয়।
অথচ এভাবেই চলতে অভ্যস্ত হয়েছে গৃহিনীর গৃহকোণ।
কেনো এমন হয়?
এই কথাগুলো বলেছিল ধৃতিমান। এই ব্যাক্তি পুরুষতান্ত্রিক সমাজের একজন স্বনামধন্য প্রতিনিধি।
এই মানুষটা কোনো ধৃত ব্যাক্তি নয় বরং পুরুষের পৌরুষের কথা তিনি বলেন। তিনি বলেন পশু শ্রেষ্ঠ অথবা উৎকৃষ্ট পশু এই বিষয় নিয়ে প্রাণপাত করে প্রতিদিন।
এখানেই একান্তে কথা হয়, এখানেই গর্ভে সন্তান আসে, এখানেই জীবনের আনন্দ।
তিনি উল্লেখ করলেন সেই সঙ্গীত 'বড় দুঃখ হয় মা তোরে দেখে..,' যেখানে এই কথাটা এক অপূর্ব আবহ তৈরী করে। 
ধৃতিমান একবার ভেবেছিলেন যদি অর্জুন অন্ধ হতেন, যদি গান্ধারী চোখ খোলা রাখতেন অথবা শ্রীকৃষ্ণ কৌরবদের পক্ষে থাকতেন, তা হলে কি হতো।
একজন অধার্মিক বললেন জয় শ্রীকৃষ্ণ শব্দটাই থাকতো না।
একজন ধার্মিক বললেন, সেদিন এই গান্ধারী বুঝে নিতো ধৃতরাষ্ট্র কে।
নামটা বড় অদ্ভুত। একদিকে ধৃত অন্যদিকে রাষ্ট্র।
তখন শুধুই গান্ধারী আর গান্ধারী।
তখন গান্ধার নরেশ থাকতো না তার ভাঞ্জার সাথে।
একটা কাবুলিওয়ালার সাথে যেমন পরিচয় হয়েছিল একটা খুঁকির ঠিক তেমন হয়ে পরতো স্বয়ং শকুনি।
তাকে মহাভারতের খল নায়ক হতে হতো না।








রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফুলটুসি

একটা ছেলে, বাচ্চা ছেলে উদ্বিগ্ন চোখে রাস্তা দিয়ে হাঁটছে। তার চোখ দুটো আকাশের দিকে। যেন সে কোনো একটা নক্ষত্র খুঁজছে। দিনের আলোয় তার দেখা মিলছে না। তবুও সে হাল ছাড়তে রাজি নয়। সত্যিই সে আকাশের নক্ষত্র খুঁজছে। 
একটা পাখি তখন কোন সুদূরে আছে এটা তার মনে হয় নি, মনে হয়েছে পাখিটা আছে তার বাড়ির আশেপাশেই।
দুপুর গড়িয়ে বিকাল এলো। একবার একটা গাছ, অন্যবার একটা বাড়ি সে দেখেছে নিজের ফ্ল্যাটের জানলা থেকে। 
এক দোকানদার কে সে একটা বাড়ির ফটো দেখিয়ে প্রশ্ন করেছে, এই বাড়িটা কি এই গলিতে?
এই বাচ্চা ছেলেটা যখন শেষবারের মতন এলো, দেখা হয়েছে ওই গলিতে থাকা একটা দিদির সাথে।
দিদিটাও তেমন। হাতে ছিলো দুটো করনেটো আইসক্রিম। বললো একটা আগে খাবি?
না কথা মানলো না। বললো আমি ফুলটুসি কে খুঁজছি। সেই দুপুর থেকে ঘুরে ফিরে এই গলিতেই তার গলার আওয়াজ শুনেছি।
দিদি তুমি দেখেছো আমার ফুলটুসি কে?
দিদি একটু বিরক্ত ভাবে বললো কে ফুলটুসি?
সে বললো বাড়ি থেকে প্রায় সতেরো কিলোমিটার দূর থেকে তাকে বাড়িতে নিয়ে এসেছিলাম। বয়েস এখন দু মাস। ও দিব্বি হেঁটে বেড়াত আমার ঘরের মধ্যে। সেভাবেই আজকেও ও ঘুরছিলো। বাড়ির জানালাগুলো খোলা ছিলো।
সে এই জানলা দিয়েই উড়ে গেছে।
তুমি দেখেছো?
নিজের মোবাইল ফোন থেকে সে ফুলটুসির ছবি দেখালো। 
বললো দেখেছো দিদি?
দিদি টা প্রথমে মৃদু হেসেছিল, পরক্ষণেই সে দেখেছিল একটা নিষ্পাপ মুখ। সে বললো তুই ফুলটুসির গলার আওয়াজ চিনিস?
বললো হ্যাঁ দিদি।
বললো আমাদের বাড়ির পাঁচিলে প্রতিদিন অনেক পাখি আসে।
আমার মা ওদের জন্য খাবার দেয়।
ওরা খাবার না পেলে আমাদের জানলার সামনে এসে অভিযোগ জানায়। আমার মা ওদের কথা বুঝতে পারে। 
হাসে ওদের চিৎকার শুনে।
তারপর ওদের খেতে দেয়, ওদের নাচ দেখে।
আমিও দেখি।
চল ওই দলের সাথে ও যদি থাকে তবে আমাদের বাড়ির পাশেই ওকে খুঁজে পেয়ে যাবি।
দরজা খুলে মা বেরোতেই বললো, মা ভাইয়ের পাখিটা খাঁচা খালি করে উড়ে গেছে। ভাই ওই পাখিটাকে খুঁজছে।
অনেক খুঁজেও যখন পাখিটার দেখা মিললো না তখন ছোট্ট ভাই এর চোখ দুটো ছলছল করে উঠলো।
এখানেই শেষ হয় নি খোঁজা।
এরপর দিদি আর তার মা চলে গেছে।
দিদির শরীর খারাপ, ডাক্তারের কাছে যাওয়ার সময় বিকাল পাঁচটায়।
সূর্য তখন আকাশ ছাড়তে চলেছে।
পাখিরা সবাই তখন ঘরে ফিরছে।
দিদি আর তার মা তখন বাড়িতে নেই। ঘরে তখন একমাত্র আমি।
কলিং বেলটা বাজতেই দরজা খুললাম। 
গেটের সামনে ওই ছেলেটা।
বললো আঙ্কেল পাখিটাকে আমি খুঁজে পেয়েছি।
পাখিটা ওভারহেড ইলেকট্রিক লাইনের উপরে বসে আছে।
একটা লম্বা লাঠি দেবে?
এই বর্ষাকালে ইলেকট্রিক লাইনের নাম শুনে ভয় হলো।
বললাম অত বড় লাঠি কোথায় পাবো?
একটা প্লাস্টিকের পাইপ দেখায়ে বললাম এটাতে হবে?
ওই পাঁচ ফুটের প্লাষ্টিক পাইপটা নিয়ে সে চলে গেলো।
এরপরে কিছু মূহুর্ত কেটেছে।
তখন আমি পোশাক পরছিলাম সান্ধ্য আড্ডার জন্য।
গেটে আওয়াজ শুনে বাইরে এলাম।
বাচ্চাটা বললো ফুলটুসি কে পেয়ে গেছি।
ওই দেখো তোমার বাড়ির কার্নিশে বসে ও ঝিমুচ্ছে।
সত্যিই তাই।
এরপর একটা অপূর্ব সুন্দর গলা তাকে ডাকলো।
বললো, ফুলটুসি, এই ফুলটুসি আয় আয়।
বাইরে আর থাকিস না। সকাল হলে তোকে কাক গুলো ছিঁড়ে খেয়ে নেবে। আয় ফুলটুসি আয়।
ডান হাতটা মুঠো করে উপরে তুলে রেখেছিলো বাচ্চা টা।
পাখনায় ভর করে একটা পাখি উড়ে এসে বসলো ওর হাতে।
তারপর?
না এমন আনন্দ দেখাটাও সৌভাগ্যের।
কি সুন্দর সে আলাপচারিতা, কি সেই ভাবাবেগ।
আমি বললাম একবার দেখাবি তোর ফুলটুসি কে।
প্রথমে বারান্দায় এলো। বললো আঙ্কেল ঘরে ফ্যান টা চলছে কি?
বললাম ওকে ভালো ভাবে ধর। 
বারান্দায় সূর্য ডোবার শেষ আলোতে দেখলাম ওর ফুলটুসি কে।
এর পরে বাচ্চাটা ছুটলো তার বাড়ির দিকে।
আমার মনে পরলো একটা গৌতম বুদ্ধ উপাখ্যান।
' সিদ্ধার্থ আর দেবদত্ত।'






সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সুবীর

তিনি বললেন কাল একসাথে ব্রেকফাস্ট করব। পৌঁছতে একটু দেরি হওয়ায় সরি বললাম। ওনার কোনো ভ্রুক্ষেপ নেই। উল্টো দিকের চেয়ারে বসতে বললো কোন একজন। বসলাম। বললো ব্রেকফাস্ট দিচ্ছি। শুনলাম।
টেবিলে আমার জন্য ব্রেকফাস্ট এলো।
এমন ভাবে ডিস টা সাজানো ভাবছিলাম খাবো কি ভাবে।
একবার মনে হল একটা ছবি যদি তোলা যেত?
এই সময় হলে একটা কেন একশো টা ছবি তোলা যেতো।
কিন্তু সেটা ফুজি ফিল্ম ক্যামেরায় ভরে ছবি তোলার যুগ।
ছবি না তুললেও ছবিটা থেকে গেছে আমার হার্ডডিস্কে।
সে বলছে, ওই ডিস টায় ছিলো এক পিস স্লাইসড ব্রেড, একটা বয়েলড এগ, একটা ছোট্ট প্যাকেট বাটার, কয়েকটা চিনা বাদাম, দুটো কালো আঙুর, সাত আটটা বেদানার কোয়া, এক কাপ দুধ, কর্নফ্লেক্স সামান্য, একটা সুগার ব্যাগ আর একটা কথা।
সুবীর বাবু আপনি লেট করে ফেলেছেন।
উত্তর দিতে গিয়ে সবে হ্যাঁ, মানে ইত্যাদি শুরু করেছি।
তিনি তখন বেনসন অ্যন্ড হেজেস এর প্যাকেট টা আমাকে বাড়িয়ে দিয়েছেন। তখন দু কাপ চা পৌঁছেছে ওই টেবিলে।
নিলাম ধরালাম ধোঁয়া ছাড়লাম সাথে খুবই খারাপ টেষ্টের চা।
কথা বলতে বলতে দেখলাম টেবিলে দিয়ে যাওয়া সব কিছু সরিয়ে নিয়ে গেছে যারা দিয়ে গিয়ে ছিল।
নিজেকে একটু বড়লোক বড়লোক মনে হচ্ছিল এই পরিবেশে, টেবিলটা খালি হওয়ার পর সিগারেটে একটা গভীর টান দিয়ে মনে হলো একজন অর্থশালী ছোটো লোকের বাড়িতে আজ এসেছি।
এরপরে একটা মোটা চাকার গাড়ির স্টিয়ারিং এ বসে তিনি বললেন তার বাঁ দিকের সিটে সিট বেল্ট লাগিয়ে বসতে।
যেহেতু গন্তব্য আমি জানতাম, একবার ইচ্ছা হয়েছিলো বলতে আপনি যান আমি সময়ে পৌঁছে যাব। ঠিক পরক্ষনেই মন বললো সুবীর বসে পর।
এরপর আর একটু না বললে এই সকালটা ব্যার্থ হবে।
যেখানে পৌঁছেছি সেখানকার প্রায় সকলেই আমাকে চেনেন।
কেউ বলছেন স্যার আপনি! কেউ বলছে দাদা তুমি? কেউ বলছে দাদা খুব ভালো মানুষ। 
সকাল প্রায় ন টা বাজে। পেটে ছুঁচো ডন মারছে।
কাঞ্চন কে বললাম রুটি আর সব্জি আন, বড্ডো খিদে পেয়েছে।
কাঞ্চন দৌড়ল ।
কাঞ্চন একজন ব্যবসায়ী এই মার্কেটের।
কাঞ্চনরা যে বাজারটায় পুরুষানুক্রমে ব্যবসা করে আসছে ঐ বাজারটার মালিক এই বর্মণ বাবু। 
আসলে শ্রষ্টা আর তার বংশধর কখনোই এক রকম হয় না।
যেমন বামপন্থী নামের দলটা যে সাম্যের কথা ভেবেছিলেন, পরবর্তী প্রজন্ম সে কথাকে মান্যতা দেয় না।
যেমন কংগ্রেস যে সেকুলারিজমের কথা ভাবে সেই সেকুলারিজম এখন মান্যতা পায় না।
যেমন ভারতীয় জনতা পার্টি যে হিন্দু রাষ্ট্র ভাবতেন সেই ভাবনা এই প্রজন্মের কাছে গ্রহনযোগ্য নয়।
এটাই গনতন্ত্র।
বর্মণ বাবু ঠিক সেই পর্যায়ের।
তার পূর্বপুরুষ মানুষের সাথে থাকতেন, নিজের ব্যবসা চলতো এই মানুষ গুলোর ব্যবসার সাথে।
আর এখন?
অতীতের বিকিকিনি এখন নেই।
এখন চন্দন কাঠের কেনা বেচা, লাভ লোকসান কোনো ম্যাটার নয়।
ট্রেক করে শৃঙ্গে ওঠা, সেখান থেকে সমতলে পৌঁছনোর মধ্যে যে আনন্দ সেই আনন্দের সাথে এরা চলতে চায় না।
এজন্যই এই চার কেলে সম্পত্তির বিক্রি করার রাজকীয় একটা চার চাকা পৌঁছেছে এই কোলকাতার বড়বাজারে।
সেটা ছিল ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর সময়। এই হুগলি নদীর বুকে চলাফেরা করতো নৌকা আর বজরা। নানান প্রান্ত থেকে নানান জিনিস আসতো এই গঙ্গার পাশের পোস্তা পাইকারী বাজারে।
সৃষ্টি ঠিক যেন প্রশ্ন করছে স্রষ্টাকে।
এটা বলার একটা কারণ আছে। 
যে নদী দিয়ে দেবেন ঠাকুরের জাহাজ আসতো যেতো, যে নদীর অধিকার নিয়ে রাণী রাসমণি ইংরাজ সরকারকে রুখে দিয়েছিলেন সেই গঙ্গা দিয়ে অনেক জল বয়ে চলে।
উত্থান আর অবনমন দেখেছে এই গঙ্গা।
চাল, ডাল, তুলো যেমন আসতো, আসতো নুন, তেল, পাট আসতো বার্মা থেকে কাঠ, আসতো চন্দন কাঠ।
এই চন্দন কাঠ মূলত ব্যবহার হতো চিতায়।
বিখ্যাত, কৃতি, পন্ডিত, রাজা, মন্ত্রী কারোর শরীরের চামড়া পোড়া গন্ধ আটকে দিতো ওই কাঠ। 
যে কোন মূল্যে এই কাঠ যোগার করাটাই ছিলো তখন দস্তুর।
আর সেই কাঠের যোগান যাদের হাতে কুক্ষিগত ছিল, সেটা এই বর্মণ পরিবার।
কাজেই টাকায়, মোহরে, জমি জায়দাতে  ফুলে ফেঁপে ওঠার সেটা এক স্বর্ণযুগ।
হয়ে ছিলোও তাই ।
ফলে এই বড়বাজারের বুকে তাদের এই সম্পত্তির সমাবেশ।
বাড়ির সাথেই তৈরী হয়েছিলো একটা মন্দির। সেখানে শ্রীকৃষ্ণ একবারে স্বমহিমায়।
ফলে মানুষের মাথা আর পা পরত এই পরিবারের কাছে।
একটা ত্যাগও ছিলো।
সেটাও ব্যবসার আস্তাকুঁড়ে।
এভাবেই মানুষের কাছে তাদের গ্রহনযোগ্যতা।
এভাবেই এই বাজার গড়ে উঠেছিল।
এরপর তৈরী হয়েছে হাওড়া ব্রিজ, মজে গেছে এই স্রোতস্বিনী।
ফলতঃ মজে গেছে তাদের পরিবারের সমস্ত শরিক।
ভাগ হয়েছে ব্যবসা, সৃষ্টি হয় বড় মন থেকে বর্মণ।
আমার সৌভাগ্য এটাই আমার সাথে বর্মণ বাবুর একমাত্র মেয়ে অপর্ণার পরিচয় হয়েছিল।
এরপর তার সাথে সাদামাটা কিছু কথাবার্তার বিষয়টা লিখবো।
অপর্ণার সাথে সে অর্থে পরিবেশ পরিচয় আমার হয়ে ওঠে নি। ওই ইউরোপীয় সভ্যতায় বড় হওয়া কোনো একজন মহিলার সাথে এই কোলকাতার বিমূর্ত বাঙালির পরিচয় না হওয়াটাই বাস্তব।
এই সুবীর সত্যিই সুদক্ষ যোদ্ধা। যৌবনের প্রাক্কালে নয় বরং একটু সংসারী হওয়ার পর তার ইচ্ছা হয়েছিলো সাধুসঙ্গ করার। 
সৌভাগ্য কখনোই তাকে বঞ্চিত করে নি আর সেখানেই পরিচয় রূপেশ্বরানন্দের সাথে। তখন তিনি নিতান্তই যুবক। তার সহচরেরা তাকে বলতেন মহাভাগানন্দ। 
শারীরিক বৃত্তান্ত অনুযায়ী তিনি বামন। তার রূপ আর অরূপ কে রাস্তায় ফেলে দিয়ে কোনো একজন মান্যবর তার নাম দিয়েছিলেন মহাভাগা।
একদিন সেই বামন অন্য এক আজানুলম্বিত দীর্ঘ দেহি তন্নীর সাথে একাত্ম হয়ে অজানার পথে হেঁটে গেছিলেন সেদিন সবাই বলতেন মহাভাগা ভেগে গেছে।
এখানে এই আমার অবস্থাও অনেকটা তেমন।
অপর্ণার সাথে নিভৃতে কথা বলতে গিয়ে বুঝলাম পরিবারের সাথে তার মনস্তত্ত্ব একেবারেই মেলে না।
সে বলেছে অর্থানুকূল্য সেদিন যেমন ছিলো আজকেও আছে।
পৈতৃক সম্পত্তি তাদের শেষ হওয়ার নয়।
সে বলেছে এই পরে পাওয়া চোদ্দ আনা গরীবের কাছে সম্পদ হতে পারে, তাদের কাছে এটা অপাংক্তেয়।
এখানেই একটা উপলব্ধির প্রকারভেদ দেখা দিলো।
এখানে অপর্ণার সাথে একটা অসমান অনর্থ তৈরী হলো।
একবার ওই রুঢ় ব্যাক্তি, পরক্ষণেই তার দুহিতা বড় সমস্যায় ফেলে দিয়েছে এই সামাজিক সভ্যতায়।
এর পর অপর্ণা চলে গেছে লন্ডনে আর সুবীর আছে এই বড়বাজারের অর্থলোভী কিছু ক্রেতা আর বিক্রেতার পরিমন্ডলে।
বিক্রেতা অপর্ণার বাবা আর ক্রেতা?
হায়রে, এই বাজারে আজও যারা ব্যবসা করেছেন তারা তাদের পূর্বোক্ত বাপ-ঠাকুর্দার মুখে শুনেছেন এই ক্রেতার পরিচয়।
শুনেছেন মানুষের মাথা কেটে হাতে ঝুলিয়ে নিয়ে যেতেন এই ক্রিমিনাল। এই ক্যারিসমাই তার অর্থ উপার্জনের উৎস।
আশ্চর্য এটাই এখানে তিনিই একমাত্র ক্রেতা।
মধ্যরাতে ফোনটা বেজে উঠলো।
ফোনটা কাঞ্চনের। ধরলাম। বললাম এত রাতে?
কাঞ্চন বললো দাদা, আজকে আমরা সব ব্যবসায়ীরা একসাথে বসেছিলাম।
একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা।
কিছুক্ষণ চুপ করে ছিলাম। 
কাঞ্চন বললো, দাদা লাইনে আছো?
বললাম হ্যাঁ, বলো।
বললো, দাদা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি মার্কেট টা কেনার জন্য আমরা টাকা দেব কিন্তু ক্রেতার জায়গায় তোমার একার নাম থাকবে।
ওর কথা শুনে আমি প্রায় প্রায় কালিদাস হয়ে পরেছি।
একবার ভাবছি, ' নেই তাই খাও থাকলে কোথায় পেতে?'
পরক্ষণেই ভাবছি যে ডালে আমি বসে আছি সেই ডালের গোড়াটা ই আমি কাটছি।
বিস্তর সময় এই চুপচাপ থাকার জন্য কাঞ্চন আবার বললো দাদা লাইনে আছো কি?
বললাম হ্যাঁ আছি।
বললো কথা বলছো না কেন?
বললাম একটু ভাবতে দে।
সে রাতটা এভাবেই শেষ হলো।
ভীমতম শূল হস্তে, ধূমকেতুসম খুল্লতাত বিভীষণে বিভিষণ রণে!
হ্যাঁ ঠিক এটাই হয়েছিল পরের দিন।
অপর্ণা বললো সুবীর বাবু মার্কেট টা আপনি কিনে নিন।
দাম যা হবে ওটা আমি চোকাবো।
একদিকে কাঞ্চন অন্যদিকে অপর্ণা।
এই ধর্মযুদ্ধ শেষ হলো সাময়িক ভাবে সুবীর ছেড়ে যাওয়ার পর।
যখন কাঞ্চন, বর্মণ, অপর্ণা সকলে খুঁজছে সুবীর কে ঠিক তখন সুবীর ঘুরতে বেড়িয়েছে মহাবিশ্বের পথে।
ওর সম্বল শুধু মাত্র শিক্ষা।

রবিবার, ১২ জুলাই, ২০২৬

কাদম্বিনী

বাংলার মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির জয় যতটা আনন্দের ঠিক ততটাই দুঃখের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে হেরে যাওয়া। এই হার বুদ্ধ বাবুর যাদবপুরে হারের থেকেও দুঃখের সে যতই তিনি পঁচাত্তর পঁচিশের বক্তব্য মঞ্চে দাঁড়িয়ে বলুন।
তিনি শুভেন্দু অধিকারী মহাশয় কে হারিয়ে যদি বিধান সভায় বিরোধী নেতৃ হতেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর সাথে খাঁটি তৃনমূল সংক্রান্ত প্রতিযোগিতায় থাকতেন আমরা জনগন এক নিঃশ্বাসে বাংলার পথ পরিক্রমায় সততার প্রতিক কে একটু প্রশ্ন করতে পারতাম।
একদিকে থাকতেন বর্তমান মুখ্যমন্ত্রী 
অন্যদিকে থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আরো একটা বিষয় ফুটে উঠতো একটা হাঁসের জল আর দুধ আলাদা করার সেই অত্যাশ্চর্য বিষয় দিয়ে।
আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, বড্ডো মিস করছি মমতা বন্দ্যোপাধ্যায় কে।
তাঁর বক্তব্য পশ্চিমবঙ্গের বাঙালির কাছে অনেকটা অ্যান্টিক এর মতন। ওই পদে বসিয়ান হয়ে এ জিবৎকালে এত অপরূপ বক্তব্য একদম জুয়েল।
আসলে এর আগে কখনো কোনো লেখক, কবি, শিল্পী, সাংসদ এই বাংলা দেখে নি।
দেখাটা সম্ভবও নয়। 
এর আগে কোন কবি মুখ্যমন্ত্রী হয়েছেন?
কোন লেখক মুখ্যমন্ত্রী হয়েছেন?
কোন শিল্পী মুখ্যমন্ত্রী হয়েছেন?
হ্যাঁ হয়েছেন। 
এই একালে একজন হয়েছেন।
হয়েছেন সাহিত্য একাডেমীর দুর্লভ সম্মানে সম্মানিত।
পেয়েছেন কোলকাতা ইউনিভার্সিটির ডিলিট।
ভাগ্যিস শিব্রাম আজ নেই অথবা আরো অতীতের সুকুমার রায়।
থাকলে তারা গুণগ্রাহী হয়ে অসংখ্য সুন্দর ছড়ায় সমৃদ্ধ করে তুলতেন এই বাঙালি সমাজকে।
একটু নিজের মতন ভাবনায় একটা ছড়া লিখতে ইচ্ছা হয়েছে।
যেমন,
" বেশ লিখেছো বেশ করেছো লিখে নাড্ডা এবং গাড্ডা
   এসব লিখে খুব বেশী হলে জমাতেই পারো আড্ডা।"
এটা কেমন আড্ডা? কারা আছেন সেখানে?
কি দরকার পরেছিল এই আড্ডার?
নির্ভীক উত্তর।
একটা সম্প্রদায় যখন...... যাই হোক।
তারপর?
এপাং ওপাং ঝপাং।
প্রথম শব্দ দুটো জানি না। তবে ঝপাং বিষয়টা পুকুরে ঝাঁপিয়ে পরার শব্দ।
ঐটা কোন ধরনের কাব্য?
এই লেখা দেখেই তৎকালীন শিক্ষামন্ত্রী তাঁকে সাহিত্য একাডেমীর পুরষ্কার দিয়েছিলেন।
এরপর অতি উৎসাহী হয়ে একটা নির্ভীক কাব্য।
হাম্বা হাম্বা, কাম্বা কাম্বা , লম্বা লম্বা, দুম্বা দুম্বা।
এই বৃহৎ কৃতি মুখ্যমন্ত্রী হারেন নি। তাঁকে হারানো হয়েছে।
এবার একটু রামগরুড়ের ছানা ছড়াটা পড়তে হবে।
না হলে বুঝতে হবে কাদম্বিনী মরিয়াও মরে নাই।






শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

অমৃতের পথে

এই বর্ষাকালে খুব প্রেমের ইচ্ছা জাগে। ঠিক আজকের কথা নয়, কথাটা যৌবন আসারও আগের। এটা সেই সবে আট সবে নয় বয়েস থেকেই শুরু আর এই ষাটেও একই ভাবে রয়ে গেছে।
একথা মানতেই হয় প্রেম বড়ো বিষম বস্তু।
এই আজ যখন সকাল থেকেই আকাশের মুখ ভার তখন কবিতার কথা মনে পড়লো। সেই একাদশ ক্লাসে বন্ধু থেকে শিক্ষক, SFI থেকে ছাত্র পরিষদের সবাই বলতো আজকে কবি আর কবিতাকে পাওয়া যাবে না। ওদের দেখা মিললেও মিলতে পারে ইন্দিরা সিনেমাহলের সামনে। সেখানে ইন্দ্রানী চলছে না?
ঠিক তাই ওরকম প্রেম দেখতে যাওয়াটাই স্বাভাবিক।
হৃদয় স্পর্শ করা বিষয়টা একটু ভাবতেই হয়।
কবি হামেশাই বুকে হাত দিয়ে বলতো হৃদয় এখানে থাকে না।
কবি মাথায় হাত দিয়ে বলতো ওটা আসলে এখানে থাকে।
ইন্দ্র বললো কবি চালিয়ে যাও। দুর্বার গতিতে প্রেমটা এগোচ্ছে।
ইন্দ্র আর শুক্লা কলেজ কেটে ঠিক তাদেরই মতন যে সেদিন ইন্দ্রানী দেখতে গেছিলো সেটা কবি এইমাত্র বুঝলো।
খুব ভালো লাগছিল কবির। 
কবিতাকে এই প্রসঙ্গে সে বলেছে কালিদাস কতবড় কবি 
সেটা আমার নামের আড়ালেই বুঝতে পারবে।
এই হেঁয়ালি টা কবিতা সেদিন বুঝতে পারে নি। বুঝেছে পরের দিন সকালে। বুঝেছে কবির সাথে দেখা হওয়ার পর। বুঝেছে ক্লাসের না বুঝতে পারা গণিত কবির কাছে বুঝতে পারার পর।
একদিকে শুক্লা আর কবিতা, বিপরীতে কবি আর ইন্দ্র।
বিষয় প্রেম।
এটা একটা তাৎক্ষণিক বক্তৃতার কম্পিটিশন।
দুজন যুবতী হাত কচলাচ্ছে।
দুজন যুবক নানান শব্দবন্ধ খুঁজে বেড়াচ্ছে।
কবির কাব্য আর ইন্দ্রর সংলাপে তৈরী হলো একটা শ্রুতি নাটক।
চরিত্র খুঁজতে গিয়ে অসংখ্য নাম এলো কবি আর ইন্দ্রর কাছে।
আশ্চর্য এটাই সেখানে না আছে কবিতা, না আছে শুক্লা।
কবির নির্বাচনে এসেছে কেয়া;
আর ইন্দ্রর নির্বাচনে এসেছে ইন্দ্রানী।
মাস ভর রিহার্সাল এর পরে এলো মঞ্চ।
শ্রোতা, দর্শকদের হাততালি শেষে মঞ্চে এলেন দুই স্থপতি।
কবি আর ইন্দ্রর সাথে সেদিন শুধু ওই দুজন।
এই আজ সায়াহ্নে এসে কবি লেখা লিখি ছেড়ে দিয়েছে, ইন্দ্রও ছেড়েছে মঞ্চ।
আর ওই দুজন? কোথায় আছে ওরা? ওরা কি অন্য কারোর কাছে, অন্য কারোর সাথে আছে?
না তেমন নয়।
ওরা দুজনই চলে গেছে অমৃতের পথে।

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

সাবধান সাধু

এটা ঠিক কথা কাহিনী গোত্রের। অভিষেক মেদিনীপুর এর মাটিতে দাঁড়িয়ে উচ্চ কন্ঠে বলেছিল তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি।
কথা নয় কাহিনী।
এরপরে আবার দোর্দন্ডপ্রতাপ অভিষেক বলছেন, ডাক তোর বাবাকে ডাক। তিনি তখন নাকি পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আছেন।
এই সব কথা শুনলে কি মনে হয়?
এনার শিক্ষাগত যোগ্যতা কিছু আছে?
ইনি মস্তান, মানুষ, মাতব্বর না কি নরকের কীট?
রাজনীতি পর্যায়ে একে কোন পর্যায়ে ফেলা যেতে পারে?
তখন কেউ কোনো কথা বলেনি।
আমি একটা কাহিনী লিখেছিলাম। সেখানে একটা চরিত্র ছিলো।
সবাই তাকে উজ্বুক বলতো, বলতো লক্ষ্মীছাড়া, বলতো বেজন্মা আরো কতো কি; তবে কানে কানে ফিসফিস শব্দে।
জন্তু জগতে একটা অসুবিধা এখন বুঝতে পারছে মানুষ।
কারণ ছাগলের শিং আছে, আছে পাঁঠার।
জনসাধারণ কি ভাবে বুঝবে এই উজ্বুক পাঁঠা না ছাগল?
খুব বেশী সময় লাগে না। কারণ ছাগল আর পাঁঠা দিয়ে ম্যা ম্যা করা যায়, সভ্যতার শিখরে ওঠা যায় না। যায়ও নি।
কথা এখনকার মতো শেষ, এবার কাহিনী।
কাহিনী শুরু হয়েছে একটা গান দিয়ে।
বাউল গাইছেন
 ' বাল ও আবাল জানিনে জানিনে জানিনে,
শুধু তোমারে জানি তোমারে জানি আবাল অভিষেক।'
পরবর্তী কাহিনী অতি সুন্দর। 
যে ডিজে আরামবাগে বাজার কথা ছিলো, সেটা বাজছে বিখ্যাত কালিঘাটে কোনো এক ঘাটের মরার বাড়ির পাশে।
আরো আছে। আছে শেষ বজ্রপাত।
যে অর্থভাণ্ডার নিয়ে চার্টার প্লেনে চড়তে অভ্যস্ত সেখানেই টাকার অভাব।
এটা ঠিক তোমার পাড়ায়, তোমার মাটিতে, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমার দলের প্রতিনিধিদের কানের গোড়ায় থাপ্পড়।
তোমার টাকা, তোমার অফিস, তোমার দল তোমার পশ্চাৎ দেশে লাথি মেরেই ক্ষান্ত নয় বরং একটা বিরাশি দশ আনার থাপ্পড় দিয়েছে।
কি কেমন লাগছে এই কাহিনী?
আচ্ছা এরপরে অভিষেক উড়বে?
মমতা খরচা দেবে?
জনগণের লুটের পয়সা না পেলে, মমতা পয়সা পাবে কোথায়?
একটা হাঁসের ছবি ৮৬ লক্ষ টাকায় সুদীপ্ত না কিনলে, মমতা পয়সা পাবে কোথায়?
পাবে পাবে, ছায়াসঙ্গী আছে না?
যারে তুমি নিচে ফেলো সে তোমাকে বাঁধিবে যে নিচে 
পশ্চাতে ফেলেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে।
আজকের রাজনীতির কোনো মান সম্মান নেই।
আছে শুধু মালামাল।
সমাজ একটু একটু সচেতন হচ্ছে।
কাজেই সাবধান সাধু।


বুধবার, ৮ জুলাই, ২০২৬

বড় ক্লান্ত লাগছে

এক আঙুল আর দু আঙুল দেখানোর ইতিহাস মনে আছে?
সদ্য পাকা কাঁঠালটার উপরে ভনভন করছে মাছি। এই গন্ধ তার কাছে সুগন্ধ। এই সুগন্ধ তার মৃত্যুর হাতছানি এটাও সে জানে।
তবুও কেন যে?
মাছি গু এর গন্ধ, পচা মৃতদেহের গন্ধ আর পাকা আম- কাঁঠালের গন্ধকে আলাদা করতে পারে না।
কুকুরও পারে না।
মধুমাস এলে তারা স্বজাতির সাথে কামড়া-কামড়ি করে।
গরু, ছাগল, গাধা কোন ছাড়।
খচ্চরেও বোঝে না এ সব।
না ভাই পিপীলিকা এই সব বুঝতে পারে।
পিছনে পিছনে লাইন দিয়ে, ডিম মুখে নিয়ে এগিয়ে চলে।
অথচ মানুষ এসব পারে না।
মানুষ উন্নত জীবনের সাথে যত এগিয়ে যাচ্ছে ততই হিংস্র হয়ে উঠছে।
কেনো এমন হচ্ছে এই উন্নত স্তন্যপের?
আচ্ছা ভোগ কাকে বলে? বিলাস কি?
আচ্ছা অর্থ কাকে বলে? অনর্থ বিষয়টা কি?
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে।
সেই সন্ধ্যাটা কি ধর্ম?
সূর্য ডুবলে সন্ধ্যা তো আসবেই।
এই ধর্মবিশ্বাস বহুমাত্রিক।
একজন বলবেন আকাশে চাঁদ আছে।
শিক্ষিত (?) মানুষেরা বলবে ছায়াপথের কথা।
ছায়াপথের শেষে আরো অনেক কিছুই আছে।
সেটা কায়া আর মায়া বিষয়ক।
আসল কথা হল আমাদের সমাজটা ঠিক বৈদুর্য্য রহস্যের মতন।
আচ্ছা একটুখানি ভেবে বলুন, আমাদেরকে মানুষ কে বলেছে?
আমরাই বলেছি।
অর্থাৎ এখানে ভগবান বা ওই অন্য গ্রহের কোনো মানুষ আসে নি।
আমিই উৎকৃষ্ট এ কথা আমিই বলেছি।
একটু অদ্ভুত শুনতে লাগছে কি?
লাগবে লাগবে।
ঘোড়ার পিঠে চড়া, স্পিড বাড়িয়ে এগিয়ে চলাটা কেমন?
পাখির সাথে উড়তে হবে এই বিষয়টা কেমন?
সাপের মত বিষ দাঁত ফোঁটাতে হবে এটাই বা কেমন?
মাছ, মাংস, ডিম, দুধ সবটাই মেরে খাওয়া অথবা কেড়ে খাওয়া।
তারপরও একটা শব্দ লিখতেই হয়।
এই সমাজ পুরুষতান্ত্রিক।
অন্য কিছু হলে কি হতো।
যদি ক্লীব বা হিজরা তান্ত্রিক হতো, ঠিক কেঁচো আর জোঁকের মতন?
এটাই আধুনিক সভ্যতা।
বড় ক্লান্ত লাগছে।


মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

গিরগিটির আত্মকথা

ইচ্ছা মৃত্যু বিষয়টা আজকের দিনে যদি সত্যি হত আমার মনে হয় এই একশ চল্লিশ কোটি মানুষ এক লাইনে দাঁড়িয়ে সেই ইচ্ছা প্রকাশ করতেন। 
একটা নয় এর পিছনে শত সহস্র কারণ আছে।
প্রথম কারণ অবশ্যই নামের পাশে মানুষ লেখা নিয়ে। 
কাঞ্চন বলছিল সে চায়ই না তার নামের পাশে মানুষ শব্দটা থাকুক।
সে কাঞ্চন। তাকে প্রয়োজন সকলের। 
এদিকে আবার জুটেছে কামিনী।
তিনিও মানুষ শব্দটা পছন্দ করেন না। তার নামটাই কাফি, মানুষ দূর অস্ত। সমস্ত প্রাণীকুলের কাছে তার নামটাই এক ও অদ্বিতীয়।
এখানে পরাগও কম যায় না। একটা পিঁপড়ে, একটা প্রজাপতি, একটা মৌমাছির পায়ের ছোঁয়াতেই সে প্রাণ সঞ্চার করতে পারে।
একটা কুকুরকে প্রশ্ন করেছে কাঞ্চন, তুই কি মানুষ হতে চাস?
কুকুরটা লেজ নাড়লো না, গা ঝাড়লো না। একটা হাড়ের টুকরোতেই সে খুশি এই টুকু বলার পরে সে বললো ওই নির্লজ্জ শ্রেনীর প্রাণীকে স্বর্গের সিঁড়ি দেখিয়ে  আমি বড় ভুল করেছি। তোমরা দেখতে পাও না এই অপরাধে আমার লেজ আজীবন ধরে বাঁকা?
একটা বানর কে একই প্রশ্ন করায়, সে ভেঙিয়ে দিল। বললো ওই মুখপোড়া প্রাণীর তুলনায় আমি অনেক বেশী সুন্দর।
একটা গাধা এই সব কথা শুনে ছিলো। হঠাৎ তার হাসি পেয়ে গেলো। কেউ এর পরে আর বলবে গাধার বুদ্ধি?
শেষ পর্যায়ে এসে পরলো একটা গিরগিটি। শত প্রশ্নের শত উত্তর দিতে সে প্রস্তুত। কেউ তাকে লাল কমল বললে সে লাল, কেউ নীল কমল বললে সে নীল। 
সেদিনের শেষ কথা সে'ই বলেছিল। 
বলেছিল পারবে পারবে আমার মতন মানুষ হতে?

রবিবার, ৫ জুলাই, ২০২৬

রাম কৃষ্ণ হরি

ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শুনতে পাঁচশ টাকার টিকিট কেটে বিড়লা সভাঘরে যথাসময়ে পৌঁছলাম ক্যাব চড়ে। ভয়ঙ্কর বৃষ্টিমুখর দিনে একটু আনন্দের হাতছানি ছিল। ক্যাব থেকে নেমে একটা সিগারেট ধরালাম। মিনিট পাঁচেক সময় তখনো বাকি ছিলো।
শেষ টান দিয়ে মোবাইল ফোন হাতে নিয়ে QR Code চেক করিয়ে একটু টয়লেট সেরে শেষে W-26 নম্বর সিটে বসলাম।
শুরু হওয়ার কথা ছিল অপরাহ্ন ৫.৩০। শুরু হলো ছয় ঘটিকায়।
ব্যাগ থেকে বোতল খুলে দু ঢোক জল খেয়ে অ্যাঙ্কারের ইংরেজি, হিন্দি, বাংলা সংলাপের শেষে পর্দা উঠলো।
শুরু হলো নতুন এক উচ্চাঙ্গ সঙ্গীত ধর্মীয় বেশভূষায়।
এদিকে আবার কোলকাতার রাস্তা জলে ভরে আছে। অঝরে বৃষ্টি চলছে অন্য আর এক ভূমিকায়।
গায়ক উচ্চ মার্গের। বিষয় ধর্ম। 
একবার উঠে দাঁড়িয়ে ছিলাম বাড়িতে ফিরে যাবো ভেবে। বৃষ্টি আটকে দিলো। কাজেই মার্গ সঙ্গীতের সাথে হিন্দু ধর্মের সংমিশ্রণ দেখলাম প্রায় দু'ঘন্টা মতন।
সিদ্ধার্থ বাবু আমার প্রতিবেশী। সকালে পেষ্ট ব্রাস করার সময় এক দলা ছ্যাপ ফেলে জিজ্ঞেস করলেন।
কেমন কাটলো কালকের সন্ধ্যা?
একটু বিরক্ত লাগছিল অতি উৎসাহী দেখে।
খোঁচার বিরুদ্ধে খোঁচা না দিলে হয়?
বললাম অনেককাল পরে আজ মারাঠি গায়ক মহেশ কালের কন্ঠে রামকৃষ্ণহরি শুনে আনন্দ পেয়েছি।
ওই গানটা মান্নাদের কন্ঠে বহু বছর আগে শোনা।
খুব সুন্দর।
এর আগে আরো একটু তোমাকে জানতেই হবে।
তুমি জানো মান্না দে একজন মারাঠি কে ভালোবাসতেন?
অনেক সম্বন্ধ ভেস্তে গেছিল মান্না দের না বলার কারণে।
শেষে তার পরিবার জানতে পারে সেই ভালোলাগার কথা।
হ্যাঁ সেই মারাঠি মহিলাই তার সাথি হয়েছিলেন।
এর পরে কত গান, কত সুর , কত কথা বয়ে গেছে।
স্ত্রীর সখ্যতায় তার শেখা ওই মারাঠি সংস্কৃতি, সেখানেই আবিষ্কার এই রামকৃষ্ণহরি।
গানের লিরিক্স একটু লিখতেই হয় এই ক্ষনে:
"কাল কা পাহিয়া ঘুমে ভাইয়া
লাখ তারাহ ইনসান চলে
লেকে চলে বারাত কাভি তো
কাভি বিনা সামান চলে
রাম কৃষ্ণ হরি
রাম কৃষ্ণ হরি।"
কালকের শুধু এইটুকুই পাওয়া গেছে ওই রাম মন্দিরের রামচন্দ্রের রং কেনো কালো।
আর পেয়েছি বাংলার ঠাকুর আসলে এজন্যই প্রানের ঠাকুর।
কথার শেষে সিদ্ধার্থ বাবু বললেন, সবই ধর্ম সাকিল, সবই অধর্ম।
কথাগুলো খুব গা ছুঁয়ে গেলো। 
মনে হলো আরো একটা গানের স্তবক ওনাকে বলতেই হয়।
লিখে ফেললাম আরো একটা পুরানো লিরিক্স।
"দম মারো দম
মিট যায়ে গম
বোলো সুবহ্ শাম
হরে কৃষ্ণ হরে রাম।"
এই গানটা গেয়েছিলেন একজন মারাঠি।
সাথে ছিলেন একজন কৃতি সন্তান এই বাংলার।
এখানে বিষয়টা একটু আলাদা। 
ওখানে কালো রাম আর এখানে ধলা রাম।
এটা কিভাবে হয়েছে?
এমন হতে থাক তাতে আপত্তি নেই কারণ সুর আর কথার সাথে কাল সন্ধ্যাকালীন অনুষ্ঠানে ছিল মার্গ সঙ্গীতের ব্যবহার।
কালকের সভাঘরে বসেই আমার মনে হয়েছে সমস্ত ধর্ম যদি কখনো একসাথে গলা মেলাতে চায়, সেটা সঙ্গীত।
এশিয়ার এই জাতি ইউরোপ, আমেরিকা থেকে একেবারেই আলাদা।
একটা সুরেই এরা গাঁথা।
তাই চোখ খুলে পরষ্পরের দিকে এখন তাকানো প্রয়োজন।
চলে যাবে ধর্ম, চলে যাবে যত জাতপাত।
থাকবে এক ও অভিন্ন একটা সুর।







শনিবার, ৪ জুলাই, ২০২৬

রাস্তায় তখন কে নেই?

ইন্দ্রনাথ বাবু এ বছর পঁচাত্তরে পা দিলেন। পেশাগত ভাবে তিনি শেষ বয়সে স্ট্রীট বেগার। এর আগে অর্থাৎ যৌবনে তিনি ছিলেন পেপার হকার। তারপর তিনি জুনিয়র হাইস্কুলে করণিক। তারপর তিনি একজন অঙ্কের শিক্ষক, তবে পদ অনুযায়ী নয়। এরপরেও তিনি ফুটবল মাঠে একজন রেফারি, ক্রিকেট মাঠে আম্পায়ার সর্বশেষ পরিসংখ্যান হিসেবে তিনি নাট্যকার, নাট্যকর্মী এবং অত্যন্ত বড় মাপের অ্যাঙ্কর।
এতসব কর্মময় জীবনের শেষ অধ্যায়ে এসে তার মুখেই শুনলাম, আজকাল তার খুব নাচতে ইচ্ছে করে।
তার প্রাক্তন ছাত্র, অত্যন্ত কৃতী ছাত্র তাকে বললে স্যার এই বয়েসে নাচ?
ইন্দ্রনাথ বাবু তাকে কান ধরে পাকিয়ে দিয়ে বললেন, ভুলে গেছিস শেখার কোন বয়স হয় না।
শুধু ইচ্ছা আর ইচ্ছা।
ওই ছাত্রের নাম নিয়ে কিছু বলা দরকার।
নাম বংশীবদন এবং স্কুলে কঞ্চির যোগান দেওয়া ছিলো তার কাজ।
একটা কঞ্চি তার পিঠেও ভেঙে ছিলেন স্কুলের ইংরেজির শিক্ষক।
এরপরে বংশী একেবারেই ইংরেজ হয়েছে।
গড়গড় করে বলা ও লেখা সে লিখেছে।
তার আর এক ছাত্র। নাম ইন্দ্রজিৎ।
একটা ইন্দ্রীয় তার কখনোই জেগে ওঠে নি।
সেটা হলো ক্লাস রুমে বেধরক কঞ্চির আঘাত।
তার ত্বক গন্ডার কেও লজ্জা দেবে।
ইন্দ্রনাথ বাবু তাকে বলতেন অদূর ভবিষ্যতে তুই পেশাগত ভাবে চোর হতে পারিস। 
এখানেই নাথ আর জিৎ এর লড়াইয়ের শুরু।
শেষে দুই ইন্দ্র হয়ে পরে পরস্পরের পরিপূরক।
এই সব কারনেই এই শেষ বয়সে এসে ইন্দ্রনাথ নতুন ভাবে নাচতে চান।সে নাচ ছৌ হতে পারে, হতে পারে ভাঙড়া, হতে পারে ঢাকের তালে ধুনুচি নিয়ে ধোঁয়া ওড়ানোর নাচ।
এই এবছর তিনি প্রথম নাচলেন।
' নাচছে মাথা নাচছে কোমর নাচছে হাত আর পা।
চার পায়েদের নাচের সাথে নাচছে সারা গা।'
সত্যিই তাই। গোটা গাঁ নেচেছে সেদিন।
নাচ শেখার পরে এটাই সেই অমৃতের পথে নাচতে নাচতে প্রস্থান।
রাস্তায় তখন কে নেই?

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মারি অরি পারি যে কৌশলে

না রোডেশিয়ান নয়। বাকল লাগানো আছে গলায়। চেইন টা একজন মহিলার হাতে। এই মহিলা ঠিক স্বাভাবিক মহিলা নয়। অনেক রোডেশিয়ান আছে যাদের চেইনটা তার হাতের মুঠোয়। হঠাৎ করে হাত থেকে সেই চেইন টা ছেড়ে গেছে। বেঁধে রাখা কুকুর শুকছে ধূলো। অতঃপর শুরু হলো কুকুরের দল বাঁধা। এলাকা ভিত্তিক এই জোট এখন শ্বদাঁত দেখাচ্ছে।
প্রভু ভক্তির একটা সীমা থাকে। এই কদিন আগেও যিনি ভাবতেন সীমার মাঝে অসীম, তিনি এখন আতঙ্কে ভুগছেন। কুকুরের কামড়ে পাছে জলাতঙ্ক হয়!!
মনসামঙ্গল কাব্যে চ্যাং মুরি কানি নামের একটা চরিত্র ছিলো। ওটা আসলে মা মনসা দেবী হওয়ার পূর্বরূপ।
চাঁদ সদাগর তার বাঁ হাত দিয়ে একটা ফুল দিয়েছিলেন। এর পর থেকেই তিনি পূজিতা এই ধরায়।
এর পরেই তার দোর্দণ্ড প্রতাপ। কখনো গাধাকে বেঁধে রাখে, কখনো ছাগল কে, শেষে কুকুর।
কুকুর যমের বাহন বলে কথা। ফলতঃ স্বয়ং যমরাজ বাঁধ সাধলেন।
অন্যদিকে আছেন আরো দুজন। এক মা শীতলা আর একজন অগ্নি দেবতা।
গরম আর ঠান্ডার দেব দেবী সাথে আছেন যমরাজ।
এটাই আসলে মা মনসার পূর্বরূপ এর পরে দেবী হওয়ার  আস্ফালন।
বস্তুত আমি যাই লিখি সত্য মিথ্যা এটা দেখার দায়িত্ব ধার্মিক মানুষের। আমি একজন অ্যাথিস্ট লেখক।
ধর্মীয় উপাখ্যান বিস্তর পড়েছি। তত্ত্ব বা তথ্য সবটাই পেয়েছি ওই সব লেখা থেকে।
সেই অনুযায়ী ধার্মিক পরিসরে একটু লিখতে ইচ্ছা হয়েছে।
সত্যি বলছি যদি ওই চেইনটা কারোর কোমরে বেঁধে রাস্তায় ঘোরানো হয় আমি না বলবো না।
তারা যেমন ছিলো এরাও ঠিক তেমন।
মারি অরি পারি যে কৌশলে।


বুধবার, ১ জুলাই, ২০২৬

কোলকাতা শহরের একটা অনামি কলেজ। সেখানে তারা তিন বন্ধু একেবারে একাত্মা। কলেজ অধ্যক্ষ তাদের নাম দিয়েছিলেন একেবারে নিজের ইচ্ছায়। যে ছেলেটা বয়েসে সবার থেকে বড় তাকে বলতেন ম্যান্ডেলা। যদিও ম্যান্ডেলা তখন কারাবাসে। আর একজনকে তিনি ডাকতেন পুশকিন নামে। সেই ছেলেটা দাড়ি রাখতো। সেই ছেলেটা ফর্মাল প্যান্ট শার্ট পরতো। সেই ছেলে সাহিত্য নয় বরং অঙ্ক কষতো আপন মনে। তৃতীয় জন খুব স্মার্ট। পঠনপাঠন ইংলিশ মাধ্যম স্কুলে। সেই সময় ইংলিশ মাধ্যম স্কুল খুব কম ছিলো। যেগুলো ছিলো সেগুলো একমাত্র খ্রীষ্টান ছেলেদের জন্য। ছেলেটা পাহাড় চড়তো। ছেলেটা লন টেনিস খেলতো দুর্বার গতিতে। এর নাম রাখা হয়েছিল ম্যাক্সিম।
কেন এমন নামকরণ?
তৎকালীন ইউনিয়ন রুমে তাদের স্থান ছিলো না। অথচ কলেজে তারা স্বনামধন্য।
সেটা রাজনৈতিক পালাবদলের একটা বিভ্রান্ত সময়।
বিয়ান্ত সিং এর গুলিতে নেত্রী ধরাশায়ী।
চতুর্দিকে চলছে শিখ নিধনযজ্ঞ ।
ম্যান্ডেলা এই রায়েট দেখেছে। সে বাংলাদেশ থেকে এই দেশে এসেছে পাকিস্তানি লাল চোখ, লাল তলোয়ার দেখে।
এজন্যেই সে বুক চিৎ করে এগিয়ে গেছে।
বেছে নিয়েছে এক মৃত্যু থেকে পার পেয়ে আরো এক মৃত্যুর পথ।
আলালের ঘরের দুলাল এই সবের উর্ধ্বে। সে পাতার পর পাতা শুধু অঙ্ক কষে চলেছে। একেবারেই শাস্ত্র চর্চায় মশগুল।
একবার এক্সপোনেনশিয়াল, একবার কেওস।
একবার রিলেটিভ ভিলোসিটি একবার থিওরী অব রিলেটিভিটি।
আরো অনেক কিছু।
আর ম্যাক্সিম?
ইংরেজির সাথে সে রপ্ত করে ফরাসি ভাষা, রুশ ভাষা।
কখনো আহ্লাদ করে কাউকে বলে যাস্ত ভিয়েতে।
বলে কাক ভি পসিভিয়েতে।
আবার নিজের মতন সে ইতিহাসের বই পড়ে। পড়ে ইউরোপের রেনেসাঁ। পড়ে বাস্তিল দূর্গের পতন।
তার ইচ্ছা হয় ইউরোপ যেতে। ইচ্ছে হয় নতুন ভাবে একটা ফরাসি পরিবর্তন দেখতে।
এই সমস্ত বিষয় বলেছেন প্রিন্সিপাল ঈশান চন্দ মহাশয়।