রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

হাউ টু বি এ গুড কমিউনিস্ট

হাউ টু বি এ গুড কমিউনিস্ট

 :১:

পূর্বজের পথ ছেড়ে নতুন পথের পথিক হতে ইচ্ছে হয়নি লকুরের। তারা দলবল নিয়ে পৌঁছতো জনাকীর্ণ কোনো এক পরিসরে। সেখানে অর্থশালী মানুষেরা বিহার- আহার আর পানীয়ে ছুটি কাটাতে আসতো। এই সব সামাজিক লুঠেরাদের লুঠ করা ছিলো তাদের কাজ।

কাজের শেষে মহা সমারোহে মা কালীর আরাধনা, সুরা পান, যন্ত্রে শান দেওয়া এসব ছিলো তাদের নিত্যনৈমিত্তিক কাজ। সাথে থাকতো নতুন প্রতিজ্ঞা। 

ঠিক যেন আবার সেজেগুজে হাহাহাহা রব তুলে আরো এক মানুষের রক্ত চুষে বিহার-বাহারে মত্ত ওইসব স্তাবকদের লুঠ করা।

সেই সময়কাল আজকের মতন নয়। এখন যেমন এদের রক্ষা করে রাষ্ট্র, সে সময়ে এসব হতো না। লকুর রাতে যখন পাশ ফেরে ঘুম ভেঙে যায়। উঠে পরে ধরধর করে। হাতে বাগিয়ে নেয় মুঙ্গেরে বন্দুক।নির্জন রাস্তায় আকাশের দিকে তাক করে উষ্মা প্রকাশ করে।

বিনিময়ে জুটে যায় কয়েক সপ্তাহের আহার-বিহার নিজের রাজ্যে। নিজেই বানিয়েছে সে তার রাজ্য এই সামাজিক পরিসরে।

নিজের মুখেই সেদিন সে বললো, আরে ভাই পুলিশ ধরে নিয়ে যাবে, কোর্ট জেল কাস্টোডি দেবে, চোদ্দদিন থাকবো সেখানে, তারকা বন্ধুদের সাথে নতুন পরিকল্পিত নাটক জানবো, আবার বেড়োবো, আবার আকাশে গুলি মারবো।

এটা হলো মস্তান, গুন্ডা তাসহ ওই কি সব রাজনৈতিক নেতা নপুংগব মানুষের সংস্পর্শে আসার সরকারি খরচে চলা প্রাসাদ।

এখানে না এলে লকুরের গৃহিণী তাকে তাচ্ছিল্য করে। বলে মাছ কাটা বঁটিটা দেখেছো?

:২:

লকুরের মা ছিলেন বৃন্ধ্যা। তিনি ছোটো লকুরের ছোটোকালে মাদুরের উপর শুয়ে বসে ওর পিতৃ পুরুষের পৌরুষ শোনাতেন।

বলতেন লকুরের প্রপিতামহ যখন হারে রেরে রেরে শব্দে জঙ্গলে দৌড়তেন, দাঁতালের মাথা খসে পরতো মাটিতে।

বাঘ আর গরু একসাথে বসে জল পান করতো। বানরগুলো কিচমিচ করে মৃদু হেসে এক মগ ডাল ছেড়ে অন্য মগ ডালে লাফ দিতো।

লকুর শুনতে শুনতে ঘুমিয়ে পরতো।

রাত শেষ হলেই শুরু হতো ডাংগুলি খেলা, গুলতি দিয়ে পাখি মারা, সাপ ধরা, বেজিকে পোষ মানানো আরো কত কি।

কোনোদিন আবার বঁড়শি নিয়ে কেঁচো গেঁথে পচা খাল থেকে ধরে আনতো শোল-শাল-মাগুর।

মাছ বঁটিটা ক্ষিপ্ত হয়ে টুকরো করতো। গরম তেলে ওগুলো হয়ে উঠতো সুস্বাদু। সাথে আসতো বস্তির অসূর্যম্পস্যা রমণীর দেশী মদ।

আহাহা কি অপূর্ব জীবন ধারণ।

লকুরের ডাক পড়লো। বৃন্ধ্যা বললো যাস না। মারা পরে যাবি।

লকুর মা এর বাধা মানলো না। পৌঁছলো।

সেই প্রথম বঁড়শি ছেড়ে বন্দুক পাওয়া। এরপর লকুর হয়ে উঠলো লকুর রানা।

:৩:

জীবনের একটা পর্যায়ে বারান্দায় বসে কবুতরদের সর্ষে খাওয়াতো লোকুর। ওরা পোষ মানতো বেজায়। শালিখ গুলো পোকা বাছতো গোয়াল ঘরের পাশের নর্দমায়।

গলায় গুলতি ঝুলিয়ে এসব দেখতো সে। পাখি গুলো ঘারে এসে বসতো। ভয় পেতো না গুলতির।

যেদিন লকুর লকুর রানা হলো তার ধমক চমক দেখে মানুষের দল পালালো।

পাখিগুলো পালালো না।

সর্ষে আর পোকা খাওয়া তাদের বন্ধ হলো না। সহৃদয় এক মানুষের সান্নিধ্য তারা বুঝেছে। তাই তারা অকুতভয়।

অদ্ভুত ব্যাপার হলো লোকুর রানা মানুষের কাছে হয়ে উঠেছে লেপার্ডের মতন।

পাছে ঘার মটকায়।

:৪:

লকুরের একটা বাজারি নাম আছে। এই নামেই সে বেশী খ্যাত। প্রথম যখন মুঙ্গেরে গাদা পিস্তল ও হাতে পায় তখন সেটা পরখ করার কিছু পায়নি। গুলতি দিয়ে পাখি শিকার, জল ঢোরা সাপ গুলো স্নানের ঘাটে মাথা তুললে অর্জুনের মতন লক্ষ্য ভেদ করা অথবা আম-আমড়ার থোকো এক টিপে মাটিতে এনে টক খেয়ে টোকো দাঁতে নুন আর সরষের তেল মাখিয়ে সুস্থ করে তোলা তার শিক্ষায় আছে।

আসলে পাখি মারতে এই পিস্তল দাগানো ব্যায় বহুল। ওদিকে আবার বাঘ, হনুমান, মানুষ মারতে গেলে ওই কি বলে, একটা প্রশাষন আছে না?  তাই সে সবও করা হয়ে ওঠে না।

শেষে বিরক্ত হয়ে একদিন সেফটি ক্ল্যাচটা তুলে বাঁ হাতের তালুতে ব্যারেলের মুখ লাগিয়ে ট্রিগার টিপলো।

ফট শব্দে গুলিটা তালু ভেদ করলো। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দৌড়োলো লোকাল সার্জন এর চেম্বারে। তিনি অকপটেই হাত তুলে দিলেন। বললেন এ কাজ আমার নয়।

শেষে সেই সরকারি হাসপাতালেই চললো লোকুর। পুলিশের কাছে খবর পৌঁছলো।

নিজের বাঁ হাতে তার ডান হাত গুলি করেছে এটা কোনো অপরাধ নয়, অপরাধ হলো বেআইনি অস্ত্র রাখা।

মাস দেড় মাস জেল খেটে যখন ফিরে এলো, নতুন নাম হলো তার। 

যে তাকে ওই প্রথম বন্দুকটা হাতে তুলে দিয়েছিলো তার দেওয়া নামেই আজ সে ফুটো নামে স্বখ্যাত।

বৃন্ধ্যাও সেই নামেই ডাকে।

:৫:

এই পরিবর্তনকামী সমাজ ব্যবস্থায় রত্নাকরের বদলে বাল্মীকি বড়ো একটা জন্মায়নি। বরং যা হয়েছে তা বিপ্রতীপ।

এই যে লোকুর সে ও তাই হলো। সমাজের অভ্যন্তরে নতুন এক ফুটো এভাবেই এসেছে।

ছিদ্রাণ্বেষীরা একথা বোঝেন। অথছ সমাজ সেবকেরা একথা বোঝেন না। নিরন্তর ছুটে বেড়ান এই ছিদ্র নির্মাণে।

বৃন্ধ্যা একথা প্রকৃতিগত এই সামাজিক আখ্যান বুঝেছিলো অনেক আগেই। ফুটো বুঝলো বাঁ হাতটা ফুটো হওয়ার পর।

সে এখন বোঝে বহু ছিদ্রের কারিগরেরা বিন্দাস আছেন আর বানিয়ে চলেছেন সামাজিক অনবদ্য সংস্কারের সাথে সাথে ফুটো থেকে গহ্বর।

একথাও সে কালে কালে বুঝতে শিখেছে মা এর ওই নিষেধের কথা। কিন্তু মা এর সাথে সেই আনন্দের দিন কাটানো যে অস্ত গেছে সেকথাও সে বুঝলো।

হাত পাকালো বঁড়শি ছেড়ে বন্দুকে। শিকারও বদলালো। বদলালো স্বাক্ষী সাবুদ। 

মনে হলো ঘর আর নিরাপদ নয় নিরাপদ ঘর হলো সংশোধনাগার।

এখন ওই মন্দির আর মদিরা নিয়ে বেশ কেটে যায়। মাছ, মাংস, ডিম, দুধ কোনো কোনো কিছুর অভাব নেই সেখানে।

অভাব পরে না অর্থের।

আসলে যে অনর্থের কারণে আজ সে এখানে, তারাই অর্থ যোগায়।

বেশ একটা রবিনহুড চরিত্রের সাথে সে এখন তার মিল খুঁজে পায়। 

বুঝে না বুঝেই সে হয়ে উঠলো আজকের রবিনহুড।

:৬:

বৃন্ধ্যার যে গ্রামে জন্ম সে গ্রাম ছিলো অভাব অনটনে ভরা। নুন আনতে পান্তা না ফুরোলেও কোনো মতে শাকান্ন জুটতো দু বেলা। গ্রামে জমিদার ছিলো না ঠিকই তবে তাঁবেদারের অভাব ছিলো না। জমিদারি প্রকৃয়া ছিলো অটুট এই সব তাঁবেদারের হাতে। এই সব শিংহীন সিংহ সে দেখেছে। প্রতারকের রূপে এই সমস্ত রাজনীতির কারবারিদের সে চিনে ফেলেছিল অনেক আগেই। তাদের সেই বেয়াদপ চাহনি শুধু তার মতন উঠতি যুবতীদের শ্যেন চোখে দেখা সে দেখেছে। তাই ডাকাতের দল গ্রাম উজার করেও যখন কিছু না পেয়ে, কিছু কন্যাধন তুলে আনলো সেদিন সে চিন্তিত হয়নি। সে জানতো মেয়েরা বড়ো হয়ে ওঠার অর্থ কাপুরুষের খোরাক হওয়া। হয়তো এ কারনেই ডাকাতদের তুলে নিয়ে আসায় তার ভয় হয়নি বরং মনে হয়েছিলো এই প্রথম প্রকৃত কোনো পুরুষের হাতে সে পরেছে।

এরপর জঙ্গলের কোনো এক কালীমন্দিরে মালা বদল। তারপর সে আর অভাব বোঝেনি। সে অভাব প্রেমেই হোক আর অর্থেই হোক।

:৭:

বৃন্ধ্যা লকুরের ছেলেবেলায় তার পিতৃ পিতামহে যত গল্পই শোনাক না কেনো মনের গভীরে ছিলো তার ছেড়ে আসা নিজের গ্রাম। গরীব হলেও সেখানে লেখা পড়া বাদ ছিলো না।

ভোরবেলায় রোল উঠতো সুর বেঁধে বই পড়া অথবা হারমোনিয়াম নিয়ে গলা সাধা। তার মন চাইতো না তার একমাত্র ছেলে চোর-ডাকাত-গুন্ডা-বদমাস হয়ে উঠুক। বরং তার চোখের কোনে উঁকি দিতো মার্জিত, শিক্ষিত, হৃদয়বান এক লকুর।

এ জন্যেই লকুর পড়াশুনোয় পিছিয়ে থাকেনি কখনো। 

তবে রক্তের দোষ বলে একটা কথা আছে। 

ছোটো বেলায় গুলতি মেরে শিকারের আনন্দ, বঁড়শি দিয়ে মাছ ধরার আনন্দ দেখে সে সেকথা বুঝেছিলো। যা বুঝে ওঠা হয়নি সেটা বুঝলো সেদিন, যেদিন লকুর হয়ে উঠলো রবিনহুড।

এটাও মন্দ লাগে না বৃন্ধ্যার। কারন সংশোধনাগারে মাসে দু'মাসে ওর যাওয়ার ইচ্ছে দেখে।

বৃন্ধ্যা এ কথা বুঝতে পারে, তার ইচ্ছেতে আজ লকুর যে অবস্থান নিয়েছে সেটা সংশোধনাগারের শুদ্ধিকরণ।

এটা গুপ্তপ্রেস পঞ্জিকা মতে নয়, এটা বিশুদ্ধ সিদ্ধান্ত। বেশ লাগে বৃন্ধ্যার। 

রবিনহুড বুঝলো তার মা তার সাথেই আছে। তবে ঘর সংসার করার তার ইচ্ছে নেই।

:৮:

শিক্ষার রসদ যার কাছে পাওয়া তার সব ইচ্ছা পূরণ সম্ভব না হলেও কিছু ইচ্ছা সে যে পূরণ করতে পারবে সে কথা সে বুঝেছিলো। বুঝেছিলো বংশবীজ রক্তবীজ হওয়াটাই স্বাভাবিক। এজন্যেই সে সংসার পাতলো না। বৃন্ধ্যার চোখে এসব এসেছে ছেলের সাথে থেকে।

শেষে রবিনহুড হওয়ার পর তার বিবাহে ইচ্ছে জাগলো। প্রেম প্রণয় কবে জেগেছিল বৃন্ধ্যা জানে না। সাদা ধবধবে ওই মেয়েটা বিদেশিনী। 

কালো-সাদা চিরকাল বৈচিত্র্যময়। হয়তো বৈচিত্র্যময় জীবন আখ্যান ওদের এক করেছে।

এরপর এক ফুটফুটে নাতনী পেলো বৃন্ধ্যা। বৌমাকে বললো যাবে আমার পুরোনো সেই গ্রামে?

বৌমাও একপায়ে রাজি। 

বৃন্ধ্যা চললো ফিরে পেতে হারিয়ে যাওয়া অতীত। সাথে বৌমা আর নাতনি।

এর পর কেটে গেছে কতেক বছর। বৃন্ধ্যা তখন বৃদ্ধা। নাতনি তখন নেত্রী, বিদেশীনি ফিরে গেছে দেশে।

আর রবিনহুড?

বেশ আছে মা আর মেয়ের সাথে। মাঝে মধ্যে দেশান্তরে যায়। কাটায় কিছু সময়, যে সময়টা সে কাটাতো এ দেশের সংশোধনাগারে।

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

আমি, সখা ও সে


আমি, সখা ও সে

 :১:

মেঘালয় যখন জন্মগ্রহণ করে, তখন আমার সখার জন্ম হয় নি। ওর দিদি মৌ তখন সবেমাত্র বছর খানেকের। আর এই আমি, ভূগোলের পাঠ নেইনি। তখনও পড়ছি, 

"জানুয়ারিতে নতুন শ্রেণীর কিনবো নতুন বই,

ফেব্রুয়ারিতে খেলাধুলা দিনরাত হইচই।"

এই সব গুলো আজকের বাচ্চাদের পড়ানো ব্যাতিরেকে পড়ানো হয় কি যেন বলে?

ও মনে পড়েছে 'রাইমস'। 

আমরা আবার পড়তাম ছোটোদের রামায়ণ। কি সুন্দর সব ছবি। ছবি দেখেই গল্প বুঝতাম। আর যেটুকু না বোঝার মতন, মা গল্পের আকারে শোনাতেন।

সেই মা এর মুখেই শোনা রাবণের ছেলে ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করে। মেঘালয়ে যে মেঘের আনাগোনা একথা মাষ্টার মহাশয় বুঝিয়েছেন যখন আমি ক্লাস পঞ্চমে।

ক্রমশঃ বেড়ে উঠছি আর আমার সখাও এগোচ্ছে ভূমিষ্ঠ হতে। অবশেষে ওই সাতাত্তরের কোনো এক মাসে তার চোখ খুললো।

শুনেছি সে জলপাইগুড়িতে জন্মে, আলিপুরদুয়ার এ রোদ খেয়ে বাবার কোলে চেপে মেঘালয়ে যখন পৌঁছয় তখন এই সব রাইম টাইম চালু হওয়ার মুখে।

বাবার বাপকেলে শিক্ষা বাংলায়, এজন্যেই তিনি অতিশয় বাঙালিপনায় ওই মেঘহীন মেঘালয়ের বেঙ্গলি স্কুলে ভর্তি করে দিলেন।

এদিকে আমি অন্য একজনকে সখা বানিয়ে, হারিয়ে বেজায় বিরহী। আর সেই যাকে ভেবেছিলেম সখা, তার শাখা প্রশাখা এমন ভাবে বেড়ে উঠেছে যারপর নাই আমার অবস্থা। 

অথচ কৌশলে খবর পাঠায়। 

আমি তখন ভেবেই নিয়েছি একাঙ্গিনী থাকবো।

না একাঙ্গিনী নই আমি সখা পেলাম ওই মেঘের আলয় থেকে। 

:২:

সাধের ভাই লক্ষণ এই মেঘালয়ের যজ্ঞগৃহেই  অনৈতিক ভাবে  ধর্মেন্দ্র ইন্দ্রজিৎ কে কৌশলে বাণ মেরেছিলেন।

ধার্মিক রাবণ যদা যদা হি ধর্মস্চ অনুসরন করে শক্তিশেল মেরে লক্ষণকে বললেন, যাও যমালয়ে।

এদিকে আবার এলেন রামচন্দ্রের যত্নে লালিত এক কবিরাজ। বিশল্যাকরণী তৎসহ অনুপান লিখে চুপ করে বসে থাকলেন লক্ষণের মৃত্যুর কামনায়।

হৃদয়-বিকৃত মাননীয় রাম রাম এলেন ওই ঔষধী আনতে।

কন্ডিশনের আর শেষ নেই।

ব্রেনলেস হনু মাথায় করে বয়ে আনলো এক অবাস্তব সত্য গোটা গন্ধমাদন।

উজবেকিস্তান এর কল্পকথায় এ বিষয়ে কিছু নতুন কথা চালু আছে।

থাক এসব। নাথিং কুড বি পলিটিক্যাল।

এ যুগে এটাও এক সামাজিক বিষয়।

যাক, যেটা দিয়ে শুরু করেছিলাম, সেই সখা যেদিন আমার পাশে বিছানায় শুয়ে শোনালো আমার পূর্বতন কোনো এক ক্লাসমেট এর কথা, বললাম মেয়েটি খুব ভালো।

বললো হ্যাঁ ওই দিদিটাও বলেছে তোমার কথা।

বললাম রাখো এসব।

চললাম শ্বশুরবাড়ি। বাদ দিলাম হানি আর মুন।

:৩:

ডগমগ প্রেম যেদিন শেষ হয়েছিলো সেদিন বুঝিনি সখা নির্বাচনে সে থাকবে।

নাম ভূমিকায় অবশ্যই তার আবির্ভাব ঘটেছিলো। না হলে বিছানায় এক সাথে শুয়ে এ কথার কোনো অর্থই হয় না। 

অর্থাৎ এ যাবৎ কাল রবিঠাকুরের কথায় " কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। মনে মনে '

আমার প্রাক্তন সখাকে শেষ দিনে আমি বলেছিলাম, প্রেম চিরকালীন আর বিবাহ? 

বিবাহ শব্দের অর্থ বহমান জীবন-যাপন।

মনে হয় আমার এই শেষ কথাটা সে ভুলতে পারেনি।

:৪:

কুড়ির পরের বুড়ির সাথে তিরিশ পার হওয়া যুবক। সংগঠক এর ভূমিকায় তিরিশোর্ধ্ব নাম ভূমিকায় এসেছে বিরলতম ভালোবাসা গায়ে মেখে।

এবার এই সে ব্যাপারে কিছু বলতেই হয়। অন্যথায় এই আমি আমার আপাদ মস্তক ভালো ছেলের শিরোপা হারাবো।

আমার সে সেদিন আসেনি। এসেছেন তার মা। বেশ লাগছিলো।

মনে হচ্ছিল সেই পুরোনো কথার সাথে মিল রেখে দুবার থাপ্পড় খাওয়া আটকাতে মা'কে পাঠিয়েছে।

এটা এক মস্ত বড় ভুল। 

এটা সেদিনের সোনাঝরা সন্ধ্যা নয়। এটা আলোকের এই ঝর্ণা ধারা দেখে নির্বাচন নয়। এটা প্রেমের দুয়ার নয়। এটা প্রথম মিনতি নয়।

যতসব সামাজিক বৈগুণ‍্যজাত বিষয় আশয়।

গভীর রাতে যেমন পেঁচা ডাকে ঠিক তেমন বাড়ির ফোনটা বেজে উঠলো মধ্যরাতে। 

কথা বলতে গিয়ে গলাটা ধরে আসলো। এক কথাতেই শেষ হলো সব কথা। বললো, সত্যি বলছি তোকে বুঝিনি। হয়তো এ জন্মে তোকে .... । দেখি আগামী।

সেদিন একটা কথা না বলে পারিনি। তোর পছন্দ আর আমার পছন্দ বরাবর মিলেছে। এবার মিলবে কি?

বুঝলাম আমার কথা শুনে চোখ বাঁধ ভেঙেছে। গলা ভাঙা গলায় বললো জানি না।

এই শেষ বার বুঝলাম আকাশের সব তারারাই আছে রাতের গভীরে।

:৫:

এ কথা সেই কথা যা বয়ে চলে বলে বিষম বিলাপে। থেকে যায় কোনো এক না কথায় প্রকাশের বন্ধন।

এই যা আমরা প্রেম বলি তা ঠিক তা নয়। সে যেদিন বুঝতে পারলো এই সত্যি, আর আসেনি।

না আসা আমার আশা কে  বাড়িয়ে তোলে। তবে যা পেয়েছি তাতেই আমার খুশি হলো মন। এ কথা এই প্রথমবার বললাম।

না শোনার আছিলায় হয়তো চোখ মুছে নতুন কথা বলতে চেয়ছিলো। পারলো না সামনে দাঁঁড়িয়ে থাকা সখার চোখ দেখে।

তবুও বলছি যে চোখ আমি দেখেছি, সে চোখ আমকেও দেখেছে। 

মনে হয় ভালোবেসে ভুল হয়নি।

:৬:

দোলনায় দোলা খাওয়ার একটা সময় আছে। মা' এর কোলে শুয়ে তার শুরু। তারপর গাছের ডালে দড়ি টানিয়ে দুষ্টু বয়সের দোলনা। এ সবের পর নতুন এক দোলনায় আমরা সকলেই দোল খাই। সেটা যৌবনের দোল খাওয়া। 

কখনো কখনো পরিবার নিয়ে মা দুগ্গাও দোলনায় চেপে শরৎকালে আসেন। ধর্মের ব্যাখ্যায় এর ফল ভালো নয়। ঘটনাচক্রে এ কথা বুঝেছি, দোলনা চড়ার একটা বয়েস আছে। সে বয়েস পার করে দোলনায় চাপা আসলে সংকট ডেকে আনে।

সে আমাকে সে কথা সেদিন সেভাবে বলেনি। কিন্তু দোলনায় নতুন করে দোল খেতে মন চাইলেও কে যেন তাকে মনে করালো, তুমি তো রাধা নও। 

বাঁশির সুরে বিহ্বল হওয়ার সময় তুমি ফেলে এসেছো।তুমি এখন ঘোর সংসারী। সে হয়তো সে কথা বুঝেই আমার সখাকে পৌঁছে দিয়েছে আমার কাছে।

মেঘালয়ের মেয়েটার মনে প্রেম কবে এসেছিলো কিংবা আদৌ আসেনি একথা বুঝেছি সখা হওয়ার পরে।

শৈশব-যৌবন  অনেকটা তুষের আগুনের ম‍তন। শৈশবে পায়ে কাঁটা ফোটা আর যৌবনে প্রেম আসা জীবনের ধর্ম। এসব ব্যাতিরেকে জীবন চলে না।

তবে সখা এসব ব্যাপারে একেবারে মৌন। 

আসলে এ বিষয়টা বড্ড জীবনবিমুখ।

পাছে লোকে কিছু বলে, পাছে চরিত্রের জায়গায় চরিত্রহীন শব্দে ভরে ওঠে ফেলে আসা অতীত জীবন? 

তাই বড়ো ভয় হয়। সখাও তাই এসব বিষয়ে একেবারে এক অর্বাচীনের মতন থাকতে চায়।

আমার এসবের বালাই নেই। বলে দিলাম আমার জীবনের সহজ কথা সবল ভাষায়।

ঢোঁক গিলে, বিষম খেয়ে এক ঢোঁক জল দিয়ে প্রথমে গলা ভেজালো। বললো ওই দিদির কথা‌য় এমন কিছু বুঝিনি।

এখন বুঝলাম তোমাকে খুব ভালো বলার কারণ।

সেই থেকেই সন্দেহের শুরু।

:৭:

সন্দেহের শুরুটা সহজ শেষটা‌ কঠিন। ভালোলাগা, ভালোবাসা এক নিরন্তন সত্য। একে ডাকার মতন পর্দা সেই রামায়ণ - মহাভারত এর যুগে যেমন হয়নি, এই আধুনিক আবেগহীন যুগেও সেটা বাল্মীকি মুনির মতন।

দস্যু রত্নাকর মুনি হয়েও তাঁর সেই অতীতের আড়ালে যেমন রত্নাকর আছেন ঠিক তেমনই রবিঠাকুরের ভাষায় দিনের সকল তারা থেকে গেছে রাতের গভীরে।

আমার সখা সে কথা মানতে চায় না। 

সাবিত্রী সতী হতেই পারেন, তা বলে যৌবনে প্রেমের ইচ্ছে হয়নি? এ কথা অসত্য।

সখা সন্তান পেয়ে গেছে। তরতর করে সন্তানও বড় হয়ে উঠেছে। সে এখন ঠাম্মা হয়েছে। সখাও কদিন পর দিম্মা হবে। তবুও যৌবন নিয়ে কোনো বাক্য?

সে আমাকে বললো দেখ শেষ দোলায় চাপার আগে আমি স্বীকার করে যেতে চাই, তুই আমার প্রথম আর শেষ ভালোবাসা। তাই যাইনি সেদিন।

সখা সেদিন প্রথম মুখ খুললো। বললো এত দুঃখ বুকে নিয়ে এভাবে থাকা যায়? 

সে কোনো উত্তর দেয়নি। তার হয়ে আমি কলম ধরলাম। 

লিখলাম জীবনের অসংখ্য সত্য শেষ হয় বিদর্ভ সংসারে। যে সংসার তোমার ও তার। 

সেই প্রথম ও শেষবার সখা আর সে একসাথে বসে আমার সামনে। আমি আমার মতন নানান দার্শনিক শব্দে দুজনের মাঝে সেতু বানাতে ব্যস্ত। আর তারা?

অদ্ভুত ভাবে দুজনে একসাথে একটাই কথা সেদিন বললো।

বললো শেষ দোলায় ওঠার সময় আমরা যেন না থাকি।

বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

অথঃ কাক-কথা

 

অথঃ কাক-কথা

মানুষের নিন্দায় সে  জর্জরিত। তার কর্কশ কন্ঠস্বর, আর রঙ ও রূপ সে পক্ষিকুলে প্রদীপের নিচে পরে থাকা কালো ছায়ার মতন। উড়ে বেড়ায় এখানে শেখানে। গাছের  ডালে বসে ডাকাও মুশকিল। কারণ যে গাছে সে বসবে সে গাছ না কি বন্ধা হয়ে পরে। ফুল-ফল কিছুই ধরে না তার শাখা-প্রশাখায়। কথিত আছে লোক-কথায় কারো বাড়ির দিকে মুখ করে বসে যদি কলরব শুরু করে সে বাড়ির অকল্যাণ অবশ‍্যম্ভাবি।

অনেকে বলে কাক-কথা কজনে বোঝে?

আমি বলছি, আমি বুঝি। বহু কষ্টে এই শিক্ষা অর্জন করেছি।

প্রথমে পাতিকাক নিয়ে বলি। পক্ষিকুলে পাতিকাক হলো ভাষা বিশারদ। সে নাকি অসংখ্য ভাষা জানে। আমি এই ভারতে চর্চিত ভাষার মধ্যে তিনটে ভাষা বুঝি।

১. বাংলা

২. হিন্দি

৩. ইংরেজি।

আমি এই তিনটে ভাষাতেই ওদের কথা বলতে শুনেছি। 

যেমন ধরুন বাংলা ভাষা।

এই ভাষাতে তার বৃহৎ অধিকার । শ্মশানের পথে যেতে তাদের খুব উৎসাহ। ছড়িয়ে ফেলে যাওয়া খৈ ঠোঁটে নিয়ে কা কা কন্ঠে ছুটে চলে শববাহী মানুষের সাথে। তবে আজকাল ওরা একটু বিরক্ত এই বাঙালি ঘরানায়। 

এখন কাঁচের রথে চড়ে শ্মশানে চলে মৃতেরা। কাঁধে চাপা বন্ধ হয়েছে। তবে দ্রুততার সাথে তাল মিলিয়ে আকাশে ছড়িয়ে দেয় তার বাংলা কথা কাক কাক কাক। যেটার সংক্ষিপ্ত আকারে বাংলা সমাজে কা কা রবে পরিচিত।

তবে ভাষা শ্রেষ্ঠ ইংরেজি সে শিখেছে ব্রিটিশ পিরিয়ডে। সাহেবি শাসকের মেজাজে সে কথা বলে যখন উচ্ছিষ্ট খাবার, ভুল বললাম শষ্য সংগ্রহ কম হয়। তখন ওরা মিটিং করে দল বল মিলে।

একটু মন দিয়ে যদি পর্যবেক্ষণ করা হয়, সবাই ওদের মুখে ইংরেজি শুনে মোহিত হবেন।

ওই সময় ওরা ক্রো ক্রো শব্দে ভাব প্রকাশ করে।

তবে যেদিন প্রথম ওদের কন্ঠে হিন্দি শুনলাম, আমার আনন্দ বাঁধ ভাঙলো। আমার জাতীয় ভাষা এত কম সময়ে রপ্ত করা দেখে।

তখন আমি সবে সবে হিন্দি শিখেছি। তাও আবার বিহারের সমস্তিপুরের মুটিয়াদের সংষ্পর্শে।

ওরা পরস্পরের সাথে সুন্দর হিন্দি বলে যখন লোক লস্করে ভরে থাকা জঞ্জালের স্তুপ ওঠাতে জে সি বি আসে ভ্যাট এর পাশে।

তারা পরস্পরকে সম্বোধন করে কৌয়া কৌয়া রবে। এই সব খাদ্যভান্ডার লুঠেরা তাদের পছন্দের নয়। পাছে বাংলা বা ইংরেজিতে কথা বললে ওরা বুঝে ফেলে?  আজকাল বড়ো ভয় হয়। 

দ্বিতীয় স্বজাতীয় উজ্জ্বল কালো রংধারী ধেড়ে কাক অবশ্য একটু আলাদা। এরা গাম্বাট প্রকৃতির।

ছাত্রজীবনে একটা সিনেমা দেখেছিলাম। সেই সিনেমার নায়কের মুখটা ছিলো ঘোড়ার মতন লম্বা। আর কন্ঠস্বর?

বাংলাতে হেড়ে গলা বলে একটা কথা আছে। এটা ঠিক তেমন।

অন্যদিকে আবার ভিলেন আছে। সে আবার একালের নাট্যাচার্য্য উৎপল দত্তের কৃতি সন্তান।

তার নাম কালিয়া।

পরিচালক শক্তি তার সামন্ততান্ত্রিক রূপ দিয়ে একটা গান বাঁধলেন। আর কিশোর কুমার চিরকুমার বুক চিতিয়ে গলা ফাটিয়ে যাত্রাপালা অনুকরণে বিবেকের ভূমিকায় অবতীর্ণ।

যতদুর মনে পরে গানটা এ রকম।

" এক দাঁড়কাকের সাধ হলো কোকিলা সাজিতে, আর পড়লো ধরা কা কা রবে " ইত্যাদি শব্দবন্ধে।

মোটের উপর, এটা ছিলো বাঙালির কাছে প্রায় শেষ চিত্তাকর্ষক পালা।

এরপর জঙ্গলের মধ্যে বর্ষা এসেও আসছে না বুঝে ময়ূর পেখম মেললো। জাতীয় পাখি বলে কথা। কিন্তু তার গৃহবঁধু বিরক্ত হলেন।

দাঁড়কাকটাকে অনেক আগেই প্রেম নিবেদন পাঠানো ছিলো। 

অশীতিপর  ময়ূরীর আবেদন উপেক্ষা?

নৈব নৈব চ।

এলেন, দেখলেন, পরিধান করলেন।

তার পরিধিত পেখম, বর্ষা আসুক বা না আসুক মেলবে। অন্য ভাবে লিখলে এরকম " ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত ।"

ময়ূর পেখম মেললো।


মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

বোধ করি ভূত

বোধ করি ভূত

লজ্জাবতী গাছ বড় আশ্চর্যের। মানুষের মতন প্রতিবর্ত ক্রিয়াতে সে নাকি মাথা নিচু করে। অনেকে আবার বলে তার শরীর স্পর্শ করলে স্নায়ু জেগে ওঠে প্রাণীর মতন। চোখের সামনে হাত ঘোরালে যেমন চোখ বন্ধ হয়ে পরে ঠিক তেমন। না তেমন নয়।

বস্তুত এটা হলো কোষ থেকে অন্যকোষে কোষানু চলে যাওয়ার এক প্রক্রিয়া।

ভাবনাতে আসতেই পারে গাছ বা লতা যাই হোক, এটা ফেমিনাইন। যদি তাই হয়, সেখেত্রে তার মতন একটা ম্যাসকুলাইন ও দরকার। অন্যথায় এর ব্যাখ্যা কি?

এটা এমন নয় যে একটু কোমর দুলিয়ে দু-পা ঝুলিয়ে কোনো পুরুষ চলেছে। দেখবেন এমন কিছু পুরুষ আছে যার চলন-ফেরন ঠিক যেন ফেমিনাইন। এর বৈপরীত্যও দেখা যায় সমাজ সংসারে।

তবে ওই লজ্জাবতী লাজুক লতা তেমন নয়।

যখন ফুল ফোটে তখন ফুলের উপর কিট-পতঙ্গ আবির্ভূত হয়। ওই সেঁধিয়ে যাওয়া পাতা যতই আহ্লাদী হোক ফুল তেমন নয়। তার পরাগমিলন ঘটে। জন্ম নেয় নতুন নতুন লক্ষ লজ্জাবতী।

এই লজ্জাবতীর ঝপাস করে গুটিয়ে যাওয়া দেখে অনেকে আবার ভূতের আনাগোনার কথা বলে। এটা অশিক্ষার লোকশিক্ষা ঠিক ওই মামদো ভূতের মতন।

একালে মানিপ্ল্যান্ট যেমন অর্থের যোগানদার ঠিক তেমন লজ্জাবতী ভূতের যোগান দেয়। 

ঘরে ওই মানিপ্ল্যান্ট লাগালে যেমন অর্থ আসে ঠিক তেমন বাগানে ভূত আসে।

কোনো কোনো বাগীশেরা বলেন পরী আসে। সে পরীর আবার ডানা আছে। সে উড়ুক্কু মাছের মতন জল, স্থল অন্তরীক্ষ অতিক্রম করে স্বর্গে পৌঁছোয়।

সেখানে যে সব সুন্দরী বা বান্দরী আছে তাদের সাথে পাল্লা দেয়। 

তবে ওই অন্তরীক্ষে পরাগরেণু বয়ে নিয়ে যাওয়ার মতন পতঙ্গ নেই। 

এই সব বাক্য শুনে লজ্জাবতীর লাজ রাখতে এলেন জগদীশ চন্দ্র। বললেন উদ্ভিদেরও প্রাণ আছে।

অদৃষ্ট এটাই একথার ধার ধারেনা আর কেউ। তাই আজকে লজ্জা আর নারীদের ভূষণ নেই, যা আছে ওই পতঙ্গবাহী লতার ভূষণে।

সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

তরা সব স্মল পেরিফেরিতে পইরা গ্যাছস


তরা সব স্মল পেরিফেরিতে পইরা গ্যাছস

:১:

 সংশ্রব কথাটার অর্থ  বুঝে উঠতে বলাই এর তিন যুগ লেগে গেলো। শব্দটা শুনেছিলো সে গান্ধী বুড়োর গলায়। এই নামটাও নিজেরাই দিয়েছিল তাদের এক বন্ধুর বাবাকে। এতে সুবিধা হয়েছিলো এই যে তার সামনেই তার সমালোচনা করা যেতো অকপটে। সে সময়ে এরকম নামকরণের প্রচলন ছিলো। যেমন, কোনো বান্ধবীর মা এর নাম 'জ্ঞানদা', কারোর দাদা 'বিক্রমাদিত্য' আবার ছোট্ট কোনো একটা বাচ্চার প্রতিভার বিকাশ দেখলে ' বৈকুন্ঠ' এরকম আরো কত কি।

প্রসঙ্গে ফিরছি। বন্ধুর বাড়িতে এক নিপাট আড্ডা চলছে। সেদিন মাধবের জন্মদিন। সুন্দর একটা উজ্জল লাল রঙের ফল ঝোলানো হয়েছে সূতোয় বেঁধে। তার ঠিক তলায় জ্বালানো হয়েছে অগুন্তি মোমবাতি। ঘর বিজলীর আলোহীন। বেশ একটা রম্য পরিবেশ।

কেক কেটে নয়, ওই উজ্জ্বল লাল ফল কাটবে মাধব। মাধব খুব ভালো ছেলে।

ইতিমধ্যে কখন যে মাধবের বাবা অফিস থেকে ফিরেছেন আমাদের কারোর হুঁশ হয়নি। চলছে গানে, কবিতায়, সংলাপে মাধবের পিন্ডি চটকানো জন্মদিন। শুনেছি মাধবের মা আমাদের জন্যে বানিয়েছেন মাংসের কিমা দিয়ে ঘুগনি। এর সাথে মুড়ি হোক রুটি হোক চাইলেই পাওয়া যাবে। শেষ পাতের জন্যে ওর বাবা এনেছিলেন জলভরা সন্দেশ। সেই সন্দেশ গান্ধীবুড়োর শেষ ডায়লগ শুনে আমাদের মনে হয়ছিলো এটা জল নয় অন্যকিছু। সে কথাটা এখানে লিখবো না।

এখন যেমন প্লাস্টিকের ছুরি পাওয়া যায়, সে সময় তা ছিলো না। ছিলো হ্যাক্সো ব্লেডে শান দেওয়া ছুরি। 

শুরু হলো খৃষ্টীয় মতে মোমবাতি নিভিয়ে ঝুলে থাকা উজ্জ্বল লাল ফল ব্যবচ্ছেদ দিয়ে জন্মদিন।

নিভলো মোমবাতির দল, জ্বলে উঠলো বিজলীর আলো। ছুরি চললো মসৃন ফলের ত্বক বরাবর। ছন্দ হারালো জন্মদিনের সাজানো সেই হলঘর। দুর্গন্ধে মম করছে পুরো বাড়িটা। 

এটা ছিলো রুচিবোধের দুর্গন্ধ। টেবিল তখল পুঁতি গন্ধহীন পুঁতিতে ভরা। বলাইয়ের রসিকতা তখন তাকে বেআব্রু বেরসিক পর্যায়ে পৌঁছে দিয়েছে। এটা ছিল মাকাল ফল। যার পরিচয় শুধুমাত্র বলাই'ই জানতো।

গান্ধীবুড়ো মৃদু হেসে তার না বদলানো ভাষায় আমাদের বললেন ' তরা সব স্মল পেরিফেরিতে পইরা গ্যাছস।'

এই এতকাল পর সেই অনুভুতি জাগলো। বুঝলাম তার সেদিনের সেই মূল্যায়ন এই আজ।

:২:

শুরুতেই বলেছিলাম গান্ধীবুড়োর ইংরেজী শব্দের বাংলা তর্জমা। সেখানেই ফিরছি।

এই বুড়োর জন্ম, শিক্ষা, সংস্কৃতি অবিভক্ত দেশের। তার বাড়ি ছিলো আজকের দিনে ওপার বাংলায়। শিক্ষা গ্রহণ কোলকাতায় তবে ভাষার আড় ভাঙেনি। অনেক যন্ত্রণা, দুঃখেও মেরুদণ্ডের পরিবর্তন ঘটেনি। মেজাজটাও ছিল লড়াকু। মোট বইতেন বটে তবে সে মোটগুলো ছিলো বইয়ের পাতা। লাল হয়ে যাওয়া ওই কুড়কুড়ে পাতাগুলোকে স্বযত্নে সাজিয়ে রাখতেন ঠিক নিজের সন্তানকে যেভাবে রেখেছেন।

তবে সন্তানের সুখে তিনি সুখী হননি কখনো। বইগুলো স্থাবর, সে কথা শুনে চলে কিন্তু পড়াশুনোয় ব্যাতিক্রমী হলেও, মাধব বড় অবাধ্য। 

জ্ঞানচর্চার নিরিখে অসুন্দর কিছু ছিলো না তবে বাবার নাম গান্ধীবুড়ো জেনেও কখনো ওর খারাপ লাগেনি। 

কোনো এক পর্যায়ে পৌঁছে মাধব বাবাকে বলেছিলো তার এই নতুন নামকরণের কথা। শুনে তার আর হাসি থামে না। কিছুদিন পরেই চিরতরে থেমে গেলো তার কথা বলা।

মাধব সেদিন কাঁদেনি। বলাই এর চোখ বাঁধ মানেনি। সবশেষে বলেছিলো গান্ধীবুড়ো চলে গেলো?

:৩:

এই আমাদেরকে যযাতি বানানোর কারিগর তিনিই। চলে যাওয়ার পর কোনো এক সম্বর্ধনা সভায় সে কথা বুঝেছিলাম। মাধব সেদিন কেঁদেছিলো। আমি বক্তা হিসেবে সেই প্রথম কথা বললাম। স্বীকার করলাম তার সেই আমার দেওয়া নামটা। 

এরপর যত বক্তা সেদিন ছিলেন তাদের কথাগুলো ছিলো শুধু গান্ধীবুড়োর সংলাপে ভরা। সেদিনের প্রাপ্তি ছিলো আমার দেওয়া ওই নাম। আমি নিজে তখন কোনো অন্য কোনো এক লোকে ওনাকে খুঁজে বেরাচ্ছি।

মাধব আমার পিঠে হাত রাখলো। বললো এতো আনমনা হয়ে কি লাভ?

বললো ' ঘটেছে যা ছিলো ঘটিবার, ফলিবে যা ফলিবার আছে।'

আমি কথাগুলো মানতে পারলাম না। 

বললাম আমিতো অদৃষ্টে বিশ্বাসী নই। তুই ও সে পথের'ই পথিক। তাহলে এ কথা আজ কেনো বলছিস?

মাধব চুপ করে থাকলো কিছু সময়। শেষে বললো চোখের জল আমাকে এ কথা বলতে বলেছে।

সংসারের হাল ধরতে মাধবের পড়াশুনোয় খুব বেশী দূর চলা হয়নি। সরকারি চাকরি নিয়ছে বাবা চলে যাওয়ার কিছুদিন পর।

এখন দশটা-পাঁচটার জীবন। দেশ বিভাগের পর ঠিক এমনই হয়েছিলো ওর বাবার। তবে তিনি থামতে শেখেননি। সংসারের বাইরে যে সংসারের তিনি কারিগর তারা তাকে সেই স্বীকৃতি দিয়েছে।

মাধবও যেনো ঠিক তেমন এক জীবন পেলো। ও ও চায় ঠিক এমন কিছু রেখে যেতে, যা গান্ধীবুড়ো রেখে গেছেন।

:৪:

গান্ধীবুড়োর প্রভাবমুক্ত হতে পারে নি বলাই'ও। প্রতিদিন প্রতিপদে শত অভাবের শেষেও শুধু কাজ করে যায়। 

অনর্থ বাঁধলো সেদিন, যেদিন অর্থের চূড়োয় পৌঁছলো। 

একে একে বন্ধু, স্বজন, কুজন সকলেই একই অংকে দেখে বলাইকে। তার ত্যাগ হয়ে উঠলো বিলাস। তার জ্ঞান হয়ে উঠলো বিলাপ। তার মনপ্রাণ যা চায় তা আর পাওয়া হয় না।

শ্রমের এই মূল্য বলাই কখনো ভাবেনি। ভেবেছিলো যদি কোনোদিন গান্ধীবুড়ো প্রশ্ন করে কি করেছো এই সমাজের স্বার্থে? 

ভাবনায় ছিলো আরো অনেক কিছু, যা আজ অপ্রাসঙ্গিক।

আবার সেই পুরোনো শব্দটা তাকে স্পর্ধা দিলো এ কথা বলার, কাকু আমি কিন্তু ওই তোমার কথা মেনে স্মল পেরিফেরি পেরিয়ে এসেছি।

চলে যাওয়া গান্ধীবুড়ো ফিরে এসেছিলো সেদিন। কানে কানে বললো এখন ওই ওরাই পরে গেছে স্মল পেরিফেরিতে।

তুই এগিয়ে চল।





রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

আমি বানাবো ভবিষ্যতের ভৈরবী

 বংশগতির ফল স্বরূপ চেহারাটা বানরের মতন, মুখটা এরিয়ান্স। আমরা যারা কালার পিউপিল তাদের এই ব্যাতিক্রমী রূপ হওয়াটাই স্বাভাবিক। অফিসে, বাহিরে, কাজে, রাজকার্যে এই রঙিন মানুষের ভিড় শতাব্দী প্রাচীন। মুশকিল হলো গোত্র নিয়ে। এই অর্বাচীনেরা না আর্য না অনার্য। আসলে এরা আর্য নয় আনাড়ি। কারো দেহ উঁচু লম্বা কেহ বা খাটো। তথাপি তাদের নিয়েই যত বিদ্বেষ। এ রকম এক আনাড়ি লিখে ফেললেন তার দপ্তরের কাহিনী। তিনি বহুচর্চিত হওয়ার পরে মধ্যমণি হলেন। সেই দপ্তরের একনিষ্ঠ কর্মী হয়ে আমিও এখন তাঁর অসম্পূর্ণ কাজ গুলো হাতে নিয়েছি।

আজকাল মনেহয় শরৎ বড় বালাই সমাজে। এই নামের মানুষের বসন্ত আসে না। এদের শরীরে হিমের ছোঁঁয়া লাগে না। এনারা বাস্তব জগতের দিকে তাকিয়ে যা দেখেন তা'ই লেখেন। এনারা অনন্য বলেই কোনো কলম কিছু লিখতে চায় না। লিখতে গেলেই কলমের কালি শেষ।

আমার কলম যখন এসব কথা লিখছে, তখন উপচে পড়ছে কলমের কালি। দোয়াত এখন নেই। নেই সেই ফাউন্টেন পেন। তবে রিফিল দেওয়া পেন গুলো আছে। তারা আবার রাস্তা-ঘাটে শয‍্যা নেয়। এটা অনেকটা ফুলসজ্জার ফুলের মতন। রাত শেষ হলেই  ঘর-দুয়ারে শ্মশানের ফুলের মতন।

প্রাথমিক থেকে ইউনিভার্সিটির পাঠ শেষ করে এ কথা বুঝেছি। বুঝেছি কেনো বানরের দল মোট বয়ে, পাথর ফেলে সাগরের উপর পথ বানিয়েছিলো।

আমি সাগরের স্রোত রুখে পালানোর পথ বানাবো না। বানাবো ভবিষ্যতের ভৈরবী।


শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

আজকে শুধুই ন‍্যারেটিভ নিয়ে থাকতে চেয়েছিলাম


আজকে শুধুই ন‍্যারেটিভ নিয়ে থাকতে চেয়েছিলাম

আজকে শুধু ন্যারেটিভ নিয়ে থাকবো। গল্পের একটা অংশ হিসেবে ন্যারেটিভ এর স্থান। আজকে ঘড়ি উল্টো দিক দিয়ে ঘুরবে।

এই প্রচন্ড গরমে পেঁপে গাছে পেঁপে পাকলো সময়ের আগে। বসন্তে আসা কোকিলা-কোকিল ঘরে ফেরে নি। ফেরেনি নয়, ফেরা হয়নি। ওরা দুজনে কুজনে কুজনে ওই পাকা পেঁপে পেয়ে কৃতার্থ। 

প্রথমে ঠোকরায় স্বাদ বুঝে নিতে। গাছে ঝুলে থাকা সকলেরই রং দুধে-আলতায়। স্বাদ বুঝে ভাগ করে খায়। ওই খেয়ে যাওয়া পেঁপেটা পেড়ে এনে ছাড়িয়ে কুঁচিয়ে বিট নুন দিয়ে মেখে নেই।

চলে যাই অন সপ এর সামনে। খুঁজে পাই কতিপয় পরিচিত মুখ। যারা প্রকৃতই বাংলা এবং বাঙালি। এই লবণাক্ত সুমিষ্ট লিভার রক্ষক ফল পেয়ে তারা খুশি হয়। চলে বাংলা আর বাংলা।

লাড্ডু গুড়ের বাংলা গিলে টানা রিক্সায় চেপে শক্তি নাকি বাড়ি ফিরতো। ভাবতেও ভালো লাগে শক্তির আবার বাড়ি। ফুটপাতের পাসে পরে থাকা জঞ্জালের স্তুপে বসে যিনি কাব্যিক তাঁর আবার ঘর ও সংসার। শেষে যে বাড়ির দরজায় কড়া নাড়লো সেটা সোনাগাছির কোনো এক বাড়ি। লাঠি হাতে কোনো এক জাম্বুবান কাঁধে চাপিয়ে নিয়ে গেলো অন্দরে। যে মহিলা দেহ ব্যবসা করে সে কিনতে পাঠালো বাংলা। অশক্ত তখন শক্তিতে ভর করে শুরু করলো পুনর্বার।

যেদিন দেহ রাখলেন সেদিন ফুল নেই ফুলের বাজারে। গোলাপবাগে পাতা ঝড়া গোলাপ গাছ, লতানো জুঁই লতার আড়ালে ফুল গুলো ঢেকে রেখেছে। ভেবেছে কোনো এক প্রেমিক-প্রেমিকা আসবে ছোটো ছোটো জুঁইয়ের মালা কিনতে। 

ওরা এলো ঠিকই তবে সেদিন জুঁইয়ে মালা মাথায় বাঁধলো না। শক্তি নেই না?

প্রেমের বন্ধন ছিঁড়ে গেছে। শ্মশানের পথে চলতে চলতে চোখ যেন আর বাঁধ মানে না।

সেদিন বারদুয়ারীতে ড্রাই ডে।  

পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে একথাও যেন পুষ্পের বনরাজি বুঝে ফেলেছে।

এ যেন সেই ভোর, যে ভোরে ফাঁসুরে নাটা মল্লিক না জেনে না বুঝে মাষ্টারদার গলায় ফাঁস দিয়েছিলো। 

এ যেনো সেই কাক ভোরে বাংলার মানুষের চোখের জলে মহানন্দায় জল বেড়েছিলো।

এ যেন সিরাজের গোলাপ বাগের শেষ রজনী।

বলেছিলাম আজ একটু শুধু একটু ন্যারেটিভ লিখবো। মনে হয় সেটা হয়নি।

জানি না কবে পারবো শুধু ন্যারেটিভ লিখতে।

শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

গর্দভ উবাচ

আজ লবণ ব্যবসায়ীর গাধা পোষার কাহিনী শোনাব।কথিত আছে যে গাধার মগজ বলে কিছু নেই। শিক্ষকেরা বলেন মগজ ভরা থাকে গোময়-গোমূত্রে।প্রশ্নবাণে প্রাণীকূল অতিষ্ঠ। একাধারে তিনি গোমাতা। অন্যত্র তার মল-মূত্র দিয়ে পাপ খন্ডন করা একটা প্রচলিত সত্য। অর্থাৎ মল-মূত্রের শক্তি এই সাধারণ লবণ ব্যবসায়ীর মগজের থেকে অশক্ত হওয়া অসম্ভব। কাজেই গর্দভের জ্ঞান বুদ্ধি এই মনু্ষ্য বর্গের থেকে উর্বর হওয়াই প্রতিপাদ্য। তথাপি গাধার বুদ্ধি সংলাপে গোমাতাকে পক্ষান্তরে দুষ্ট বানানোর চক্রান্তে দোষী সাব্যস্ত করার আয়োজন ন্যায়ালয়ে প্রতিষ্ঠিত হল।

বেচারা গাধা পরলো মহাসংকটে। একে সে মোটবাহী চাকুরি রক্ষা করা, অন্যদিকে বুদ্ধি বৃদ্ধিতে সে যে প্রাণী শ্রেষ্ঠ তা প্রমাণ করার যুগপত দায়িত্বে তাঁর প্রাণ ওষ্ঠাগত। অতঃপর গোময়-গোমূত্রের প্রভাবে তার মস্তিষ্ক উর্বর হয়ে উঠলো। 

সুকুমার রায় মহাশয় বলেছিলেন

 " গাধাটার বুদ্ধি দেখো 

চাট মেরে সে নিজের গালে,

কে মেরেছে দেখবে বলে,

চড়তে গেছে গাছের ডালে।"

গাধাটা সুকুমারের প্রভাবমুক্ত হলো প্রথমে। লবণ ব্যবসায়ী এক মনের উপর আর এক মন চাপিয়ে দিলেন। গাধা কেথরে কেথরে নদীর পাড়ে পৌঁছে বেজায় ক্লান্ত হলো। হাঁটু জলে ভরা নদী পার করতে হবে এবার। গ্রীষ্মের প্রখর তপন তাপে নদীর জলে শরীর শীতল করতে হাঁটু গেড়ে বসলো কিছু সময়। নদীর জল নোনতা হলো, জলের তাপমানও কমলো বেজায়। শরীর হয়ে উঠলো টনটনে। নদীর পাড়ে পৌঁছে মনে হলো ভর ও ভার দুটোই বহন উপযোগী হয়েছে। হাঁটতে অক্ষম গাধা দৌঁড়নো শুরু করলো। যথাস্থানে পৌঁছলো সময়ের কিছু আগেই।

খবর পেয়ে লবণ ব্যবসায়ীর আনন্দ আর ধরে না। গাধা যখন গুদামে পৌঁছলো চার মন লবণ চাপলো তার পিঠে। মা গঙ্গা আর গোমাতার ভরসায় সেবারও সে কৃতকার্য হলো। 

এদিকে ব্যবসায়ীর হিসাব মেলেনা। লস আর লস। তিনি বুঝলেন গাধাটার বুদ্ধি বেড়েছে। 

ভাবলেন এবারে হাল্কা তুলোর বস্তা চাপিয়ে নদীতে নামাবে বুদ্ধিমান গাধাকে।

গোমাতার দয়ায় প্রথমবার না বুঝলেও দ্বিতীয় বার সে বুঝলো। নদী পার করলো সময়ের অনেক আগেই।

এই সব আখ্যায়িত বিষয় গুলো এই আমাদের মতন সামাজিক মানুষকে নিয়েই ভেবেছিলেন আমাদের পূর্বজেরা। আমরা এই লোককথা আজ বুঝতে শিখেছি।

এটা কোনো লেখা নয়, এটা গর্দভ উবাচ।

রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

যেখানে ধর্ম নেই আছে মানুষ ও তার শিল্প: :১:

 :যেখানে ধর্ম নেই আছে মানুষ ও তার শিল্প:

:এক:

:১:

নন্দিনীর সাথে মোফিজের আলাপ হয়েছিলো বিশের বিশে। মহাবিদ্যালয়ের চৌকাঠ পেরোনো আর কয়েক মাসের অপেক্ষা। দুজনের ব্যাগদুটো ভরা থাকতো কাঠ পেন্সিল, রং, তুলি কাগজ আর পত্র-পত্রিকায়। কলেজ স্কোয়ারের সাঁতারুদের পরিখার পাশে বিশ্রাম নেওয়ার জন্যে তৈরী প্যাগোডার মেঝেতে কাগজ বিছিয়ে বসে চলতো পেন্সিল আর সাদা কাগজের উপর লাইন স্কেচ এঁকে সামাজিক তর্জা। 

নন্দিনীর আঙুল যখন ছোটো ছেলে মেয়েদের কস্টিউম পরে জলে হাত-পা নেড়ে এগিয়ে যাওয়ার জীবন্ত ছবি আঁকত, মোফিজ এঁকে চলেছে গোটা পরিখার পাড় ধরে ছুটে চলা প্রতিদিনের চেনা মানুষ গুলোর মুখ। এই চেনা মুখের মানুষ গুলোর মধ্যে কারোর সমস্যা স্থূলতা, কারো সুগার আবার কতিপয় এসেছেন নাতিকে নিয়ে সাঁতারের প্রশিক্ষণ নিতে।

ওই সমস্ত পায়ে হেঁটে ঘুরে বেড়ানো মানুষদের বিশ্রামের জায়গা এই প্যাগোডা। সেখানে মহাবিদ্যালয়, কলেজ, স্কুলের দখলদারিত্ব কখনো কখনো প্রশ্নের মুখে পরত। 

সব কিছু গুটিয়ে উঠে পরার আগে নন্দিনী আরো দু-পাঁচ মিনিট সময় চাইতো, পেয়েও যেত ওই সামান্য সময়টুকু। তারপর ঝোলা ব্যাগ কাঁধে নিয়ে কখনো পুঁটিরাম এর মিষ্টির দোকান, মাঝে মধ্যে প্যারামাউন্ট সরবতের দোকান হয়ে হেঁটে চলতো শ্রদ্ধানন্দ পার্কের দিকে।

আসলে এই উত্তর-মধ্য কোলকাতায় শিল্পী মনের বিকাশের জন্যে প্রকৃতি কিছু রেখে যায়নি। যেটুকু সামান্য রয়ে গেছে সেটা হুগলী নদীর পার ধরে আউট্রামঘাটের আশপাশে। 

পুরোনো সেই সৌন্দর্য আজ আর নেই। আধুনিকতার রোষে কংক্রিটের আড়ালে ছলছল নয়নে শিল্পীদের মুখের দিকে তাকাতে তাদের সম্ভ্রমে বাঁধে। তারা প্রশ্ন করে শিল্পীকে, বলে তোমার পেন্সিলের ছোঁয়ায় আমার রূপ রং ফিরিয়ে দিতে পারবে? ওরা হাওড়া ব্রীজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।

তবে দুজনেই ভেবে ফেলে যেসব পুরোনো মানুষেরা হুগলীর আগের সেই রূপ দেখেছেন তাদের কাছে গল্প শুনবে, আর পেন, পেন্সিল তুলির আঁচড়ে গড়ে তুলবে অতীতের গঙ্গার পাড়।। 

সেদিনের মতন তারা চললো যার যার বাড়িতে। 

:২:

পরের দিন দুপুরে ইউনিভার্সিটির সিঁড়িতে বসে নন্দিনী আঁকছিল বই পাড়ার ক্রেতাদের শৃঙ্খলহীন ভাবে পথ চলা, তার সাথে প্রয়োজনের বই খুঁজে কিনে নিয়ে কেউ হ্যারিসন রোড, কেউ ঠনঠনিয়ার দিকে আবার কিছু মানুষ চলেছেন আর্মহার্স্ট স্ট্রিটের দিকে বাস ধরতে। মোফিজ সেদিন আসেনি। সেদিন তার দায়িত্ব পরেছে মেডিক্যাল কলেজের ছাত্রদের দাবিদাবা নিয়ে আন্দোলন বিষয়ক দেওয়াল লিখন। নন্দিনীর ওঠার সময় হয়েছে। পোস্টের আলো গুলো সবে জ্বলে উঠেছে। একটু তেষ্টা পেয়েছে বলে ও জলের বোতল কিনতে দাঁড়িয়েছে। মোফিজ কখন এসে পিছনে দাঁড়িয়েছে ও দেখে নি। জলের বোতলটা হাতে নিয়ে যখন খোলা শুরু করলো নন্দিনী অবাক হলো। ওর মনে হচ্ছিলো যদি এখন মোফিজ থাকত ও দেখাতো ওর আজকের নতুন চোখ। হয়তো ভালো লাগতো বা লাগতো না তবুও বড়ো ইচ্ছে হচ্ছিল। যাই হোক দেখা হয়েই গেলো। তারপর কিছু সময় কাটলো হিন্দু স্কুলের পাশের ক্যান্টিনটার সামনে। মোফিজের খিদে পেয়েছিলো। ও নিলো ঘুগনি আর পাউরুটি, নন্দিনী নিলো এক কাপ চা। এরপর আলো অন্ধকারের ফাঁকা কলেজ স্কোয়ারের বেঞ্চে বসে দেখালো আজকের এই কর্মব্যস্ত বইপাড়ার ক্রেতা বিক্রেতার  ব্যাস্ততার জীবন্ত ছবিটা।

মোফিজ তারিফ করলো ঠিকই কিন্তু মনে হলো সে ক্রমশঃ পিছিয়ে পড়ছে নন্দিনীর থেকে।

উঠে পরলো বাড়ি ফেরার গাড়ী ধরতে।

:৩:

এই কোলকাতা মহাবিদ্যালয়ে ভর্তির শুরুতে মোফিজ ছিলো না। ছিলো যতেক বান্ধবী। কেউ ইতিহাসের ছাত্রী, কেউ বাংলার কেউ ইকোনোমিক্সের। তখন দুপুরের পরের বিকেলটা কাটতো এলবার্ট হলে। চলতো চা-কফির  আড্ডা পরে সিগারেটের ধোঁয়া।ভালো লাগতো না এসব। তবুও সময় কাটাতে মন রাখতে আস্তে হতো এই কফিহাউসে। 

সেদিন কফিহাউসে থেকে বেড়িয়ে কোলকাতা মেডিকেল কলেজের ভিতরের পায়ে হাঁটা পথ ধরে তখন সেন্ট্রাল ষ্টেশনে পৌঁছলাম আমার কাঁধের ব্যাগ আর পেন্সিল তুলিরা বললো ওই দমবন্ধ চারদেয়ালের মধ্যে তাদের চোখের আলো আর মনের রং কালো কালিতে ভরে যাচ্ছে। ক্যানভাসের সাদা পাতা গুলো অসময়েই লাল হয়ে উঠছে, সেদিনই বুঝলাম ওটা আমার জন্যে নয়। খুঁজে পেলাম মুমূর্ষ রুগীদের মলিন মুখ গুলো ওই কলেজের সিড়ির থরে থরে বসে থাকার চিত্রের।

বাদ দিলাম কফি হাউস। ক্লাসের শেষে বসবার জায়গা খুঁজে পেলাম। পেলাম সমাজের সে সব মানুষের মুখ যারা সিঁড়িতে বসে অপেক্ষায় রত তার প্রিয়জনের জন্যে। আমার পেন্সিল আর তুলি সাদা কাগজের উপর নতুন এক চিত্র প্রাণবন্ত করে তুলতে নোংরা মেঝের উপর কাগজ পেতে বসলো। শুরু হলো নতুন এক চিত্রায়ন।

:৪:

লকডাউনের প্রাক্কালে ভয় ভীতিতে ভরা সময়ে এই কোলকাতা মেডিকেল কলেজের গেট বন্ধ থাকত। হোস্টেলের ডাক্তারি পড়ুয়ারা তখন কোভিডে আক্রান্ত। মুখে মুখে তখন ছড়িয়ে পরেছে মহামারীর সাবধান বাণী। মোফিজ তখন দ্বিতীয় বর্ষের ছাত্র আর নন্দিনী সবে পা রেখেছে মহাবিদ্যালয়ের আর্ট ক্লাসে। খালি গলার প্রাঞ্জল শব্দের বক্তব্য আর তুলির আঁচরে বিদেশে গণকবরের ছবি আঁকতে দেখে নন্দিনী বলে ফেললো তবে কি সব বন্ধ হয়ে যাবে? 

কথাটা মোফিজের কানে পৌঁছনোর পর একগাল ক্রুড় হাসি হেসে সেদিন সে বলেছিলো এখনো বিশ্বাস হচ্ছে না? বললাম না ঠিক তা নয়, তবে বড়ও ভয় হচ্ছে। এভাবেই আলাপ। এরপর এক বছর পর যখন সব কিছু ভয়ে ভয়ে শুরু হয়েছে, যখন ভ্যাকসিন না নেওয়া ছাত্রদের ক্লাসে ঢোকা বারন তখন এই মোফিজই শুরু করেছিল আন্দোলন। একে একে টিকাকরণ শেষ হলো আর ততদিনে নন্দিনী আর মোফিজ সমস্ত ছাত্রের কাছে হয়ে উঠেছে অভিভাবক এর মতন।

আর এদিন যখন নন্দিনী মেডিকেল কলেজের ওই অপরিচ্ছন্ন সিঁড়িতে বসে ছবি আঁকার ইচ্ছে প্রকাশ করলো মোফিজ  বলে ফেললো মহামারীর প্রকোপ এখনো শেষ হয়নি। মহামারী শেষ হতে সময় লাগে চার বছর কাল। নন্দিনী কথাটা বুঝলো কিন্তু মানলো না। আসলে এই বছরকাল ধরে একসাথে সব সময়। এক সাথে থেকে কোনো এক নতুন নষ্মালজিয়া ওকে চেপে ধরেছে। ও আলাদা হতে চায় না। আর কোনো এক লাজুক চোখের চাহনিতে সে কথা অব্যক্ত ভাবে প্রকাশ পেয়ে বসে।

নন্দিনীর ছবি আঁকার নতুন অকুস্থল বদলাল না।

:৫:

প্রতিদিন ক্লাসের শেষে নন্দিনী কাগজ বিছিয়ে এমারজেন্সি বিভাগের সামনে এসে বসে। এ্যম্বুলেন্স থেকে কখনো বৃদ্ধ, কখনো যুবা কখনো আবার রক্তাক্ত রোগীর আসা যাওয়া ফুটে ওঠে ওর তুলিতে। কখনো সদ্যজাত বাচ্চাকে কোলে নিয়ে ট্যাক্সি চড়ে বসে তার মা। আবার কখনো শববাহী গাড়ি এসে দাঁড়ায় চোখের অদূরে। হয়তো কোনো এক যুবতীর দেহ কলেজের পাঠ শেষ হওয়ার আগেই চলে গেলো। মা-বাবা, বন্ধুদের এক অসহায় মুখ সে তার তুলির ছোঁয়ায় এঁকে তোলে।

এমনই সব ছবি দেখতে দেখতে মোফিজ সেদিন বলছিলো, আমি জীবন খুঁজতে এসেছি। তোর এই ছবিগুলো বড়ই প্রাণহীন। এ ছবি আমাকে আর দেখাস না। বললো,  মনে হয় কোনো এক সন্ধ্যায় হয়তো এভাবেই এঁকে ফেলবি আমার শেষ ছবিটা, যেদিন লড়াইয়ের মাঠে পুলিশ আমার শরীরটাকে ঝাঁঝরা করে দেবে।

কথা কটা বলে মোফিজ আর দাঁড়ালো না। নন্দিনীর ডাক শুনে শুধু বললো, দেওয়াল লিখতে যাচ্ছি হিন্দু স্কুলের দেওয়ালে। সময় পেলে আসিস।

সেদিন সে যায় নি তবে পরের দিন থেকে মেডিকেল কলেজের কোর্টইয়ার্ড তাকে আর দেখেনি।

:৬:

আর্ট কলেজে নন্দিনীর আর এক বন্ধু সাবিনা। সাবিনা বীরভূমের তনয়া। ওর সরু সরু আঙুলে তুলির চলন অনেকটা মাথার চুলে বিলি কাটার মতন। রূপে ওর লাবণ‍্যের ছোঁয়া নেই, যা আছে তা ওর তুলিতে আর গলায়। গুনগুন করা ওর মুদ্রাদোষে পরিণত হয়েছে। ওর সরু আঙুলে আবিষ্ট তুলিটা প্রেমে ডগমগ ঠিক নৈসর্গিক প্রেমের মতন। ও যখন সাদা কাগজ নিয়ে তুলির আঁচড়ে ভরিয়ে তোলে তখন রবিঠাকুরের গানগুলো চিত্রায়িত হয়।

হিন্দু স্কুলের দেওয়ালের পাশে সেদিন আমরা তিনজন। সূর্যের আগুন ঝরানো দুপুরে লোকজনের খুব বেশী সমাগম হয়নি। মোফিজ আউটলাইন করে এগিয়ে চলেছে। ভেতরটা ভরার জন্যে এখুনি আসবে কিঙ্কর। কিঙ্করও প্রথম বর্ষের।

আমি এঁকে চলেছি রঙিন এক ছবি। যে ছবিতে প্রকাশ পাবে আজকের লেখাপড়ার হাল হকিকত। এসবে হয়ত অনেক বিরোধ বাধবে। সে বিরোধের বিরুদ্ধের উত্তর তৈরীতে ব্যাস্ত সাবিনা।

সেদিন সাবিনা রবিঠাকুরের গান ' আনন্দেরই সাগর হতে এসেছে আজ বাণ....' এই গানের কলির সাথে মিলিয়ে কোনো এক ছবি এঁকে চলেছে।

কিঙ্কর এসে ভরাট করলো লেখাগুলো, আর আমি মোফিজের মুখের দিকে তাকিয়ে বললাম আমার এই প্রতীকী ছবিটা ঠিকঠাক হয়েছে কি?

মোফিজ কিছু বললো না। কিঙ্কর হাসলো এক অবুঝ হাসি । আর সাবিনা? ও বললো এই কলেজ পাড়ার কোনো এক বারান্দায় বহু যন্ত্রণার শেষে তিনি সেদিন চলে গেছিলেন। যা দিয়ে গেছেন তার চিত্রকল্প তৈরীর ইচ্ছাও এক অলীক স্বপ্ন। আমি সদা সেই স্বপ্নের সাথে সমাজকে চিত্রিত করতে চাই। হয়তো হবে, হয়তো বা হবে না।

মোফিজ আনমনে মাথা নাড়লো।

:৭:

যেখানে ব্যাক্তিত্বের লড়াই নেই, যা আছে বিভিন্ন ব্যাক্তিত্বের মধ্যে আদান প্রদানের সহাবস্থান সেখানেই শিক্ষার প্রতিফলন ঘটে। শিল্প, সাহিত্য, বিজ্ঞান সমস্ত শাখাতেই এই আদান প্রদানেই তৈরী হয় সুবৃহৎ এক প্রজ্ঞার। আসলে অতীতের মহামহীম মানুষেরা বিনা কারণে লেখেননি ' দশের লাঠি একের বোঝা।' এই দৃঢ়তার কথা সমাজ গ্রহণ করে আসছে অনাদিকাল ধরে। এই দলবদ্ধতার নিরিখেই শিক্ষার সমস্ত শাখা আলোর গতিতে এগিয়েছে। 

এই চার জন শিল্পীর সহাবস্থান সেই দৃশ্যই দৃশ্যত মেলে ধরলো শিক্ষাঙ্গনে। মফিজের তিক্ষ্ণ দৃষ্টি যেমন প্রশ্নাতীত ঠিক তেমনই কিঙ্করের নির্মোহ চোখ  মন ছুঁয়ে যায় সাবিনা আর নন্দিনীর। 

কোনো এক বর্ষাশিক্ত দুপুরে মোফিজের মনে পরল সাবিনার গুনগুন রব। খুঁজে পেলো কতগুলো বাংলা শব্দের কলি। মনে হলো সূর্য-তারারা আছে কিন্তু বর্ণখচিত ছাতার নীচে যারা আছে তারা প্রাণহীন।  আর তার মাঝে প্রাণের সন্ধান পেয়ে কবি আত্মহারা। মোফিজের মনে হলো তুলির আড়ালে সাবিনা এসব দেখতে পায়। অন্য নজরে সে খুঁজে পেলো নন্দিনীর অনুভুতিতে মৃত মনিয়ার সন্ধান। 

মনে হলো সবই রয়েছে চারিপার্শে শুধু দেখার জন্যে একজোড়া চোখ থাকাটাই যথেষ্ট নয়। সৃষ্টি আর ধ্বংস বস্তুত বিবেকের কাছে বাঁধা আছে। কে কখন উন্মুক্ত হয় তার উপরেই এই সভ্যতা দন্ডায়মান। 

সেটা দেখার চোখ কার আছে?

না তা আছে। যদি না থাকতো এই প্রাণের সন্ধানে অমোঘ শক্তির কাছে হার মানতো মানুষ। তাতো হয়নি। বরং বার বার ধরা পরেছে বৈপরীত্য।

ওরা মোফিজের এই আলোচনায় নতুন শক্তি খুঁজে পেলো।

সাবিনার হাত ধরলো মোফিজ আর নন্দিনী পেলো নির্মোহ দুটো চোখের হাতছানি। 

:৮:

পরিবর্তন শব্দটা বড় সৃষ্টিছাড়া। সে সঠিক পথে চলতে চায়। ব্যাখ্যাও হয় যথার্থ ভাবেই। আর সেই যথার্থতার পথ বেয়ে সমাজ এগিয়ে চলে। কিছু দুর এগোনোর পর মনে হয় কোথায় এগিয়েছি? এ তো সেই পুরোনো ভ্রুকুটিতেই ফিরে এলাম আবার। গোল বাধে ওই পরিবর্তন নিয়ে ।। 

আসলে নোনতা লবণ জল হোক অথবা মিছরি ভেজানো মিষ্টি জলই হোক এটা পরিবর্তনের এক প্রাগৈতিহাসিক বর্ণনা। জল বাষ্পায়িত হয়ে জলারণ‍্যে গিয়ে মেশে রেখে যায় ওই মিলে যাওয়া লবণ আর মিছরিকে। সামাজিক জীবনে যা নৈব্যক্তিক। অর্থাৎ জল, লবণ আর মিছরি সকলেই আছে একেবারে নিজেদের মতন। চুম্বন করার পর মানুষ হারিয়ে ফেলেছে তাদের এই যুগপত ব্যাভিচার।

এবার ভাবুন এক টুকরো দস্তার সাথে তরল সালফিউরিক এসিডের রূপ। হাইড্রোজেন গ্যাস ঊর্ধ্বগামী হয়েছে বায়ুস্ত‍রের উর্ধে আর লবণ পড়ে আছে অধঃক্ষিপ্ত হয়ে।

পারবে পুনরায় ফিরিয়ে আনতে তাদের? এহলো রেডিকাল পরিবর্তন।

এই প‍রিবর্তন যে সামাজিক প্রক্রিয়ায় আসে সেই দিশা খুঁজে ফিরেছেন কবি, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক, প্রকৃত সমাজ পরিবর্তক প্রত্যেকেই।

এখনও পারেনি একথা ঠিক। তবে ওই তুলি, কলম, চিন্তা, প্রজ্ঞা এসবই তার ভিত।

ওরা মনে করে একদিন এই ইচ্ছাপূরণ হওয়াটাই পৃথিবী চায়। 

আর বাকি সব?

বাকি সব হলো উত্তরণের পর্যায় মাত্র যা মানুষের ভুল ভাঙায়।

:দুই:

:১:

গুণগত পরিবর্তন না হলে প্রেম পৌঁছয় বাসর ঘরে‌। যেখানে মনের দরজাই খোলেনি। ঠিক যেন ম্যামালের যৌবনের প্রবৃত্তিবেগ। সেখানে নির্মোহ চোখের  অস্তিত্বের সংকট, সেখানে ধর্মাধর্ম আরো কত কি। সাবিনা আর মোফিজ একত্র হলে মনে হয় না হিজাবের আড়ালে ঢাকা পরতো সাবিনা অথবা যে নির্মোহ চোখ নন্দিনীর ভালো লাগতো তারাও থাকতো অন্তরে বাহিরে। না এসব ঘটেনি। যা পরে আছে এসবেরও  পরে তা হলো সেই ছাত্র জীবনের গুনগুন শব্দ আর নির্মোহ চোখের চাহনি। সাবিনা তুলির বদলে  কলম ধরেছে। সে কলম ব্যবহার হয় খুব কম। শুধু ওই সহি সম্পাদন। আর নন্দিনী এখন ঘোর সংসারী। ছেলের পড়া, ছেলের বিনোদন, বেড়াতে যাওয়া এসব এসেছে নতুন করে। সময়ের অমোঘ নিয়মকে ওরা মেনে নিয়েছে। হারিয়ে গেছে সেই ফেলে আসা দিনগুলো।

না ঠিক হারিয়েছে বলা যাবে না। কখনো কখনো একসাথে হলে ওরা সকলেই ফিরে যেতে চায় সেই ফেলে আসা অতীতের কাছে।

সাবিনার তুলিগুলো আজও কথা বলে নীরবে। এই তুলিতে সুরভিত হয়েছে ওর ছেলেটা। ও সাপ, ব্যাঙ পোষে। তাদের ছবির এঁকে মাকে দেখায়। সাবিনা তুলিটা কেড়ে নেয়। এঁকে ফেলে ' তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা' গানের ছবিটা। 

আসলে এই তুলিটা নেউলের লেজের চুল দিয়ে তৈরী। সেই পুরোনো দিনে মোফিজ কিনে দিয়েছিলো ওয়েলিংটনের ফুটপাত থেকে। জহুরীর চোখ ভুল করেনি। সে সমানে এঁকেই চলছে। তার যেন কোনো ক্ষয় নেই ।

মোফিজ আজও মনের কোনো এক অন্তরালে লুকিয়ে আছে। তাকে খুঁজে পায় না সাবিনা।

আর ওই নির্মোহ চোখ কিঙ্কর, কোনো এক প্রথম শ্রেণীর পত্রিকার সাব এডিটর। বেতন ভালোই তবে এখনো ও একাই আছে। দু'জন হতে মন চায় না। নন্দিনী ওকে হারিয়েছে ও নন্দিনীকে হারায়নি।

:২:

মহাভারতের আদি পর্ব যারা পরেছেন, সম্যকভাবে তারা জানেন সেখানের আহার, বাহার, বিহার, ব্যাভিচার সমস্ত কিছুই। শুধুমাত্র বিদুর তার ক্যারেকটার সার্টিফিকেট দিয়ে ধন্য। আরো একজন দিব্যদৃষ্টিধারী। নামে সঞ্জয় কাজে ধনঞ্জয়। আর সূর্য পুত্র বীর কর্ণকে না হয় বাদের খাতায় রাখলাম।

বস্তুত এই আধুনিক যুগে এদেশে এমন ঘটনা কতিপয় মাত্র। পশ্চিমে এটা এক স্বাভাবিক বিষয় বস্তু। প্রেম বিষয়টা পশ্চিম থেকে আসেনি। তার জন্ম এদেশে। তাই ওই মহাভারতের বহু বিষয় মান্যতা পায়নি। 

আসলে পিঁপড়ের দল বেধে চলার সাথে মানুষের দলকে এক করে ফেলে বিপাকে পরেছে হিঁদুয়ানা। আর অন্যপ্রান্তে হিজাবের আড়ালেও যে দৃষ্টি প‍্রস্ফুটিত হয় তার উদাহরণ জাহানারা।

থাক এসব শব্দকল্পদ্রুম।

:৩:

তুলি যা আঁকে, কলম যা লেখে, সেটা মন্যতা। এই সাবিনা আর নন্দিনী সেই পর্যায়েই বেড়ে উঠেছে। আর মোফিজ? সে তো কর্মকার। সে লোহা পিটিয়ে কোদাল, কুড়ুল, লাঙলের ফলা, কাটারি, কাস্তে বানানোর কারিগর। তার মন সৃষ্টির আনন্দে বেঁচে থাকে। মৃত্যুর আগের মূহুর্তে সে হাত উঠিয়ে বলে, চললাম। তবে কখনোই বলেনি কোথায় চললো।

আর ওই নির্মোহ চোখ শুধু জল ফেলতে শিখেছে। চোখ তার অরণ‍্যের অন্ধকার রাতে জ্বলে ওঠে। 

এসব কথা সাবিনা না জানলেও নন্দিনী জানতো। তাই এই সুখের স্বর্গে থেকেও ওই চোখ তাকে বারবার প্রশ্ন করে।

উত্তর খুঁজতে গিয়ে তার মনে হয়, এটা যৌবনের আনন্দ নয়, এটা ভালোবাসার শেষ নয়।

ভালোবাসার শেষ ওই নির্মোহ চোখে।

:৪:

বিদ্রোহী কবি আক্ষেপ করে বলেছেন তিনি ভবিষ্যতে নবী হতে চান না। বর্তমান সময়ে তাঁর ওই ঝাঁঝালো কথাগুলো বর্তমান নিয়ে। তিনি বর্তমানের কবি। আমরা বর্তমান নিয়েই পথ চলি। অতীত আর ভবিষ্যৎ অনেকটা নখ আর কেশ এর মতন। যখন ওগুলো বড়ো হয় তখন ওই অতীতকে কেটে ছেঁটে বর্তমানে ফিরে আসি। আর যখন কেশ রং বদলায় তাকে রং লাগিয়ে অথবা নখে যখন শিরা উপশিরা ভরে ওঠে, শক্ত হয় অশক্ত নখ গুলো তখন বুঝে ফেলি অতীত আর ঢাকার নয়।

বর্তমানের কাছে ভবিষ্যৎ বড় আনপর। ভবিষ্যতকে যথা আজ্ঞা বলতে সে চায় না। দৈনন্দিনের ঠেলায় সকল ভবিষ্যতই পরে থাকে অন্যলোকে। বর্তমানের কাছে যখন আমি চির বিষ্ময় হিসেবে কল্কে পাই তখন বুঝি ভবিষ্যৎ কাকে বলে।

আসলে বর্তমানের সৌন্দর্য ধরা পরে অতীতের স্মৃতিপটে আর ভবিষ্যৎ? জীবনের পরতে পরতে এ নিয়ে লেখা হয়, 'হায়রে ভবিতব্য।'

তাই মানুষের বড় সখ্যের বিষয় এই বর্তমান।

:৫:

বয়সের কোনো এক সন্ধিক্ষণ সাবিনা আর নন্দিনীকে ভাবতে শেখালো। যে বর্তমান তাদের ভালো থাকার অধ্যায় বলে মনে হতো, এখন তাকেই মনে হয় জীবনের অন্ধকার যুগ। মনে হয় কি করেছি এই কয়েক যুগ কাল ধরে? কখনো কখনো নিজেদের এই সামাজিক জীবন ক্লেদার্ত পশুর মতন মনে হয়। 

ওরা হিসেব করতে বসে বুঝতে পারে, চরা পরে যাওয়া নদীতে আর জোয়ার-ভাটা খেলবে না। শুধু থাকবে ঘোলাজল, যে জলে মাছও বাঁচে না।

সাবিনার মোফিজ আর নন্দিনীর নির্মোহ চোখের কিঙ্কর এখনো সেই অতিতের সাথে সাযুজ্য রেখে শুধু কাজ করে চলেছে। তারা কোনদিনই বিরহী হয়নি। অসংখ্য নতুন চোখের চাহনি ওরা দেখেছে আর দেখেছে এভাবে হারিয়ে যাওয়া তুলি আর কলম‌।

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

বাংলা নববর্ষ এক ছুটির নামান্তর

: বাংলা নববর্ষ এক ছুটির নামান্তর :

কি প্রয়োজন মনে রাখা এই বাংলা নববর্ষকে?  এই এগারো কোটি মানুষের, ক'জন আছেন যারা বাংলা মাস, তারিখ সাল মনে রাখেন? কি কারনেই বা এই গণছুটি সমস্ত সরকারি দপ্তরের? বাংলায় বাক্য লেখার ইচ্ছে বা অভ্যাস কতজন বাঙালির মধ্যে পাওয়া যায়? কেনই বা আজও বাংলার প্রতিটা সরকারি বিদ্যালয়ে প্রথম ভাষা বাংলা? কোন বাংলা কবি সাহিত্যকের নাম আজ বাঙালির মুখে মুখে ঘোরে? পাড়ায় পাড়ায় এমন কোন অনুষ্ঠানে বাংলার কবি -সাহিত্যিক বা বাংলার চিন্তাবিদেরা আসেন? চলচ্চিত্র শব্দটা কোন শিল্পীর মুখে আজ শোনা যায়? 

এতকথা বলার একটাই কারন, বাংলা ভাষার যে ঐতিহ্য সে সব রক্ষা করে তাকে সমৃদ্ধির পথে পৌঁছে দিতে কোনো প্রচেষ্টাই এ বাংলায় নেই। একটা একাডেমি আছে। ভাবুন বাংলা ভাষার দৈন্যতা। একাডেমি শব্দের  অর্থ যে শিক্ষায়তন সেটাও এ বাংলার বাঙালিরা বিস্মৃত। তবে গালভরা কথা আছে কতিপয় অতিউচ্চ মার্গের বাঙালি ব্যক্তিত্বের। সেটাও আবার তাদের পূর্বজ জ্ঞানী পন্ডিত মানুষের কাছে শেখা স্তুতি বাক্য। তাহারা বলেন ঐ স্তুতির পথ ধরে গদগদ ভাবে ও আড়ে ও বহরে "উন্নত ভাষার সংস্পর্শে এলে অনুন্নত ভাষা সমৃদ্ধ হয়।" বেশ লাগে আজকের সমাজের এ সমস্ত স্বনামি ভাষাবিদদের কথা শুনলে। 

বাংলা ভাষার যে কাঠামো তৈরী হয়েছিলো বিদ্যাসাগর মহাশয়ের কঠোর নিষ্ঠায় সে বর্ণ পরিচয়, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ আজ এই বাংলা বানান শিক্ষার ক্ষেত্রে কয়েক যুগ কাল থেকে নিষ্প্রয়োজন ও অকিঞ্চন। যার অর্থ ভাষার মূলে কষাঘাত।

তথাপি তাপ-উত্তাপহীন এই জাতির এই প্রথম দিনের কার্যক্রম দেখলে অতি সজ্জনেও বলবেন ধৃষ্টতা। 

এখন মনে রাখতে হয় এপ্রিলের পনেরো তারিখ বাংলার নববর্ষ। 

যে ভাষা রক্ষায় শহীদের রক্তে ভিজে উঠেছিলো বাংলার মাটি, যে বাঙালির যে আবেগ বিশ্বের দরবারে ভাষা দিবস নামের স্বীকৃতি পেয়েছে তা নিয়ে এই বালখিল্যতা দেখলে বড় কষ্ট হয়।

বৈশাখের প্রথম দিবস আজ শুধুই ছুটির নামান্তর। জানি না এই উৎকৃষ্ট, সমৃদ্ধ ও সুন্দর শ্রুতিমধুর ভাষাকে কবে সাহায‍্যের হাত বাড়িয়ে সমৃদ্ধির শিখরে পৌঁছে দিতে এই বাঙালি জাতি উদ্বুদ্ধ হবে। 

শেষে বলতে ইচ্ছে হয় কোনো এক উৎকর্ষবান ব্যক্তির খাগের গলমের ষ্পর্শের ইচ্ছা হওয়ার পরিবেশ তাকেই তৈরী করতে হবে অন্যথায় আমার এই বাংলা ভাষা ক্রমেই লুপ্ত হবে অনুন্নত অন্য কোনো এক বহুপ্রচলিত  ভাষার আধারে। শুধু পরে থাকবে পয়লা বৈশাখ নামের একটা ছুটির দিন।

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

বিষাদের শেষেও আকাশ ছিল নিশ্চুপ

:বিষাদের শেষেও আকাশ ছিল নিশ্চুপ:

 :১:

ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে যেদিন ওরা এ পাড়ায় আসে সেদিন থেকে ওদের চিনি। ওরা বড় গরীব। ওর বাবা সনাতন রাস্তার পাশে বসে প্যাকেট দুধ, দই, পনির, ঘি আরো যত সব দুগ্ধজাত সামগ্রী বিক্রি করতো। সকালে ছ'টার কিছু আগে আর বিকেলে চারটের পরেই পসরা সাজিয়ে বসতো বাজারের সামনের ফুটপাতে। কখনো কখনো বিকেলের দোকানদারিতে যোগ দিত তার সবেমাত্র বড় হয়ে ওঠা ছেলে শ্রীমান।

সনাতনের মুখেই শোনা ওর ছেলেটা পড়াশুনো, খেলাধুলো সব ব্যাপারেই খুব চৌকস। ওনার গিন্নিকে কখনো দেখা যেত না। শুনতাম ছেলের পড়া-পাঠ সমস্তই ছেলের মা দেখেন। 

প্রতিদিন অফিস থেকে ফেরার সময় দুধ কিনতাম। কখনো দু'দন্ড দাঁড়িয়ে ছেলের পড়াশুনোর খবর নিতাম; উনি চা আনাতেন, আমি সিগারেট দিতাম, আরো নানা ধরনের কথা শুনতাম ওনার কাছে।

এরকমই একদিন বললেন, তার কোনো এক কাষ্টমার আত্মহত্যা করেছে। বাচ্চাটা একেবারে  ছোটো। একদিন শোনালেন প্রচন্ড গরমে এইখানে ডিউটি করা ট্রাফিক পুলিশের গরম থেকে বাঁচতে পাশের গলিতে বসে গাঁজা টানার গল্প, শুনলাম শববাহী গাড়িতে চাপা পরে বাজারে ঘুরে বেড়াতো যে ষাঁড়টা ওটা আজ মারা পরেছে, এরকম যতেক সব রোজনামচা। 

আজকাল তার মুখে একটা বড় শান্তির ছাপ। শ্রীমান জয়েন্ট এন্ট্রান্সে পাশ করেছে। এবার ইঞ্জিনিয়ারিং পড়বে। সেদিন ওনার গিন্নিও ছিলেন দোকানে, এই আমাদের মতন পরিচিতদের মুখে মিষ্টি তুলে দেওয়ার জন্যে। 

দিনগুলো এভাবেই চলছিলো। তবে বেশিদিন তা স্থায়ী হলো না। পৃথিবীর ঘূর্ণন এর সাথে সাথে শেষ হলো আরো বছর কয়েক। তার ছেলের এটা ফাইনাল ইয়ার। কয়েক মাসের অপেক্ষা ছেলের ইঞ্জিনিয়ার হয়ে ফিরে আসার।

তবে শ্রীমানের সাথে তার আর দেখা হলো না। প্রতিদিনের মতন সেদিনও সকাল হয়েছিলো। তিনি সবেমাত্র পসরা সাজাতে শুরু করেছেন। সেই সূর্যের সামনেই কোনো এক সব্জী বোঝাই  গাড়ি উঠে পরলো তার শরীরের উপর। সনাতন মৃত হলেন।

আশপাশের দোকানিদের মুখে শুনেছি মৃত্যুর মুহুর্তে তিনি বলছিলেন, মরতে তার আজ কোনো দুঃখ নেই। ছেলে তার ইঞ্জিনিয়ার হয়ে ফিরেছে।

:২:

ভেবেছিলাম এই দোকাটা আর বসবে না। কিন্তু তা হলো না। তার গিন্নি, জবা'দি নিজের হাতেই শুরু করলেন চলে যাওয়া সনাতন বাবুর সাজিয়ে তোলা সেই পসরা। সেখানে  দুধ কিনতে এলে, দিদি বলতেন নিয়তিকে মেনে নিতেই হয়। আমি বললাম ছেলে এখন কি করছে? বললেন সরকারি চাকরির পড়াশোনা করতে বলেছি ওকে। সকালে দশটার পর বাড়ি ফিরে রান্নাবান্না সেরে মা-বেটা একসাথে বসি। যদিও ও বলে, মা বিকেলটা নাহয় আমিই চালালাম। জবার মন চায় নি। পাছে পড়াশোনার ক্ষতি হয়।

বছর ঘুরলো না। শ্রীমান চাকরি পেয়ে গেলো তবে সরকারি নয়। আসলে এক্সপেরিয়েন্স হওয়া খুব জরুরী তাই মাঝারি বেতনের চাকরিটা ও ছাড়তে চায় নি।

ঘুরলো আরো একটা বছর। শ্রীমান সরকারী দপ্তরের ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলো। সেদিন জবাদির আনন্দ দেখে কে? তবে দোকানদারিতে দাঁড়ি টানলেন না।

আমি একদিন বললাম, দিদি আর কেনো এত কষ্ট করছেন। উত্তরে শুধু বললেন ঘরে একটা বউমা আনি তারপর এসব গোটাবো। ছেলে চাকরিতে চলে যাওয়ার পর সময় কাটাবো কি করে? উনি থাকলে তবু কথা বলার লোক পেতাম, তা যখন হলো না, বউমা আসুক।

সময়ের গতিতেই শ্রীমান চলছিল। মায়ের কথাগুলো খুব মনে ধরলো। যথা সময়ে ঘরে নিয়ে এলো বৌমাকে এক অনাড়াম্বর উৎসবে। একে একে মাও ছেড়ে দিলো রোজকারের পসরা সাজানো। সন্ধ্যের পর তিনজনের একসাথে বসে কথাবলা, নিত্যনতুন রান্নার আড়ম্বর, এ যেন এক সুখী জীবনের হাতছানি এসেছে আজকের এই সায়াহ্নে। 

বেশীদিন স্থায়ী হলো না এসব। সেদিন রাস্তার পাশে নতুন করে পসরা সাজিয়ে বসে থাকা দেখে জবাদিকে স্বাভাবিক চিন্তায় যা আসে সে কথা ভেবেই বললাম দিদি কি হয়েছে? তিনি কোনো উত্তর দিলেন না। বললাম একালের ছেলেমেয়েরা মনে হয় এমনই হয়। একথা শুনেও চুপ করে থাকলেন। শেষে বাঁধ ভাঙলো। আক্ষেপের সাথে যখন হাঁটতে শুরু করতে চলেছি তখন তার দু'চোখ জলে ভরা। চোখ মুছে বললেন, ভগবান তুষ্ট হননি ওনাকে নিয়ে গিয়ে। ছেলেটাকেও নিয়ে গেলো।

আমি থম মেরে দাঁড়িয়ে পরলাম। প্রশ্ন করা বা কথা বলার মতন শক্তি ছিলোনা আমার। তিনিই বললেন।

বললেন সেদিন ও খান্ডুয়া থেকে বোম্বাই মেলে চড়ে বাড়ি ফিরছিলো। কামরায় উঠেছিলো পুলিশের উর্দী পরা কয়েক জন এক্সট্রিমিষ্ট। মেয়েদের সাথে অভব্য আচরণ দেখে ও মানতে পারেনি। 

প্রতিবাদ করেছিলো। 

ওরা ওকে গুলি করে ট্রেন থেকে নিচে ফেলে দেয়।  প্রায় তিনদিন পর আর পি এফ এর মর্গে ওকে খুঁজে পাই।

বললাম তারপর?

বললেন রেখে যাওয়া নাতিটাকে তো পড়াশোনা করাতে হবে। আর বউটার যা বয়েস......।

তাই আবার সেই পুরোনো পথেই ফিরে এলাম। আপনারা তো আছেন।

চোখে জল এলো। কষ্ট করে সামলে চললাম পুরোনো দিনের মতন ওই দুধের প্যাকেটটা হাতে করে।


বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

কী যেন নেই সুচরিতার কাছে

সুচরিতার কবিতা লেখার অভ্যাস সেই স্কুল বেলা থেকে। স্কুলের বাৎসরিক উৎসবের পরে একটা পত্রিকা ছাপা হতো। সমস্ত ক্লাসের ছাত্র-ছাত্রী সেখানে তাদের লেখা গল্প, কবিতা, নাটক, ছবি ইত্যাদি যার যা পছন্দের তা জমা দিতো রেখা দিদিমনির কাছে। রেখাদি বাংলার শিক্ষিকা। উনি পত্রিকার প্রকাশের শিরোমনি। জমা দেওয়া লেখার মধ্যে শিক্ষক-শিক্ষিকাও আছেন। লেখা বাছার দায়িত্ব ছিলো কাকলিদি আর রেখাদির হাতে। ছবির বাছার ব্যাপারে দায়িত্বে ছিলেন ইলাদি। 

সরস্বতী পূজোর আগের পরের রাতে হত বাৎসরিক অনুষ্ঠান। সেখানে নাচ, গান, কবিতা পাঠ, নাটক যেমন পরিবেশন হত তেমনি বাৎসরিক পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেতো ; যারা  স্পোর্টস এ পুরস্কৃত হতো তাদের প্রাইজ দেওয়া হতো। খুব আনন্দে কাটত সে সন্ধ্যা।

শিক্ষিকাদের মনে বহু বছর ধরে একটা সংশয় ছিলো ছাত্র ছাত্রী দের লেখা-আঁকা নিয়ে। তারা ভাবতেন এসব লেখা-আঁকা তাদের হাতের নয়। অন্য কারোর কাজগুলো নিজেদের নাম দিয়ে পত্রিকায় নাম ছাপানোর জন্যেই তারা দেয়। এজন্যে এক বছর অনুষ্ঠানের দিন স্বরচিত গল্প কবিতা পাঠ এবং আগের দিনের পূজোয় সাজানো গোছানোর দায়িত্ব পরলো ওই সমস্ত ছাত্র-ছাত্রীদের হাতে। 

দিব্যি হয়েছিলো সে বছরের উৎসব। 

সুচরিতা সে বছর ন'ক্লাসের ছাত্রী। তার লেখা কবিতাটা বেশ মন ছুঁয়েছিলো সকলের। অনুষ্ঠানের শুরু হওয়ার কথা ওই কবিতাটা আবৃত্তি দিয়ে। বড়ো নার্ভাস হয়ে পরছিলো সে। রেখাদিকে বললো আমার আবৃত্তির অভ্যাস নেই। অন্য কাউকে দিয়ে এটা হয় না?

কাকলিদি তির্যক চোখে বললেন, এটা তুই লিখেছিস কি? বড় সম্ভ্রমে বাধলো। মুখটা রঙিন হলো। রেখাদি বললো আমার সামনে কবিতাটা পরে শোনাতো। সুচরিতা নিমরাজি হলেও, বলল বেশ শোনাচ্ছি। ইলাদি পত্রিকার পাতা উল্টে কবিতাটা বার করে দিলো। কাঁপা কাঁপা গলায় সে শুরু করলো;

" সকাল সন্ধ্যা পড়াশুনোই ভাবি,

   মা-বাবার যে ভালো রেজাল্ট দাবী।

  সন্ধ্যা এলে যেতাম আগে ছাদে,

  দেখতে পেতাম সন্ধ্যা তারা কাঁদে।

দেখতে পেতাম কুকুর সাথে নিয়ে,

ভয় দেখাতে এসেছে এক তারা।

আর এক তারা এসেছে উত্তরে,

তাকে দেখেই চলেছে নাবিকেরা।

স্কুলবাড়ি বা নিজের ঘরে

পাইনা এসব কিছু,

বাড়িই বলো স্কুলই বলো

সবই মিছু মিছু।

আশা অনেক অনেক দাবি 

তাদের আমার কাছে।

লিখছি  তো তাই আকাশে

এক  ধ্রুব তারা আছে।

এমন কিছু থাকত যদি

ভালোই হতো পড়া।

নেই বলে আজ সত্যি বলছি,

পড়া-লেখা সব কিছু ই অধরা। ........ ইত্যাদি।

এভাবেই সেদিন শেষ হলো শুরুটা।  রেখাদি আর কাকলিদি সেদিন কোনো কথা বললেন না। ইলাদি মুখ খুললেন বললেন তোর ক্লাসের সোনিয়া ভালো ছবি আঁকে। এই কবিতাটাকে নিয়ে একটা ছবি আঁকতে বলিস। আমি অফিস ঘরের দেওয়ালে এটা টাঙিয়ে রাখবো। 






সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

মইহরের আকাশ বাতাস

মইহরের আকাশ বাতাস

পবন, বরুণ, সূর্য কখনোই রক্তচক্ষু দেখায়নি, পৃথিবীর বুকে এই শব্দ-শিল্প-মন্দির কয়েক একর জমির দিকে। এইখান কখনোই চরমভাবাপন্ন প্রকৃতির রোষানলে পরেনি। আশপাশ দিয়ে চলে গেছে অন্য কোথাও, অন্য কোনোখানে। সঙ্গীতের চলন কাব্যের সাথে একাত্ব। কাব্য আর সুরের মেলবন্ধনে তৈরী হয় সঙ্গীত। সে হলো মনের শান্তি প্রাণের শক্তি। 

গানে ভুবন ভরিয়ে দিয়ে যে পাখিটা ভেবেছিলো তার বুকে কখনোই প্রকৃতির তির বেঁধেনি। বিঁধেছি আমরা। এজন্যেই এই কাব্যের প্রসঙ্গে সামান্য কিছু বলা।

বলেছিলাম কয়েক একর জমির কথা। এ জমিতে ফসল ফলে, কুটির তৈরী হয়, বাছুরেরা লাফিয়ে চলে, দুধ খায় মা এর বুক থেকে। 

জমির মালিক এসব নিয়ে অবসর সময় কাটান। বাকি সময় তার এই জমিনে এসে রেওয়াজ করেন অসংখ্য রত্নগর্ভার সন্তান সকল। 

কে খোঁজ রাখে এঁদের? উনি রাখেন। ঠিক ছোটো বাছুরের সাথে যেমন ছুটে দৌড়ে বেড়ান তেমন'ই এই রত্নদের সাথেও তাঁর স্বপ্নের সিঁড়ি বাধা আছে।

এই রুক্ষ শুষ্ক জমির ভূপতি এ জন্মে বা জন্মান্তরেও এখানেই ফিরতে চান। কোন এক শব্দের লহমায় প্রকৃতিও হার মানলো? 

এটা মইহর। এখানে আকাশ বাতাস ভরিয়ে তোলা তাল আর লয়ের সাথে শব্দেরও মিলন হয়। সমস্ত প্রকৃতির দেবতারা মুগ্ধ হন এই সুর ও লয়ে।

এখানে রাতের শেষে শুরু হয় শুদ্ধ টোরির এক ভোরের আজান। এরপর সূর্যোদয়। একটু ধীরে চলে এই মইহর‌। রাত ভর জেগে থাকার পর সে সুর ধরে আহিরি ভায়রোতে। কবি নজরুল বড় মোহিত ছিলেন এই রাগে। অসংখ্য গান, গীত, ভজন এই রাগের সাথেই শ্রেষ্ঠ।

দুপুরে যখন শুদ্ধ সারং বাজে তখন গ্রীষ্মের উত্তাপ, শীতের তুষার এখানে আসে না। কান দুটো খোলা রেখে এই অপরূপ রূপে মোহিত হয়ে চলে যায় অন্য কোথা অন্য কোনো স্থানে।

ভাবি কি বিপুল শক্তি এই কথা আর শব্দের। বাকি যা সকলের অগোচরেই আমরা বুঝি, তা হলো তাল আর লয়। বেশ লাগে এই মইহর।

যে শব্দবিভক্তি নিয়ে সরস্বতী সেভাবেই তিনি বীণাপানি। এই মইহরে তার আসা যাওয়া অনন্ত কাল ধরে। সেখানে ধর্ম নেই, জাত নেই কিছু নেই। যা আছে তা সুর আর সুর। সেই সুরেই আমি ঘর বেঁধেছি। 


শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

নাহয় থাকলাম এই পাহাড়ের কোলেই

নাহয় থাকলাম এই পাহাড়ের কোলেই

:১:

আজকের দিনে এ কথার অর্থ খুঁজতে বসবে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা। বেশ পেল্লাই মাপের একটা টিনের চালা। জানলা বলে কিছু নেই, দুটো দরজা আছে। একটা এনট্রান্স অন্যটা এগ্সিট। 

গ্রীষ্ম যখন চরম পর্যায়ে, তখন ওই টিনের চালায় বসে সিনেমা দেখছি। সিনেমার নাম মোহরা। গেঞ্জি-জামা ভিজিয়ে ঘাম এসে পরেছে চেয়ারের হাতলে। চোখ তখন সিনেমার পর্দায়। এটা সিনেমা নয় ভিডিও হল। শিলিগুড়িতে তখন আমার আবাস। হাকিম পাড়ায় একটা বড়সড় স্কুলের পাশে আমি থাকি। সময়ের ফাঁক ফোকড়ে চলে সিনেমা দেখা। এই উত্তর পূর্বাঞ্চলের গেট হিসেবে যে শহর খ্যাত সেখানে কোনো রঙ্গমঞ্চ নেই। থিয়েটার হয় ঠিকই, সেটা মাঠে ময়দানে। সিনেমা হল আছে একটাই‌। আর সেখানে যাই না, রুচিতে বাধে বলে।

এই শহরে বেশ কিছু এরকম ভিডিও হল ছিলো। হলের ভিতরে বসে বিড়ি-সিগারেট টানারও প্রচলন ছিলো। কাজেই কাজের ফাঁকে এই নির্বিশ হলই ছিলো আমার পছন্দের।

যেদিন "মোহরা" দেখছিলাম সেটা ছিলো জৈষ্ঠ্যের গরমে পাকা কাঁঠাল কাঁধে নিয়ে শ্বশুর বাড়ির পথে হাঁটা জামাইষষ্ঠীর দিন।

কচি-কাচা শালি শালায় ভরা ছিলো এই ভিডিও হল।

:২:

আমার এখনো মনে আছে ওই হলটার ঠিকানা। এন জে পি স্টেশন থেকে শিলিগুড়ি যাওয়ার পথে, শিলিগুড়ি মোড় নামে একটা স্টপ আছে। এর পরেই একটা রেল গেট। শিলিগুড়ি মোড়ের এই হলটায় ভালো কিছু সিনেমা আনতো। বাকি আরো যতগুলো ভিডিও হল সেটা বলা নিস্প্রয়োজন।

ওখানে আমি দিওয়ার, মুকাদ্দর কা সিকান্দার, কুরবানী, শোলে আরো কতো কি দেখেছি। হলের মালিক মহাশয়ের কাছে আমি খুব পছন্দের। তিনি এর আগে শ্রীনিকেতনে থাকতেন। ওখানে রোজগারের পথ না পেয়ে এখানে এসেছেন। আদপে উনি কোলকাতার লোক‍। পারিবারিক পরিচয়ও কম নয়। তার বৈমাত্রেয় ভাই খুব নামি বাঁশি বাদক। ভাইপো শ্রেণিহীন সমাজের অন্বেষণে ঘর ছেড়েছেন। আর তিনি?

অবিভক্ত বাংলায় যে সুখ  আর স্বাচ্ছন্দ্য তার বাবার মুখে শুনেছেন, কিংবা যে সুপ্রভাতে তারা দেশান্তরে পারি দিয়ে চরম দুর্দশার জীবন দেখেছেন, সেই কাঠিন্য তার চোখে মুখে পেশিতে এখনো প্রকাশ পায়।

বাংলার বিভাগের প্রতিবাদ করেছে সমস্ত বাঙালি, কিন্তু ভারত বিভাগে প্রতিবাদের ভাষা ছিলো না ভারতবাসীর কন্ঠে।

স্বাধীনতার আগে বাঙালির উচ্চস্বর, শিক্ষা, কৃষ্টি, ত্যাগ ১৯৪৭ এর স্বাধীন ভারতে কিছু কায়েমি নেতার কাছে গ্রহণীয় ছিলো না। শিক্ষা আর ব্যাক্তিত্বের কাছে পরাজিত কতিপয় অসভ্যের সংগঠিত চক্রান্তের শিকার এই গোটা বাংলা। 

থাক এসব রাজনৈতিক ধৃষ্টতা।

:৩:

সে এক অধ্যায় বটে। রবিঠাকুরের গান ' অগ্নিবীণা বাজাও তুমি' ব্যঙ্গোক্তিতে কতিপয় ব্যাঙ, ঘ্যানর ঘ্যানর করতো ' ও গিন্নি বিনা ' এমন সব পুঁতি শব্দে।  তাদের ব্যাঞ্জনায় বার বার নেতাজি, বিশ্বকবি ধর্ষিত। এটাই আমাদের বাংলায় প্রায় অর্ধ শতাব্দীর কুরুচিপূর্ণ  সংস্কৃতি। আজ মনে পরে রাখালের সেই বাঘের গল্পের মিথ্যাচার। বিপদের দিনে কাছে আসার কেহ নাই কেহ নাই এ কথা।  মানুষকে কূপমন্ডুক বানিয়ে স্বায়ত্তশাসনের দিন যে শেষ হয়েছে, রাজনীতিকেরা তা বুঝে উঠতে পারেনি। যখন বুঝলো তখন মানুষের পদাঘাতে ঔদ্ধত্বের অবসান হয়েছে। 

তবে যারা এই মানুষের সমর্থন পেয়ে এলো তারাও ওই বর্বরের গর্ভেই জন্মেছে বলে মনে হয়। 

থাক এসব ভাবনা।

যা দেখছি তাই লিখছি।

আবার শিলিগুড়ির ভিডিও হলেই না হয় ফিরে যাই।

:৪:

গৌরকিশোর ঘোষ এর সাগিনা তখন আমি। দার্জিলিং পাহাড়ের ঢালু পথে চা বাগানের কর্মী। মেয়েরা সবাই আগের বাবুকে কুকড়ি দিয়ে টুকরো টুকরো করে মহানন্দায় ভাসানোর আগেই সে পালিয়ে বেঁচেছে। সেই বাগানেই এসেছি আমি।

মেনে নিতে কিছু সময় লেগেছে ওদের। 

ওদের হৃদয় পাহাড়ে থাকার কারণেই পাহাড়ের মতন বড়।

না আমাকে ওরা মারেনি। 

ভালোবাসতে শিখতে হয়। ওটা যে পাশবিকতার ঊর্ধ্বে এটা ওদের কাছেই শেখা।

আমি তখন বাগিচার ছোটো বাবু। খাওয়া থাকা ওঠা বসা, আনন্দ দুঃখ সব ওদের সাথে।

যেদিন তেনজিং বাসস্ট্যান্ড থেকে কোলকাতার বাস ধরলাম বাসের চাকা ঘুরলো না। বাড়ি ফেরা হলো না। ফেরার মতন গাড়িও নেই ভর দুপুরে। চললাম হাঁটা পথে ওই সুকনার পাশ দিয়ে।

ভেবেছিলাম বছর শেষ হওয়ার আগে বাড়ি ফিরবো। তা হলো না। পাহাড়ি পথে বাগিচার সম্ভার। সন্ধ্যা আসছে নিজের গতিতে। যখন কার্শিয়াং পৌঁছলাম, সূর্য পাটে বসেছে।

এই নির্জন পাহাড়ের পাশে রাত কাটাতে ইচ্ছে হলো। ডিসেম্বর মাসের ঠান্ডায় এই পাহাড়ের কোলে শুয়ে থাকা সহজ নয় একথা জানি। তবুও মনে হলো থাকবো এই পাহাড়ের কোলে। তা হলো না। অফিসের কমান্ডার জিপ এর শব্দে সবে অন্ধকার নেমে আসা পাহাড়ের রাস্তা আলোয় ভরে গেলো। নরিন্দার বললো ছোটা সাব উঠিয়ে। ফিরে গেলাম নিজের বস্তিতে।

:৫: 

এই দুটি পাতা একটি কুঁড়ির বাগানে আমি কুঁড়ি। পাতা গুলো আমাকে ঘিরে রাখে। ঠিক ঘিরে রাখে বললে ভুল বলা হয়। সঠিক কথায় ওরা আমাকে আগলে রাখে। সময়ে সময়ে খেতে দেয়, কখনো আবার রাগ করে।

এটাকে রাগ না বলে অভিমান বলা'ই ভালো। 

এই এগারোটা মাস আমি ওদের সাথে তালে তাল রেখে কাজ করছি। তেষ্টা পেলে জলের বোতল নিয় আসা, চা এর কথা বললে হয় ছোটো বোন নয় বড় দিদি চা বানিয়ে আনে। আর খিদে পেয়েছে বললে হুড়োহুড়ি পরে। তবে খাবারটা খুব নির্দিষ্ট। হয় মূলী শাক, নয় মূলী ভাজা, সাথে রোটি অথবা পুরি আর ধনিয়া কি চাটনি।

কাশ্মীরের টিউলিপের সৌন্দর্য্য যারা দেখেছে তারা জানে না কি অপূর্ব টিউলিপে ভরা এই বাগিচা। সরু সরু আঙ্গুলের ছোঁয়ায় চা গাছ গুলোও চিরকাল চিরনবীন। এই পাহাড়ি জিবন যাত্রায় এক কঠিন সত্যি শিখেছি। জাতিগত ভাবে কে বাহুন, কে ছেত্রী, কে রাই, কে লিম্বু, কে লেপচা, কে ভুটিয়া, কে কামি, কে দামাই, কে সর্কি, কে প্রধান তা চিনতে ভুল হয়। মনে হয় কি সুন্দর এই পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসা মানুষগুলো।

যে আকাঙ্খায় আপ্লুত এই যৌবন, সেও হার মানে আকাঙ্খার কাছে। মনে হয় জিবনটা না হয় হারিয়েই গেলো দুটি পাতার মাঝে। 

নরিন্দার যখন আমায় নিয়ে বস্তিতে পৌঁছোলো ওর বোন তখন আমার জন্যে গরম খাবার নিয়ে অপেক্ষায়। কেনো যেনো সেই মূহুর্তেই আমার মনে হলো, আমার আর ঘরে ফেরা হবে না।

:৬:

বঞ্চনার শেকর যেদিন পাহাড়ের শিখরে পৌঁছলো, সেদিন বন্ধ হলো চা বাগান। গাছ গুলো ভরে উঠলো সাদা রংয়ের পোকায়। রুক্ষ হলো পরিবেশ। পাতা গুলোর সাথে সেদিন কুঁড়িটাও দগ্ধ হলো ওই সব সাদা রংয়ের অন্ধকারে। সেদিন সাগিনা রুখে দাঁড়ালো।

 ওরা বললো এই সরু সরু আঙুলের জন্যে তোমার ওই শক্ত হাত, পেশীবহুল শরীর আজ বড়ো দরকার।

কিছু বললাম না।

ওরা বললো তুমিতো দেখেছো আমাদের। তুমি তো চেখেছো ওই সারি সারি চা এর গাছ।

বললো তুমি তো দেখোনি আমার অভুক্ত দিন রাত যাপন।

তুমিতো জানো, ওই মূলী আর মূলী, তার সাথে দু টুকরো রুটিতেই আমরা খুশি।

এসব কথা ওদের কাছে সেই প্রথম শোনা। চোখে জল এলো যেটা দেখার অদেখ।

বললাম বুঝেছি।

বললাম এই একটা কুঁড়ির সাথেই তোরা আছিস।

বললাম চল যাই পাহাড়ের অধিকার নিয়ে প্রকৃতির দরবারে।

সে বছর প্রকৃতিও বিরূপ। এ যেন সভ্যতার সাথে লড়াই। তাই প্রকৃতিও মূর্ছনায়।

শুরু হলো বাঁচার স্বপ্ন।

কতিপয় অতিশয় সৎ রাজনীতিকেরা এলেন আমার কাছে। আমার পাশে বসে নরিন্দার এর বোন।

বললাম বলুন বলার আর কি আছে?

বললেন আন্দোলন নয় শান্তির সহাবস্থান‌।

বললাম অশান্তি কোথায়? কে আছে এই পাহাড়ে?

বললেই এই আপনি।

কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম। ভাবছিলাম এই হবু আগন্তুক কোথা থেকে এলো? 

আসলে মানুষের সাথে নিজেকে মিশিয়ে দিলে, মানুষের কষ্টের শরীক হওয়া যায়। একালে যারা রাজনীতির মধ্যে আছেন তারা ঠিক তেমন নয়।

শেষে মুখ খুললাম। বললাম এঁদের যে আদর্শের বন্ধনে আমি বেঁধেছি সেখান থেকে ফিরে যাওয়ার পথ আমার কাছে নেই।

আমি এই বাগানের দুটো পাতার সাথে একা এক কুঁড়ি। 

বললাম এই শরীর না হয় থাকলো এই পাহাড়ের কোলেই?




বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

উড়ন্ত চাকি

 মারুতি-টয়োটা বা মাহিন্দ্রা ফেল পরে যেতো, যদি উড়ন্ত চাকিতে বসে চলাচল করা যেতো। দরকারে মাঠ থেকে পাহাড়, পাহাড় থেকে সমুদ্র-নদী অথবা  গ্রহ থেকে গ্রহান্তরেও যাওয়া যেতো অবলীলায়। ভাবলেই ভালো লাগে। 

বি এম ডব্লিউ গাড়ির লোগোটা দেখেছেন? ঠিক উড়ন্ত চাকির মতন দেখতে। ইনি গতি বাড়িয়ে উড়তে পারে। আকাশে নয় ভূমিতে থেকে ভূমি। পাশে বসে থাকা ওই কে যেন আমার কেনা এই গাড়িতে আমার পাশের সিটে বসে শচীন কর্তার কন্ঠে ও সুরে আমার হাত দুটো ধরে গেয়ে ওঠে আপন মনে, " তুমি শুধু তুমি।" 

বললাম এবার ভীনগ্রহে যাবো বি এম ডব্লিউ নিয়ে। ভয় পেলে কোনো কোনো প্রাণীর লেজ পঞ্চম পা হয়ে সাপোর্ট দেয়। উনার মুখ দেখে ঠিক তেমন মনে হলো।

বললাম এবার উড়ন্ত চাকি কিনছি। তুমি বসবে ঠিক আমার পাশের সিটে।

কথা বলার ফাঁকে কখন যে সে মূর্ছা গেছে বুঝিনি। বি এম ডব্লিউ টা যখন বাড়ির গেটে থামলো তখন বুঝলাম। চললাম হাসপাতালের পথে।



রবিবার, ২ এপ্রিল, ২০২৩

আর এক পাও হাঁটবে না


আর এক পাও হাঁটবে না

 :১:

এটা একটা মেয়েদের স্কুল। নাম শ্যামাসুন্দরী  বিদ্যামন্দির। পাশেই শান্তিসংঘ ব্যায়াম সমিতি। পূজোর ক-মাস আগে এখানে উঠতি ছেলেদের ভীড় বাড়ে। পূজোর জন্যে শরীর বানানো। ভালো পোষাক পরে মেয়েদের দৃষ্টি করার প্রচেষ্টা। স্কুলের পাশ দিয়ে একটা চওড়া গলি। তবে গাড়ি চলে না এই গলিতে। এই গলিটা শেষ হয়েছে পচা পুকুরের পারে। সেখানে আবার সাপ, ব্যাঙ আর ভাম বিড়ালের আড্ডা। 

একদিন ওই পচা পুকুরের গলিতে পা রাখলাম। ওখানে ইন্দ্রনীল এর বাড়ি। ওর বাবা বাড়ি করেছে ওই পচা পুকুরের ধারে। দিনটা ছিলো রবিবার। স্কুল কলেজ ছুটি। ইন্দ্রনীল প্রেসিডেন্সিতে পড়ে। ও রেডিও ফিজিক্স পড়ছে আর আমি ম্যাথ্যামেটিক্স। 

ওর বাড়িতে কলিংবেল বাজালাম। ওর বাবা এলো দরজা খুলতে। এক মুখ হাসি দিয়ে বললো পড়াশুনো কেমন চলছে? অন্যদিকে তাকিয়ে বললাম ওই চলছে। কথা শুনে রাগ করলেন। বললেন চলার অভিমুখটা বলবি? ভয়ে ভয়ে বললাম আসলে একদম একা পরে গেছি কাকু। একা একা পড়া যায় না, তাই এলাম। বললেন তোকে কিছু বলার নেই। ইন্দ্র ততক্ষণে বাইরে এসে পরেছে। বললো বাবা আমি কথা বলার আগেই তুমি? দেখো এরপর আর কেউ আসবে না এই পচা পুকুরের পারে। তিনি কিছু না বলেই চলে গেলেন, কিছু পরে আবার এলেন কিনে আনা সিঙারা আর মুড়ি নিয়ে। আমি কাকুকে প্রণাম করলাম। বললাম আমাকেই তো বলতে পারতেন। দুজনেই না হয় যেতাম।

আমরা তিনজন বসলাম গল্প আর সিঙারা মুড়ি নিয়ে। ইন্দ্রর মা নেই। তিনি যখন গত হন তখন ইন্দ্র ক্লাস এইটে পড়ে। 

:২:

ইন্দ্রর চোখের চশমার কাঁচটা খুব মোটা। কাঁচের ভিতরে যে চোখটা দেখা যায় সেটা গলগন্ড রোগীর গলার মতন। সন্ধ্যার পর দুজনে কথা বলতে বলতে হাটছিলাম পুকুর পার ধরে। ওটা তখন নামেই পুকুর। পুকুর ভরা জমিটা জঙ্গলে ভরে আছে। ভামবিড়ালের সাথে কতিপয় শিয়ালও জুটেছে। এই পুকুরের অদূরেই বেহালা ফ্লায়িং ক্লাব। সেখানেও মানুষের বসতি বেড়েছে।  দলছুট শিয়াল গুলো এখন এই ভরা পুকুরের কাছে আশ্রয় নিয়েছে।

আরো অনেকেই আসে এখানে। তারা আমাদের মতন একা নয়। এই এক থেকে দুই আমাদের হয়ে ওঠা হয়নি, মনে মনে যা'ই থাকুক।

এই ফিজিক্স আর ম্যাথ্যামেটিক্স এর পাশে সামান্য দু-চার কথাও সেদিন হয়েছিলো। আমাদের সাথে আরো বাকি যে দুজন, তারা তখন অন্য কোনোখানে অন্ধকারে হয়তো ঘুরে বেড়াচ্ছে। এমনও হতে পারে, এই পচা পুকুরের পাশেই হয়তো বেশ আছে অন্য কারোর হাতে হাত ধরে।

থাক এসব কথা। 

:৩:

আসলে এই পচা পুকুরের পাড় দিয়ে যে রাস্তাটা আজ তৈরী হয়েছে ওটা মিলেছে ইউনিক পার্কে। 

সত্যিই ইউনিক। ওখানে বসন্তে কাকের বাসায় কোকিল ডিম পারে।

কোনো এক বসন্তের দুপুরে আমি আর লিয়া আড্ডা দিতে গেছিলাম।

বললো এই জঙ্গলে হারিয়ে গেলে হবে? 

ওর ইচ্ছে ছিলো নন্দন আর একাডেমি। 

বললাম ওটা কৃত্রিম। 

বললো ওটাই আমাদের জন্যে।  বেজায় বিরক্ত হলাম। বললাম খুঁজে আন দাঁড়িওয়ালা, শান্তনিকেতনী ব্যাগ কাঁধে নেওয়া কোনো কাউকে। আমি ও দলে নেই।

সেই প্রথম বুঝলাম জীবনের সাথে যৌবনের পার্থক্য। বুঝলাম জীবনের সমীকরণ। বুঝলাম এই সমীকরণ গণিতের মতন গতিতে চলে না। 

এজন্যেই কিছু পাওয়া হয়নি। 

ইন্দ্রনীল এই সামান্য বিষয়টা জানে। সামান্য বলছি এজন্যে ও জানে আমি যোগ-বিয়োগ দুটোই  বুঝি গানিতিক ভাবে।

আমার কাছে এটা যৌবনের প্রথম অঙ্ক । 

গণিত অনেক সহজ কথা খুব জটিল ভাবে প্রকাশ করতে পারে। এজন্যেই মনে হয় প্রেম-পরিণয় ইত্যাদি বিষয়টা শুরুতেই শেষ হয়েছে। 

আর ইন্দ্রনীল? 

ইন্দ্র কোনোদিনই আসেনি এই পরিসরে। ওর ওই পদার্থ বিদ্যে ওকে অপদার্থ রেখে গেছে।

তবে ওর কাঁচের নিচে থাকা বড়ো বড়ো চোখ সে কথা বলে না।

যা বলে সে কথার উত্তর দেওয়ার কেউ নেই।

:৪:

সেদিন আড্ডাটা একটু দেরিতেই শেষ হলো। হাঁটা পথে বাসষ্টপে যখন পৌঁছলাম, ঘড়িতে এগারোটা বেজে গেছে। 

বাড়ি ফিরতে রাত বারোটা গড়ালো। 

মা বললো অনেকদিন পর এতো রাত করে ফিরলি। তুই কি তিমিরবাবুর কাছে গিয়েছিলি?

তিমির বাবু আমার গনিতের শিক্ষক।

বললাম না।

বললাম অনেক দিন পর আজ ইন্দ্রনীলের বাড়িতে গেলাম। ওর বাবা সিঙারা-মুড়ি খাওয়ালো। আড্ডায় ছিলেন উনি। শুধু পড়া আর পড়া। এছাড়া যেন ওনার কিছু জানার নেই।

তারপর গেলাম একটা প্রেম নগরে। সেখানে যেন রাধা-কৃষ্ণের ছড়াছড়ি।

ইন্দ্র আর আমি ওখানে ঠিক আকাশের গ্রহ-নক্ষত্রের মতন। আমাদের কে ছোঁবে।

মা বললো ওর তো মা নেই।

বললাম, না আছে।

বললেন ওর বাবা আবার বিয়ে করেছে? কই কখনো তুই বলিসনি তো।

বললাম এ কেমন বলছো? মা মারা গেলে বাবা কি মা-এর শূন্যতা পূরণ করতে পারে না?

মুখটা মলিন হলো। মা আর কিছু বললো না।

শেষ রাতে খেয়ে ওঠার পর মা বললো, আমি কিন্তু এ কথা বলতে চাইনি।

ওই একটা আঁচল আছে না? তাতে তারা চোখ মোছেন ও মুছিয়ে দেন। 

এই রাত শেষে সেদিন সেটাই হলো।

একদিকে মা আর তার পাশে এই আমি। দুজনের চোখের জলের ভাব যা'ই হোক ভাষাটা একেবারেই এক লয়েই।

পরদিন আমার সকাল হলো একটু দেরিতে। একসাথে বসে চা খাওয়া হলো না।

মা বললো আজ কলেজ যাওয়াটা বাদ দে। দুপুরে একসাথে বসবো খাবার টেবিলে।

আমি কলেজের ক্লাস বাদ দিলাম।

:৫:

স্কুল কলেজের পরিধিটা খুব ছোটো। গোটা জীবনের নিরিখে এটা একটা বিন্দুর মতন। গণিতের ভাষায় তার ব্যাসার্ধ থাকলেও এই জীবনের পরিমন্ডলে তাকে খুঁজে পাওয়া দায়। সে কখন শুরু হয়েছিল তা যেমন না বোঝাকালে শেষটাও ঠিক সেরকমই। এর পরের জীবনটা বিন্দু থেকে বৃত্তে পৌঁছয়। বিন্দুর পরিসরে থাকা বন্ধুরা থাকে না এই বৃত্তে। সেখানে সকাল সন্ধ্যে ছুটে বেড়ানো, সাথে নানান সামাজিক অভিঘাত। 

ওই বিন্দু পরিসরের অভিন্ন হৃদয়গুলো তখন খন্ডিতাংশ। এক খন্ড এ রাজ্যে তো অন্যটা ভিন দেশে। এখানেই ব্যবহারিক জীবনের সমৃদ্ধি। কোনো কোনো মানুষ আবার একেই সুখ বলে শান্তি পায়। যদিও আমার কখনোই এমন মনে হয়নি বরং বারবার খুঁজে ফিরেছি নিজের ওই ছাত্রজীবনকে। হয়তো ফিরে পাওয়া যায় না, তবে ওই বিন্দুর মতন সূক্ষ্ম অংশের যে সুখস্মৃতি তা অতি দুর্লভ একথা জীবনের প্রতিটা প্রতিপাদ্যেই উপলব্ধি করি। কখনো ইচ্ছে হয় না হয় ছুটে যাই ফেলে আসা বেঞ্চের কাছে যেখানে পাশাপাশি বসে আমি, ইন্দ্র, শ্যামল, সাকিল আরো কত কে? যেদিন দলবেঁধে সকলে গেলাম সেখানে বেঞ্চের অভিব্যাক্তিতে মনে হল ও আমাদের দিকে উপহাসের হাসিতে তাকিয়ে আছে।

না চায়ের দোকানের বেঞ্চ আমাদের এভাবে উপহাস করে না কখনো।

:৬:

ইন্দ্র এখন এন আর আই। ও থাকে সামান্য সূর্য ওঠার দেশ নরওয়েতে। ও সাইনটিস্ট। সাকিল ওর পরিবারগত গুনে সমৃদ্ধ। বাবা-কাকা যে সম্মান পাননি, ও পেয়েছে। একটা কাঠ পেন্সিল হাতে পেলে ও জগৎ সংসার দেখাতে পারে সাদা কালো রংয়ে। এখন এক প্রথম শ্রেণীর পত্রিকায় ও ফটোগ্রাফির সাব এডিটর। শ্যামল অর্থশালী পরিবারের সন্তান। উড়িষ্যা থেকে ফার্মাকোলজি নিয়ে মাস্টার্স করেছে। ভেবেছিলো ওষুধ-বিষুধ নিয়ে করে খাবে। তা হয়নি। আমতলা হাটের চারমাথায় ওর এফ এল অফ সপ। প্রেমিক, বিরহী, মাতাল, মস্তান, পুলিশ, ভদ্রলোক সবাই আসেন এ দোকানে। ও টাকা গোনার পরে ক্রেতাদের মুখ গুলো ভাবে আর হাসে। জীবনে এক সিপ খেতে ইচ্ছে হয়নি ওর। আমার পানাসক্তি দেখে বলেছিলো কোন স্বাদে খাস?

বললাম আমার ক্ষুদ্রান্ত্র চিবিয়ে লালায় চটচটে খাবার পছন্দ করে না। ওখানে বাইল জুস সহ আরো কত অ্যাসিডের ছ্যাঁকা খেয়ে গলে যাওয়ার পর এখানে আসা খাদ্য তার পছন্দের নয়। বরং ওই সব হয়ে যাওয়ার পর যে নির্যাস তৈরী হয় সেটাই ওর পছন্দের। গোটা বিষয়টা বুঝলেও মানলো অনেক ভাবনার পরে। বললো পাছে আমাদের থেকে কিছুটা আগে যদি তুই স্বর্গের সিঁড়ির সামনে পৌঁছে যাস, এই চিন্তা আমার পিছু ছাড়ে না।

কিছুক্ষণ কথা বলার ভাষা খুঁজে পেলাম না। 

এই নিস্তব্ধতা ভাঙলো ইন্দ্র। ও সে দেশ থেকে ফেরার সময় কয়েকটা স্কচের বোতল নিয়ে এসেছে। ছিপিতে মোচড় দিয়ে বললো, ভাই ঢালছি। 

শ্যামল বললো আজ আমিও আছি। সেদিন সন্ধ্যায় চাঁদের হাসি বাঁধ ভাঙলো।

:৭:

বসন্তের শেষের সকাল বড়ো রুক্ষ শুষ্ক। মাঠের ফসল জল না পেয়ে শুকোয় ঠিক মানুষের মতন। কালবৈশাখীর সাথেই নতুন জিবন পায় ওই মাঠ-ঘাট-পুকুর-নদী-অন্তরীক্ষ। সেখানেই আমাদের বাস। এই যে আমরা আজ এত কথা বলছি এটা না খুঁজে পাওয়া যৌবনের আধারে নয়, এটা আত্মসমীক্ষা। কজন এসবের সাথে ছুটে বেড়ায়? 

আমরা বেড়াই। এটাই বাঙালির জীবনের প্রথম আর শেষ। অবশেষে অযান্ত্রিকতা বাসা বাধে লোক লহমায়‌। সেখানে ইন্দ্র স্বর্গের রাজা নয় আর বাকি সকলে একেবারে নিজের সখার কাছে বসিবারে আছে।

মনে পরে যায় চলে যাওয়া জীবনানন্দ। তিনি শম্বুক গতিতে চলা ট্রামের তলায় চলে গেছেন। 

আমাদের জীবন ওই জীবনানন্দই শিখিয়েছেন।

:৮:

আজকে শেষের কথা লিখবো। একথা বলা হয়েছিলো আগে। এখন লেখা চলছে, কলম আমার। দিনটা ছিলো জুলাইয়ের বাদলা দিন। ইউনিভার্সিটির ক্যাম্পাস সবে সবে বিদায় জানিয়েছে। কফিহাউস জানায়নি। ঝুমিয়ে বৃষ্টি চলছে বাইরে। ঠনঠনিয়া থেকে প্রেমচাঁদ বড়াল স্ট্রীটের মুখের শিবমন্দির পর্যন্ত হাঁটু সমান জল। সবল এ্যলবার্ট হল সেদিন একটু কৃষকায়। সিগারেট-চুরুটের সুবাস সেদিন একতলা পার হয়ে দু'তলায় পৌঁছয়নি। সেই সমস্ত কবি সাহিত্যিক আজ আসতে পারে নি। ধ্রুবদাসদা বললেন আজ ওই বৈঠকিরা আসবেন না। ওরা আজ যাবে বারদুয়ারীতে। আজ চা-কফি নয়, লাড্ডু গুড়ের দিন। বললাম ধ্রুবদা তুমি একথা কিভাবে জানলে। মৃদু হেসে বললো না না করে তিরিশটা বছর পার হলো এই কফিহাউসে। তোরাও এবার বাড়িতে যা। রাত বাড়ছে।

ইন্দ্রনীল বললো আজ দড়জা বন্ধের পর টেবিল ছাড়বো। হবু ডাক্তার জয়ন্ত বললো দরকার হলে মেডিকেল কলেজের স্টুডেন্টস হোস্টেল খোলা আছে। আমি বিষম খেয়ে বললাম না'রে মা মনে করছে। আর সাকিল সিগারেটের প্যাকেটের সামান্য সাদা অংশটায় এঁকে ফেলেছে আজকে সন্ধ্যার এই আড্ডার শেষ দিনের এই কফিহাউসটা।

এর পর কেটে গেছে যতেক বছর। জীবনের এই বাস্তবতা এভাবে লেখা যায় কখনো ভাবিনি। ভাবিনি এই অঙ্ককষা হাত এরকম এক স্মৃতিমেদুর লেখা লিখে ফেলবে। এ কথাও ভাবা হয়নি, এমন এক সন্ধ্যা আসবে যেদিন শ্যামলও ...।  যে ভাবনাটা পীড়া দিচ্ছে এখন, সেটা আগামীকালের কথা ভেবে। এই এত বিস্তর লেখা কাল আর এক পাও হাঁটবে না। দাঁড়িয়ে থাকবে এই মাটির উপরে।






শনিবার, ১ এপ্রিল, ২০২৩

বৃহত্তর গণতন্ত্রকে ফিরে দেখা

বৃহত্তর গণতন্ত্রকে ফিরে দেখা

এই দেশে কোনোদিনই প্রকৃত গণতন্ত্র স্থাপন হয়নি। যা হয়েছে গনতন্ত্রের নাম প্রতিষ্ঠিত হয়েছে। একটু পিছনের দিকে তাকানো দরকার। সংবিধান প্রণেতা যুক্তরাষ্ট্রের মর্যাদা দিয়ে যে কথা বলে চলে গেছেন তা কথাবার্তায় মান্যতা পেয়েছে ঠিকই তবে সামাজিক ক্ষেত্রে তা এই পঁচাত্তর বছর পরেও অধরাই থেকে গেছে। এই বহুজাতিক দেশে জাতের নামে বজ্জাতি, তৎসহ প্রাদেশিক আকাঙ্খাকে কাজে লাগিয়ে সংবিধানের উৎস-মুখ বন্ধ করে রেখে বৃহৎ গণতন্ত্রের কথা বিশ্বসংসারে পৌঁছে দিয়ে কোনো এক স্বার্থকায়েমি শক্তি রাজকার্য চালিয়ে গিয়েছে। 

ইতিহাসের দিকে একটু তাকনো যাক। ১৯৪৭ থেকে ১৯৬৫। ক্ষমতা ছিলো কংগ্রেসের হাতে। ব্রিটিশরাজ তাদের হাতে ক্ষমতা ছেড়ে যাওয়ার পর তারা কি করেছেন? স্বাধীনতা আন্দোলনের যে প্রভাব সমগ্র জাতির উপর প্রভাব বিস্তার করেছিলো তার ফল ভোগ করেছেন।

সাধারণ মানুষের ভোগান্তি কি কিছুমাত্র কমেছে? আসলে জাতীয়তাবাদী উন্মেষের শেষ পুরোধায় যে ব্যাক্তিত্ব মানুষের কাছে গ্রহণীয় ছিলেন , স্বাধীনোত্বর পর্বে তাঁরা ছিলেন কিছু সংখ্যক স্বার্থকায়েমি নেতৃত্বের দ্বারা নির্লোপিত। তাঁরা সমগ্র ভারতের প্রাণবায়ু বলেই জনগন এই রক্তের দান এই স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে ওই স্বার্থবাদী প্রশাসককে প্রশ্নের সামনে আনেননি। আর কায়েমি স্বার্থে গণতন্ত্রের নাম নিয়ে যে আচার বাহার দেখিয়ে রাজকার্য চালিয়ে, হারিয়ে আবার কতিপয় ওই শ্রেণীর রাজনৈতিক ব্যাক্তিবর্গের সহায়তায় নিজের লক্ষ্যে পৌঁছে আজকের এই কেন্দ্রীয় প্রশাসক শ্রেণীর সমালোচনায় নিজেদের সমৃদ্ধ বলতে সচেষ্ট, তাদেরকে আজ বলতেই হয়, এই মূর্খের দেশে আগে যা কাজকর্ম করে পরিত্রাণ পেয়েছেন তা আর হবে না।

আপনারা আর এরা প্রকৃতিগতভাবে এক ও অভিন্ন‌। পার্থক্য একটাই আজকের যারা তারা ধর্ম নিয়ে অধার্মিক আর আপনারা অধর্ম নিয়ে ধার্মিক।

মানুষ এখন সামান্য শিক্ষায় শিক্ষিত। এই শিক্ষা থেকেই তারা বুঝতে পারে এটা গণতন্ত্রের নাম নিয়ে কায়েমি কিছু মানুষের স্বার্থের গণতন্ত্র।