শুক্রবার, ২৯ মে, ২০২৬

থাক আজ আর না হয় লিখলাম না। চোখ দুটো ঝাপসা হয়েছে কবি নজরুল ইসলামের কবিতা পড়ে। আগেও পড়েছি, হয়ত এজন্য আজকে আমার মেয়েকে পড়তে বললাম।
এটাই আসলে জীবন বোধ।

শনিবার, ২৩ মে, ২০২৬

কালের চাকা

প্রয়াত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সাথে মানুষের সম্পর্ক কতটা নিবিড় ছিলো বলতে পারবো না, শুধু পাবলিক ডোমেইন এ এই টুকু পড়েছি একজন স্বচ্ছ, সৎ মুখ্যমন্ত্রী।
অধুনা সদ্য প্রাক্তন এ ব্যাপারে একটু আলাদা। চাণক্য শ্লোক মনে পরে গেলো।
'রূপযৌবনসম্পন্না বিশালকুলসম্ভবাঃ।
বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধাঃ কিংশুকা ইব।।'
পুরষ্কার প্রাপ্তির নিরিখে তিনি নবরত্ন সভার থেকেও অনেক ঊর্ধ্বে। 
জীবনে কি না তিনি করেছেন!
বিরোধী নেত্রী হিসেবে শেষ পর্যায়ে তিনি বাংলায় বিপ্লব এনেছেন, প্রযত্নে ঢাকঢোল পিটিয়ে অনশন। সেখানে জ্যোতি বাবু গিয়েছিলেন।
বলেছিলেন এভাবে শরীরটাকে নষ্ট করিস না। আরো অনেক কাজ পরে আছে।
জ্যোতি বাবু সব সময় ইঙ্গিতপূর্ণ কথা বলতেই অভ্যস্ত। তার শব্দবন্ধ অবিনশ্বর। তার নশ্বর শরীরটা আজও শায়িত কোনো এক বিজ্ঞানের পাঠ্যশালায় অথচ শতরূপে এই মহিলা।
এটা সেই অতীত, যেখানে একটা বিন্দু বলছে সে বড় কষ্টে আছে আর একজন পুরুষ বলছেন বিন্দু বড় কষ্ট। বস্তুত সমাজের স্বার্থে তিনি একজন বিরল প্রকৃতির নারী এ কথার পৃষ্ঠে আর নতুন কোনো প্রামাণ্য বিষয় আনা নিষ্প্রয়োজন।
তার আগমন থেকে নিষ্ক্রমন পুরোটাই ব্যাভিচারক্লিষ্ট, পাঁকময়, পুঁতি গন্ধে ভরা। তার আন্দোলন যার দ্বারা নিষ্পেষিত সেই পুলিশের আধিকারিক তার প্রশাসনের রত্ন।
কেন? 
যার মুখের কথায় গুলিবিদ্ধ হয়েছিল কংগ্রেস কর্মীরা, তিনি তার মন্ত্রিসভার মন্ত্রী, কেন?
হাল্কা ভাবে কেউ যদি প্রশ্ন করেন ও মন্ত্রীমশাই ষড়যন্ত্রী মশাই, কিছু ভুল প্রশ্ন হবে কি?
হ্যাঁ হবে। কারন আজকের সাজপাট আর অতীত একটু আলাদা।
তখন কালীগঙ্গা দিয়ে পরিষ্কার জল বয়ে যেত। পূণ্যার্থী অথবা শ্মশান যাত্রী নির্বিঘ্নে ডুব দিতেন সেই জলে।
দূষণ শুধু গঙ্গাতে থেমে থাকে নি, সে আজানুলম্বিত হয়ে জাপটে ধরেছে গোটা শহরটাকে মমতাহীন ভাবে।
এজন্যেই এই বাংলা আজ গোটা পৃথিবীর কাছে অসম্মানিত।
রাজ্যের মানুষ বুঝতে পেরেছে ছাগল দিয়ে লাঙ্গল আর টানাবে না।
এজন্যই এসেছে ট্রাক্টর, এসেছে বুলডোজার, এসছে হাম্বর।
এই যন্ত্র আর মানুষ এক সাথে প্রতিবাদে সামিল হয়েছে।
আসলে মানুষ ভুলে যায় তার ক্ষমতার উৎস মুখ। ভুলে যায় তার এই চাকরীটা দিয়েছেন জনগন।
আজকে স্মরণে আসছে সলিল চৌধুরীর সেই গান ' ফাগুন হাওয়া।' কংগ্রেস নেতৃর মৃত্যুর আবেগ যখন সাধারণ মানুষের হৃদয় ক্ষত বিক্ষত তখন রুধিরের রক্তমাখা কাঁঠালি কলার স্বাদে তিনি উন্মত্ত। এর ফল কংগ্রেস বুঝতে পেরেছিলো প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মহাশয়ের কাঁছা খুলে দেওয়া দেখে।
একটা মেয়ে বা মহিলা কতটা উশৃঙ্খল হতে পারে এটা তারই একটা দৃষ্টান্ত। 
আরো আছে, আছে গাড়ির বনেটের উপরে দাঁড়িয়ে জয়প্রকাশ নারায়ণ মহাশয়কে নৃত্য প্রদর্শন। 
আসলে এভাবে পিছোতে পিছোতে এই লেখাটা হয়ে পরতেই পারে একটা নগ্ন নারীর ন্যায়পরায়ণ হওয়ার সৃষ্টি ছাড়া লেখনী।
না ব্যক্তি চর্চার এটা সময় নয় বরং সততা সম্বন্ধে সামান্য তির্যক একটা প্রশ্ন।
কোনো একজন উগ্র বামপন্থী সেকালে বলেছিলেন, অসৎ সতীর থেকে সৎ অসতী শ্রেষ্ঠ। এখন আছেন সকাল বেলার রোদ্দুর।
একটা বিড়িতেই সহস্র হৃদি।
না রোদ্দুর সাহিত্য একাডেমীর কাছে অর্বাচীন। 
যখন জেল খেটেছেন জেলকর্মী থেকে উকিল, জজ সকলেই তার বাক্যের ধারার সাথে হাস্যরসে সম্পৃক্ত হয়ে পরতেন।
অথচ এই চেয়ার আঁকড়ে থাকা ?
প্রবাদ আছে 'লজ্জা নারীর ভূষণ।'
ল্যাংটার আবা লজ্জা বোধ?
ভাঁড়ের আবার হ্যান্ডেল?
হ্যাংলার আবার হাঁ করা?
বঙ্গভূমের অদৃষ্ট এই প্রথম নয়। সেই ১৯০৫ সন থেকে এর শুরু।
দেখা যাক এবার কি হয়?
বাংলা ধর্ম আর রাজধর্মের ফারাক বোঝে।
কাজেই এই বার শেষ বারের মতন একটু মুক্ত বাতাস এই রাজ্যবাসী পেতে চায়।
তেমনটা হবে কি?

মঙ্গলবার, ১২ মে, ২০২৬

শঙ্কু একাই একশ

বাঙালি জাতি নিশ্চয়ই এমন অপরাধ করেনি যাতে তাদের কেপ গোট হয়ে থাকাটাই দস্তুর হয়। মনে হয় এ জন্যই কালের নিয়মে ওপারে জামাত আর এপারে হিন্দুত্ববাদী।
বাঙালি এই পরিবর্তনে যারপরনাই খুশী।
তারা মনে প্রাণে বুঝতে পারে সিদ্ধান্ত একদম কালোপোযোগী।
ওই পারে যেমন লাফ ঝাঁপ মোল্লা তন্ত্রের এপারেও ঠিক তেমন।
বাঙালি জাতি এই সবের ঊর্ধ্বে বিচরণ করে।
ওপারে যা কিছু হয়েছে, সেটা শুধু মোল্লা তন্ত্র।
এপারে কিন্তু তেমন নয়। 
এপারে আর্থসামাজিক বিষয় প্রাধান্য করেছে। হঠিয়ে দিয়েছে একটা বারোভাতারী সরকার।
যদিও এই সব ভাতার শেষ হবে না।
কারণ, পাছে লোকে কিছু বলে!
আন্দোলন মনে পরে যায়।
স্থান, পূর্ব মেদিনীপুর আর হুগলি।
বামফ্রন্ট এর পতন এই গুগলিতে।
তারপর মাতব্বরি আমের মুকুলের।
সে মুকুল ঝরে পরেছে রাজনৈতিক পাঁকের কারণে।
আধিপত্যবাদের একটা শেষ আছে। এই যেমন আজকে এটা শেষ হলো, আগামীতে ঠিক এভাবেই শেষ হবে এই রণনীতি।
সাময়িক ভাবে এই অশিক্ষিত মহিলা অথবা চোর, ছ্যাঁচোর, তোলাবাজ, গুন্ডা, বদমাশ অথবা প্রশাসনের বলিষ্ঠ স্তম্ভ গুলো রক্ষা করেছে বাংলার মানুষ। এরপর হিন্দুত্ব বিষয়টা না হয় থাকলো নাম ভূমিকা পর্যায়ে।
ধর্ম শব্দের অর্থ, যা ধারণ করা যায়। 
বুদ্ধদেব, শ্রীচৈতন্য, মহাবীর সমাজের স্বার্থে যা কিছু ভেবেছিলেন শিক্ষার আধারে, যে শিক্ষা তৎকালীন মানুষের কাছে ছিল আশীর্বাদ সেই হিন্দুত্ব নতুন মোড়কে নতুন করে বুঝতে হবে?
বাঙালিকে কি নতুন ভাবে শিখতে হবে মমতার মুসলিম তোষন অথবা বিজেপির হিন্দুত্ববাদী চিন্তন?
আসলে কাঁঠাল খাবো না কি কাঁঠালের দানা খাবো এটা ভাবতে হবে। বাঙালির ভাবনা এই পথ ধরেই চলে।
জোয়ারের জল আর লকগেট খুলে দেওয়ার জল একটু আলাদা।
একটা জল সামগ্রিক অন্যটা সাময়িক।
বাঙালির ঘরে আজও এই চিন্তা জাগ্রত। বাঙালি কখনো চোখ খুলে ঘুমোয় না। বাঙালি যেমন ভাবতে জানে ঠিক তেমন ভাবাতেও জানে। অনেক সিদ্ধান্তের শরিক আজকে একটা অনুসিদ্ধান্ত নিয়ছে যেটা সিদ্ধান্তের সাথে পরস্পর বিরোধী। এখানেই একটা জাতির পরিচয়।
অপ্রাসঙ্গিক হলেও রাজনৈতিক কারনে অন্য প্রসঙ্গে আজ তাঁর কথা গুলো খুব মনে পরছে।
' দাও ফিরে সে অরণ্য লও এ নগর।'
হায়রে কালজয়ী শব্দবন্ধ! 
কখনো সে রাজনৈতিক ভাবে উপযোগী, কখনো আবার উন্নতির বৈপরীত্য।
আসলে দার্শনিক ভাবনা এমনই হয়।
কোনো এক যুগে ভাববাদের জঠোরেই জন্ম হয়েছিল বস্তুবাদ, ঠিক একই ভাবে আজ বস্তুবাদী সমাজের অভ্যন্তরে একটা সামন্ততান্ত্রিক বাস্তবতা।
আধুনিক সভ্যতা কাঁদতে শেখেনি। সে কেবলই হাসে কেবলি গায়। এই সুখের সন্ধান দিয়েছিলেন বাংলার দার্শনিক।
প্রথমেই লিখেছিলাম বাঙালি জাতি কেপ গোট হওয়ার বিরুদ্ধে।
সে জন্যই সমস্ত ভোট প্রার্থীকে আমিই ভোট প্রার্থী বলা বাঙালির কাছে একটা ধৃষ্টতা।
আসলে প্রেম বিষয়টা বাঙালির কাছে একটা আবেগের মতন। একটা প্রেম যখন শেষ হয় তখন সে কাঁদে অথছ পরক্ষণেই নতুন আরো একটা প্রেমের আলিঙ্গন তাকে আঁকড়ে ধরে।
মনে পরে যায় নেতাজির সেই ভাষণ, ' আমি সুভাষ বলছি।'
আবেগ প্রবন জাতি সেখানেই বিশ্বাস রাখে। যদিও সুভাষচন্দ্রের সাথে তুলনামূলক ভাবে আজকের নেতা নেত্রীদের সামান্য সম্মানও বাঙালি করে না, তবুও আনুগত্যের কাছে আবেগ না থাকা নয়।
ঠিক যেমন এই হেরে যাওয়া রাজনৈতিক দলের সুপ্রিমো।
ঠিক যেমন আজ সনাতন ধর্মীয় নতুন বর্গের প্রশাসক।
সেদিন চা এর দোকানের আড্ডায় বসে ধূর্জটিপ্রসাদ বলছিলো বাঙালি পাহাড় সরিয়ে আজ এখানে, তার ধূলোবালি ঝেড়ে সমাজ পরিষ্কার করতে করতে বিরাট সময় লাগবে না।
এ যুগে অবতার শ্রীচৈতন্যের প্রয়োজন নেই।
মহাবীর, মহম্মদ, খৃষ্ট কারোর দরকার নেই।
দরকার নেই শ্রীকৃষ্ণ অথবা রামচন্দ্রের।
বাঙালি একাই একশ ঠিক সত্যজিৎ রায়ের শঙ্কুর মতন।

মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আদিম সাম্যবাদ আধুনিক সাম্যবাদ কে হারিয়ে দিলো।

মাত্রাতিরিক্ত আবাল নিয়ে দল গড়লে নেতা-নেত্রী বলতেই পারেন গোটা পৃথিবীর পথে আমি একাই পথযাত্রী। কেনো এত আবালের সঙ্ঘবদ্ধ সহাবস্থান?
এ পাড়ার কালো ছাল উঠে যাওয়া কুকুরটা বললো, এটা ভবিতব্য।
পাড়ার গোল্ডেন স্বাস্থ্য সমৃদ্ধ কুকুরটা বললো, লোম বড় বিষম বস্তু।
বাকি ছিল আরো দুটো আবাল কুকুর।
একটা ডাকলেই আসে, অন্যটা ডাক শুনেও আসে না।
তার ভাব ভঙ্গি এমন, ছেঁড়া গেছে।
এটাই আজকের রাজনৈতিক সংস্কৃতি, কুকুর কোন ছাড়!
শুধু প্রভুভক্ত, ওয়ান ম্যান ডগ খুঁজে পেতে সংগ্রহ করে দিব্বি ছিলেন খোশ মেজাজে চেয়ার খানা পেতে।
সেদিন একজন স্বীকৃত পাঁট মাতাল বাংলা মদ কিনে বলছিলেন, আরে ভাই রেশনের মোটা চাল আর খোলা ছাড়ানো সাদা ফলের দাম পাঁচ, আর ওই রেশনের চাল পচানো নির্যাস ১০৫।
মাতাল হলেও সে স্বনামধন্য।
নাম বেঁচু।
বেঁচে থাকার জন্যেই তার এই নাম দিয়েছে সমাজ।
বেঁচুর গালমন্দের ভাষা অত্যন্ত সমৃদ্ধ।
সে কখনো কোনো মহিলাকে মা, বোন, পিসি,কাকী, জ্যেঠী বলে না।
সে সবাইকেই মাসী বলে।
সে ওই বোতলের জল গলায় ঢেলে বারমাস্যা পিসিকে বা দিদিকেও মাসী বলে। নেশাটা আরো একটু চড়লে সে বলে, মা কেও আমরা আজকাল মাসী বলি।
বেঁচুকে মারবে কে?
কোন কুকুর চেনে না তাকে?
কোন কুকুর বিস্কুট খায় না তার হাতে?
কোন কুকুরের এতবড় লোম গজিয়েছে যে বেঁচুকে মারবে?
এই কদিন আগে বেঁচু জলে ডুবে মরেছে বেলতলার পুকুরে।
প্রতিদিনের মতন সেদিনও নাক অব্দি বাংলা গিলে পুকুর ঘাটে সাবান মেখে সেই যে সে ডুব দিলো, আর উঠলো না।
শোনা যায়, রাজনৈতিক কারণেই তার মৃত্যু হয়েছে।
কুকুর এই সব বোঝে না।
সকাল, দুপুর, সন্ধ্যায় খাবার পায়না ওরা।
কুকুর গুলো এখন ধূলো শোঁকে।
তারা বুঝতে পারে, বেঁচু কে মেরে দেওয়া হয়েছে।
শুরু হলো কামড়ানো।
শুরু হলো জলাতঙ্ক।
শুরু হলো কুকুর নিধন পর্ব।
হায়রে, কে করবে কুকুর নিধন?
যমের বাহন কে বধিবে কে?
যমালয়ে জীবন্ত মানুষ কুকুর কে প্রভুভক্ত হিসেবে জানেন।
মানেন পশ্চিমবঙ্গ থেকে পূর্বপাকিস্তান।
মানেন পাঞ্জাব থেকে পাকিস্তান।
মানেন জেরুজালেম থেকে জেরিকো।
খুব মুস্কিলে পরেছে আবালেরা।
চার পেয়ে আর জোড়া পা নিয়ে সমস্যায় পরেছে তারা।
বাঁদরের রুটি ভাগ করাটা হয়ে পরেছে প্রাসঙ্গিক।
কুকুর গুলো এখন মানুষকে বিপরীত অভিযোজন পর্যায়ে নামিয়ে দিয়েছে। তারা বলেছে যে শব্দ তারা শুনতে পায়, সেই শব্দ শুনতে পায় কে?
যে অন্ধকারে তারা অপরাধীদের খুঁজে পায়, সেই চোখ আর কার আছে?
মানুষ ভাবতে বসলো রেখা আর জোড়া রেখা নিয়ে।
ভাবতে বসলো দ্বিঘাত সমীকরণের চর্চা।
শুরু হলো প্যারাবোলা, ইলিপ্স, হাইপারবোলা নিয়ে আংকিক অনুসন্ধান।
এখানে কুকুর নেই। এখানে শুধুই মানুষ অথচ তাদের ভাবনায় কুকুরের কাকতালীয় কার্যক্রম।
এই প্রথম আবাল বাল নয় দাঁত বাড় করলো।
তাদের শ্বদাঁতের অবসান ঘটলো।
আদিম সাম্যবাদ আধুনিক সাম্যবাদ কে হারিয়ে দিলো।