শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
শুঁয়োপোকার পাহাড়
:১:
আমরা যখন গভীর চিন্তায় থাকি তখন মাথার চুল ঘাটি, গায়ের চামড়া চিড়বিড় করে না। যা কিছু সব মাথার কয়েকশো কোটি চুল সে কথার জানান দেয়। গায়ের চামড়া, লোম, এমনকি চোখদুটোও কচলে কচলে আমি নাজেহাল।
প্রথমে ভাবছিলাম এই পাহাড়ের গায়ে এত বড় এক দেওয়াল কে তুললো? তারপর সেই উড়ে বেড়ানো রোঁয়ার কথা ভেবে সারা শরীরটা শিরশির করে উঠলো।
মনে হলো এ যাত্রায় পালিয়ে বাঁচি। কিন্তু তা হওয়ার নয়। এদিকে আবার ঠোঁটে নিয়ে আছাড় দিয়ে রোম ছাড়িয়ে পেট ভরাচ্ছে শালিক। এখানে শালিকের নতুন নাম শুনলাম। ওরা ওকে ময়নি বলে ডাকে।
লাখ কোটির প্রোজেক্ট, ছেড়ে আসাও এক ভাবনার ব্যাপার। তাই থেকে গেলাম কয়েক লিটার ডেটল কে ভরসা করে।
অম্রুত বাগোয়ানি হবে এই পাহাড় চূড়োয়। মহুয়া গাছের পাশে গোল হয়ে ডালপালা মেলে ফলে ফুলে ভরিয়ে দেবে পাহাড়। ফলাহার করবে টিয়া, চন্দনা, বুলবুলি আর আমরা মানে মানুষেরা। সেই আনন্দেই থেকে গেলাম।
ঝুমরিতালাইয়ার পাশে আরে-বহরে যেমন পাহার ঠিক তেমন মহুয়ার জঙ্গল। মহুয়ার গাছ এখানে কাটাকাটি করা নিষেধ। এই মহুয়ার পাহাড় সবার প্রাণের ভোমরা অনেকটা দেবতার মতন। মহুয়া আর অম্রুত পাশাপাশি। বাংলায় পেয়ারা আর ওখানে অম্রুত।
এতক্ষণ হাজারীবাগ দেখছিলাম।
:২:
ভোররাতে ট্রেন থামলো কোডরমা স্টেশনে। একটা আবছায়া আর স্যাঁতস্যাঁতে রাস্তায় চললাম পায়ে হেঁটে। স্টেশনের আশপাশে জেগে থাকা দোকানগুলো সবেমাত্র পসরা সাজাচ্ছে। কেউ ভাজছে জেলিবি, কেউ ভাজছে সমোসা। পুরি-সব্জিও বিস্তর ভাজা হয়ে গেছে। সবাই কি সুন্দর শালপাতার ঠোঙায় নিয়ে ঐ ভোররাতে খাচ্ছে দেখে আমি ভরসা পেলাম। খিদে পেয়েছে বিস্তর তবে এই ভোররাতে আমি চা-বিস্কুটে অভ্যস্ত। ওদের খাওয়া দেখে সাহস করে পুরি-সব্জি নিয়ে নিলাম।
অন্যদিকে আবার আমার সাথে থাকা মানুষ জন তখন ভাজা তালমাখানা আর ভৈষী দুধের চা খেতে ব্যস্ত।
কোলকাতায় বসে ইচ্ছে হলেও সাহস হয় না এসব খেতে। ওই আবছায়া আর অন্ধকারে খাওয়া খাবারগুলো সূর্যোদয়ে পরে হারিয়ে গেলো পাকস্থলী ছেড়ে।
বুঝলাম সেদিন জল আর জীবন ব্যাপারটা।
বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
প্রকৃত প্রতিভা মরে না
বখাটে ছেলেটা বললো তার বাবাকে,
নতুন শিক্ষক গুলো
ঠিক আমার মতোই বখাটে;
মারবো ঘুষি ললাটে।
বেজায় চটে বললো বাবা
বলতো বুঝলি কিভাবে?
বখাটে ছেলেটা বোঝালো বাবাকে দুভাবে।
ঘন্টা বাজান হেডমাস্টার
অঙ্ক করান ক্লার্ক,
ভাবতে পারো, কেমন দুর্বিপাক?
এমন সময় মা'এর আবির্ভাব
তাকে তোয়াজ করা বাবার স্বভাব।
বাজলো তালি দুটো খালি হাতে
সারমেয়রা যেমন মধ্যরাতে
চিৎকার করে বেতাল শব্দ শুনে
ঠিক সে রকম।
হাসতে থাকে মানুষ জনে,
মন হেঁটে যায় শিক্ষাঙ্গনে,
সেই সেখানেই প্রথম পাওয়া গুরু।
বাড়ি ফিরে এসে গলা তুলে কেসে
ছেলের মুখটা দেখে,
বাপের আর আহ্লাদ ধরেনা,
বললেন প্রকৃত প্রতিভা মরে না।
সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
প্রাজ্ঞের নজরে শিক্ষক দুর্নীতি
:১:
প্রায় তিন দশক আগের কথা। শিক্ষকের শাসন ছাত্রদের পড়া না পড়ার উপরে কর্তৃত্ব করতেন। মানবাধিকার রক্ষার কবজে মুড়ে দেওয়া হয়েছিল শিক্ষক এর শাসন ব্যবস্থা। ছাত্রজীবনের শিক্ষক-ছাত্র সম্পর্কে সেদিন থেকেই পেড়েক পোঁতা শুরু হয়েছিলো। শেষ পেড়েকটা কারোর আর পুততে হবে না। আগামীদিন ছাত্ররাই পুঁতে দেবে এই পুঁতিগন্ধ শিক্ষক কুলকে। দরকারে অভিভাবকও সাথে থাকবে।
এরপর আবার মানবাধিকার কমিশন নতুন ভাবে শিক্ষকের প্যাঁদানি রুখতে নতুন নিয়ম আনবেন। তখন শিক্ষক থাকবেন তা অফিস ঘরে আর ছাত্ররা থাকবে ক্লাসরুমে। তাহলে পড়াশোনার কি হবে? আমরা বলবো হয় হয় তোমরা বুইতে পারোনা।
এভাবে কয়েক কাল পার করা যদি যায় তৈরী হবে এক নতুন সংকট। সেই দুর্বিপাক ভেবে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া এই মুহুর্তে দরকার।
সরকারকে এ কথা ভাবতে হবে।
:২:
Y2K দশক থেকে শিক্ষিত মানুষের রাজনীতিতে আসা বন্ধ হয়। কারণ তাদেরকে তাচ্ছিল্যের শেষ কথা শুনতে হয়েছিল। যদিও নব্বইয়ের দশক থেকেই তাঁরা নতুন প্রজন্মের কাছে ধর্ষিত। টেকনিক্যাল আপলিফ্টমেন্ট মানে একটা কারিগরি শিক্ষা। যে শিক্ষায় তারা উন্নিত তার সাথে প্রাজ্ঞতার ছাপ ছিলোনা। অনেকটা টাইপ রাইটার আর হাতে লেখার তুলনা করা চলে। এর সাথে যুক্ত হলো Apps, এইটা সেই যুগের সর্টহ্যান্ডের মতন।
Y2K যুগ ভাবলো হাতে আছে কম্পিউটার। এটা এই দেশের ক্ষেত্রে ব্যাধের বেদ পাঠের মতন। এ এমন একটা প্রজন্ম যারা যোগ-বিয়োগের পাঠ ক্যালকুলেটর দিয়ে সামলায় আর অঙ্কের শিক্ষককে বলে ... না থাক ওই সব কু-কথা।
আর এই ২০২২ সে এসে যতসব শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মিডিয়ায় বিচার-ব্যবস্থা দেখছি, মনে পরে যাচ্ছে অযোগ্যের আরোগ্যের উপাখ্যান। এই মিডিয়া কে?
:৩:
আসলে Y2K যুগে শিক্ষা শিক্ষকহীন করে ফেলেছে রাষ্ট্রশক্তি। অর্থাৎ সে যুগে ITI প্রশিক্ষিতের মতন কতিপয়ের দ্বারা অশিক্ষিত আবাল দিয়েও চলে যাবে শিক্ষা। একথা অতীতে এই মিডিয়ার জন্যেই এতদূর পৌঁছেছে। এখনও তারাই পথপ্রদর্শক।
রাজনীতি থেকে মুখ ফেরানো শিক্ষিত মানুষেরা এসব দেখছেন। আর আমি?
আমি তাদের শেষ কথা শোনার অপেক্ষায় আছি।
রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
:১:
সপ্তাহের সায়াহ্নে সন্ধ্যে আসার আগে ছাদে দাঁড়িয়ে খোলা আকাশ দেখার একটু অবসর মেলে। সাতটা দিনের অসহায় বৈচিত্র্যময় ছটা-দিন ঐ সান্ধ্যকালীন তাঁবুর নিচের আসল পৃথিবীটা ফিরে পায়। দমবন্ধ করা ছটা-দিনকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে শ্বাস নেওয়া। নিঃশ্বাসের পর জমে থাকা কার্বন গুলো হৃদয়কে লকেট পরিয়ে নতুন রূপে চোখ খুলে কালো কালো ধূলোর পাহাড় সরিয়ে পাখির পাখনা ঝটকানোর হাওয়ায় দম নেয়। গোধূলির লাল আকাশ দিয়ে পাখি আর আর পানকৌড়ির ঝাঁক যখন বাড়ি ফেরে তখন আমি চোখ মেলে এক উদার আকাশ দেখি। পাখিরা ঘরে ফেরার সাথে সাথে পশ্চিমের লাল আকাশ হয়ে ওঠে নীলাভো। জ্বলজ্বল করে এককাড়ি রূপের সাথে আকাশকে ভরিয়ে তোলে সন্ধ্যাতারা। সমস্ত ধূলোর পাহার তার কাছে হার মানে।
আমি হাঁ করে তাকিয়ে থাকি আকাশের দিকে যে আকাশের নিচে এই পৃথিবী।
:২:
নদীর পাড়ে বসে থাকলে আকাশকে ভালো লাগে না। ভালো লাগে গতিময়, এঁকে বেঁকে ছুটে চলা নদীকে। শুশুকের ডিগবাজি আর জেলে ডিঙির মোচার খোলের মতন ভেসে থাকার সাথে জীবনের খুব মিল পাই। নদীর দূরন্তপনা ঠিক ছোটো বাচ্চার মতন আর আকাশ সেখানে এক পরিণত মানুষ। তবে সমুদ্র পার অন্য কথা বলে। নোনা হাওয়ায় চোখে যতই ঘুম আনুক না কেন, ঐ ঔদ্ধত্যের গর্জনে আকাশ হয়ে ওঠে কাছের। সমুদ্র যেন মহাভারতের ভীষ্ম। মহাবীর হলেও বয়েসের ভারে সে যেনো নুব্জ।
আমি মা অহল্যাকে জেগে উঠতে দেখিনি তাকে পাষান হতে দেখেছি; আর সমুদ্রকে দেখেছি তুফান আর ঝড়কে সাথে নিয়ে জেগে উঠতে। পার্থক্যের ছাপ দুচোখের মনিকে বলছে নদীর পারে আকাশে থাকে তারা, গ্রহ আর গ্যালাক্সি। সমুদ্রের পারে এরা বিলিন হয় থেকেও না থাকায়। লক্ষ তারার ভিড়ে নিজের একটা স্থায়ী থাকার জন্যেই তার শব্দ করা।
নিশ্বব্দের ভালোবাসা শব্দকে প্রশ্ন করে। সমুদ্র, নদী আর তারায় ভরা আকাশ যেদিন মুখ খুলে কথা বলতে পারবে সেদিন আমার এই উপলব্ধি সত্য-মিথ্যার বাইরে এসে হয়তো হাসবে।
আমি প্রাণ খুলে অনেক কাল হাসিনি। দেখি ওরা কি করে?
:৩:
শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
থাক, আজ থাক
:১:
যখন প্রথম হারিয়ে যাই তখন মায়ের হাত ধরে হেঁটে বেড়াতাম। সবেমাত্র টলোমলো পা'টা সবল হয়েছে। রাস্তায় হাত ছাড়া পেলে গাড়ি, বাড়ি, অটো বাসের বাধা মানে না। দূরন্ত প্রান্তর তখন চোখের তারায়। অদম্য উৎসাহে ছোটো বাচ্চার মনে চরৈবেতি চরৈবেতি। মা এর চোখও বাঁধ মানে না। হারিয়ে ফেলেছেন সন্তানকে কোনো এক মেলায়।
বাবার দশা খুব করুণ । একদিকে চোখের জল মোছা অন্যদিকে চোখের জল ঢাকা। সন্তান তার হারিয়ে গেছে অনেক মানুষের ভিড়ে। গুটি গুটি পায়ে বৌ আর বাচ্চার পিছনে থাকা সেই মানুষটা আকাশ-বাতাস-অন্তরীক্ষে পৌঁছতেও প্রস্তুত।
যখন আমাকে খুঁজে পেল পিঠের চামড়ায় কালসিঁটে দাগ ধরায়নি। বুকে জাপটে নতুন করে ফিরে পাওয়ার বুকভাসা জলে সেদিন স্নাত হওয়া। এরপর কেটে গেছে দু-দুটো যুগ। বয়সের মাপে সেদিন সরকারি চাকরির বয়েস প্রায় শেষ সীমায়। সেদিন দ্বিতীয়বার হারিয়ে যাওয়া।
সেদিনের মা-বাবা একটু আলাদা মানের। সেদিন কোন এক অপদার্থ সন্তানের ভারে তারা ক্লান্ত; সন্তান তখন তাদের বোঝা। যদিও ছেলে আর মেয়ের মধ্যে একটা তির্যক ফারাক দেখা যায়।
:২:
দ্বিতীয়বার হারিয়ে যাওয়াটা দ্বিমাত্রিক। প্রথম মাত্রায় যে কথাগুলো ব্যবহারিক সেগুলো এরকম।
মেয়ের বিয়ের পর সর্বস্বান্ত হয়ে অদৃষ্টের কাছে এ-কথা বলা "শত পুত্র কন্যা সম যদি পাত্রে পরে।" আর দ্বিতীয়টা ? না লিখবো না। কারণ আমি এক পুত্র সন্তান।
তবে শিশু শ্রমিকের পরিসংখ্যান দেখে আমার এখন মনে হয় এ কেমন রঙ্গ যাদু এ কেমন রঙ্গ। এই সব দেখেই বুড়ো হলাম তবে বড় হলাম না।
অন্ধমুনির পুত্র সিন্ধুর মতন দুই বাঁকে মা আর বাবাকে নিয়ে আমার মতন অনেক ছেলেরা পথ চলে। কোনো এক সকালে সে যখন বৃদ্ধ হয়, ইচ্ছে হয় আবার একবার সেই মা এর হাত ছেড়ে হারিয়ে যেতে। যেখানে মা-বাবা দুজনের চারটে চোখ চিকচিক করে কয়েক ফোঁটা জলে শুধু তার সন্তানকে খুঁজে পেতে।
ফুল ফল কুঁড়ি নিয়েই বৃক্ষের জীবন। তিনি আজ বৃদ্ধ হলেন।
থাক, আজ থাক।
বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
:১:
' যে রাতে মোর দূয়ার গুলি ভাঙলো ঝড়ে' সুর, লয়, তাল ও শব্দের মর্মে কেমন এক চোখ ছলছল করা পরিবেশ তৈরী হয়। কেনো এমন হয় সে কথাই ভাবতে বসেছি। এই বস্তু জগতের সাথে নিজেকে মিলিয়ে নিতে ব্যস্ত আমরা। মহা শক্তিধর দেবতার মূর্তি অথবা রোবট এসব বোঝেনা। ওরা আমাদের কল্পনার কারিগরিক এক রূপ। অথচ কি আশ্চর্য ওদের নিয়েই মানুষের ভাবনা। ওখান থেকেই শক্তির সন্ধান খোঁজে অনেকে। আমি সেই অনেকের বাইরে। আমি আমার তৈরী মূর্তি বা রোবটের কাছে পদানত নই। আমার ইচ্ছের বিরুদ্ধে ওরা কোনো কিছু বলা বা করার আগে আমাকে জানায়। ওরা আমার কথায় চলে, ওরা জানে আমিই ওদের স্রষ্টা।
:২:
এনার্কিষ্ট আর এথিষ্ট দুটো ভিন্ন শব্দ। সবাই এই দুটোকে গুলিয়ে ফেলে। সশব্দে বলে ফেলে গু এর আবার এপিঠ ওপিঠ? ধর্ম যাদের স্রষ্টা তারা এর বাইরে বেরোতে পারে না। গোবিন্দের নাচে তাদের নাচাটাই দস্তুর। তবে আসেপাশে সখী থাকাটাও এই রাজনৈতিক আবহে দস্তুর হয়ে পরেছে। সমাজ নির্বাক থাকলেও মরমের অনুসন্ধান করতে থাকে অহোরাত্রি। বুঝতে দেরি হলেও বুঝে ফেলে এই সব অসাধারণ অসভ্যতামি।
গীতার সেই বিখ্যাত শ্লোক ' যদা যদা…' শব্দের সাথেই প্রকাশ পায় কোরাপশান। অহেতুক ধর্মের ধ্বজায় জং ধরছে এমন নয়, এই কারণেই আজ এত সব ধর্মের জন্ম হয়েছে। সনাতনের কেতন তাই নিম্নে নিমিত।
এরপর আবার নতুন এক ধর্মের প্রবর্তন। না এ কথা দার্শনিক কার্ল মার্ক্স সাহেব বলেননি। না লেনিন সাহেব ও বলেননি। তাহলে কে বললো?
লন্ডনের বাঁ দিকে বসে থাকার নাম বামপন্থী একথা কিছু শিক্ষিতের মুখে শুনেছি। আমি অবশ্যই তাদের তেমন মনে করি না। বলেছেন অজ্ঞাত বলে নয়, মিথ্যাচার মরমে পৌঁছে গেছে কোনো এক কায়েমি স্বার্থে। এই বিষয়টা ভয়ঙ্কর। সভ্যতার অভিশাপ। মার্ক্স আর লেনিন যা বলেননি তা নিয়ে কেনো এই ব্যাভিচার? গোটা বিশ্বে এই ব্যাভিচার পরিকল্পিত। এর পুরোধা মহান স্তালিন।
কাজেই সোনাঝড়া সন্ধ্যার সন্ধান করতে হবে। সামনের সারিতে কে থাকবে, সে কথাও আমরাই বলবো।
সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
বিশ্বকাপ ফুটবল ও আমি
বিশ্বকাপ ফুটবল শেষ হওয়া অনেকটা রাজায়-রাজায় যুদ্ধ শেষ হওয়ার মতন। সেই কোন সূদুর অতীতে সামন্ত রাজের তৈরী এক পৈশাচিক খেলা। তখন শত্রুর মাথা কেটে বদ্ধভূমিতে লাথালাথি করার আদিম আনন্দ আজও রয়ে গেছে। সেই আদিমতার সাথে যুক্ত হয়েছে শিল্প। যুযুধান দুই দলের মধ্যে শারীরিক আক্রমনের উপর এসেছে নানাবিধ নিয়ম। ঠিক যেনো কারাগার বড়ো করে বানিয়ে স্বাধীনতা দেওয়ার মতন। তবে পাশবিক খেলাকে ত্যাগ করতে পারেনি মানব সভ্যতা। এখন ' মারি অরি পারি যে কৌশলে' সেই সভ্যতার এডিট চলছে।
এই সভ্যতা এমন এক নৃশংস প্রথা খেলার নিরিখে বেঁধে রাখলো কেনো? এই রাতের পর রাত জেগে থাকার পিছনে যে আনন্দের বহিঃপ্রকাশ ঘটে ঠিক সেদিকেই একটু তাকাতে হয়। মেসি, এম্বাপে এই দুটো নামের জয়-জয়কার এই বিশ্বকাপে। আমিও আনন্দ পেয়েছি, মানে আমিও ঐ আদিম সভ্যতার পানিগ্রাহি। মানে আমার মধ্যেও সেই পাশবিকতা অধিষ্ঠান করে। বলুনতো কেনো এমন হয়?
আসলে এটা হলো এনিম্যাল ইনষ্টিংক্ট। একে বাদ দিয়ে বেঁচে থাকা বদান্যতা; তাই স্বীকার করে নিলাম।
ফ্রয়েড সাহেব মানুষকে তিনটে পর্যায়ে বিভক্ত করেছিলেন।
১. ইড
২. ইগো
৩. সুপার ইগো।
আমরা কি এখনো সেই ইড পর্যায়েই বসে আছি?
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
ভালোবাসার সেই সাত সপ্তক।
ভালোবাসার সেই সাত সপ্তক।
:১:
কাকলির মাথায় হাত দিয়ে চুল গুলোকে পাট করছিলো। বললো জট ছাড়াতে হবে; চিরুনী এনেছিস? বললো হ্যাঁ এই নে। চিরুনির আঁচড়ে জট ছারলো, পাট করা চুলের গোছা হাতে ধরে বললো তেল মাখবি? বললো হ্যাঁ দিয়ে দে।
আঙুল গুলো তেল নিয়ে পৌঁছলো চুলের গোড়ায়। কখন যে ঘুম এসেছিলো ও জানে না। ডেকে তুলে একসাথে খেতে বসলো। কাকলির মা তখন শুয়ে পরেছে। গ্রামের পথ তখন ঝিঁঝিঁ পোকার কান্না শুনছে আর তখন ভাত, ডাল আর বেগুন পোড়ার স্বাদেই সন্তুষ্ট। সেই সুন্দর মুখ দুটো আমি এখনো দেখতে পাই। প্রথম দেখে ছিলাম কয়েক যুগ আগে , ইউক্যালিপটাস এর জঙ্গলের ধারে চন্দ্রোকোনায়।
খুব সুন্দর এই জুটি এক হয়নি। দুজনে দুটো নতুন সংসার পেতেছে অথচ দুজনেই খুঁজে বেড়ায় দুজনকে। আর আমি শুধু খাতার পাতায় এদের কথা লিখি।
:২:
সে বছর বসন্ত এলো চৈত্রের শুরুতে। পাতা ঝরা গাছে সবুজ পাতা দেরি করলো মুখ দেখাতে। পাতার খসখস শব্দে সাপের হাটাচলা জানান দিতো। গরমের আবহে এলো চাঁচর উৎসব, মাঠের মাঝে তৈরী হলো বুড়ির ঘর। শুকনো পাতায় সাজানো ঘরগুলো সন্ধ্যের পর জ্বলে উঠবে নানা প্রান্তে, দিগন্তে লাল স্ফুলিঙ্গের সাথে চাঁদের হাসি বাঁধ ভাঙবে। ব্যাঘাত ঘটালো পশ্চিমে আকাশ। দানবের চেহারায় চৈত্রের শুরুতেই কালবৈশাখী।
যখন বৃষ্টি থামলো, বুড়ির ঘর তখন হারিয়ে গেছে।
:৩:
আমের মুকুল ধরা, গাছে সবুজ পাতা গজানো, শিমুল-পলাশ সবাই এবারে দেরি করলো। যদিওবা এলো সূর্যের তাপে যৌবন ফিরে পেলো না। একে একে চৈত্র-বৈশাখ শেষ হলো বিনা কালবৈশাখীতে। মাঠের মুথাঘাস গুলো লাল হয়ে আছে। শুকনো মাটিতে এখানে ফাটল ধরে না। এলোমেলো শুকনো হাওয়ায় যে ধুলো ওরে তার রং লাল। গাছের পাতায় এই লাল ধুলো বাসা বেঁধেছে। এখানে মাটির রং পোড়া মাটির মতন। এক ফোটা জল পেলে ছড়িয়ে পরে পেলব এক দুধ-আলতায়।
যখন সন্ধ্যা নামে, উঠোনে ঝ্যাদলা বিছিয়ে তালপাতার পাখার হাওয়ায় একটু শীতল হওয়া এক অভ্যাসে পরিণত হয়েছে। লাল মাটির সাথে গা মিলিয়ে শীত ঘুম ভাঙা সাপ গুলোও শুয়ে থাকে এখানে সেখানে। হাতে টর্চ নিয়ে এখানে ভয়ে ভয়ে পথ চলে সকলে কিন্তু কে বুঝবে পুকুর ঘাটে জোলো হাওয়ায় শরীর ঠান্ডা করছে চন্দ্রবোরা সাপের দল? হাঁসফাঁস গরমে শরীর ঠিক ছিলোনা। ঘুম ভেঙেছিলো সূর্য ওঠার আগেই। পুকুর ঘাটে নেমে হাতে মুখে জল দিয়ে একটু আরাম পেতে চেয়েছিলো কিন্তু তা হলো না।
কাকলির মা'কে সাপে কাটলো।
:৪:
স্বাভাবিক জীবনে অস্বাভাবিক বিষয় ঠিক যেন জীবনবোধেরই পরাকাষ্ঠা। বোধোদয়ের ঠেলায় আকাশের দিকে তাকিয়ে মনে হয়, না এটা তাঁবু নয়। দিগন্ত কিছুতেই তখন মাটিকে স্পর্শ করে না। যতই এগিয়ে যাও দিগন্ত যেন ততই সুদূর হয়ে ওঠে। হাসপাতালের লাউঞ্জে বসে কাকলি এমনই এক অনুভূতির শিখরে পৌঁছেছিলো। খুঁজে বেড়াচ্ছিলো কোন একটা সহায়-সম্বল। চোখের জল শুকিয়ে গেছিলো ভোরবেলায় যখন পায়ে দু-দুটো বাঁধন দিয়েও জীবন ও মৃত্যুর মাঝে সে একমাত্র সেতু। কোনো এক নির্ভরশীল হাত যখন মাথায় পরলো চোখ আর বাঁধ মানলো না।
মুখের দিকে পলকহীন চোখে তাকিয়ে শিশুর মতন বলে উঠলো, এই, মা বাঁচবে তো?
:৫:
মা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর থেকে ইচ্ছে হলো কোলকাতায় একটু বাসস্থান। সহসা বর্ষা এলেও বাসা মেলে না। বাড়ির বারান্দায় বসে সহস্র কথার শেষে, মা বললো চলে এসো। কাকলি এলো আমার বাড়িতে। সবে মাত্র ডিপ্লোমা করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং'এ। জ্যামিতির বোধ একদম ঠিকঠাক। বেশ মিলে গেলো পরিবারের সাথে। গানের গলাও মধুর। মা যেন কিছু একটা পেলো।
ওদিকে ও আবার আমার বন্ধুর বান্ধবী। সম্পর্কের জাল আমাকে অতিষ্ঠ করছে, আর আমি বন্ধুর ইচ্ছে জেনে বুঝে এনেছি ওকে শুধুমাত্র বাসস্থান দেবো বলে।
নির্বাক থাকার একটা সুবিধে হলো শতক্রোশ পেরোনোর পরও সে বলবেনা পথের কথা। এখানে একটা কথা বলতেই হয় আমিও তার পছন্দের নই। আমারও পছন্দ হয়নি। তবে যৌবন কোনো বাঁধ মানে না। ভেঙে চলে সময়ের বাঁধন।
কাকলি মনে হয় রূপ নয় অরূপ পেয়ে শুধুমাত্র একটা বাসস্থান খুঁজছিল। কে কি বলবে জানি না তবে সমুদ্রে খড়কুটো ধরে প্রাণ বাঁচানোর কাজ এত সহজেই হবে হয়তো ভাবনার অতীত ছিলো। বাস্তব কঠিন থেকেও যখন সরল সাবলীল হলো তখন আমাকে আমার মা বললো বড়ো ভুল হয়ে গেছে। তুই আর বড় হবিনা।
আমি আমার বন্ধুর চেতনার নিরিখে বিমূর্ত।
:৬:
কখনো কখনো সামান্য এক ছোঁয়া নেশা ধরায়। সেই নেশা কিছুতেই পিছু ছাড়েনা। কাকলি ঠিক এমনই এক নেশা ধরিয়েছিলো। সন্ধ্যায় সে কিনেছে একটা জুঁই ফুলের মালা । খোঁপায় গোল করে পরেছে একদম নিজের মতন। হয়তো কিছু না ভেবেই পরেছে। আসলে আমার শহর এমন কিছু ভুলেছে বহুকাল আগে, আর গ্রাম তা ধরে রেখেছে আজও। পারফিউমের ঠেলায় প্রকৃতির ঘ্রাণ মলিন হয়েছে শহরে এটা ওর ছোঁয়াতেই শেখা।
এখন অফিস থেকে ফিরতে দেরী হয়। বাসের ভীড় এড়াতে কার্জন পার্কের পাশে চিত্তদার দোকানে চাএর আড্ডায় বসি। তারপর ফাঁকা ট্রাম ঘন্টা বাজিয়ে সরীসৃপ কেন্নোর মতন চলতে থাকে রেসকোর্সের গা ঘেঁষে। ফ্যানের হাওয়ায় চোখ বুজে পৌঁছই ট্রামডিপোয়। বুঝতে পারি আর সময় নেই, দেরী হচ্ছে বলে মা চিন্তা করবে। তড়িঘড়ি বাসে চেপে বসি।
এভাবেই সেদিন পৌঁছলাম। ঘরে ঢোকার আগেই বুঝলাম মা মেতেছে কাকলিকে নিয়ে। গান বেঁধেছে প্রতিমার গাওয়া 'চলকে পরে কলকে ফুলে....'। দেখলাম কাকলির মাথায় লেপটে থাকা জুঁইয়ের মালা। সেই সেদিন থেকেই শুরু এই নেশা। তবে ইচ্ছে হলেও কেনা হয়নি কখনো কোনো এক লজ্জাবোধে। তখন একটু আরাম চাইছিলো শরীর, হোলো না। মা বললো তানপুরাটার তার ছিঁড়ে আছে একটু বেঁধে দে। ঠিক তখনই একটা ফোন এলো। বুঝলাম এটা কাকলির আত্মীয়ের ফোন। বললাম সবে ফিরলাম, চলে আয়। কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলাম ও বটে। এ যেনো এক মিছে জালাতন।
মা এক গ্লাস জল আনলো।
মাষ্টারদার আঁকা পোর্ট্রেট
:১:
যখন ফাঁসুড়ে সকাল-সন্ধ্যা মোম গালিয়ে ফাঁসের রশির সাথে নট্ এর সহজ গেঁড়ো নিয়ে ব্যস্ত ঠিক তখন নিব ভাঙা পেনটা সংরক্ষণে রাজ্যের কাগজ নিয়ে ব্যস্ত সংগ্রহশালা। কয়েদিদের মধ্যেও গুঞ্জন চলছে। কারারক্ষী চাবি সামলাতে রাতদিন এক করে দিবাস্বপ্ন দেখছে। দেখছে আসামী পালিয়ে গেছে কারাগার থেকে। চাবির গোছাও পাওয়া যাচ্ছে না। পাগলা ঘন্টির শব্দে তোলপাড় জেল চত্ত্বর। আর যার ফাঁসি হবে তিনি নিরুত্তাপ। গীতা পড়ছেন মন দিয়ে।
এটা একটা চিত্রকারের তৈরী পোর্ট্রেট। এঁকেছেন এক অনামি শিল্পী। ভোরের সূর্যোদয় সে দেখতে চায় না। ওর তুলির আঁচড় হনুমানের মতন সূর্যকে বগলে ধরে রাখতে চায়। না তা হয়নি।
:২:
বাজ পড়লে যেমন শঙ্খধ্বনি হয় গৃহস্থের বাড়িতে ঠিক তেমন এক অবস্থার অবতারণা হলো এই শিল্পীর কারুকার্যে। সবাই বললো ধরে আনো শিল্পীকে। তিনি তখন পরের শ্লট নিয়ে ব্যস্ত। দরজার কড়া যখন বাজছে তখন দ্বিতীয় শ্লটটাও শেষ। শববাহী গাড়িটা ছুঁটে চলেছে কোনো এক শ্মশানের দিকে। দিনের আলো ফোটার আগে ফিরে যেতে হবে।
নাটা ফাঁসুড়ের ফাঁস যে রাতে মাষ্টারদা গলায় পরেছিলো আমি সেই রাতের কথাই বলছি। শিল্পীকে বললাম তোমার নামটা বলো। বললো আমি সূর্য সেন।
বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
কাতলা বলে কাতলা দেখো
:১:
বাংলা ভাষার দুটো বাগধারা আজ খুব প্রতিষ্ঠিত হয়ে উঠেছে। একটা হলো আমরাগাছী, আরেকটা হলো খেজুর।
বুড়ো বাপকে ছেলে বললো " আমরাগাছী" কোরো না আমি কালকেই তোমাকে পাঁঠার মাংস খাওয়াবো কিংবা বন্ধু বন্ধুকে বলছে কিরে খেজুর করছিস?
তোষামোদ অথবা কপট আলাপচারিতা এই দুটো বাগধারায় প্রকাশিত হয়।
আজকাল অবশ্য উদ্ভটভাবে এই বাগধারার ব্যবহার চলছে। উদাহরণ হিসেবে প্রথমেই বহু প্রচলিত একটা কথা বলতেই হয়।
কিরে ভাই নাটক করছিস অথবা অনেক নাটক দেখেছি বা এই সব নাটক আর ভালো লাগে না।
এই নাটক শব্দটাও ব্যবহারিক অর্থে একটি বাগধারা।
থাক এই তাত্ত্বিক কথা। আসল কথায় ফিরি।
:২:
এই তিনটে শব্দ তথা বাগধারায় একটা গল্প লিখতে বসেছি। মনে হয় মন্দ হবে না।
ধরুন কোনো এক বিয়ের আসরে খেজুরে আলাপ হলো ছেলে বাপের সাথে। তিনি সুস্থ স্বাভাবিক শরীরে তার বাপের শ্রাদ্ধে মৎস্যমুখী নিয়ে শুরু করলেন। মৎস্য বলে কথা। ঘোলা জলে নয়, একদম জালফেলে খাল, বিল, নদী, নালা বাদ দিয়ে মাঝ সমুদ্রে মাছ ধরা। মিষ্টি জলের মাছ ধরা পরলো মাঝ সমুদ্রে। মাছের ওজনটাও কম নয়। একচল্লিশ কেজি তার ওজন। একটা চল্লিশ কেজি বললেও কেউ মানছেনা দেখে তিনি বললেন এক কেজির চল্লিশটা মাছ। অবস্থা এমন শ্রোতারা হাসতে হাসতে হাঁস হলো।
ভাগ্যিস সুকুমারের রায়। কে কাটবে এই অকাট্য শব্দ?
এরপর শুরু হলো আমরাগাছী। মধ্যপ্রদেশে ভূপালের ছোটো তালাবের মহাশোল মাছের ঐতিহাসিক বর্ণনা। রূপে রুই মাপে তিমির মতন।
এরপর শুরু হলো নাটক। না নাটক আধুনিক কাজেই এটা যাত্রাপালা। ভাঙা তলোয়ার দেখেছেন? টিনের তলোয়ার দেখেছেন? এটা টিনের তরোয়াল।
:৩:
এই আধুনিক যুগে বসে অতিতের বাগধারায় ভরসা রেখে সামান্য একটি প্রেক্ষিত লিখলাম। বলার বিষয় যা আছে সেটা ভবিষ্যতের হাতেই তুলে দিচ্ছি।
স্প্যানিশ শব্দে বলছি "হোলা হোলা।"
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
সাবধান সাধু
:১:
যে দিনকাল পরেছে সে কথা ভেবেই আমার মনে হলো যে কোনো মৃত দেহ বিনষ্ট করার আগে তার ডি এন এ টেষ্ট করা প্রয়োজন। আজকের এই প্লাস্টিক সার্জারির যুগে মুখাবয়ব দেখে আইডেন্টিফাই করা সম্ভব নয়। জটিলতার শীর্ষে ওঠা কোনো বিষয় একটা মৃত্যুতে শেষ হলে সন্দেহ হতে বাধ্য। সত্যিই কি মৃত ব্যক্তির DNA তার জীবিত সন্তানের সাথে এক ও অদ্বিতীয়? যারা নির্বীজ, যারা সন্তানের জন্মদানে অক্ষম আমি তাদেরকে বাদের খাতায় রাখছি।
শুধু রূপ আর দোষ-গুণ দেখে এই আধুনিক বিজ্ঞানের যুগে সত্যতার প্রমাণ দেওয়া যায় না।
মনে পরে উত্তর প্রদেশের কংগ্রেসের নেতা এন ডি তেওয়ারীর কথা? ছেলেকে প্রমাণ করতে হয়েছিল কে তার বাপ ঠিক কাদম্বরীর মতন।
:২:
হায়রে ভারত-ভাগ্য-বিধাতা। চব্বিশ এর নির্বাচন আসছে আর উড়ছে সুখোই চিন সীমান্তে। এ যেন রাজনীতির প্রাত্যাহিক বিষয়। বন্ধুরা আমাকে বলছে, "সাবধান সাধু।" দেশদ্রোহীতার দায় আমার ঘাড়ে চাপতে পারে। কিন্তু কি করবো বন্ধু? সেই কার্গিল থেকে এই অরণ্যে বোমাবাজি অথবা দুটো পাকিস্তান যুদ্ধ ছিল রাজনীতির জয়যাত্রার হাতিয়ার।
শুনেছি নেতাজির সেই কথা "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।"
শুনেছি " ইয়ে আজাদী ঝুট হ্যায়।"
শুনেছি "মেরা ভারত মহান হ্যায়।"
শুনছি "ভারত মাতাকি জয়।"
শিষ্টাচার উধাও হলো কোন সোনার কাঠিতে কে জানে।
এ যেন নেতাজির বৃটিশ বিরোধিতার স্লোগানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার।
এই কারণেই অসুস্থ সমাজে সুস্থ কথা বলা কতিপয় মানুষের DNA টেষ্ট করা দরকার সে লালন সেখ হোক বা লালন ফকির হন।
সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
আগামীর উত্তর
রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
সেকালের হল্লাগাড়ি
:১:
হাতিবাগান থেকে হাওড়ার মঙ্গলা হাট, বেহালা থেকে গড়িয়া হাট ছোট ব্যবসার প্রাণ ভ্রমর। পসরা সাজায় যে যার মতন। হাঁক ডাক শুনে রাস্তায় হেঁটেচলা মানুষ দরদাম করেন বেজায় তবে কেনাকাটা যার যার।
একটু পুরোনো দিনের পদছায়ার কথা বলবো। পদছায়া বলছি এই কারণে এই ছায়া ব্যবসায়ীদের কাছে ভয়-ভীতির এক হিমালয় পর্বত। ডাকনাম হল্লাগাড়ি। হল্লাই বটে। পসরা সাজিয়ে বসে দুপয়সা রোজগার করতে বসা ব্যবসায়ীরা মাঝে মধ্যেই উদ্বাস্তু হয়ে খালি হাতে খালি পকেটে চোখের জলে বুক ভিজিয়ে ফিরে যেতো বাড়ির পথে।
আহারে, ওদের ব্যবসা করতে দিলোনা প্রশাসক। নিস্ব হয়ে নতুন ভাবে দ্বিতীয় বার কোদাল-কুড়োল ধরার শপথ নিতে হলো নতুন করে।
:২:
কাব্যিক লিখবেন,
" হকারের উৎপাত,
খালি নেই ফুটপাত,
রাস্তায় ভরপুর গাড়ি।
জাম জট বিস্তর
লক্কর লস্কর
ফিরবে কখন কে বাড়ি?"
গ্রামের মানুষ যখন শহরমুখী হয় রোজগারের তাগিদে তখন এক অনিবার্য কথা বলতে হয়; গ্রামে আহার নেই, আহার আছে শহরে। আড়ে-বহরে বেড়ে উঠছে গরীব রথ পরিসেবা, ঠিক সেই পুরোনো প্রবাদের মতন।
" রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি;
মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী।।"
:৩:
ছেলেটা তখন লায়েক হয়েছে। ব্যবসায় লক্ষ্মী তখন দু'হাত তুলে আছেন। ছেলেকে রেখে বাড়িতে ফিরে শান্তিতে ঘুমিয়ে ক্লান্তি দুর হলো। সেদিন গরম ভাত, ডাল আর মাছের ঝোল খেয়ে ট্রেন ধরেছিল প্রশান্ত। দুপুরে পৌঁছে ছেলেটাকে রিলিফ দেবে ভেবে সকাল সকাল বাহিরপোয়া হল্টে বসেছিলো অনেকক্ষণ। ট্রেনটা ধিকধিক করে থামলো। তখন সময় দুপুর দু'টো। বালিগঞ্জ থেকে হেঁটে গড়িয়াহাট পৌঁছে ছেলে, দোকান, পসরা খুঁজে পেলোনা।
অজানা পথে চলা যার অভ্যাস তাকে ভয় দেখাবে কে? হল্লাগাড়ি সব নিয়ে গেছে শুনলো পথিকের মুখে। ছেলেটা কোথায় ?
লায়েক তখন খোশমেজাজে রফায় ব্যস্ত। হ্যাঁ সব কিছু নিয়ে সে ফিরেছে।
এটাই আজকের সমাজ, ছিঃ …....
শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
শিপ্রার তটে
:১:
বয়েস তখন বছর চব্বিশ। কাজের সুবাদে চলেছি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। শিপ্রা নদীর নামে নাম তার। সে দেড় দিন ছুঁটে সাগর, সাতনা পার করে পৌঁছোয় শিপ্রার পারে। হাড়কাঁপানো ঠাণ্ডায় সে দিনটা আজও স্মৃতির শিখরে। পাশেই বয়ে চলেছে নর্মদা। সেখানে পারাপার করতে ডিঙি চলে দাঁড় আর হাল নিয়ে। স্রোতস্বিনী নর্মদে। কত মানুষকে সে নিয়ে গেছে নিজের মনে করে নিস্প্রাণ করে সে এসবের কথা বলে না। বলে আমি নর্মদা। এ এক কঠিন সত্য। গঙ্গা, সিন্ধু, নর্মদা আগের মতন প্রবাহমান।
ভালো মানুষ পেলেই এরা কাছে টেনে নেয়।
:২:
নর্মদার পারে বসে ঢেউ গোনা যায় না। খুব শান্ত মুখ তার। যত গভীরে যাওয়া যায় ততই সে কঠোর কঠিন। আধপোড়া দেহগুলো অচিরেই চলে যায় গভীরে, কয়েক শতাব্দীর পর পাওয়া যায় স্কেলিটন গুলো। থাক এসব কথা।
কাজের শেষে ঘুরে বেড়াতাম নর্মদার পার ধরে। সাধুদের সাথে খুব সখ্যতার কারণে মনে হলো নর্মদা পরিক্রমণ। বাড়িতে ফিরে মা'কে বললাম মনের কথা। মা বললো তুই কি সাধু হবি? বললাম কেনো? বললো এ বয়েসে এই ইচ্ছা? বললাম শক্ত সমর্থ্য তাই। বললো যেদিন অসমর্থ্য হবি, ভিক্ষা করবি সেদিন তোকে কেউ আটকাবে না। সেদিন শেষ হলো নর্মদার ডাক।
আজকাল আবার ইচ্ছে হয়। মা এখন নেই তবে মেয়েটা এখন বড় হয়েছে। ও বললো যেখানে ইচ্ছে হয় যাও, আমি আর মা তোমার সাথে যাবো।
:৩:
বেয়াল্লিশের যুদ্ধে গোটা পরিবার শেষ হয়ে যায়, একমাত্র আমি বেঁচে আছি। শেকড় গুলো নারকেল, সুপুরি গাছের মতন আঁকড়ে থাকে মাটি। মাটি যেদিন আমাকে ছেড়ে গেলো সেদিন পাহাড় ভেঙে পরলো। আমি বৌ বাচ্চা সামলাতে ব্যস্ত ছিলাম। পাহাড় হাসলো, ভেড়ার দল ছুটলো দিকবিদিক শূন্যে। আমি ছিলেম আমার মতন আকাশের দিকে তাকিয়ে। সে বললো একদিন নর্মদা তোমাকে সন্ন্যাসী হতে বলবে, অপেক্ষায় থাকো।
এই সাতান্নে এসে মনে হয়, সাধু হওয়া হলো না। সাধুর দল বললো তুমিতো অসাধু নও।
ভাগ্যিস মা সেদিন .......
মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
যদি থাকতো বনফুল
:১:
তিনদিন পরে আজ একটু লিখতে ইচ্ছে হলো। তিনদিন যে খুব ব্যস্ত ছিলাম তা নয় তবে আনন্দে ছিলাম। রোজকের কাজের ব্যস্ততা নেই, অফিসের তাগাদা নেই, খাওয়ার তাড়া নেই, সব কাজকর্ম আনসিডিউলড। অনিয়ম হয়েছে বিস্তর তবে শরীর ভালোই আছে। আসলে পিঠে, ঘাড়ে,মাথায় কোথাও কোনো ভার নেই। ফলে আদি অকৃত্রিম শরীর পুরোনো অবস্থায় ফিরে গেছে। এখানে এখন শুধু খাওয়া আর প্রকৃতি দর্শন চলছে। দু-চারটে কূটকচালি ছাড়া তেমন কোনো জটিলতার কিছু নেই। আসলে বিয়ে লেগেছে দিদির মেয়ের। মিশ্র সংস্কৃতির বিরল বিষয় বাঙালির সমাজে কতটা প্রভাব বিস্তার করছে এই প্রথম তার দর্শন পেলাম।
এক বৈচিত্র্যময় উৎসবের সাক্ষী হলাম।
:২:
পাকাপাক চলছে। ঘুরছে কনে, বর বসে আছে আরাম কেদারায়। ফুল দিচ্ছে বরের পায়ে আর লাফ দিচ্ছে ছেলের বাড়ির কর্তা থেকে কামকরণি সকলে। না সকলে নয় হক্কলে। এর পর মালা বদলের পালা। আমি ওদের ভাষা নকল করে বললাম "কাম সারছে"। দেখো কান্ড ঠিক সেটাই হলো? মাগুর যায় কাদার তলে আর রুই ভাসে আকাশ তলে। এক সুন্দর বেঠিক প্রেমপর্ব। চারিদিকে রাশি রাশি হাসি হাসি মুখগুলো আমি এর আগে একবার দেখেছিলাম। সেটা ছিলো পুরুলিয়ার গন্ডগ্রামে। এই শহুরে মানুষের কাছে এরকম কিছু পাবো, আশা করিনি।
বুঝলাম বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্য।
:৩:
বিচিত্র এ পৃথিবী, কতটুকু জানি? জানতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেললাম। বিয়েতে বর আসে কখনো মাদল কখনো সানাইয়ের শব্দে। পথের পাঁচালীর অপু এসেছিল শব্দের বাহিরে।
না এ বর তেমন নয়। হাট, বাজার, রাস্তা সব বন্ধ করে উল্লাস করে সদলবলে বর এলো। এখন সহসা আর বর্ষা আসে না। জগৎ সংসার এখন উপদ্রবের মতন।
আমি দেখলাম এক নতুন সভ্যতা, যেখানে সতত মানুষ থাকতো।
:৪:
এ হেন কাম কাজ দেখে আমি মূর্ছা গেলাম। সবাই বললো তিনি মূর্ছা গেছেন। আমি ছিলেম জাগ্রত। এইসব ঢলাঢল দেখতে দেখতে কথা হলো এক মাতালের সাথে। সে বললো "সব ঠিক হ্যায়।"
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
:১:
রাস্তা কমানোর জন্যে মাঠের রাস্তা ধরলাম। পৌষ ধানে তখন মাঠ ভরে উঠেছে, মিষ্টি খৈ ভাজার গন্ধে ম ম করছে মাঠ। আসে পাশের গাছগুলোর পাতা ঝরে গেছে। দাঁড়িয়ে আছে বেশোর কাঠের মতন। ইঁদুরের দল বড় স্বাচ্ছন্দে চলাচল করছে, সাপের দল শীত ঘুমে গেছে বলে।
আগে বাবুইরা দল বেঁধে আসতো এই পাকা ধানের গন্ধে। সুন্দর বাসা বানাতো তাল গাছের পাতায়। গোবর আনতো ঠোঁটে করে। জোনাকি ধরে ঐ গোবরের উপর উল্টো করে আটকে দিতো। রাতে বাসায় আলো জ্বলতো। শাবকগুলো আলোর সাথে কথা শিখতো।
নবান্নের পর নতুন চালের ভাত আর গুরুলি আলুসিদ্ধ দিয়ে দুপুরের খাওয়া দাওয়া। মোটা ফেনটা খুব ভালো খেতো শামু। শামু হলো আমাদের সাদা রংয়ের গাই। দুধ দিতো কম তবে আদর পেত বিস্তর। ও একটা এঁড়ের জন্ম দিলো। বাবা বললো ওকে বৃষোৎসর্গের ষাঁড় করবে। যেমন কথার পর কথা পরে, ঠিক সেটাই হলো। আমা ঠাকুর্দা চলে গেলেন সাথে নিয়ে গেলেন শামুর ছেলেটাকে।
:২:
শহরে বড় হয়ে যা কিছু কম পরেছিলো গ্রামের বাড়িতে সেগুলো পূর্ণতা পেলো। শামুর বাচ্চা হলো শিবের ষাঁড় আর এ পাড়ার চারটে সারমেয় আমাদের পোষ্য হয়ে উঠলো। জীবন কিভাবে বদলায় বুঝলাম ওদের আনুগত্যে। ওরা দু-ভাই, দু-বোন। এর আগে আমাদের দেখলেই তারস্বরে চেঁচাতো আর এখন ডাকলেই মুখের দিকে তাকিয়ে বুকডন দিয়ে মাথা বাড়িয়ে দেয়, হ্যান্ডসেক করে। খুব সুন্দর ওদের কথাবার্তা। আগে বুঝতাম না, এখন বুঝতে পারি। ওদের নাম দিয়েছে আমার বৌ আর মেয়ে। লালু, ভোলা নাম ভুলে এখন গোলু নামে ডাকলে আহ্লাদে আটখানা। কালোটা ইউনিভার্সাল কালু নামেই খুশি। বোন দুটোর একজনের নাম দিলেম আমি। মঙ্গলা নয় নাম দিয়েছি মঙ্গল। শিকার করে বলে ওকে কখনো কখনো আমার বৌ বলতো তুই ডাকু মঙ্গল সিং। আমি বললাম না। ও মঙ্গল। সেই থেকে ওর এই নাম। আর সাদা কালোটা স্বনামধন্য বাচ্চা আর ছোটো কালু হিসেবে। তবে গোলুর তুলোনা গলুই। সম্বৎসর বেড়াতে যাওয়া বাঙালির রক্তে। কোভিড যেতে দেয়নি বছর কাল। একুশের শেষে বেড়িয়ে পড়লাম। ডিসেম্বরের শেষে শিলং। পাড়ার লোক বলতে দু-এক জন। বলে গেছিলাম ঘুরতে যাচ্ছি একটু খেয়াল রাখবেন দাদা। যেদিন বাড়িতে ফিরলাম ওদের আনন্দ দেখে কে? গায়ে উঠে, গন্ধ শুঁকে, বুকডন দিয়ে ডগ থেকে গড হয়ে বাড়ি অব্দি এলো।
পাড়ার সকলেরই এক কথা, ওরা থাকলে নিশ্চিন্তে ঘুরতে যাও, কোনো কেউ পা দেবেনা।
সেদিন ওদের আনন্দ দেখে কে।
:৩:
ফেব্রুয়ারিকে পিছনে ফেলে বৃষ্টি এলো। তখনও ধান মাঠের মধ্যে পরে গরাগরি খাচ্ছে। কাটা ঝারা হয়নি।
বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
হোক না নতুন একুশে আইন
সরকারি দপ্তরের চাকর বাকরদের বিষয়ে একটা নতুন পরিকল্পনা মাথায় এলো। এই সমাজ ব্যবস্থায় বুকে হাত রেখে খুব কম চাকর আছে যে বলতে পারবে উপরি নেই না। একশো বছরের অতীত ঘাঁটলে এই বিষয়টা আরও বেশী করে সত্য প্রমাণ করা সম্ভব। মেয়ের বিয়ের সম্বন্ধ দেখতে এসে আত্মীয় পরিজনেরা বলতেন "ছেলের মাইনে কম, তবে উপরি আছে।"
এই বিষয়ে শুধুমাত্র মাষ্টারেরা ছিলেন একটু ব্যতিক্রমী। কালে কালে সেও গেছে। মাষ্টারমশাই থেকে তাই তারা শালার মাষ্টারে পৌঁছেছেন। কিছু ব্যাতিক্রম সেই সত্যিকেই বারবার সামনে আনছে।
এবার আমার নতুন পরিকল্পনার কথা বলি। এটা সরকারি ব্যায় কমানোর পরিকল্পনা। যতদূর জানি এর আগে এরকম প্রস্তাবনা কেউ রাখেনি মন্ত্রীসভায়। বিরোধী দল হোক আর সাধারণ মানুষ, সকলের মুখ থেকে এই কথাটা শোনা যায়, আমাদের ট্যাক্সের টাকায় ..... ইত্যাদি প্রভৃতি।
প্রস্তাবনা:-
১. সাধারণ মানুষ দ্বারা নির্বাচিত সরকার রাজ্যের বা দেশের কাজকর্মে কর্মচারী নিয়োগ করবেন।
২.সৎ-নির্ভিক হওয়া অবাঞ্ছনীয়।
৩.টেবিলে বসে নিজের ইচ্ছে অনুযায়ী উপরি নয় প্রফেশনাল ফিস হিসেবেই বলতে পারবেন।
৪.ব্যাক্তিগত স্বচ্ছতার কোনো দায় সরকার বাহাদুর কে জানানো বাধ্যতামূলক নয়।
৫.সরকার কোনোরূপ মাসিক বেতন দিবেন না।
৬.যোগ্যতা ও পৈতৃক অধিত বিদ্যায় পারদর্শীদের সরকার বাহাদুর পুরস্কৃত করবেন।
৭. অবসরকালে তার খাওয়া পরার দায় সরকারের।
আমি এই প্রস্তাবনার পক্ষে-বিপক্ষে কিছু জানানোর জন্যে প্রশাসনের আমলা-কামলাদের কাছে অত্যন্ত আশাবাদী।
এতে সাপও মরবে না, আর লাঠিটাও অক্ষত থাকবে।
মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
ভালো তো লাগেনা মনটা
পায়ে পায়ে পৌঁছেছিলেম শ্যামপুকুরে। ওখানে কয়েক যুগ ধরে ধারাবাহিকভাবে চলছে সঙ্গীত শিল্পীদের পাড়ার নামের সহাবস্থান। শ্যামপুকুর মানেই রাস্তায়, রকে, মোড়ে বসে থাকা ছেলে মেয়েদের গলায় সুরেলা কিছু সময়। মনে হবে বসে থাকি এই পাড়ায় দিন রাত। ওখানেই গেছিলাম জানুয়ারির শেষের দিকে। সরস্বতী পূজো তখন বসন্তের সাথে সুর শোনাচ্ছে। এক পুরোনো সুর কানে এলো। ছোটবেলায় শুনেছিলাম তাই গেঁথে গেছে মনের গভীরে।
রেডিওর সুরে তখন মন ভাসতো আমাদের। আমরা মানে বাঙালির। গানটা খুব নষ্টালজিক।
" ছোট্টবেলার সেই দিনগুলো হারিয়ে ভালোতো লাগেনা মনটা,
আর লাল নীল হলদে, রাজা রানি দুপুরে,ভরা ছিলো জানলার কোনটা।"
না এখন আর বাসন্তী পোষাক পরা হয়না। ঘোরা হয়না স্কুল কলেজে। একবার গেছিলাম, মন হয়েছিল যেতে। টেবিল-চেয়ার গুলো বিদ্রুপ করলো আধুনিক ভাষায়; তাই ছেড়েছি ওসব। না আর যাইনি কখনো তবে দিনটার অপেক্ষা করি পুরো বছর ধরে।
শ্যামপুকুর কিন্তু বদলায়নি। হারমোনিয়াম, বাঁশি, সেতার, সরোদ আর কন্ঠের সেই সুন্দর দিনগুলো ওরা ধরে রেখেছে একদম নিজের মতন। তাই বছরের শুরুটা এই পাড়া আমাকে ডাকে। আমিও পৌঁছে যাই সপরিবারে।
এবার আমার মনের কথা বলছি। কিছু ভ্রান্তিবিলাশ যেটা নিয়ে উল্লাস দেখে গা ঘিনঘিন করে।
সরস্বতী পূজোর সাথে অনেকে আজকাল ইতিহাস না জেনে ভ্যালেন্টাইন ডে কে এর সাথে এক করে দেয়। না এটা ঠিক নয়। আমি তাদের বলছি, যারা হাওয়ায় ভাসতে ভাসতে একদিন সভ্যতাকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে এই নির্বোধ উচ্ছাস করে।
ছিঃ। এটা সাংস্কৃতিক অবক্ষয়। হতে পারে স্কুলে সবাই মিলে বছরে একদিন একসাথে অঞ্জলী দিয়েছি। এটা আপন সত্তার প্রকাশ। তাবলে ঐ ভ্যালে....।
থাক আর নয়। এই ডিসেম্বরে খৃষ্টমাসের পর আবার যাবো শ্যামপুকুরে।
রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
এই বেশ ভালো আছি
তোলাবাজি কোথায় নেই? সন্দেশেও আছে। মনে পরে ছানা কেলেঙ্কারির কথা? সালফিউরিক অ্যসিডের কথা? তোলা তুলতে সামাজিক শ্রমের দিকটাও আজ কর্মসংস্থানের ব্যাপার। চুরি, ডাকাতি, পকেটমারি, কেপমারি, তোলা তোলা, খুন করা, রেপ করা, মাফিয়াগিরি, শ্মশান, কবরস্থান, থানা এমনকি ভাতা পাওয়াটাও তোলাবাজেদের অকুস্থল।
এই বেশ ভালো আছি।
বাজার ও আজ ঐ তোলাবাজ নির্ভর। একখিলি পান থেকে এক ছিলিম গাঁজা সব কিছু তাদের হাতে। আইন আর বেআইন সব কিছুর কন্ট্রোল তোলাবাজের হাতে। উকিল, ব্যারিস্টার সহ আইন ব্যবস্থা চলছে এই সব গুণী লোকজন দ্বারা। গোটা দেশটাই চলছে এভাবে।
এই বেশ ভালো আছি।
কালোবাজারি, কালোটাকা সংরক্ষণ, ধর্মীয় মেরুকরণ সবকিছুই এই তোলাবাজের হাতে পৌঁছেছে। এটা সামাজিক সংস্কারের স্বার্থে রাজনৈতিক পদক্ষেপ। আমরা সাধারণ নাগরিক। সারাজীবন শুধু আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সংশোধন করতে করতে বুড়ো হলাম। এখন আবার নাগরিকত্বের প্রমাণ জোগার করতে ঐ সব তোলাবাজের কাছে যেতে হবে।
আসলে এই তোলাবাজদের হাতে সামাজিক সুরক্ষার দায়িত্ব দিয়েছে সাধারণ মানুষ দ্বারা নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিরা।
কি কেমন লাগছে এই গণতন্ত্র? নিশ্চয়ই মনে হচ্ছে আমরা ভালো নেই।
শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
গ্রামের রাস্তায় চলতে চলতে মনে হলো এটা গ্রাম নামের একটা শহুরে পাড়া। কি আছে না লিখে কি নেই লিখছি। না কোনো কিছুর অভাব নেই। না অভাব আছে, অভাব মানসিকতায়। এই কারনেই রাস্তা গুলো হয়েছে গলি আর সময় বাঁচাতে মূল রাস্তায় পৌঁছতে রাস্তা ছেড়ে মাঠের পথ ধরতে হয়। পথের সর্পিল চলনে পথ হয়েছে পথহারা আর আশেপাশের বাসিন্দারা জমি আগলে বসে আছে হনুমানের মতন। হনুমানের সূর্যকে বগলে চেপে রাখাটা ছিলো মহাকাব্যের প্লট আর এই হনুমানের কান্ডকারখানা হলো নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ।
হনুমান সেকালেও ছিলো। সুতানুটি তার সাক্ষী। এখানে পথ যেমন নিজেকে দেব ভাবে না ঠিক তেমনই রথও ভাবে না। এটা সংকীর্ন স্বার্থপর অবৈষয়িক অশিক্ষার এক স্বাক্ষর। এখন শহরের কোনো সুবিধা সেখানে পৌঁছয় না। আকাঠ পিতৃপুরুষ কে নতুন করে প্রতিনিয়ত নাতি-নাতিনের দল আদ্যশ্রাদ্ধ করেও অসুখি থেকে যায়। তাদের মনে হয় শালা লক্ষ্মীছাড়া।
সত্যিই তাই। এইসব জমি- যায়দাত আকন্ঠ মদগিলে যারা রক্ষা করে গেছেন তারা গলি আর রাজপথের পার্থক্য বোঝেন নি। শুধু শরিকি বিবাদ করে নিজেদের সাথে যুদ্ধ করে, গালমন্দ করে, ছিঁড়ে, গুটিয়ে, না বেঁধে, কাপড়ের গুটি ধরে, একখিলি পান মুখে গুঁজে আবালের মতন স্বর্গের আশেপাশে বিরাজ করছেন আর নাতিপুতির লাথিতে মাথা চুলকোচ্ছেন।
সেই ঐতিহ্য আমাদের পিছু ছাড়েনি।
:২:
এ বাংলার প্রত্যন্ত গ্রামে একটা গাধা-ঘোড়া এক হওয়া খচ্চর মার্কা বৈশিষ্ট্য দেখা যায়। রাস্তার পাশে একটা পুকুর কাটার পর বাকি পরে থাকা জমিতে ঘরবাঁঁধা। পুকুর কাটার কারন ওটা ভরাট হবে রাস্তা ভেঙে। পুকুর আর রাস্তা ডোবার পর সাঁকো দিয়ে নিত্যদিনের চলাচল।
বলদের গো বধে আনন্দ। এই প্রচলিত সত্য প্রতিষ্ঠায় কূপমন্ডুকের দল আজও পথের কথা ভাবে না। সাপ কামড়ালে ভেলায় ভাসিয়ে দিয়ে বেহুলা চুপচাপ গালে হাত দিয়ে এই শহরের দক্ষিণে বহমান গঙ্গার পাড়ে চুল ছেড়ে সে বসেছিলো। জানিনা তবে লোকশিক্ষা থেকে বুঝেছি বেহালার এই নামকরণ।
পড়তে পড়তে পড়া হয়নি বুঝলাম। বুঝলাম এ রাস্তার দায় নেই আমার। আমার দায় শুধু বলে যাওয়া। পরতে পরতে লিখে যাওয়া অসত্য এখন সত্যের শিখরে। রাস্তার সাথেই ঠিকানা লেখা আছে যাদের তাদের নামের পাশে এবার হয়তো কিছু ইডিয়াম লেখা হবে।
রাস্তার সাথে সাযুজ্য রেখে এই ইডিয়াম গুলো কালকে লিখে জানাবো, আজ আর নয়।
জানিনা সেই কাল আসবে কি না।
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
আজ নয় কাল আবার লিখবো।
কোলকাতা রেসকোর্সের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে কয়েক যুগ ধরে। লক্ষ ঘটনার সাক্ষী। ময়দান যেমন লালে লাল হওয়া দেখেছে ঠিক তেমন লালের মৃত্যুর ঘন্টা বাজানোও দেখেছে। সেই ঘন্টার ছবিতে সেও ছিলো পাশে দাঁড়িয়ে।
নিয়ম করে শিখেছে কে কখন যায় সামনের রাস্তা দিয়ে। চিনেছে সাইরেণের শব্দ। বুঝতে পারে রোগী যাচ্ছে না ভি আই পি যাচ্ছে। গঙ্গার হাওয়ায় তার পরিধান ওড়ে। আগে মাথায় লম্বা কেশ ছিলো কালের নিয়মে ছোটো হয়েছে। তাতে এখন আর হাওয়া লাগে না। ওড়া-উড়ি ভুলে শুধু মাথা ঢেকে রাখে।
বাস, লরির প্যাঁ পো শুনে এখন সে বধির। চোখ ছিলো তীখনো। সেটা কালের নিয়মে ডুবে গেছে। পা কিন্তু পরোয়া করেনা কাউকে। নিজের পায়ে দাঁড়িয়ে থাকে একেবারে নিজের মতন।
ভোরবেলায় ছোটো ছোটো পাখিরা মাথায়, ঘাড়ে, হাতে এসে বসে। মিটিং করার পর দৌঁড়য় যার যার কাজ যেখানে যেখানে। দুপুরে চিল বসে থাকে দু-কাঁধে আর শকুন এসে ঠোঁট নাড়ে মাথার উপরে।
ঘোড়দৌড় দেখে দেখে ফকির চিনেছে। শুকনো পাতা যেমন শীতের শেষে হাওয়ায় ওড়ে ঠিক রেসের মাঠে টাকা ওড়ার মতন। তবে বসন্তে নতুন সবুজ পাতা গজায় গাছে, ট্যাঁকশালে নতুন টাকা তেমন ছাপানো হয় না। এই বুড়ো বয়েসে মনে হয় যা দেখেছি বলে দেই। তাই এত কথার মাধুরী।
ময়দানের পাশে দাঁড়িয়ে থাকা একটা গাছ আমাকে এ কথা জানালো আর আমি শুধু লিখলাম। আরো অনেক কথা সে বলেছে। তবে আজ আর নয়, কাল বাকিটা লিখবো।
মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
মারিয়া আর আমি
মারিয়া আর আমি
:১:
বাংলা ছেড়ে ভিন রাজ্যে গেলে নিজেকে কেমন এক অর্বাচীন মনে হয়। মনে হয় উল্কাপাতের পর বদলে গেছে ভিটেমাটি। একটা গহ্বর বানিয়ে অন্য গ্রহে পাঠিয়েছে আমাকে। না বুঝেই পৌঁছেছি বলে হা হুতাশ নেই। দেশে আছি বলে চিন্তা কপালে ভাঁজ ফেলেনি। অচিরেই ভাঁজ পড়লো কপালে। মাছ, মাংস, ডিম খাওয়া নিষেধ আর জল, দুধ, ভাত সেটাও অমিল। আটার বা বাজরার রুটি, সাথে রসুনের চাটনি পাওয়া যায় এখানে।
একটা লাউ কিনলাম, মটরের ডাল কিনলাম, আতপ চাল নিলাম। বাপ-মা মরলে হবিষ্যি করার মতন খাবার খেয়ে বেঁচে থাকা। এটাও আমার দেশ। মনে যাই থাকুক মানতেই হবে এসব। এখানে গরমকালে লু বয়, শীতকালে তুষার পরে। গাছপালা বলতে কিছুই নেই। পাখির দল এখানে আসে না। সকালে শালিক জাতের কতিপয় পাখি মহুয়া গাছের গায়ে চাপ ধরে থাকা শুয়োপোকা খেতে আসে। ঠোঁটে নিয়ে ধোপার আছাড় মারে। শুঁয়ো গুলো ঝরে যাওয়ার পর গিলে নেয়। এখানে এদের নতুন নাম শুনলাম। এরা ময়নি। তিনটে শালিকের ঝগড়া শুনে এরা বুঝে ফেলেছে এদের ভাষা। সবাই বলে ময়নি কথা বলে।
:২:
নর্মদার পাড় ধরে দাঁড়িয়ে আছে শতেক মন্দির। কারণে অকারণে নারকেল ভেঙে অনন্ত আশীর্বাদ পেতে লোকের ভিড়। শুকনো ফল পকেটে নিয়ে পুন্যার্থীর ভিড় লেগে থাকে সকাল সন্ধ্যায়। জল পিপাসায় যখন প্রাণ যায় যায় তখন পান বা সুপারি মুখে দিয়ে পিক ফেলে কি ভাবে এদের গলা ভেজে আগে বুঝিনি। বুঝলাম এক ছিলিম গাঁজা ফুঁকে। নর্মদার কথা বাদ দাও একটা নর্দমা পেলেও জীবন বাঁচতো। তাও নেই এখানে। অদূরেই আবার শেল ফাটছে। ওখানে যাওয়া নিষেধ। তবুও গেলাম। পুলিশ ধরলো আমাকে। থানার গারদে বসে প্রাণ ভরে জল খাওয়া ভুলবো না।
:৩:
গারদে পরিচয় হলো মারিয়ার সাথে। বললো তোকে কেনো এনেছে এখানে? বললাম শেল ফাটানোর গল্প। বললাম তুমি? বললো দেহ ব্যবসার কথা। বললাম সত্যি? বললো কেনো? না মানে এতো কম বয়েস। বললো এটাইতো সবার কাছে প্রিয়। বললাম বুঝলি কিভাবে ? বললো তোমরাই বুঝিয়েছো।
খুব খারাপ লাগছিলো। গা ঘিনঘিন করছিলো। হাতের মুঠো শক্ত হয়ে উঠলো। ঘুষি মারলাম গরাদে। হাত থেকে রক্তের স্রোত মেঝেটা ভিজিয়ে তুললো। মারিয়া বললো ব্রাউন না হোয়াইট? সময় গেলো বুঝতে। বুঝতে পারার আগেই পুলিশ আমাকে ছেড়ে দিলো।
আমি রাস্তার পাশে বসে থাকলাম সারা রাত। ওরা মারিয়াকে ছাড়লো সকালে। মুখের দিকে অনেকক্ষন তাকিয়ে ছিলেম। বললো দাদা আমরা সকালের দিকে তাকিয়ে থাকি। প্রেমে বাঁধতে ওকে বললাম যাবি আমার সাথে? চুপ করে থাকলো কিছুক্ষন। বললো প্রেম আর আসে না।
:৪:
সাহারা মরুভূমিতে ওকে পেয়েছি। ও এখন দিন গোনে, পাছে ফেলে দেই কোনো এক শ্রাবস্তীর কারুশিল্পের মাঝে। যেখানে মানুষ নেই, যেখানে এই সব অযান্ত্রিকের ভীড়। যারা দেহ খোঁজে চিতার আগুনে।
বুকে টেনে নিয়ে বললাম তুই শুধু আমার আর আমি শুধু তোর।
:৫:
খেয়া নিয়ে চললাম, সাথে মারিয়া। বাড়ি পৌঁছলাম প্রায় দুবছর পর সঙ্গে মারিয়া। বাবা বললেন কাকে আনলি সাথে করে? বললাম মারিয়াকে। মা বললো মুসলিম? মারিয়া বললো ছিলেম তবে এখন তা নই। মা কি ভাবলো বুঝিনি, বাবা মারিয়াকে বললো কি সুন্দর তুমি, কি সুন্দর তোমার কন্ঠ। একটা গান শোনাবে?
মা বললেন থাক ও সব।
:৬:
ধর্মের লড়াই পিছু ছাড়ে না। মা তার ইষ্টকে দেখেন মেয়ের রূপে অথচ এই মেয়েটাকে সেই ভাবে দেখতে বিমুখ। মনে হয় সুন্দর যা কিছু এই এক ধর্মের আবহে দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। আমার প্রিয় মারিয়াকে আমার মা নারাজি। থাক এসব। মনে পরে যায় গন্ধ বিচার। আতরের সাথে অগরু, পচাগলা মানুষের সাথে পচাগলা অশিক্ষা একদম এক রকম লাগে। ওরে বাবা বায়ো অর্গানিক ডিকম্পোস্ড আলাদা হতে পারে? যতসব ধর্মাধর্মে মানুষের সমাজেই তেরী হয়েছে এক নরক। গোটা সমাজ দুর্গন্ধে পরিবৃত।
মারিয়াকে মা এবার কাছে টেনে নিলো।
:৭:
বাবা নাকের আগায় চসমা নিয়ে একটা সিগারেট ধরালো। চা এর কাপটা তখনও গরম। বললো বৌমা চা বানাবি? মারিয়া একবার আমার আর একবার মাএর মুখের দিকে তাকালো। মা বললো চলো। এ সংসার তো তোমার। বুঝে নাও । ওরা চা আনতে গেলো আর আমি, মা আর মারিয়াকে দেখছিলাম চোখ বুজে।
অনেক দূর্ভাবনায় ঘুম আসেনি কয়েকদিন। ভাবছিলাম জমি-জায়গা নিয়ে বিবাদ দেখেছি, টাকা পয়সার বিবাদ দেখেছি, মানুষে মানুষে বিবিবাদ দেখেছি। যা দেখিনি ভেবেছিলাম সেটা এবার দেখবো। না তা হয়নি। মানুষে-ধর্মে কোনো বিবাদ হয়নি।
মা আর মারিয়া চা নিয়ে এলো। আনন্দে চুমুক দিয়ে বাবার ঠোঁট ছেঁকা খেলো। নতুন করে আরও একটা সিগারেট ধরিয়ে বললো এই না বৌমার হাতের প্রথম কাপ?
:৮:
বাবা সেদিন খেতে বসে মা কে বললো বৌমার একটা নতুন নাম দিলে কেমন হয়? বললো আমার দুটো নাম খুব পছন্দের। একটা মুসকান আর একটা নাতাসা। মা চুপ করে ছিলো। আমি বললাম হতেই পারে। মারিয়াও হাসছিলো। এই দুটো নামই আমার পছন্দের এটা মা ও জানতো বাবাও। মা বললো না মারিয়া নামটা খুব সুন্দর আর এই নামেই ও ঐ দূর থেকে কাছে এসেছে। থাক এসব। মা এর মুখের দিকে তাকিয়ে মারিয়া কি ভাবছিলো জানি না। রাতে যখন একসাথ হলাম তখন কেঁদে ভাসালো।
বেশ চলছিল সংসার। মারিয়া রান্না না করলে তখন খাওয়া হতো না বাবার। মা এর রান্নাঘরে যাওয়া প্রায় বন্ধ করার মতন। আর আমি মশগুল কাজে। কাজের পর কাজ আর রাতদিন প্রায় এক হয়ে পরেছে।
:৯:
সেদিন সকাল হয়েছিলো সকাল আসার কিছু আগে। তখনো পাখিরা জাগেনি। পেঁচারা বাড়ি ফেরেনি। শুনশান অন্ধকারে একদল মানুষ এসেছে আমার বাড়ির দোর গোড়ায়। বন্দুক উপরে তুলে গুলি মারছে।
সূর্য তখন তার প্রথম রশ্মী পাঠালো। উজ্জ্বল হলো আকাশ। শুকতারা বললো চললাম। মা বললো কারা যেন ঠক ঠক করলো দরজায়। আমি দরজা খুলতে গেলাম। হাত টেনে ধরলো মারিয়া। না বুঝেই বললাম কেনো? বললো ওরা আমাকে নিয়ে যেতে এসেছে , বললাম তুমি চলে যাবে? মৃদু হেসে বললো যদি চলেই যাই দুঃখ পাবে? চোখে জল এলো । বললাম যাও।
দরজা খুলে দিলো মারিয়া। ওরা তুলে নিয়ে গেলো ওকে। শেষ কথা বলে বিদায় নিলো মারিয়া। ওর কথা আজও আমাকে বাঁচতে শেখায়।
যাওয়ার সময় বলেছিলো তোমার মা যদি আমায় নতুন নামে ডাকতো আমি এই দরজাটা খুলতাম না ।
আমার চোখের জল মুছে মা বললো বড়ো ভুল হয়েছে। মারিয়ার নাম যদি মলিনা হতো তবে এমন হতো না।
মারিয়াকে ওরা মেরে ফেলেছে।
সোমবার, ২১ নভেম্বর, ২০২২
টুনটুনি পখি
:১:
নালাটা লাফিয়ে পেরোনো যায় না। দাদু একটা চার বানালো খেজুরের গুরি দিয়ে। ওপারে খেলার মাঠ। ভোরবেলায় উঠে বারো, চোদ্দ, কুড়ি পাক দেওয়ার নেশায় ভীড় জমতো মাঠে। লাফানদড়ি, রিং এসব থাকতো আমাদের কাছে। গুলতি আনতাম আমি আর বিলু। গোল পোস্টে লাফানদড়ি ঝুলিয়ে কাঠের হাতলটাকে লক্ষ্য করে চলতো টিপ প্র্যাকটিস।
আমরা গুলতি দিয়ে কাক, বক, ফিঙে শিকার করতাম। পুকুরের পারে বসে থাকতাম ঘাটপারে কখন জলঢোরা মুখ তোলে। গুলতির নিশানা একদম অব্যার্থ। জলের উপর চিৎ হয়ে ভেষে উঠত সাপ গুলো। পুঁটি মাছ খাওয়া বন্ধ হয়েছিল এজন্যেই। পুকুরে কোনো সাপ ছিলো না, বক ছিলো না এমন কি মাছরাঙা পাখিরাও আসে না আমাদের ভয়ে।
সত্যিই কি ভয়ে?
:২:
দাদু বলতো পাখি মারবি না। ওরা খুঁটে খায়। আর কাক? ও ঝাড়ুদার পাখি। ওকে মারা অপরাধ। কে কার কথা শোনে। গুলতির নেশায় তখন মশগুল। রেকর্ড তৈরীতে তখন পাখি শিকার পাখির চোখ দেখার মতন।
সেদিন বাড়ির কুল গাছে টুনটুনির আনাগোনায় গুলতি নিয়ে তাক করলাম। পোড়া মাটির গুলিটা উরে গেলো আকাশে। নিচে পড়লো যখন দেখলাম ওটা পোড়া মাটির গুলি নয়। ওটা ছোট্টো একটা টুনটুনি পাখি। কষ্ট পেলাম দেখে। দাদু আমার মুখের দিকে তাকালো।
এর পর আর গুলতি নিয়ে শিকারে যাই নি।
:৩:
শেষ সত্যের দিকে তাকিয়ে যারা যারা সত্য চর্চায় মগ্ন তারা যানেই না সত্যের শেষ নেই। সে কালে কালে বদলায়। এই বিজ্ঞান আপদেরা বোঝে না। এরা বেসিক্যালি ছাগল।
আরো কিছু বেসিক বিষয় জানানো প্রয়োজন।
রবিবার, ২০ নভেম্বর, ২০২২
অন্তর খুব কঠিন
শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
নং
:১:
এখন যেখানে থাকি সেখানে এসব আনন্দের কথা বললে সকলে ছিঃছিঃ করে। আসলে আনন্দ সুস্থ দেহে বলির পাঠার যে কপালে সিঁদুর দেওয়া মুখের দর্শন হয় এখানে নতুন বিয়ের পর বৌগুলো সেভাবে সিঁদুর পরে। গানটা মনে এলো। "ওহে সুন্দরী রূপসি.. আমি পড়লাম প্রেমে তারি।" না এরা এমন নয়। কেউ যদি বলতে পারে এরা কেমন আমি রোদে বসে শিশুদের মতন আর মুড়ি খাবো না। তাদের সঙ্গিনীর দল বললো এই লোকটাকে সামলানো কঠিন। কুকুর গুলো ঘেউ ঘেউ করলো। ওরা বুঝে গেছে এরা যমের অরুচিকর মানুষ। দরকার পরলে যার জন্যে শতকথার মালা তাকেই নিয়ে যাবো স্বর্গে।
ভাবুন অবস্থা। মর্ত ছেড়ে স্বর্গে যার যাওয়ার ইচ্ছে নেই যমরাজ তাকেই নিয়ে যেতে চায়।
ওদিকে আবার সিঁদুর রং বদলালো। লাল ছেড়ে গোলাপি, গোলাপি ছেড়ে সবুজ, সবুজ ছেড়ে কালো।
কুকুর গুলো এসব বোঝে। তাই তাড়া করে ঐ সব হৃদয়বান অনেককে। ঠিক এক্কাগাড়ির মতন এই সব টিপ পরারা জগৎ সংসারে ভরে আছে। যে হেতু বোঝে তাই ঘেউ ঘেউ করে যায়।
:২:
হল্লা যখন শেষ হলো তখন ঢেঁড়স গুলো সিদ্ধ হয়ে গেছে। মাখতে হবে তেল ঝাল দিয়ে। কড়াইয়ে তখন শুটকি মাছ নিয়ে লারালারি। মুসুর ডালে পেঁয়াজ ফোঁড়ন
শেষ।
এক শিষ্য বা ভক্ত আবার কচি পাঁঠার মাংস রান্না করে নিয়ে এসেছে। পাঁঠাটাকে কাটার আগে কপালে সিঁদুর পরিয়েছিলো ঠিক যে ভাবে সিঁদুর কপালে না লাগিয়ে অন্য কোথাও লাগিয়ে সুন্দর ঘুরে বেরায় রাস্তাঘাটে বিবাহিত পরিচিত সুন্দর চরিত্রহীন কিছু মহিলা নয় অন্য কোনো এক জা্তীয় পরিচয়ে তারা অসম্ভব এক পুরুষ বিদ্বেষি।
:৩:
মনের আনন্দে ময়দানে রঙিন ফোয়ারা দেখতে গেলেম সন্ধ্যার পর। শীত পরেছে বলে হনুমান টুপি পরে ফোয়ারার পাশে গিয়েও সরে এলাম। ঠান্ডা লেগে শীতের প্রাক্কালেই কাশি হয়েছে বিস্তর। তবুও সে এলো। বসলো গা ঘেঁষে। বললো শরীর ভালো নেই না? বললাম বয়সের সাথে শরীর চলে। বললো আমার তা মনে হয় না। বললাম কেনো? বললো আমার মুখের দিকে তাকাও। ইচ্ছে হলো না। বললাম উত্যক্ত করে কোনো লাভ হবে না।
এসব শেষ হলো একটা কথায়। মুখের দিকে তাকিয়ে থাকলো, শেষে বললো, থাক আমি চলি।
:৪:
ভাবছিলাম কে এমন আছে যে আমার মুখের দিকে এভাবে তাকিয়ে থাকতে পারে?
গাড়ির চাবিটা ঘুরিয়ে যখন বাড়ি যাবো ভাবছি, দেখলাম বনেটের উপর মুখ থুবরে পরে আছে দুজন।একজন আমার মেয়েটাকে কোলে তুলে নাচছিলো আর একজন হাততালি দিচ্ছিলো নিজের ভাষায়।
বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
নন্দদা
:১:
স্কুলে ঘন্টা বাজতো, আর সবাই ব্যস্ত হয়ে দৌড়োতো লাইন দিতে, প্রার্থনা গান করার জন্যে। রবিঠাকুরের লেখা জনগণমন। একদম এটেনশান এ দাঁড়িয়ে গাইতে হয়। গান শেষে আবার ঘন্টা বাজতো। হৈ হৈ করে স্কুল ঘরে দৌড়োনো। এবার একটু ঐ ঘন্টাটার কথা বলি। ওটা রেললাইনের একটা টুকরো। কামারশালে নিয়ে গিয়ে একটা ফুটো করে এনেছে নন্দদা। ওটার উপর যখন হাতুড়ি দিয়ে আঘাত করে তখন যে শব্দ শোনা যায় সেটা ঠিক কামারের গরম লোহায় হাতুড়ি মারার মতন। লোহার রড বেঁকিয়ে একটা S বানিয়ে ঝোলানো হয়েছে অফিস ঘরের দরজার সামনে। ওটা স্কুলের টিচারদের বসার ঘর। ঘন্টা বাজায় নন্দদা। ভালো নাম সর্বেশ্বর নন্দ। জাতে উড়ে। নস্যি নেয় বলে 'ন কে ল' বলে। সেই নিয়ে মাস্টারমশাইরা তাকে খেপায়। তবে ফাইভের অঙ্কের শিক্ষক এই নন্দদা। বাচ্চাদের জন্যে অনেক কিছু নিয়ে আসে পকেটে করে। এগুলো নিজের হাতে বানানো। কোনোদিন চাল-ছোলা ভাজা, কোনোদিন তেঁতুলের বীজ পোড়া, কোনোদিন তিলের নাড়ু। ক্লাসের সাথে চলে পুরস্কার বিতরণ। অঙ্ক কষার আনন্দ আনে এই পুরস্কার।
:২:
নন্দদা বিপত্নীক। তার সংসার বলতে সে একা। চাল কেনে, ডাল কেনে মিশিয়ে নিয়ে জল দিয়ে ফোটায়। এটাই তার খাবার কয়েক যুগ ধরে। একটা টিয়ে পাখি আছে। খাঁচা নয় দাঁড়ে বসে নন্দদাকে ডাকে নন্দ নন্দ বলে। আদর করে টিয়েটাকে বলেছে যেদিন আমার আর চাকরি থাকবে না সেদিন আমিও মুক্ত হবো তোকেও মুক্তি দেবো। তুই ছাড়া আমার কে আর আছে? তুই উড়ে গেলে আমিও উড়ে যাবো তোর সাথে। বেশ হবে, তাই না? টিয়ে টা শুধু গোঁ গোঁ করলো।
:৩:
শীতের শেষে পাতাঝরা গাছগুলোতে নতুন করে সবুজ কচি পাতায় ভরে উঠত। বিদ্যার দেবী বীণাপানি পায়ে পায়ে বছর কাটিয়ে স্কুলে আসতেন। হলুদ বা বাসন্তী রংয়ের কাপড়ে সাজার কথা ভেবে স্কুল পাখা মেলতো। আমের মুকুল আসতো; শিমুল আর পলাশ মুখ বুজে আকাশের দিকে তাকিয়ে থাকতো নতুন করে ফোটার ইচ্ছায়। শুকিয়ে যাওয়া ঘাস গুলো শেষ শীতের বৃষ্টির জল পেয়ে মাথা তুলতো মাঠে। শুকনো উলুবন থেকে সাপের আনাগোনা শুরু হতো। উলুবনে আগুন লাগিয় চুপ করে বসে থাকতো বাগানের মালি। হেডস্যার ডাক পেরে বলতেন নন্দ ঘন্টাটা টানাও।
নন্দদা নির্বিকার। মটকার কাপরটা রোদে তাপিয়ে নিশ্চিন্তে পাট করছেন তিনি। স্কুলের পূজোর সব ব্যবস্থা করতে হবে তাকে। বাচ্চাদের নিয়ে গোটা স্কুলটাকে নতুন বছরের জন্যে আনন্দে ভরিয়ে তুলে শুরু হবে লেখা পড়া। এই আনন্দ তার পিছন ছাড়ে না।
:৪:
এদিকে আবার নন্দকে হাঁক পেরে ডেকে পাঠিয়েছেন রাখালদা। স্কুলের করণীক হলেও ন-দশ ক্লাসের ইংরেজি গ্রামারের পাঠ তিনিই দিতেন। এ ব্যাপারে নন্দদা আর রাখালদার খুব মিল। হাঁক দিয়েছেন অন্য কারনে। সরস্বতী পূজোয় রাখালদা পুরোহিত আর নন্দদা হলেন তন্ত্রধার। বরাবর অঞ্জলি দেওয়ানোর দায়িত্ব থাকে নন্দদার। মুখে এক খিলি গুন্ডিপান দিয়ে নন্দদা গেলো রিহার্সাল দিতে।
ক্লাস শুরু হয়নি ঠিকই তবে স্কুল খুলে গেছে। টিচার্স রুমে চলছে পুজোর রিহার্সাল আর মাঠে চলছে ছাত্রদের হৈ হুল্লোর। দুপুর দুটোয় ঘন্টার পর যে যার বাড়ি ফেরা। সেই শুকনো মাঠের ধূলোর গন্ধ আজও নাকে লেগে আছে।
:৫:
এবার শেষ কথায় ফিরি। যে কথা লেখার জন্যে এই লেখা এখন সেটাই বলবো। সেদিন নন্দদার রিটায়ারমেন্ট। সাজানো হচ্ছে অফিস ঘর। ছাত্রদের এ কথা কেউ জানায়নি। নন্দদাও মুখ ফুটে বলেনি কাউকে। শুক্রবারের বিকেলে শেষ বারের মতন ছুটির ঘন্টা বাজলো। সবাই চললো যার যার বাড়িতে। নানান উপহার দিয়ে শিক্ষকেরা শেষ সম্বর্ধনা জানালো। এক হাতে ছাতা, অন্য হাতে ঘড়ি নিয়ে বাড়ি ফিরলো নন্দদা।
আর আসেনা স্কুলে। ঘন্টার বদলে এখন কলিংবেল বাজে প্রার্থনার সময়। আর ছুটি? সে না হয় আর না ই লিখলাম।
মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
আদর্শকথন
:১:
কালেভদ্রে মেনেছি হিঁদুয়ানা তবে নাস্তিক নই। নিজের উপর আস্থা হারাইনি কখনো। এই নাস্তিকবাদ আসলে নিজের উপর আস্থাহীন কিছু মানুষের আদর্শ। যারা ইহকাল পরকাল কোনো কিছুর উপরে আস্থা রাখতে পারে না। ইহকাল কাটায় ম্লেচ্ছের মতন। আর পরকাল বিষয়ে তারা বিমূর্ত। এটা অনেকটা সংকটকালে উল্টোবুদ্ধির মতন। ভূত ভবিষ্যৎ তাদের কাছে অনিশ্চিত বিষয়। আসলে নিজের উপর যাদের আস্থা নেই তারা অন্যকে পথ না দেখিয়ে বিপথগামী করে তোলাটাকে দস্তুর ভাবে। বাক্য গঠনে উদ্দেশ্য আর বিধেয় দুটোই দরকার। যার উদ্দেশ্যই বক্র সে বিধেয় কোথায় পাবে? হ্যাঁ পেয়েছে । পেয়েছে গরীব গুর্বের উন্নয়নের পথে পা দেওয়ার ছল করে।
একটু সহজভাবে বললে অনেকটা এরকম, চোরের নেই বাটপারের ভয়।
:২:
রামচন্দ্র যেদিন জঙ্গলে গেলেন সেদিন বুঝলেন কতধানে কত চাল হয়। আগে বাপের হোটেল খোলা ছিলো। খাজাঞ্চিখানার মুন্সী টাকার যোগান দিত। নায়েব বানাতো লিস্ট। সব এসে পৌঁছত চাওয়ার আগে। ধনুকবান নিয়ে বীরদর্পে সবকিছু পাওয়ার পরে আফগানী কাবুলিওয়ালার মতন শুধু বলা 'খোদা পওমান।' এর পরেই হিঁদুরা না খেতে পেয়ে রামচন্দ্রকে স্মরণ করতো। কখনো কখনো জল খেয়ে শুয়ে পরার আগে বলতো হায় রামচন্দ্র।
এভাবেই এতকাল ধরে সমাজ চলছে। আমাদের বানানো এই আগুয়ান সমাজ ক্রমে ক্রমে তেল, জল, লবণ সবই কিনে খেতে অভ্যস্ত হয়ে উঠেছে। বুঝেছে এই প্রকৃতিও আমাকে আর কিছু দেবে না।
এটা যেন সমাজব্যবস্থার এক নির্বিকল্প সমাধী।
:৩:
যারা সমাধিস্থ তাদের উপরে বসে কাঁদতে চাই না। বলার আবার রকম ফের হয়। ধরুন বললাম অধিকার আমার। এ পৃথিবীতে সম্পদে অভাব নেই। আমি অধিকার বলছি এমন নয়, বলছি সবাই ঐ সম্পদে ভর করে নিশ্চিত ভাবে বেঁচে থাকতে পারি। কিন্তু পারছি না। সেই পুরোনো কথায় ফিরতেই হয় "যোগ্যতমের জয়।" সেই যুগে যা বলা যেতো এই যুগ তেমন নয়।
সব যোগ্যতম মানুষগুলো যদি একবার বলে তোমার ব্যবসার স্বার্থে আমি জন্মাইনি, জন্মেছি এই পৃথিবীকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করে তুলতে, বিজ্ঞানকে সবার সমৃদ্ধির স্বার্থে পৌঁছে দিতে, নিশ্চয়ই তোমরা আমাকে ফাঁসিকাঠে ঝোলাবে।
আর পারবে না। ঘরে ঘরে আমার মতন অনেক মানুষ জন্মাচ্ছে প্রতিনিয়ত। তাই বলছি সাবধানে থেকো। এই প্রযুক্তি একদিন সকলের হবে। তোমার হাত দুটো হবে ঠুঁটো জগন্নাথ এর মতন।
সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
রূপ নয় অরূপ
এই ভারতে হৈ হুল্লোড় চলছে রূপ নিয়ে। ভুল বলা হল। এটা রূপের হুল্লোড় নয়, হুল্লোড় অরূপ নিয়ে।। আমার বাড়ির কথায় প্রকাশ করলে বিষয়টা স্বচ্ছ ভাবে প্রকাশিত হবে। আমার ঠাকুমার চোখটা ছিলো ট্যারা আর সাদাটে রংয়ের। সবাই তাকে মন্থরা বলে ডাকতো। এই ডাক শুনলে সে বুঝতো নিশ্চয়ই দেওর বা ননদ তাকে ডাকছে। মুখে তার হাসি লেগে থাকতো। তার শ্বশুর মানে প্রপিতামহ তাকে ডাকতেন সুন্দরী বলে। আর ঠাকুরপোরা বলতো বড়মা। এই নামগুলোতে তার কোনো ক্ষেদ ছিলো না বরং আনন্দ ছিলো অনাবিল।
আমার আরো দুজন খুট্ঠাকুমা দিলো। সেজ ঠাকুমাকে আমি বলতাম বৌ। আর ছোট্ঠাকুমা ছিলো আজকের ভাষায় ম্যাম। আমরা দিদিমণি বলতাম।
এবার মাতৃকুলের কথা বলি? আমার দিম্মার গায়ের রং ছিলো দুধে আলতায়। নাক ছিলো না থাকার মতন। আর বোধবুদ্ধিতে নির্বোধকেও লজ্জা দেবে। আসল নাম ননীবালা, তবে টেপি নামেই তাকে সবাই চিনতো। আর এক ছোটদিম্মা ছোটোখাটো চেহারার। নাম পারুল। সত্যিই সে ছিলো রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। আর এক জন বড়দিম্মা ছিলো। আমার মামাকুল বলতো মামা-মাসিরা ঐ দিম্মার চোখ পেয়েছে। চোখের টানে মামি, মাসি সবাই সুন্দর বর বা বৌ পেয়েছে।
এই সামান্য সংসারের আখ্যানের সাথে যে কথাটা আমি বলতে চাইছি তা হলো এই, রূপসীকে রূপসী বললে অপরাধ হয় না আর কুৎসিত কে কুৎসিত বললেই অন্যায়?
আমি এসবকে বিশেষ পাত্তা দেই না। রূপের নিরিখে আমি অরূপ নই, গুণের নিরিখে আমি নির্গুণ নই, কাজের নিরিখে কেউ কর্মঠ কেউ কুড়ে। যে যা তা বলার মধ্যে অপরাধ কি?
অবাক হই আজ এই নিয়ে হৈচৈ দেখে। এরাই প্রমাণ করে দেবে বিশ্বের দরবারে তাদের আসল পরিচয়।
আমাদের যারা ব্ল্যাক নেটিভ বলতো আজও তাদের পদলেহন চলছে।
রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
আর শিষ দেবো না
:১:
সংসারে থাকতে হলে মাসের খাওয়ার খরচটা দিতেই হবে। বেকার আজ কেউ নয়। সবাই রোজগেরে। কেউ টিউসন পড়ায়, কেউ মোট বয়। রোজগার করতে হয় সকলের। এমে, বিএ পাস করে ফাস্টফুড সেন্টার করেছে যারা তাদের আমি সম্মান করি। আমি ছিলাম বাটা কারখানার কর্মী। চামড়ার জুতো কোম্পানিতে চাকরি করলে সেকালে জাত যেতো। আমার যায় নি। আজকে আমি অর্থশীল। কাজেই কোনো ছুতো শুনিয়ে লাভ নেই। বাবার মুখের কথা আঘাত করলো ফিলোসফিতে মাষ্টার্স করা ছেলেটাকে। পরিবারের ছোটো ছেলে। আদরে-যত্নে এতকাল বড় হয়েছে। মনে হলো না এভাবে আর নয়। কিছু করতেই হবে। বাবার কাছে মাস তিনেক সময় ভিক্ষা চাইলো। না, মিললো না। মনের উতকন্ঠা মনেই রাখলো। বললো ঠিক আছে বাবা ।
:২:
রাতে ঘুম আসলো না। নিজের মনে রাত জেগে পড়ার কথা ভাবতে ভাবতে ভোর হলো। পাখির ডাক শুনতে জানলাটা খুলে দিলো। দেখতে পেলো কি সুন্দর পাখিগুলো আনন্দ করে খাবার সংগ্রহে উড়ে যাচ্ছে হাওয়ায় ভর করে। ওদিকে আবার গাছগুলো ফুলে ফলে সমৃদ্ধ হয়ে পাখিদের বলছে, এই শাখা-প্রশাখা তোমার জন্যেই। তুমি বসবে, আনন্দ করে পেট ভরে খাবে। আমিতো তোমার জন্যেই ফল রেখেছি আমার ডালপালায়। বিমুগ্ধ না হয়ে চৈতন্যের পরীক্ষা নিতে একটা বিড়ি ধরালো সে। সূর্য তখন পূর্বাকাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার দিকে।
বাবার কথা রাখতে সেই সকালে বেরিয়ে পরলো রোজগারের সন্ধানে। রোজগার হয়নি সেদিন।
:৩:
রোজগার না হলেও একটা পথের সন্ধান মিললো সেদিন। নদীর পারে শ্মশানের ধারে বসে সারাদিন কাটিয়েছে। দেখেছে জোয়ারের জলে নৌকো নিয়ে জাল বিছিয়ে মাছ ধরা। দেখেছে শ্মশানে মরা পোড়োনোর কাঠ কেনার দরাদরি। এও দেখেছে দেহ জ্বলার শেষে অনেক মানুষের পেট পুরে হারামে খাওয়া দাওয়া। সেদিন কয়েক কাপ চা খেয়ে বাড়িতে ফিরেছিলো। বাবা তখন ঘুমে। বৌদি বললো এসো একসাথে খাবো। ডাল ভাত আর বেগুন ভাজা। ঘড়ের দরজার সামনে এসে বৌদি বললো, না এভাবে চলতে নেই। একটা দিশা লাগে জীবনে, বললো ওটা ও দেখাবে তোমাকে ঠিক আমি যেমন দেখিয়েছি তোমার দাদাকে। বাবা তোমাকে ধাক্কা দিয়েছে, আর ও তোমাকে চলতে শেখাবে। তোমাকে হারিয়ে যেতে হবে না।
সেদিনও ঘুম এলো না। ছাদে ঘুরে বেরিয়ে নক্ষত্রের ভিরে নিজেকে হারিয়ে ফেললাম। সকালে যখন ঘুম ভাঙলো বুঝলাম দাদা তখন অফিসে কর্মব্যস্ত।
:৪:
বিকেলে মিলি এলো। খুব প্রসাধন করেছে। বৌদির সাথেই ঘরে এলো। চিপসের প্যাকেটটা তখনো শেষ হয়নি। দু কাপ চা নিয়ে আমার কালকে ভোরে বেড়িয়ে রাতে ফেরার কথাটা শুনে ফেলেছে অনেক আগেই। সেই সুন্দর হাসি হেসে বললো 'don't be frustrated'। বললো দুজনে মিলে রোজগার করলে বেশ চলে যাবে।
কথাগুলোর সাথে হাসিটার মিল পেলাম না। মনে হচ্ছিল বলে দেই, যেদিন আমার বাবার মতন জুতোর কারখানায় চাকরির সুবাদে সমাজচ্যুত হবো , সেদিন তুমি এই ভাবে এসো আমার কাছে।
ওদিন দুপুরের ভাতঘুম যখন ভাঙলো তখন সন্ধ্যা প্রায়। বৌদি চা দিয়ে গেলো। বুঝলাম আমি দিবাস্বপ্ন দেখেছি।
:৫:
আমাদের অক্রুর দত্ত লেনের এই তিনতলা বাড়িটা সবাই চেনে। এটা বেরোজগেরে মানুষের আবাসস্থল। তবে এই না রোজগেরেরা প্রত্যেকেই প্রতিভাবান। কেউ সেতার, কেউ সারেঙ্গী, কেউ সরোদ নিয়ে চোখ বুজে রেওয়াজ করে। ছাত্রেরা রসগোল্লার হাঁড়ি নিয়ে হাজির হয়। তাদের বাবা-মা বলেন স্যার ও পারবেতো?
আমি এসব পারিনি। দাদাও নয়। রসগোল্লা এখন কিনে খাই পয়সা দিয়ে। এই প্রথম মনে হলো আমি পিছিয়ে পড়েছি। মিলির হাসিটা তাই বেঁকা। বাবা আবার বললো তোকে শেষ বারের মতন বলছি সংসারে টাকা না দিলে এক কাপ চাও আর পাবিনা।
আমি ছেলেবেলায় ভালো শিষ দিতাম। গান বাঁধতাম শিষ দিয়ে। মিলি বলতো খাম্বাজটা শোনাও। শোনাতাম শিষ দিয়ে। অ্যাকোরিয়ামের মাছগুলো উপরে ভেষে উঠতো, জল ছেটাতো। দাঁড়ে বাঁধা পরা টিয়াটা পাকা লংকা চিবিয়ে তারস্বরে শিষ দিতো ঠিক আমার মতন। আর মিলি? না থাক। আমাকে রোজগার করতেই হবে না হলে আর ভাত নেই।
:৬:
বাবা যেদিন চোখ বুজলেন সেদিন আমি বহুদূরে। ইউরোপে গানের আসরে আমি শিষ দিয়ে পাখিদের মতন ভোরের রাগ শোনাচ্ছি। ফোন করেছিলো দাদা। না ধরিনি। বৌদির ফোন ধরলো মিলি। বলেছিলো বাবা আর নেই। হয়তো বলেনি। আমিও শুনিনি। যেদিন শুনলাম, সেদিন ...
সেই শেষবার আমার শিষ দেওয়া।
শনিবার, ১২ নভেম্বর, ২০২২
মেদিনীপুরের ইতিকথা
মেদিনীটা ফেটে যাক। আরো বলার আছে গানের সুরে। তাথৈ তাথৈ থৈ দ্রিমি দ্রিমি দম দম। এদের বাঙালি বলা যাবে না। এরা বীরসিংহের। সিংহ শিশুর সাথে তুলনীয় নয়। আবার কটক শহরের কাছেও নয়। সুভাষচন্দ্রের জন্ম ঐ কটকে। আজকাল ভাবখানা এমন দেখায় তারা যেন বিদ্যাসাগরের উত্তরসূরি। না এরা ছাগল বাচ্চা। শুধুই বিদ্যাসাগর, ক্ষুদিরাম, মাতঙ্গিনী নাম নিয়ে ব্যাভিচার করছে। এর সাথে যুক্ত হয়েছে কিছু নির্দায় ডিভোর্সি পুরুষ, নারী, সমকামী ইত্যাদি প্রভৃতি।
বিদগ্ধ বাংলা এখন মেদিনীপুর তথা মিদনাপুর তথা বিদ্যাসাগরের দুঃখের কথা আজ বুঝতে পেরেছে। এখানে লক্ষ্মীছাড়া হারামখোরের বসতি। এজন্যই বিদ্যাসাগর মৃত্যু পর্যন্ত এই জেলার নাম নিজের নামের পাসে বসাননি। আর পূর্ব মেদিনীপুর? না থাক।
এই জেলা চিরকাল পূজোর বাড়ি ভুজোর লোভে নাচতে অভ্যস্ত।
শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
রামায়ণের সেই বীর পুঙ্গব
"অতঃপর তিনি ওঝা হইতে চিকিৎসকে পরিণত হইলেন। তাঁহার নাম এযাবৎ কালে বারংবার উল্লেখিত। ওঝা যদি চিকিৎসক হইতে পারে, তবে হনুমান মনুষ্য জাতির নিকট ভগবান স্বরূপ না হইবার কি আছে?"
রামায়ণে ডাক্তার বললেন লক্ষ্মণকে বাঁচাতে বিশল্যকরণী আনা দরকার। একবাক্যে রামভক্ত হনুমান লাফ দিলেন। পৌঁছলেন ভূগোলে গোল পাওয়া এক ছাত্র গন্ধমাদন পর্বতে। তখন অনন্তের পথে পা বাড়িয়ে শুয়ে আছেন সাধের ভাই। শক্তিশেল কে আজকের পরিভাষায় বললে বলতে হয় গণপিটুনি। অসাধু সাধুর বেশ ধরে সীতা হরণ করেছিলো মেনে নিয়েই রামের সাথে ছিলেম। এরপর সাধের ভাই সেই একই অসাধু পদ্ধতিতে এক সৎ, সাত্ত্বিক, ধার্মিক বীরপুরুষ ইন্দ্রজিৎ কে হত্যা করায় জয় জয় রব? এটা কেমন জয় বুঝতে পারলাম হনুমান নামের এক পশুকে ঠাকুরে রূপান্তর করা দেখে।
ঠান্ডা মাথায় একটু ভাবুন। বুঝবেন আমি ভুল বলছি না। ধরুন চিকিৎসক সুষেণ যদি হনুমানের সাথে একজন মানুষকে পাঠাতেন তাহলে হয়তো এই দুর্দৈব ঘটতো না। গন্ধমাদন পর্বত মাথায় নিয়ে মুটে মজুরের মতন সে চলেছে, ওদিকে সূর্য তখন অস্তগামী। আর সেই সূর্যকেই বগলে চেপে ধরে সন্ধ্যাকে ঠেকিয়ে লাফের পর লাফ? এসব কাজ জন্তুর মতন বা নির্বোধের মতন বলতেই পারি। আমি ভাই ঐ দলে নেই আমি আছি মানুষের দলে।
দেখতে ভালো লাগে ঐ সব মূর্খদের এই আধুনিক সমাজে। হনুমান আজ পুজ্য আর সুষেণ বেদম মার খাচ্ছেন এদেশেরই প্রতিটি হাসপাতালে।
আমার ইচ্ছে হয় আরো একবার ঐ পূজ্য হনুমানের লেজে মোটা করে কাপড় বেঁধে ধূপ, ধুনো, কর্পূর আর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেই। দেখি কি করতে পারে রামায়ণের এই বীর পুঙ্গব।
বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
নবান্নের ঘ্রাণ তার প্রান কাড়ে
শীত এসে পরেছে। লেপ, কাঁথা কম্বল রোদে দিতে হবে। এ বছর আট আটটা মাস গরম দাপিয়ে বেড়িয়েছে। জল নেই পুকুরে, মাঠ সেই চৈত্রে যে ফেটেছিলো আর জোড়া লাগেনি। মাঠে জল জমেনি। ব্যাঙ গ্যাঙোর গ্যাঙোর করতে পারেনি। রোয়া ধানের চারা মাঠেই লাল হয়ে গেছে। কালে ভদ্রে এখন শাপলা শালুক ফোটে অল্প জলের জলাশয়ে। শুকনো সেই জলাশয় ভরে গেছে উইয়ের ঢিপিতে। পিঁপড়ের বিষ বেড়েছে বেজায়। ছোট লাল পিঁপড়ের কামড়ে প্রাণ ওষ্ঠাগত। ঘামের গন্ধে বিছানায় জড়ো হয়ে বসবাস। ঝাঁটার বারিতে ছড়িয়ে পরে নিজেদের মতন। নিদেনপক্ষে জলে পেট ভরিয়ে চোখ বুজে ঘুমোনোর চেষ্টাও হয়ে ওঠেনি।
যখন বর্ষা এলো তখন নতুন করে ধান রোয়ার টাকা নেই। যাদের ছিলো তারা চাষ করলো। অনেকটা মাথা মুন্ডনের সাথে শিখা রাখার মতন। কয়েকশো একরের মাঝে বিঘে কয়েক কোমর দোলাচ্ছে কাশ বনের পাশে তবে ফুল নেই আগায়। ধান পাকার সময় ধান জন্মালো। পাকার আগে দুগ্গা পরলো এসে। তারপর? তারপর এলেন কোজাগরী লক্ষ্মী। ধান তখনও কচি। ধানের ছরা পেতে গা উজার হলো। পাওয়া গেলো না। পেলেম না হলুদ গাছ, গুরি কচুর চারা, জয়ন্তি ফুল। পেঁকো পুকুরে শুধু ফুটে আছে কচুরিফুল আর ঢোল কল্মির দল।
প্রবাদ আছে , দুগ্গা বিসর্জনের পর ঠাণ্ডা আসে উত্তর দিক থেকে। মানে কৈলাশ থেকে। না তা হলো না। এলো এক ঝড়, ভয়ঙ্কর। বাংলায় আছড়ে পড়লো। সে অবিভক্ত বাংলাকে চেনে। সে যেমন বড়িশাল, ফরিদপুর কে দেখেছে ঠিক তেমনই সুন্দরবন, নামখানা, কাকদ্বীপকে চেনে একডাকে। ক্রমিক তর্যার পর আশ্বিন অস্তাগত। শ্যামা মা আসবেন। মন্দির গুলো সেজে উঠেছে। বারুদের গন্ধ বন্ধ হয়েছে প্রকৃতিকে সাক্ষী রেখে।
বিড়ম্বনা বাঁধলো শ্যামা পূজোর আগে শ্যামাপোকার না আসায়। প্রকৃতিবিদেরা বললো বিশ্ব উষ্ণতা ইত্যাদির কথা। গ্রামের চাষি ভাই বললো, ধান না পাকলে শ্যামা পোকা আসে না। নবান্নের ঘ্রাণ তার প্রান কাড়ে। এবছর ওরা আর আসবে না। ওদের আয়ু বাড়লো এক বছর।
না আসেনি তারা, মরে পরে থাকেনি লাইটের নিচে। মশা গুলো ঝাঁক বেঁধে কালো চুল মাথার উপরে আসেনি।
এ বছর শীত একাই এসেছে। ওরা আজ বিমূর্ত।
বুধবার, ৯ নভেম্বর, ২০২২
ফরেন্সিক জানেনা চিত্রগুপ্ত
:১:
ললাট লিখন কে লেখেন? কলমটা কে ধরে রেখেছেন সেই আদ্দীকাল থেকে? দেখার ইচ্ছে হয় ঐ মানুষটাকে যিনি ললাট লিখনে রত। তার ললাটে লেখার দায়িত্ব কার হাতে? না আমার হাতে নয়। আমার হাতে থাকলে লিখে দিতেম তোমার ললাটে লিখে দিলেম তোমার ললাটে কে লিখেছিলেন যে তুমি সকলের ললাট লিখবে? সাধু হতবাক। এই সুস্বাদু কথা তার ভালো লাগছে না। ভাবছিলো বুজরুকি ধরা পরে গেছে। এবার এই ললাট লেখার চাকরিটা থাকলে হয়।
না চাকরি থেকে গেলো। স্বর্গরাজ বললেন লেবুটা একটু বেশি করে চটকাও, দেখবে টক হয়েছে তেঁতো। তোমার কাছে কেউ আর ভিরবে না।
বিস্বাদ পৌঁছবে বিসাদে। ভ্রম হবে ত্রুটিমুক্ত বিশ্বাস, আর তুমিও বহাল থাকবে চাকরিতে।
সে না হয় আপাতত হলো কিন্ত এরপর? বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল ভাঙবে কি? ভয় পেলো এই কথা ভেবে।
সম্পৃক্ত হওয়াটা তাপমাত্রার উপর নির্ভর করে। কখনো কম সম্পৃক্ত, কখনো বেশী । তাপ উত্তাপ বোধ যাদের নেই তারা এসব বুঝবে কি ভাবে? হ্যাঁ বুঝবে। বুঝবে কলুর বলদ যে ভাবে বোঝে। না বুঝবে না। কলুর আজ বলদ নেই। মানুষ এখন মোটোর চালিয়ে ঘানি ঘোরায়। তবে তেল আর তেল।
ঘানি আছে, তেলি আছে, তেল আছে। মর্দনও আছে। কখনো পায়ে, কখনো প্যাটে কখনোবা চ্যা..।
:২:
ঝঞ্ঝা নয় এটা দুর্বিপাক। পাঁচ পাঁচটা লাশ এসেছে থানা থেকে। কপালে আঘাতের পর তারা মারা গেছে। জীবন্ত থেকে মৃত সবেমাত্র।
সেই ললাট দেখতে হবে ডাক্তারের। ডাক্তার মাতাল থাকলেও গৃহিনীর কথা ভুললো না। স্বগোতোক্তিতে, উচ্ছাসে, দীর্ঘশ্বাসে সে বললো, 'বিন্দু বড়ো কষ্ট।'
সত্যিই ললাটে আঘাত। তিনটে ছেলে আর দুটো মেয়ে। একেবারে যৌবনের শিখরে ওঠার পর এই আঘাত। চিত্রগুপ্তের খাতায় তাদের নাম নেই।
ডাক্তার বললেন, পাঁচটা গুলি ওদের কপালে লেগেছিলো। ওরা তাই মৃত।
ডাক্তার চাকরি হারালেন। কারন কি?
না তেমন কিছুই নয়। ডাক্তার নাকি তখন মদ্যপ অবস্থায় ছিলেন।!
গুলি গুলো কারা করেছিল কে জানে?
মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
কথা বলা মানা
চাষ আবাদ বন্ধ হলো। কৃষি কাজের লোক গেলো খনিতে। সোনার খনি। সেখানে গাছপালা নেই, নদী নালা নেই, সমুদ্র কেউ দেখেনি। লোকগুলো আছে খনিতেই। খনিটা কোথায়? সেটা কি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে?
ঠিক তেমন নয়। জমি আগলে থাকা মানুষেরা জমিতেই সোনা খুঁজছে। সোনা কি? সোনা তার ফসল, যা জমিতেই ফলে খনিতে নয়। তাহলে গেলো কোথায়? শুরু হলো নদী, সমুদ্র বাদ দিয়ে জমি ধরে চলা। চলতে চলতে ক্লান্ত হলো শরীর। চোখ বুজে এলো। চোখ যখন খুললো তারা দেখলো মরুভূমে উটের দল পিঠে নিয়ে চলেছে তাদের। তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। নদী ছেরে খাল, বিল, নদী, নালা খুঁজতে বসলো তারা। না পেলো না। ভাবলো রক্তওতো তরল। তৃষ্ণা মিটতে পারে পান করে।
শুরু হলো যুদ্ধ নিজেদের মধ্যেই। কে কাকে মেরে তার রক্তে গলা ভেজাবে।
গলা ভেজেনি কারোর। রক্ত তঞ্চন জল শুষে নিয়েছে। মরে গেছে সবাই।
সোমবার, ৭ নভেম্বর, ২০২২
কেমন বোকা মনটা রে
:১:
গান এমন এক বিষয় গাইতে বসে কি পারফর্ম করবো তা পরে বুঝবো। এটা ওয়ান টাইম বিষয়। যা হবে সে ভালো হোক বা মন্দ হোক ওটা তোমার। ঠিক ফাইনাল পরীক্ষার মতন। এখন এই বিষয়টা খুব কষ্টদেয়। এখন চেষ্টা করেও অনেক কিছু পারিনা। গলা যেন আর উপরে ওঠে না, আর নামতেও চায় না। গালমন্দ করি নিজে নিজেকেই।
দেশ ভাগ হওয়ার আগে ভোকাল কর্ডের সহাবস্থান ছিলো। যেমন ছিলেন ফতে আলি তেমন ছিলেন সুবিনয় রায়। গানের নিরিখে এ বলে আমায় দেখ আর ও বলে আমায় দেখ। দুজনে তাকিয়ে থাকতেন দুজনের দিকে। হাঁসি লেগে থাকতো মুখে। ভাবতে বসে মনে হয় একদিকে সিন্ধু অন্যদিকে গঙ্গা। এরপর আরো কিছু বয়ে যেত মন বেয়ে। ব্রহ্মপুত্র বলি আর নর্দমা, সব যেন ঠিক এক যায়গায় এসে মেলে। এটা সেই মেল আর সমমেলের মতন। পঞ্জাব গলা ছাড়ে কাওয়ালির অঙ্কে আর বাংলা রবীন্দ্রনাথের সাথে।
:২:
শুকনো পাতার খসখস শব্দ, নদীর ছলাৎ ছলাৎ অথবা শেষ রাতে পাখিদের জেগে ওঠার পর যে কলরব ওঠে তা আমাদের মন আর হৃদয় দুটোকেই জাগিয়ে তোলে। যেগে উঠে ভাবি আগে কি আমি স্বপ্ন দেখছিলাম? না ঠিক তা নয়। আসলে বঁড়সিতে গেঁথে যাওয়ায় পর মাছেদের যে অবস্থা হয় আমরাও সেই গেঁথে যাওয়া মানুষ বিশেষ। ভেষে যাওয়ার সময় সামনেই। তাই একটু বলে যাওয়া।
:৩:
লেখকেরা তখন প্রকৃতির সাথে থাকতো, লেখা চলতো তাদেরকে সাথে নিয়ে। গান বাঁধতো তাঁরা ,' চলকে পরে কলকে ফুলে, কৃষ্ণচূড়া শোন, ও নদীরে, এ নদী এমন নদী, আকাশ কেনো ডাকে, ঝড় উঠেছে বাউল বাতাস কিংবা রবীঠাকুরের আজি ঝড়ঝড় মূখর এই সমস্ত বিষয়। যা আজ নেই। না আছে, সামান্য হলেও আছে। না হলে এমন গান হতো না যেখানে ঋত্বিককে অনুকরণ করে কোন একজন অনেক বছর বাদে গাইলেন ' কেমন বোকা মনটা রে।' না বোকা নয়, অতীতের সাথে সাজুজ্জ তার অভিপ্রায়। তাই আজ সে সফল।
আসলে ইতিহাস হলো জীবনবোধের উপকথা। অন্যেরা যারা ইতিকথার ফেরিওয়ালা আমি তাদের সাথে নেই।
শনিবার, ৫ নভেম্বর, ২০২২
দিনদয়াল ডাক নাম দিনু। ছোটো থেকেই ও ভালো গান গাইতো। ও আমার গ্রামের বন্ধু। আমি শহরে আসার পর যোগাযোগ ছিলো না। ওর গাওয়া একটা গান আজও বড় মাধুর্য্য বয়ে আনে। পূব বাংলার ভাষায় সে গান। ঋত্বিক কুমার ঘটক এই গানটা তাঁর সিনেমায় শুনিয়েছিলেন। দিনুর খুব ভালো লেগেছিল। স্বনামধন্য হওয়ার ইচ্ছায় গানটা তুলেছিল নিজের মতন ভাবে। স্টেশন তখন তাকিয়ে থাকতো ট্রেন কখন আসবে আর কখন ছেড়ে যাবে। স্মার্টফোনের দৌলতে কে কি করছে না করছে দেখার সময় নেই কারোর। বালাই নেই এই জীবনবোধের। আমি আজও অকৃত্রিম ধাতুতে গড়া এক মূর্তি। এসবের মধ্যেও আমি আছি আমার মতন; মনে হয় দিনুকে সেজন্যই খু়ঁজে পেলাম চলন্ত ট্রেনে।
দেখলাম এক ট্যালেন্টকে ভিখারির বেশে রেল স্টেশনে। না বুকে টেনে নেইনি। দেখেছি ওকে এভাবে তাও বুঝতে দেইনি।
ভাবছিলাম এ কোন মানুষ যার মা-বাবা বুঝে বা না বুঝে নাম দিলো দিনদয়াল? আর আমরা কিনা দিনু নাম দিয়ে তাকে বানালাম ভিখারী?
:২:
উত্তর পূব আকাশ কালো হয়ে উঠলো। গতিহীন জীবনের মধ্যে তৈরী হলো বিভাজন রেখা। হাওয়ায় মূলহীন হলো গাছগুলো। উদ্ধারে এসে হাত, পা, মাথা সব কেটে নিয়ে উদ্ধারকারীরা সহমর্মী হলেন। ভিখারী হাত পাতলো না। দিনদয়াল বিষয়টা খুব এক মেদুর বিষয়। এই সব ডানাকাটা পাখির দল এ কথা বুঝবে? হ্যাঁ বুঝবে। কখন বুঝবে? জানি কিন্তু বলবোনা। কেনো? কি সেই কারণ?
বললাম মূর্খের দরবারে আমি হাস্যস্পদ হতে চাই না। ওদের যা করার করুক। পুরকপিন্ড দান করার লোক যখন থাকবে না, তখন ওরা আমাকে ডাকবে।
সেদিন মরে গেলেও আমি যাবো। সেদিন আমাকে দেখে ভয় পেলে আমি কৃতার্থ হবো। এই অযান্ত্রিকতা সেদি ফুল ফল ময় হয়ে উঠবে।
ওরা খুঁজবে আমাকে ।
মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
অদেখা কে দেখবো বলে
:১:
ইউরোপের এক সাহেব এ বাংলার একটা মেয়েকে নিয়ে সংসার পেতেছিলো । ভালো লাগতো না তার ইউরোপীয় একবগ্যা নেকড়ের জীবন। যেখানে তারা দেখা, চাঁদ দেখা, শুকতারা আর সন্ধ্যাতারা অথবা যেখানে সপ্ত ঋষি নেই, কালপুরুষ নেই, নেই সেই শিকারি কুকুর লুব্ধক অথবা শীতকালের বিছে, চা এর কেটলি, বৃহস্পতি, মঙ্গল, শনি এমনকি বুধ গ্রহকেও যেখানে দেখা যায় খালি চোখে, সেখানেই তিনি স্থিত হলেন।
এদেশের কিছু অতিকায় জ্ঞানী, অতিজ্ঞানী স্বনামধন্য আঁতেলেরা বললো, এই সাহেব হয় সি.আই এর এজেন্ট অথবা নারী লোলুপ কেউ।
সাহেব নির্বিকার। উনি সুতো বোনেন, ছেঁড়া ওনার কাজ নয়।
:২:
দার্জিলিংয়ের টয় ট্রেনে বসে তরাই ঘুরছিলাম দারিং সাহেবের সাথে। ওর গিন্নি, প্রতিমা গুনগুন করে রবিঠাকুরের গান গাইছিলো। ডিসেম্বরে খৃষ্টমাসের ছুটি কাটাতে এসেছিলাম। এখানেই পরিচয়, তারপর ভালোলাগা, প্রতিমার গান শোনা আর না আর কিছু নয়। আমি গুনগুন করি না, গলা ছেড়ে গান করতে ভালোলাগে। দারিং সাহেবও তেমন। মাঝে মধ্যেই আমার গান শুনে তার চোখ বাঁধ মানে না। যিশুকে সে দেখতে পায় এখানে বসে। চিৎকার করে বলে ওঠে, 'ব্রুটাস, তুমিও?'
এ যেনো চলার পথে হোঁচট খাওয়া। পথের দোষ না চলার দোষ বিচার করতে জজ্ সাহেব তিতিবিরক্ত। পথ দেখাতে আকাশে পূর্নিমার চাঁদ উঠেছিলো তখন। সহায় সম্বলহীন মানুষেরা বললো ঐ পথ আমাদের চলার পথ, আমরাই ঠিক করে নেবো।
দারিং সাহেব তাই রয়ে গেছেন এখানে। গান শোনেন গৃহিনীর গলায়, মন দেন রবিঠাকুরের লেখায়, টয়ট্রেন হয়ে ওঠে সুকুমার এক লেখকের কথার মতন।
আজকাল সাহেব বনফুল পড়ছেন। তাকিয়ে থাকেন রাস্তার দিকে। ছুটে যান দিকবিদিকহীন ভাবে, যখন পুঁ হুইসেল শুনতে পান।
:৩:
স্বপ্নে নয়, সাক্ষাতে দেখে বনফুলের সেই রেলগাড়ির পিছনে বিপুল গতিতে এগিয়ে যান। ফেরার পথ তাকে দেখানোর কেউ নেই।
রক্তে তার অদম্য বিশ্বাস। ধ্রুবতারা তাকে যে ভাবে চলতে শেখায় সেভাবেই পৌঁছে ছিল এই বঙ্গে।
বিমুগ্ধ সাহেব প্রতিমাকে বললো গান শোনাবে?
:৪:
দার্জিলিং পাহাড়ের মাথার উপর যে ঘোমটা দেওয়া আকাশ সেখানে মেঘ জমেছিল। বৃষ্টি নামলো না জানিয়ে। শীতের র্যাপার নিয়ে এসেছি কিন্তু বর্ষাতি বা ছাতা কিছুই সাথে নেই। ডিসেম্বরে বৃষ্টি হবে এ কথা মনে আসেনি। এটা ঠিক বৃষ্টি নয় তুষার পাত হতে পারে। আগে কখনো দেখিনি। সাহেব বললেন এরপর পাহাড়ের সব গাছগুলোর পাতা আর সবুজ থাকবে না। পাতার রং হবে তামাক পাতার মতন।
কিছুক্ষণ ওনার মুখের দিকে তাকিয়ে ছিলাম। বললেন, আমার ছোটবেলা আমি চোখ বুজলেই দেখতে পাই। এরকম বৃষ্টি শুরু হতো আমার পৃতৃভূমে। যে কটা গাছ মাথা তুলে থাকতো তারা বিবর্ণ হতো ঠান্ডায় আর বৃষ্টিতে।
এখানে যে আইসুদিং সবুজের ভীড়, ওখানে এমন ভাবাটা দিবা স্বপ্নের মতন। ফসল ফলেনা ঐ দেশে, শুধু কর্কশ শব্দে কারখানার মেশিন গুলো চলে, আকাশের দিকে মুখ করে ধোঁয়ার পাহাড় উড়ে চলে আকাশ দিয়ে। ওটা যন্ত্র মানবের দেশ। মানবের নাম বদলে দিয়েছেন জ্যাকলন্ডন সাহেব। ওদের পোষাকি নাম হলো নেকড়ে।
আমি নেকড়ে হতে পারিনি।
:৫:
সকাল বেলায় দ্যুতি এলো। সরকারি চাকরির সুবাদে কার্শিয়ং এ বাংলো পেয়েছে। ডাক্তরি শিখে নানান যায়গায় ঘুরে এখন কার্শিয়াং এ আছে। তবলার ছন্দে অপূর্ব ওর কত্থক আমি দেখেছি। বললাম এই তুই এখন আগের মতন নাচতে পারবি। লজ্জা পেলো ঠিক আগে যেমন দেখেছি, তেমন। সাহেব বললো প্রতিমা এখনো সুন্দর গাইতে পারে। আমি বললাম আমি কিন্ত্ত সেতার বাজানো ছাড়িনি। দ্যুতি বললো এই সাত সকালে আমাকে ধিতাং ধিতাং বোলের সাথে নাচতে হবে? বললাম তোর এই সহজ সুন্দর কথাটা না শুনলে ...। সাহেব প্রতিমাকে বললো দ্যুতি ঠিক তোমার মতন। এই লাজুক মুখটাই সেদিন আমাকে তোমার কাছে এনেছিলো; আর আজও আছি ঐ মুখটার দিকে তাকিয়ে। দ্যুতি লজ্জা পেলো। আমি বললাম এই সাহেব আধুনিক হয়নি এখনো। লজ্জা করিস না। ওর দেশের সাথে আমাদের ও মেলাতে চায় না।
এই ভালো লাগা ওর আকর্ষণ। হয়তো কোনো একদিন আমরাও তলিয়ে যাবো ঐ দেশের আধুনিকতার কাছে। আর সাহেব সেদিন আমাদের পরম্পরার ইতিহাস লিখবে।
প্রতিমা গুনগুন করে গাইছিলো ' জনম জনম গেলো, আসা পথ চাহি।'
:৬:
দ্যুতি ফুল গুনছিলো। বৃষ্টির পর ওরা থাকবেনা তাই। শীতল হাওয়ায় পেরে উঠলো না। প্রতিমা বললো, সাহেব কখনো ভুল করে না। দ্যুতি বললো ঠিক বুঝলাম না। বললো ওরা আবার জেগে উঠবে তবে একা নয় অসংখ্য ফুল হয়ে। দ্যুতি কিছুই বুঝতে পারলো না। প্রতিমা বললো এদেশে ফুল ঝরে যায় আবার নতুন করে ফুটে ওঠে। পোড়া সাহেবের দেশে এসব ঘটে না। এইতো কয়েক বছর আগে বৃষ্টি হলো, তুষার ঝরলো, ঝরা ফুলের দেশে আবার ফুটলো ফুল। যে গাছ গুলো প্লাস্টিকে চাপা দেওয়া হয়নি তারাও আবার ফুটলো। সাহেবকে সেদিন বলেছিলাম তোমার দেশে যাবো। নিয়ে গেলো আদর করে। কিন্তু ওদেশে সত্যিই এমন হয় না। ওখানে সবুজের সমারোহ নেই। পাতা ঝড়া পর্নমোচি সেখানে জন্মায় না। এমনকি ক্যাকটাসও দুস্প্রাপ্য।
দ্যুতি বললো অথচ ঐ দেশেই সর্বোচ্চ ডাক্তারি ডিগ্রি পেয়ে আমি সমৃদ্ধ আজ। ওরা ঐ দুর্লংঘ অবস্থাকেই সাথে নিয়ে চলেছে অনন্তকাল ধরে। ওদেশে কাপড় পরিস্কার করাতে কাপড় পাঠাতো এদেশের লোক আর বিনিময়ে ওরা এই সবুজ এর বীজ নিয়ে দিনরাত এক করে পরীক্ষা নিরিক্ষা চালাতো। শেষ কথা ওরাই বলতো। আসলে শিক্ষা বিষয়টা এমনই। আমরা এখনো তা অর্জন করতে পারিনি।
:৭:
বৃষ্টি আমাকে পথ দেখালে। বললো সব ধূলো-ধোঁয়া আমি আমার ফুসফুসে নিয়ে তোমার কাঞ্চনজঙ্ঘা দেখার পথ করে দিয়েছি। এবার যাও, দেখে এসো কাঞ্চনজঙ্ঘার সুন্দরী রূপ।
এদিকে জাঁকিয়ে বসেছে শীত। লেপ কম্বল সব ভেজা ভেজা লাগে। চা এর কাপে চিনির বদলে মধু দিলাম গা গরম করার জন্য। কাজ হলো কিনা বুঝলাম না। কাক জাগার আগেই রওনা দিলাম।
ভেবেছিলাম রাস্তা থাকবে কুয়াশায় ভরা, গাড়ি চলবে শূন্য গতিতে। না তা হয়নি। গাড়ি চলছে নিজের গতিতে নিঃশব্দ রাস্তায় ।
পৌঁছতে দেরি হলো সামান্য বৃষ্টির জন্যে। পৌঁছলাম সূর্যোদয়ের অনেক খানি আগে। লোকজন নেই কোথাও, কুকুরগুলো ঠান্ডায় কুঁই কুঁই করছে। ডাকছে কম দৌড়চ্ছে বেজায়। গাড়ির বাইরে বেরিয়ে বুঝলাম হাড় কখন হিম হয়।
:৮:
এবার কাঞ্চনজঙ্ঘা দেখার পালা সূর্যোদয়ের সাথে। দ্যুতি বলেছিল আমি যদি সূর্যোদয় দেখতে পাই ও ঘর বাঁধবে। প্রতিমা বলেছিলো সাহেব দেশ ছাড়বে। ভাবছিলাম ফিরে যাই হোটেলে। এই দেখার সাথে অনেক কিছু অদেখা জড়িয়ে আছে। আমি আমার কাছেই প্রশ্ন করলাম। মন বললো দেখো যা তোমার অদেখা ছিল; প্রাণ বললো এই বয়সে না হয় না'ই দেখলে।
ঐ ভোররাতে প্রথম ফোন এলো দ্যুতির কাছ থেকে। বললো দাদা এই চান্স মিস কোরো না। আমি প্রলুব্ধ হলেম। যখন সূর্যোদয় দেখে ফিরছি ফোন পেলাম প্রতিমার। বললো সাহেব আর শ্বাস নিচ্ছে না।
দ্যুতি আমার পৌঁছনোর আগেই পৌঁছেছিলো প্রতিমার বাড়িতে। সাহেব সত্যিই তখন চিরনিদ্রায়। আমি তাকিয়ে ছিলেম তাঁর দিকে। এক অজানা স্বপ্নের সাথে আজ পরিচয় হলো। প্রতিমা কিন্তু কাঁদেনি।
রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
ভালোবাসি কাজ পাবো বলে
:১:
আজকের পরিভাষায় শ্রমিক দু -প্রকারের আগে এমন ছিলো না। যারা সরকারের অধীনে তারা বাবু শ্রমিক তবে বেতন কম। আর অন্যেরা শিল্পাঞ্চলের বেসরকারি শ্রমিক। বেতন অনেক, তবে অস্থায়ী। ওখানে আবার দাবি-সনদ আদায়ের জন্যে একটা সংগঠন ছিলো। নাম দেওয়া হয়েছিল ট্রেড ইউনিয়ন। কর্মিরা তখন বেসরকারি কাজে বেশী আগ্রহী ছিলো। সরকার কখনো ঐ সব প্রতিষ্ঠান গুলোর উপরে উঠতো না। কালক্রমে সেই প্রথার বিলোপ ঘটলো। সরকারি সাহাজ্য মিললো সেইসব ট্রেন্ড ইউনিয়ন গুলোর। আর তারপর? তারপর যা হয়েছিল, সেই ইতিহাস লিখতে বসেছি। গালি খাবো সহস্র, সাথে থাকবে অজুত, নিজুত মানুষ। যারা আজ কর্মহীন। এরপর অসাধারণ কিছু কনসেপ্ট এসেছে সরকারের কর্মপদ্ধতিতে। তারা যাদের সেদিন কর্ম বিমুখ হতে বলেছিলো দাবি-সনদ আদায়ের সমিপে, তারাই আজ সেই মুখি। অজস্র পরিবারের চোখের জল যখন শুকিয়ে গেলো নতুন করে সেই জল আসার প্রচেষ্টায় তারা ষ্কিম এনেছে। প্রথম যখন এই দাবি আদায়ের পথ ধরে শ্রমিকরা বন্ধ কারখানার সামনে অবস্থান করতো তখন, আর আজ যখন সেই একই প্রক্রিয়ায় কর্মী সংকোচনে তারা রত তখন মানুষ তাদের স্বরূপ বুঝলো। বুঝলো এতকাল যা হয়ে এসেছে তা অনেক কাল আগেই তারা জেনেছিলো। তাদের বিশ্বাসের মূলে যে আঘাত আজ হচ্ছে সেটা সংগঠিত রাষ্ট্রীয় পরিকল্পনা। সেজন্যেই ডকের নাম বদলায়, শ্রমিকদের অবস্থার পরিবর্তন হয় না।
:২:
কোলকাতা পোর্ট সংলগ্ন একটা বিরাট অঞ্চল তখন ছিলো ইন্ডাস্ট্রিতে ভরা। চিমনি দিয়ে ধুঁয়ো উড়তো হুগলী নদীর পূব পাড়ে। সেখানে বাসগাড়ি গুলোতে বাদুর ঝোলা ভীড় হতো। সেখানে সাইরেন বাজতো সকাল নটায় আর রাত দশটায়। রাস্তগুলো ছিলো কালো ইটের। ইট বানানো হতো কানপুর থেকে ঝাঁসি পর্যন্ত। গ্রানাইট কাটা হতো শ্রমিকদের হাতে। সেই কালো ইট দিয়ে এই শিল্পাঞ্চলের রাস্তা বানানো হতো। বড়ো বড়ো গাড়ি চলতো এই পথ দিয়ে। তবে দশ, বাড়ো, কুড়ি, তিরিশ চাকার গাড়ি ছিলো না। রেল রাস্তা ছিলো বেজায়। ওয়াগন ভিড়তো ইন্ডাস্ট্রিতে। রাস্তায় যানবাহন বলতে লরি আর বাস। এসব আজ অতীত। তবে বাস্তব বললে বলবো, না ইন্ডাস্ট্রি নেই। আছে চাক্কার ঘেনঘেনানি। আছে রাস্তার সংকট। এটা শহরের নাম বদলে দিয়েছে। হয়েছে নির্বিবাদে বেওয়ারিস রোজগারের পথ। ফিউডালরা এটাকে ঘৃণা করে। তাহলে এরকম কেনো হলো?
ঐ শিল্পাঞ্চল আমার জন্মভূমি ওখানেই আমি রেখে এসেছি আমার যৌবনকে। তাই ভাবছি এ নিয়েই লিখবো।
:৩:
তখন সাদিয়ার বর আনোয়ার হাড়কাঁপানো মস্তান ডক ইয়ার্ডে আর সুবোধদা আমাদের নেতা। মেয়েটা ইংরেজিতে অনার্স পড়ছে। আনোয়ার যত হুমকি দেয় সুবোধদা ততই হাসেন। ভাবেন একদিন এমন হবে আমার পাশে দাঁড়িয়ে আনোয়ার বলবে কাজ পাওয়া আমার অধিকার। না তা হয়নি। সেই তাঁর কথাতেই বলছি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি।
আজকাল আবার আনোয়ার নতুন অস্ত্র পেয়েছে। সাবেকি নয় অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয়। তাতে রুটি সেঁকা যায় আবার পোড়া মাংস, আধুনিকতায় যার নতুন নাম হয়েছে কি যেন তন্দুর টন্দুর এরকম কিছু একটা। হুমকি শুনে সুবোধদা একদিন বলছিল, শ্মশানে অঘোরিরা তন্দুর খেতো। ওটা ছিলো মরা মানুষের আধপোড়া শরীর। এখন রাস্তায় বিকোয় এই সব। কোনদিন মুরগি আর মোরগের পরিবর্তে আমরা সেই জায়গায় পৌঁছবো জানি না, তবে যাওয়াটা যে আসন্ন তা বুঝি।
ভ্রুণের স্বাদ পাওয়া মানুষ একদিন মানুষ খাবে এতো বলার অপেক্ষা রাখে না। সুন্দর এক প্রাগৈতিহাসিক সময় এসেছে সময়ের সাথে সাথে।
ইলেকট্রিক চুল্লিটা ফালতু ফার্নেস। মাত্র পঁয়তাল্লিশ মিনিট? ছিঃ এই সভ্যতাকে।
:৪:
সুভাষ হারিয়ে ছিলো আকাশে তাই বিমানপোত তাঁর নামে আর শ্যামা মায়ের প্রসাদ শুকনো বন্দরে শুকিয়ে মরে। আমি এই সব বলছি বামাখ্যাপা হয়ে। যখন কাজে কর্মে ব্যাস্ত ছিলো গঙ্গা, যখন জাহাজ দাঁড়াতো এই ঘাটে, যখন কাজ জুটতো সকলের তখন নাম ছিলো কোলকাতার নামে। হঠাৎ করে ভূমধ্যসাগরের ঢেউয়ে মিশে গেলো।
কাজ কর্ম যেটুকু ছিলো হয়ে উঠলো প্রসাদে। সেটা খাওয়া যেমন দুষ্কর পায়ে দলাও ভীতিকর। কাজকর্মের অভাবের কারণ পরিনত হল বহুরে এক নামে। শ্রাদ্ধ হলো শ্রদ্ধার নামান্তর। কাজ হলো কৃত কর্মফল। জীবন হলো অশরীরী আত্মা। আমি সেখানেই আমার যৌবনকে ফেলে এসছি।
হন্যে হয়ে আবার ফিরলাম সেখানেই। বলতে এসেছি, চোখ মুদে তোমরা কি দেখতে পাও এই আধুনিক যুগে অশরীরীর দল কর্ম ব্যাস্ত? চোখ বুজলেই দেখতে পাবে।
:৫:
রক্ত যখন জমাট বাধে তার রং হয় মেরুন। সুবোধদার বউ বললো সেদিন। কে যেনো দাদাকে মেরে ফেলেছে। গুলিটা ওঁর মাথায় লেগেছিল। ও তো হিটলার নয়। একটা গুলি যখন পার হয়ে গেলো তখন আনোয়ার দুহাতে দুটো বন্দুক নিয়ে উদভ্রান্ত । বললো না পারলাম না। ওরা মেরে ফেললো দাদাকে। দুটো বন্দুক মাথার দুদিকে ঠেকিয়ে ট্রিগার টিপলো। মৃত দাদার চোখ দুটো জলে জ্বল জ্বল।
পুলিশ এলো, নিয়ে গেলো মর্গে। মর্গের মৃত মানুষ গুলো আচম্বিতে জেগে উঠলো। হাজার হাজার কোটি মৃত মানুষের মিছিল দেখে তখন জ্যান্ত মানুষেরা হাত তুললো।
সুবোধদার চিতা আজও নেভেনি।
আমারও কাজ পাওয়া হয়নি।
বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
শেষ ট্রেনে ঘরে ফিরবো না
শেষ ট্রেনে ঘরে ফিরবো না
:১:
লোকাল ট্রেনে বড় একটা ঘোরা হয় না। টিপটিপ বৃষ্টি অকালে। হেমন্তে শীত এসে পরায় জলভরা মেঘ এসেছে হাওয়ার পাখনায় ভর করে। ভাবছিলাম রূপনারায়ণে পানসি চড়বো। মাঝি না বললো। মন চঞ্চল হলো। এদিকে হাল্কা হাওয়া শুরু হয়েছে। দরজার বাইরে দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছেন শঙ্খিনিরা। সামনে একটা বাস হাঁটছিল। চড়ে বসলাম। ভাঙা গাছ, ভাঙা লাইটপোষ্ট পেরিয়ে সে থামলো রেল ষ্টেশনের পাশে। একবার ভাবলাম ফিরে যাই। বাড়িতে বসে দরজা, জানলা বন্ধ করে নিজর মতন থাকি। অন্য মনটা বললো ট্রেন যখন চলছে, চড়ে বসো। লোকাল ট্রেন চললো গঙ্গার পার ধরে।
:২:
ঘরবাড়ি গাছপালা সব পিছিয়ে চলেছে, নদীতে ঝঞ্ঝার ভ্রুকুটিতে ঢেউ গোনা দুষ্কর, তবুও জানলার পাশে বসে একমনে ঢেউ গুনছিলাম। কখন যে চোখ বুজে এসেছে জানি না। সময়ের হিসেব দেখতে হলো কোনো এক টিটির ডাকে। বললো এটা শেষ ষ্টেশন মশাই, নামুন। নামলাম যখন প্রায় সন্ধ্যা। এদিকে বৃষ্টির বেগ বেড়েই চলেছে।
:৩:
প্লাটফর্মে বসে সিগারেট ধরালাম। অন্ধকার প্লাটফর্মে আমি একদম একা। বেশ লাগছিলো। ভাবছিলাম দুর্যোগের রাতটা এখানেই কাটাবো। কিন্তু হলোনা। স্মার্টফোন বেজে উঠলো কোথায় আছি এখন জানার জন্যে। ক্ষেপে গেলাম। বললাম স্বর্গের কাছেই আছি। তারপর? পুঁ হুইসেল বাজিয়ে ফেরার গাড়িটা এলো। আচম্বিতে চড়ে বসলাম। ফাঁকা কামরা। বাইরে ঝড়-বৃষ্টি। হকারেরাও বাড়ি ফিরে গেছে। বেশ এক নির্জনতা। ঠিক যা পেতে আজ এই ট্যুর। সত্যিই আনন্দে তখন আমি বিহ্বল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না।
ঘুম ভাঙালো নিজের মতন করে এক স্কুলের সহপাঠী। বললো সুবীর বাড়িতে যাবি না? মুখটা দেখলাম মুখের কাছে এনে, বললাম এতকাল কোথায় ছিলি?
উত্তর দিলো না।
:৪:
কোনো চুলচেরা বিচারে বসিনি। বাড়িতে ফিরে সেই চিন্তায় ডুব দিলাম। সেদিন ঐ দুর্যোগের রাতে দিব্যি নিশ্চন্তে আমার ঘুম এসেছিলো। একবার নয়, দু-দুবার। প্রকৃতির সাথে, গাছপালা, নদী, পথ সবার সাথে একেবারে নিশ্চিন্তে এক হয়ে ছিলাম। একবারও কোনো বিপদের গন্ধে ভয় হয়নি। অন্ধকার ষ্টেশনে বসে দিব্বি সিগারেট হাতে সুখটানে নির্লিপ্ত ছিলাম। কোনো কেউ দুশ্চিন্তায় ডাক দিয়ছিলো। হুইসেল এর শব্দে বিরক্ত হয়ে অনেকটা ইচ্ছের বিরুদ্ধে সেদিন বাড়ি ফিরছিলাম। ক্লান্তিতে চোখ বুজেছিলো সেই রাতে। ঘুম ভাঙিয়ে দিয়ে এক নতুন ঘোরে সেদিন গুটি-গুটি পায়ে এগিয়ে রাস্তার নেভা আলোয় নিজেকে দেখছিলাম। আমার সহপাঠী বন্ধু বললো, কিরে কি ভাবছিস বলতো? উত্তর দেইনি।
সেদিন কোনো ক্যাব পেলাম না। শেয়ালদা ষ্টেশনের বাইরে সবার তখন বাড়ি ফেরার হুল্লোর। কিছু অপেক্ষার পর একটা হলুদ ট্যাক্সি রাজি হলো যেতে। ভাড়ার কথা না হয় নাই বললাম।
:৫:
অন্ধকার ফুঁড়ে গাড়িটা চলেছে। আমি আছি আমাতে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আলো নেভা লাইট পোষ্ট গুলো যেমন বিমূর্ত, এই ঝড়-ঝঞ্ঝায় আমিও তখন ঠিক তেমনই। রাস্তার উপরে পরে আছে গাছ। গাছের ডাল গুলো ছিন্ন-বিচ্ছিন্ন। একজন গাড়ি পাওয়ার অপেক্ষায় ঠাঁয় দাঁড়িয়ে। এইসব দেখছিলাম। সিগারেট টানার ইচ্ছে হলো। বুক পকেট থেকে প্যাকেটটা বার করলাম।
ড্রাইভার বললো বাবু উতরিয়ে। পাশ থেকে সে বললো, নেহি ঔর আগে চলিয়ে। আমার ঘোর ভাঙলো। সে দিন গাড়ি টা থামলো চক-ঠাকুরাণী হাটের সরকারি আবাসনের গেটে।
:৬:
সমস্ত দিনের শেষে এদিনেও সন্ধ্যা এসেছিলো। পাখনা মেলে উড়ে যাওয়া হয়নি। নীড় খুঁজতে যায়নি কোনো পাখি। কলাগাছ গুলো মাথা ঝুঁকিয়ে পুকুর দেখছিলো। শুধু ডানা মেলে উড়ছিলো ঝড়া পাতা গুলো। এই যেন তার প্রথম হাওয়ায় দিগ্বিদিক ভোলা। কুনো ব্যাঙের দল জল পেয়েও সেদিন গান ধরেনি। জরাজীর্ণ ঘরগুলো ছারখার হয়েগিয়েছিলো। কাকের কলরবে উঠলাম ভোরবেলায়। চক-ঠাকুরানী তখনো জেগে ছিলো মনের গভীরে। শুধু একরাশ যৌবন যেন আজ জাগ্রত।
বুঝলাম আমি বৃদ্ধ হইনি।
:৭:
চোখে তখনও ট্রেনের ঘুমটা লেগে ছিলো, বাড়িতে পৌঁছনো অনেকটা ফর্মালিটির মতন। তাই নিশ্চিন্তে নিদ্রা। সেই ঘুম ভাঙানোর দায় তার ছিলোনা। তবুও কেন ডেকে তুললো ভাবতে ভাবতে ধূলো ঝেরে পুরোনো ডায়েরিটা খুঁজছিলাম। পাওয়াটা সহজ ছিলো না; অথচ খুব সহজেই পেয়ে গেলাম। হয়তো বিধাতা এটাই চাইছিলেন। ডায়রিটার যে যত্নের অভাব হয়নি খুঁজে পেয়ে বুঝলাম। প্রথম পাতায় লেখা ছিলো, My prime time and ideology. প্রথম পাতায় পাঁচ জন সহপাঠীর হাতের স্বাক্ষর। এই চক-ঠাকুরানীর সরকারি আবাসনে তাদেরই কোনো একজন আজ থাকে। সে সেদিন ছিল আমার মনে পরিত্যাজ্য আর আজ ক্ষনিকের নতুন পথচলার শেষে সে খুব প্রাসঙ্গিক হয়ে উঠলো।
:৮:
দুর্যোগ শেষ হয়ে রোদে ঝলমল হয়েছে আকাশ। ভাঙা গাছগুলো আকাশকে বলছে আমার ডালপালা গুলো ফিরিয়ে দিতে পারবে? ছেঁড়া পাতাগুলো হাড় গিলগিলে শিরা উপশিরা দেখিয়ে বলছে একবারও ভাবলেনা আমার কথা? নদী বললো এতো আমার নিত্য সঙ্গী। পাখিরা ফরফর করে উড়ে গেলো, তাদের কথা বলার সময় নেই। সন্ধ্যায় চাঁদ উঠলো একটু দেরী করে। বললো কালকের হাওয়ায় আমি ক্লান্ত, তাই উঠতে একটু দেরি হলো। স্মার্টফোনটা রঙ্গ বোঝে না। অপ্রাসঙ্গিক একজন এখন পরিবারের সদস্যের মতন কথা বলে ওঠে। আর ওর কথা শুনতেই হবে। ঠিক ছোট্ট বাচ্চারা মা-বাবা যখন কথা বলে তার মাঝখানে ঢুকে পরে ঠিক তেমন।
না এই ফোনটা একটু আলাদা মানের। সাগ্নিক অন্যপ্রান্তে। বললো দিদি বললো ফিরেছেন অনেক রাতে। কালকের প্রোগ্রামটা মনে করাচ্ছি। শিরিন'ও আসবে। আপনি সব পারেন দাদা। না হলে কিনা শিরিন?
বললাম আসছি।
:৯:
সময়ে পৌঁছোনো আমার চিরকালের অভ্যাস। সেদিন ইচ্ছে করেই সময়ে পৌঁছুলাম না। হা পিত্যেস করে সবাই আমার অপেক্ষায়। শিরিন বললো,"দেখ আসে কি না?" সাগ্নিক বড় উদ্বিগ্ন। বললো,"দিদি এসব ভাবছো কেনো। তুমি যে আসবে দাদা জানেন। অন্তত তোমার কথা ভেবে দাদা আসবেই।" সাগ্নিক আমার দিকে একবার আর শিরিনের দিকে একবার দেখলো। আমি হেসে ফেললাম, বললাম,"আমি চিরকালের সমস্যা আর আমাকেই ডাকবি। কি করবো সংসার সামলে আসতে হয়। প্রেম ছিলো তখন, আগে এসে অপেক্ষায় থাকতাম। তবে সেটা আছে বলেই দেরী হলেও এলাম।" শিরিন একথা নিশ্চয়ই বুঝেছে।
মনে পরলো প্রাইম টাইম ইডিওলজি। একজন আজ এসেছে এখানে আর অন্যজন দুদিন আগে আমার ঘুম ভাঙিয়েছে। কথা কিছু হয়নি ঠিকই তবে ঘর তার আমার ঘরের পাশেই সে কথা সে গোপন করেনি। ভাবলাম আবার কি এমন হতে যাচ্ছে যা রবিঠাকুর বলেছিলেন? " তোমায় নতুন করে পাবো বলে.....।" না তেমন নয়। এটা মৃত্যুর আগে আর ওটা? না থাক। অনেক নতুন কিছু করা যেতে পারে কিন্তু নতুন করে পুরোনোকে পাওয়ার যে আশায় আমরা থাকি, তা কোনোদিনই হওয়ার নয়। জীবনটাকে আমরা মেনে নিয়েছি এভাবেই। কাল আর আজের তফাৎ অনন্তের মতন। কেউ বোঝে, কেউ না বোঝার ভান করে।
আমি এখানে আসার পর থেকে চুপ করে বসেছিলাম। অনেক কথাই আমাকে ভাবাচ্ছিলো। বর্তমান নয় অতীত যেনো আজ সামনে দাঁড়িয়ে। কিছু কমিটমেন্ট যা আজও পরিপূর্ণ হয়নি। ঝড়ের গতিতে অতলে তলিয়ে গেছে সময়। তবুও আজ ধ্রুবতারা দিক দেখাচ্ছে, এছাড়াও আরও কত কিছু ভাবছিলাম।শিরিন হাতটা ধরে মুখের দিকে একমনে তাকিয়ে বলল, "বল কি হয়েছে?" বললাম, "না কিছু নয়।" বললো, "তোকে রাস্তাতেই বিদায় জানিয়েছে?" বললাম, "জানি না, শুধু জানি সেদিন ঐ হলুদ ট্যাক্সিটা না পেলে.....।" শিরিন হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিলো। রুমাল হাতে নিয়ে বললো, "তুই কি বদলাবি না?" আমি আকাশ দেখলাম আর ও চোখ মুছলো।
:১০:
আমি হালেল আর হারেম শুনেছি। প্রেম সে সব যে মানে না তাও দেখেছি। আমি তাজমহল দেখেছি পূর্ণিমার রাত্রে। আমি আমাকে দেখেছি অমাবস্যার চাঁদ এর মতন; যে গগন পরিবর্তন করে কালের আধারে। আমি ধর্ম মানি, বাঁঁধন মানি না। জীবন মানি চরৈবেতি চরৈবেতি যেভাবে, ঠিক সেভাবেই। তাই চলা আমার থামেনি। থামাবে কে? শিরিনের মতন সবাই যখন চোখ মুছবে আমি তখন চলবো আমার মতন।
এটা প্রেম। এ এক অন্তহীন বিষয়। এখানে শরীর অনেকটা সম্পাদ্যের মতন। উপপাদ্য যা বুঝিয়েছে সেটাই কম্পাস আর স্কেল দিয়ে এঁকে দেওয়ার মতন। এর পর গণিত। সে শুধু যুক্তি বোঝে, ভাব বোঝে না। অকালবোধন দুগ্গা? সে এক কাল্পনিক বিষয়।
আমার একটা নাম দিয়েছেন স্বজনেরা। সুবীর কে বীরপুরুষ না বলে লিখেছেন 'কাপুরুষ'। আমি খুব খুশি এই নামে।
কে কার নাম দেয় বলুন? এটুকু বুঝেছি, আমি স্তাবক নই।
:১১:
একটা ঘরোয়া সভা; ধরনটা বৈঠকী। সেখানে যেমন চা আসে ঘন্টায় ঘন্টায় তেমন দু-চারজন গলা ছেড়ে শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে নিজেকে প্রাসঙ্গিক করে তোলে। এ সেই পুরোনো কোলকাতার মোড়কে আধুনিকতার প্রদর্শন। জমিদার বাড়ির ঠাকুর দালান । বাড়ির মধ্যেই খুঁজে পাওয়া যায়, সুরেন বাঁড়ুজ্জে, কেশব সেন অথবা টেকচাঁদ ঠাকুরকে। এটা শীল বাড়ি। ঠাকুর্দার নামের কলেজটা আজও দাঁড়িয়ে আছে। স্কটিশ থেকে স্নাতক, তারপর কোলকাতা ইউনিভার্সিটির স্নাতোকোত্তর। আরো কিছু যোগ হয়েছে কালের নিয়মে। জুটেছে কলেজর অধ্যাপনা। তবে পরিবারের ধুতি-পাঞ্জাবি ঐতিহ্য ভোলে নি। চোঙা প্যান্ট পরতে হয় সময়ের নিয়ম মেনে। তবে সভাঘরে সেই পৈতৃক পোষাক। বড় সুন্দর লাগছিল এই বাঙলিয়ানায়। এতক্ষণ সাগ্নিক এর কথা বললাম।।
এদিকে আবার কাশী সেন লেনের ষোলো-সতেরোর ছেলেটা রূপক তালে তবলা বাজাচ্ছে। এটা সভা শুরুর সংকেত। শেয়ালদা চার্চের ফাদার ছেলেকে পাঠিয়েছেন বেহালায় লয় ধরে রাখার কাজে। মাথা নড়ছে সবার, কারোর তালে আবার কারো কারো বেতালে। শিরিন আজ খুব মুডে আছে। সমাজ যা'ই হোক ওর পরিবার হিজাব-বোর্খা বিমুখ। সমাজ ওর বাপ চোদ্দ পুরুষদের কাফের বলে। এই ব্যাপারে আমার সাথে ওর একটা সাযুজ্জ্য আছে। আমি কাপুরুষ আর ও কাফের।
:১২:
শুরুটা সাগ্নিক'ই করলো। বিষয় শিল্প-সাহিত্য ও সংস্কৃতি। নিয়মের গতিতে রাজনীতি'ও এলো। এলেন রবীঠাকুর থেকে বনফুল, মানিক থেকে রমাপদ সকলেই। সাগ্নিক বাগ্মী কবে হয়েছে দেখা হয়নি। আজ শুনলাম। শিরিন আমাকে বললো,"এরপর আর কি বলার আছে বলবি?" আমি বললাম,"জীবনবোধে মরিচা পরেনি এটুকুই আমাদের বলার।" সাগ্নিক পসরা সাজাবে আর আমরা ফিতে কাটবো সে স্কুলেতো আমরা পড়িনি। শিরিন শুধু মুখ চেপে হাসলো। মনে পরলো এ সেই হাসি যেটা কলেজের সোশ্যালে দেখেছিলাম।
:১৩:
মৌলানা আবুল কালাম আজাদ নামটা শুনলে এই প্রজন্মের স্নাতক স্টুডেন্টদের বুঝতে অনেক সময় লেগে যায়। শিরিন ঐ কলেজের স্নাতক। কিন্তু এই নামটা আজ অচল পয়সার মতন। নতুন পোশাকে এখন নাম হয়েছে ম্যাকাউট। শিরিনকে কথাটা বলবো ভাবছিলাম, বললাম না। ভাবলাম দেখি ও এখনও সেই আদ্যিকালে পরে আছে কি না। ভুল ভাঙলো ওর কথার শুরুতেই। প্রাইম টাইম ইডিওলজি ওর পিছন ছাড়েনি। বারবার কথার ঘেরাটোপে ও খুঁজে বেড়াচ্ছিলো সেই বোকা বোকা আনন্দের দিন গুলোকে। বলছিলো আমরা কেউ সংসারী, কেউ গৃহী আবার কোনো কেউ অলিন্দের আড়ালে বসে দিন কাটাই, তবুও মনটা থাকে এদিকে তাকিয়ে। দার্শনিকের মতন শেষ করলো এ ভাবে, 'আজকের দিনটা কালকে আর ফিরে পাবো না।'
ভালো লাগলো সবটুকু শোনার পর। ভাবছিলাম হয়তো মহানন্দে ডুব দিয়ে ও হয়তো পাঁচালী বলবে। আজকালতো সবাই পাঁচালিই পড়ে। মনে পরছিলো মা এর পড়া লক্ষ্মীর পাঁচালীর লাইন গুলো। "দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, বহিতেছে মন্দ মন্দ মলয় বাতাস।"
না সেভাবে বয়নি। শিরিন ওর কথাতে বুঝিয়ে দিলো। পাসে এসে বললো,"এই সব ঠিক আছে তো?" বললাম,"আমরা পাল্টাতে পারি?" সেদিন আমি ছিলেম শেষ বক্তা। বললাম আমার বক্তব্য আজ গানের সুরে বলবো। মনে পরলো সেই অনাদি অনন্ত অরূপ অক্ষয় আমার রবিঠাকুর কে। ভায়োলিন আর তবলা ছিলো প্রস্তুত। ওরা আমার কথায় তৈরী করলো এক আবহ। আমি আকাশের দিকে মুখ করে শুরু করলাম 'আমার শেষ পারানের কড়ি, কন্ঠে নিলেম, গান কন্ঠে নিলেম।' শেষটা এভাবেই হলো।
:১৪:
শিরিনকে ওর বাড়িতে পৌঁছাতে গেলাম। দরকার ছিলো না, তবুও গেলাম। কথা বলা হয়না এখন আর। ওরও একই অবস্থা। কথার সংসারের পলেস্তারা খসে পরছে। বসলাম গাড়ির বাঁদিকে ড্রাইভারের পাশে। ও খুব পাকা ড্রাইভার। ফিটন ছেড়ে মারুতি ধরেছে, চলাটা ঠিক আগের মতন। ধীর, স্থির, পেলব। ঠিক ওর রূপের মতন। আমি অরূপ, কাজেই বাঁদিকের সিটটা নিস্প্রভ নয়, শুধু নারী আর পুরুষের তফাত। শুরুটা ওই করলো, ওর একহাত লম্বা প্রশ্ন, বিষয় আদর্শ। আমি বললাম, "এ কেমন কথা? এইতো একটু আগে তুই শতেক কথা বলে মানুষের মন কাড়লি অথচ এটাই এখন প্রশ্নে? বলতে হয় তাই বলি। বিশ্বাস প্রতিদিন পরিবর্তিত হচ্ছে আর আমরা যে তিমিরে ছিলেম সেই তিমিরেই বসে আছি। দিন দিন গ্রহণযোগ্যতা হারাচ্ছি, তোর এরকম মনে হয়নি।
কিছুক্ষণ চুপ করে বসে শুনছিলাম। বলতে এখন খুব একটা ইচ্ছে হয় না। আমি সচল চিরকাল, সবাই আমাকে বলে আমি অন্যের ছায়া। আমি বিজ্ঞানের অঙ্কে ধ্রুবক। পরিবর্তন হওয়া না হওয়া এক অপ্রাসঙ্গিক বিষয় আমার জীবনে। অনেকে আবার আমাকে ভীষ্ম বলে ইঙ্গিত বাহী কথা বলে। আমি শুনতে অভ্যস্ত, শুনছিলাম ওর কথা। শেষে কিছু বলতে বাধ্য করলো শিরিন।
বললাম মনে পরে সেই বঙ্কিমের কপালকুন্ডলা, আনন্দমঠ? সে এক প্রাগৈতিহাসিক যুগ। সতীদাহ শেষ হয়েও হয়নি। এদিকে বন্দেমাতরম তখন এক মন্ত্র। এই মন্ত্র শুনলেই বৃটিশদের হৃদকম্প। জেলের ঘানি টানতে হতো সামান্য এক শব্দের জন্যে। কি ছিলো ঐ শব্দে? এটা কোন আদর্শের প্রতিক? দেশ আর বিদেশের বিভাজন রেখার সাথে সহাবস্থান। সেই কথা পরবর্তীতে হয়ে উঠলো জাতীয় গান। কারণ কি? কারন জাতীয়তাবাদী উন্মেষ। তখন লিটারেটের সংখ্যা কত? তবুও জেগে উঠল সময়ের ঘড়ি।
তারপর? তারপর কি হলো? নতুন আদর্শের উত্থান হলো ইউরোপে। কতিপয় লোক বললো এটাই সমাজকে পথ দেখাবে। হলো কি কিছু? হ্যাঁ হয়েছে বিস্তর তবে বিজ্ঞানের ভাষায় বললে বলা যায় ধাক্কাধাক্কি অনেক হয়েছে কিন্ত বস্তুটা ন যযৌ ন তস্থৌ। খালি ক্ষয় আর ক্ষয়। জর্জরিত সাধারণ সম্প্রদায়ের মানুষ। তাদের উপরেই পরীক্ষা চলছে ভ্যাকসিনের। সেদিন মানুষকে যারা মানুষ ভাবেনি, আজকেও তা ভাবে না।
আদর্শের মানদন্ডে এসব ভাবলে আরো একটু বলতে হয়। স্বাধীনোত্বর সময়ে বন্দেমাতরম শব্দে মানুষের জুটতো লাঠি, গুলি, বেয়নেট আর স্বাধীনতর হয়ে শেয়ালদা স্টেশনের বাইরে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে সলিল যখন গাইতো "ঢেউ উঠছে কারা জাগছে..." তখনও সেই লাঠি, গুলি, বেয়নেট।
গানের মানে শুনে ক্ষমতার প্রয়োগ যেমন ছিলো তেমনই আছে। মিছিমিছি আমি সেদিন সবছাড়াদের সাথে ছিলাম, আর আজও তাই; তাই বোধ হয় চক ঠাকুরাণী হাট এর পরে আর এগুতে পারিনি।
শেষ কথার আগের কথা তুই আজকে বলে এলি এই সভায়। যে দিনটা শেষ হয়েছে তাকে আর ফিরে পাওয়া যায় না।"
শিরিন অনেকক্ষণ আগেই পৌঁছে যেতো ওর বাড়িতে, কথায় কথায় রাত হয়ে গেলো। একাডেমির সামনে ও গাড়িটা দাঁড় করিয়ে শুনছিলো আমার কথা। বললো," চল্ একটু চা খাই।" আমি খুব বিব্রত বোধ করছিলাম। মনে পড়লো রোমান রাজ নিরোর কথা।
:১৫:
একটা ইল্যুশান চলছে কিছুকাল ধরে। জীবন চলছে সেই এক গতে। বাড়ছে অসহায়ত্ব, বাড়ছে বৃদ্ধাশ্রম। স্কুলগুলো ফাঁকা হচ্ছে, দুপুরের খাবার খেতে ছাত্ররা আসছেনা আর। নিরো সেদিন নাট্যাঙ্গন, উচ্চাঙ্গ সঙ্গীত কে প্রাধান্য দিয়েছিলো। এটা যৌবনের স্বাভাবিক প্রবৃত্তিবেগ। না সফল হয়নি এসব। যেদিন রাজপ্রাসাদে আগুন ধরালো সেদিন তাকে শোকে মুহ্যমান হতে হয়নি । সে তখন একাকী প্রতীকী ভাবে বেহালায় মূর্ছনায় ব্যস্ত ছিলেন। এটা শিল্পীর সত্বার প্রকাশ। আরো অনেক ভাবে এর ব্যাখ্যা প্রচলিত আছে। আমি এসব মানি না। ষোলো বছরে ষোলোআনা ফল পেতে যারা বোহেমিয়ান কথা লেখেন আমি তাদের দলের নই। এটা পারাবত প্রিয়ার দল নয়। এটা এক সংস্কৃতির পরাকাষ্ঠা বললে ভুল হবে না।
হায়রে, নবকুমারের কাঠ সংগ্রহ যেন আর শেষ হয় না। নিজের চিতার কাঠও সে সংগ্রহ করে রেখেছে; শুধু যেন মৃত্যুর জন্যেই অপেক্ষা তার। যা স্বাভাবিক সত্য তাতে নবকুমারের মৃত্যু নেই।
সাগ্নিক শুধু শোনে আর শোনে। ভাবার আর দরকার পরেনা। কখনো শিরিন, কখনো রিয়াদি। সেই সেদিন চকঠাকুরাণি হাট থেকে বাড়িতে ফিরে নিজের ভুল খুঁঁজতে বসে তিনি যা বুঝেছিলেন সেটা সাগ্নিক বুঝতে চায়।
সূর্য ডোবার পর তারারা ভিড় করে আকাশ জুড়ে। মিটমিট আলো সূর্যকে নেভাতে পারেনা। মনে হয় শিরিন বলো আর রিয়া, সবাই এই আস্তাকুঁড়ে সুবীরকে আজও আগলিয়ে রাখে। তারা আজকাল বোঝে, নিরো কেনো সেতার বাজায়, কেনো গলা ছেড়ে মার্গ সঙ্গীতে নিজেকে আবদ্ধ রাখে। এটা ভুলে থাকা নয় বরং নামান্তর।
:১৬:
নিরন্তর এগিয়ে যাওয়ার ইচ্ছে আমার হয়ে ওঠেনি তবে গন্তব্যে না পৌঁছলেও যেখানে পৌঁছেছিলাম সেখান থেকে পিছোতো হয়নি। সংসার বোধহয় এভাবেই চলতে শিখেছে। আমি খুব কাছ থেকে যে সমাজ দেখেছি সেখানেই আমার আবাস। ছিপ দিয়ে মাছ ধরতাম। একবার একটা ঢোঁরা সাপ ধরেছিলাম। হলুদ আর কালো ছোপ ছোপ সাপটা সাঁওতাল বন্ধু বলরাজ নিয়ে গেলো। জীবন খুব বিচিত্র, আমরাও কম নই বৈচিত্র্যে । নাহলে কুঁচে মাছ ছাল ছাড়িয়ে, নুন মাখিয়ে রান্না?
সেদিন যখন অন্ধকার রেলষ্টেশনে বসে সিগারেট ধরিয়ে ওখানে রাত কাটাবো ভাবছি, মনটা এক অসীম সন্তুষ্টির কাছে পৌঁছেছিলো। ফেরার ট্রেনের হুইসেল যতেক বিরক্তিকর বিষয় হয়ে উঠেছিল। প্রান্তিক ষ্টেশনে রিয়া যখন ডেকে তুললো তখন সংসারের কথা মনে পরেনি। চকঠাকুরাণি ছেড়ে যখন বাড়ির দিকে চলছিলাম মনে হলো যৌবন আজ আর নেই। আমি বৃদ্ধ হয়েছি। শরীর যেন সেই কথার জানান দিচ্ছে। থাক সে কথা।
:১৭:
বাড়ির বেলটা বাজলো। বাবাই দরজা খুলে দিলো। বললো,"সাগ্নিক এসেছে।" আমি বিরক্ত স্বরে বললাম, "এখন?"
সাগ্নিক মুখ খুললো, বললো,"দেখো কাকে সাথে এনেছি।" বাবাই বললো,"দিদি আমার সাথে এসো।" সাগ্নিক চললো পিছু পিছু, আমি শান্তি পেলাম। ভাবলাম বাবাই না থাকলে আমি ওদের ...
:১৮:
রিয়া বললো,"ঐ দুর্যোগের রাতে আমার মুখটা ওভাবে মুখের কাছে আনতে তোর ভয় লাগেনি?" বললাম,"কই নাতো।" "আমাকে চিনতে পেরেছিলি?" মিথ্যে বলতে পারলাম না। বললো,"তবে ওভাবে আকাশ দেখছিলি কেনো?" বললাম,"না কিছু নয়।" "সাগ্নিক আমার কথা কখনো তোকে বলে নি?" বললাম,"না।" একটু তির্যক ভাবে বললাম, "ও কেনো বলবে?" বললো,"ভালো হয়েছে না বলায়।" বললাম,"কেমন আছিস বল।" বললো,"তোকে এতকাল ছেড়ে থেকে যে আনন্দ পেয়েছি তা আমার বলার ভাষা নেই।" বললাম,"কেনো ফিরে এলি?" বললো, "তোকে ভালো রাখার জন্যে।" বললাম, "আমিতো খারাপ নেই।" বললো,"আবার গোপন করছিস?"
মনে হলো অনন্তের পথেই আমি পথ চলেছি। সেখানে সবাই আসে যায়। পরে থাকে পুরোনো অনেক কথা ব্যাথাহীন ভাবে।
রিয়া বললো, "এবার বাবাইকে ডাকতে হয়।"
বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
তিনি কল্কি পেলেন
:১:
না তিনি কল্কে পেলেন না, শুধু সেজে গেলেন সারাজীবন। কখনো শিমুল ফুলে, কখনো কাঠ গোলাপে, শেষে ছিলিমে। ছিলিম এসেছিলো বাংলাদেশের পটুয়াখালি থেকে। সেখানে খড়ের উপর বস্তা পেতে ছোবড়ার লাল আঙার দিয়ে মৌতাতে মাততো মন। এপাড়ে সেই কোন কালে আসা কিন্তু কলকে পায়নি। সাজার শেষে জুটেছে দুর্নাম। সেটাকে কম ভাবে না সে। তাই এখনো কল্কে সাজানোয় তিনি এক নম্বরে।
:২:
একদিন বীর ভূমের প্রত্যন্ত গ্রামে তার ডাক পরলো। আনন্দে চার পা তুলে ঝুলে থাকার মতন। কুমারটুলি থেকে কিনে আনলে শিমুল আর কাঠগোলাপ, পটুয়াখালির কল্কে ঘরেই ছিলো। চললেন তিনি বীরভূমে আসা নিয়ে। ভাবলেন কল্কে পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। পৌষের ঝড়া পাতার গদিতে বসে সাজালেন নানা রংয়ের কল্কে। প্রথমে মন্ত্রী-সান্ত্রী তারপর একের পর এক মানুষের দল। কারো হাতে শিমুল, কেউ আবার সিগারেটে ভরে সুখটানে মত্ত। শেষে পুলিশ এলো। কল্কে পাওয়ার জন্যে দু'ঘন্টা ধরে হাতের তালুর ঘষায় তৈরী শেষ কল্কেটা ধরালেন কর্তাকে। মৌতাতে চোখ দুটো হয়েছিল আলতা রংয়ের। পাটালি গুড় প্রায় শেষ হওয়ার জোগার। তখনো তার কল্কে পাওয়া হয়নি। শুধু সেজেই চলেছে, সেজেই চলেছে।
:৩:
শেষে তার কল্কে পাওয়া হলো। পায়ে পড়লো বেড়ি, কোমরে পড়লো দড়ি। রক্তচক্ষু কল্কেসেবক পুলিশ তাকে ধরে নিয়ে গেলো। রাস্তার পাশে সারিসারি মানুষ তাকিয়ে থাকলো তার দিকে। সে আজ বুঝলো, কল্কে নয় কল্কি পেয়েছে।
আকাশের দিকে তাকিয়ে তার একটা দীর্ঘশ্বাস পড়লো।
রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
হক কথার এক কথা
একে একে শেষ হবে সব ঘরবাড়ি। থাকবে না চাষের জমি চাষীদের কাছে। সবকিছু নিয়ে নেবে সরকার বাহাদুর। বলবে শ্রম দিয়ে যাও, দু'মুঠো অন্ন পাবে তার বিনিময়ে। এটা হোলো সমাজতন্ত্রের কথা।
এবার ধরুন সরকার বাহাদুর নয় কারবারীরা এই কাজ করবে। সরকার শুধু সাধারণ মানুষের কাছ থেকে কর আদায় করে মন্ত্রী-সান্ত্রী দিয়ে ঐসব কারবারীদের রক্ষা করবে।
এটা কোন তন্ত্র দিয়ে ব্যাখ্যা করি? এটা রাজতন্ত্র কি? না মিলছে না। তবে এটা কি স্বৈরতন্ত্র? না তাও নয়। তাহলে এটা কি?
খবরদারি চালাবে কেউ আর ফলভোগী অন্য কেউ। মানুষকে কোন চোখে দেখছে সরকার? ফলভোগীরা কোন চোখে দেখছে মানুষকে? কেন এমন হয়? সরকার কখন এই ভাবে চলে? কেনো চলে? কোথায় এর শেষ? কে এর শেষ কথা বলবে?
মানুষ বলবে।
তার বলারই কথা। তার প্রাপ্য তাকে বুঝে নিতে হবে। তাহলে সরকার ব্যাপারটা কি? এদের এনেছে কারা? না মানুষই এনেছে এদের। এরা আজ সমাজ ছাড়া। এরা আজ সমাজ নয় নিজের স্বার্থের কথা ভাবে অর্থশীল কতিপয় মানুষের অর্থে প্রলুব্ধ হয় ঠিক মিরজাফরের মতন।
গোয়ালের গরু গোয়ালেই সুন্দর। তার পৃথিবী এই গোয়ালেই। মানুষের দরবারে তারা নিতান্তই অর্বাচীন। সমাজতন্ত্রীরা এই রাজন্যবর্গকে নাম দিয়েছেন ফ্যাসিস্ট। আমি আমার বোধ-বুদ্ধিতে যা বুঝি তা লিখছি।
স্কেলিটন বেরিয়ে পরেছে,
মজ্জাও নেই তোর হারে
যদিও রূপ তোর মানুষের,
বুঝে নেবো তোকে এই পাড়ে।
ওপারে যাওয়ার পথ বন্ধ
ওপারে তারাই যেতে পারে,
প্রলুব্ধ জগতে ঘর যার
স্থান নেই যমের দুয়ারে।।
:২:
জীবনের কিছু সময় সাধুসঙ্গে কাটিয়েছি। সেটা আজ বলবো। বিলাসবহুল জিবন কি, তা ওদের কাছেই শেখা। ওরা বাসে চড়ে না, সেকেন্ড ক্লাস ট্রেনের অভিজ্ঞতা ওদের হয় নি, মেট্রো রেল আছে ওরা শুনেছে তবে ওঠা হয়ে ওঠে নি। আকাশ পথে উড়ে যায় দিক থেকে দিগন্তে। ভালো লাগেনি সাধুসং।
সাধুদের লেখাপড়া একদম রাজনৈতিক নেতাদের মতন। তারা সর্বজ্ঞ। তারা বেদান্তের সাথে মার্ক্সের সমাজতন্ত্র বিচার করতে বসে কতিপয় মানুষের কাছে। এই কতিপয় মানুষ আবার নিউইয়র্কে থাকে। সাধুদের ভাষণ শুনে সাধুবাদ বলে।
কেন এমন হলো? সাধু নামের মানুষ গুলো সাধু কি? আর ঐ কতিপয় মানুষগুলো কারা? কেন তারা সাধুবাদ কে তওবা তওবা করে ভূবন বিদীর্ণ করে? আসলে প্রচার বড় বালাই। কে করছে, কেনো করছে, স্বার্থ কিসের এসব কেউ ভাবেনা। গরীব অসহায় মানুষ একমুঠো ভাতেই সন্তুষ্ট। অসাধুরা এসব বুঝেই কিছু এমন মানুষ বানিয়েছে।
তারা ফুল তোলে, সাজি ভরে ঠাকুর ঘরে যায়। আরাধনা করে সাধারণ গরীব গুর্ব মানুষ। সাক্ষী থাকেন নির্বাক মূর্তি। সে কথা বলেনা মাথা নাড়ে না। গুরু গম্ভীর ভাবে বসে থাকাই তার অনিত্য কাজ। তাই লেখা হয়েছিল " লাজ রাখো হরি।" না হরি তা রাখেনি।
এসব দেখার পর আমার আর সাধু হওয়া হলো না। আমি অ-সাধুই রয়ে গেলাম। ঠাকুর বলতেন আগে পাগল হতে হয়, পরে সাধু। তিনি থাকলে কিছু বলতাম, তিনি নেই তাই ষ্পর্ধা দেখাচ্ছি না। সরল অন্তর তোমার। তাই তুমি সবার ঠাকুর। কিন্তু এরা তেমন নয়।
:৩:
অজানার সাথে মেলবন্ধন তখন হয় যখন জানা বিষয় খুঁজতে অজানাকে জানার প্রয়োজন পরে। এখন তেমন এক সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি। ফুটবল নিয়ে হাত ঘুরিয়ে বল হচ্ছে আর প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বাহবা কুড়োচ্ছে খেলোয়াড়। হ্যাঁ সত্যিই খেলোয়াড় বটে। আগে ১০ওভার খেলার পর বলটা বড় দেখতো আর এখন? থাক খেলার কথা। একটু পথের কথা বলি। ঠাকুর বললেন "যত মত তত পথ।" আজকের দিনে ঠাকুর থাকলে কি বলতেন জানি না, আমার কথায় বললে বলবো
"বদলাই মত বদলাই পথ
রূপ বদলাই শেষে,
অক্লেশে।"
শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
হরিজন বস্তি
:১:
কেলাবাগান থেকে অটো রিক্সায় করে নামলাম রাজাবাজারে। রাজাবাজারের আগেই নামার কথা ছিলো, হরিজন বস্তিতে। হেঁটে এলাম সেখানে। রাজন আমাকে স্যার বলে সম্বোধন করলো। ও চরণ সিং এর পরিবারের লোক। খারাপ লাগলেও কিছু বলার নেই, বললাম চলুন। দেখলাম, শুনলাম, আবিষ্কার করলাম। একটা জীবিত গাছ নিয়ে অনেকের অনেক সমস্যা। গাছটাতে তখন ফুল ধরেছে। গন্ধে সবাই অতিষ্ঠ। ওটা ছাতিম গাছ। ভাবতে ভাবতে ভোর হলো শান্তিনিকেতনের ছাতিম গাছের কথা ভেবে।
:২:
এ যেনো এরকম মানুষের চিন্তন। পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে। এসব ভেবে বললাম না, ছাতিম গাছটা থাকবে। হরিজন বস্তিতে সেদিন এক মহারোল। ঘরে ঘরে নানা পদে রান্না সাথে বাজরার রুটি। খাইনি তবে নিয়ে এসেছিলাম। মিষ্টি হাতের ছোঁয়ায় বাজরার রুটি অমৃত বললেও কম বলা হবে। রাত কাটলো দিন এলো, চললাম ঐ পথেই।
:৩:
রাজাবাজার চারমাথার মোর থেকে উত্তরে একটু এগোলেই সায়েন্স কলেজ। ঠিক উল্টো পারে লেডিস পার্ক আর ব্রহ্মবালিকা স্কুল। আরো একটু এগোলেই গড়পাড় রোড। ওখানে সলীল চৌধুরীর একটা বাড়ি আছে। ঠিক তার গা ঘেঁষে একটা বস্তি। এটাকে সবাই জেলে বস্তি নামে চেনে। ভালো নাম জগন্নাথ দত্ত লেন। বেআইনি একটা বাড়ি ভাঙার জন্যে ওদিকে যাওয়া। তবে তা হয়নি সেদিন; সাহেব বাধ সাধলেন।
শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
স্মৃতিকথা
:১:
বটগাছের ঝুড়িতে দোল খেতে শিখেছি ছেলেবেলায়। একটা পতঙ্গ ধরে মুখে ঝেঁটা কাঠি গুঁজে গ্রীষ্মের দুপুরে আমরা হাওয়া খেতাম । এই পোকা খুব শক্ত পোক্ত শরীরের। কামড়ালে রক্ত আর যন্ত্রণা দুটোই খুব কষ্টের। তবুও দোল খেতে বটের ঝুড়িতে দিব্যি ইচ্ছে হতো যেতে। এখন এসব কেউ পায় না। গতি আজ অগতির গতিপথে মাথা ঝাঁকায়। পথ খুঁজে পায় না।
:২:
বট-অশ্বত্থ গাছের পাসেই একটা খড়কল। এখানে খড়কাটা হয়। ঠিক তার পিছনেই একটা স্থলপদ্মের গাছ। সকালে ফুল ফোটে রঙিন, দুপুরের পর রং বদলে সে সাতরঙের এক রং। পাশেই বাবলাদার বাড়ি। ওদের জমির পরিমাণ অনেক তব সবটাই বাঁশ ঝারে ভরা। ওটাকে সবাই নাম দিয়ছে সাপের আড়া। বিশাক্ত সাপের বসবাস সেখানে। এর পর রেল কোম্পানির জমি। জমি নয় কাটা খাল। আধুনিক ভাষায় এর নাম নয়ানজুলি। রেলপথ উঠে গেছে অনেক কাল আগে। তবে রেল লাইন নামটা রয়ে গেছে।
:৩:
সে বছর বাঁশ বাগানে ফুল ফুটলো। বাঁশ ফুল ইঁদুরের বড় প্রিয়। এই খাবার পেলে জীবন বাজি রেখে চলে আসে বাঁশ বনে। একথা গোখরো, কেউটেরও অজানা নয়। তাই বাঁশের ফুল ফোটার পর শুরু হয় সাপের উপদ্রব। গ্রাম উজাড় হয় মৃত্যুর মিছিলে। বাঁশ গাছে ফুল এলে গাছ গুলো দেহ রাখে সাথে নিয়ে যায় গোটা গ্রামটাকে। সাপের দলও বাসস্থান হারায়।
বাঁঁশ গাছে ফুল ফোটা মানে সমাজের অকল্যাণ।
:৪:
না না করেও প্রায় তিন দশক পরে এলাম আমার জন্মভিটেতে। সেদিন মানুষজনহীন এই গ্রাম ছেড়ে পালিয়েছিলাম শহরে। পৌঁছে দেখি মেজমামী মারা গেছেন, মদনদা, দুলালদা, কেষ্টদা কেউ নেই। বেশো দি হাঁটতে চলতে পারে না। তবে চিনে ফেললো আমার কথা শুনে। এমন আদর কে পেয়েছে জানি না। চোখ আমার বাঁধ মানলো না। জল ভরা চোখে বললাম দিদি আমি এসেছি।
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
দারিং সাহেব না ফড়িং মুনি
দারিং সাহেব না ফড়িং মুনি
:১:
লাগেজ গুছিয়ে নিয়ে দিন গুনছিলাম। অনেককাল খোলা আকাশ দেখা হয়নি। তার উপর চৈত্র থেকে আশ্বিন এবছর গরমের ভ্রুকুটি। কোনো পোশাক পরে শান্তি নেই। সেগুলো কখনো কড়কড়ে কখনো চিটচিটে। চামড়ায় ভেগনো ধরছে আবার সূর্যের উত্তাপে ট্যানড হচ্ছে। মনের শক্ত বুনিয়াদ ভেঙে পরেছে প্রকৃতির পায়ে। মিনতি শুনতে চায়নি সে। বিজ্ঞজনেরা অনেক কথা বলেন। কখনো এলনিনো, কখনো বিশ্ব উষ্ণায়ণ আরো বেবাক অজানা শব্দ। যাওয়া হলো না কোথাও। সমুদ্র-পাহাড় সবাই যেনো হাঁ করে আছে প্রাণ নিতে। তারা আর চায় না আমাদের। কারণ, আমরাই তাদেরকে কলুসিত করি। বেড়ানো হলো না। লাগেজ গুলো ধুলোয় ভরে উঠলো ঘরে বসে বসে।
:২:
আমার মেয়ে একটা নতুন পরিকল্পনা করেছে। উড়িষ্যার দারিংবাদি ঘুরতে যাওয়ার। জায়গাটা মনে হলো মন্দ নয়। সেখানে ডিসেম্বরে তুষার বৃষ্টি পাওয়া যায়। টিকিট কাটবো উড়িষ্যার বেরহামপুর পর্যন্ত। ঝিকঝিক করে সেখানে পৌঁছনোর পর চারচাকায় যেতে হবে প্রায় ১২১ কিলোমিটার। এটা পার্বত্য এলাকা, নাম দারিংবাদি। হোটেল খরচ বেজায়। এটা একটা হিল ষ্টেশন। ইংরেজ রাজের কাজ কারবার থেকেই একে আজ সবাই চেনে। জানি না কখন আবার কোনো অশিক্ষিত ভারতীয় প্রশাসক দারিং সাহেবের নামের জায়গায় ফড়িংমুনির নাম দিয়ে দেবে। ফড়িং টরিং নাম হওয়ার আগেই আমরা যাচ্ছি সেখানে। কপালে থাকলে ডিসেম্বরে তুষার বৃষ্টি পাবো।