মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আদিম সাম্যবাদ আধুনিক সাম্যবাদ কে হারিয়ে দিলো।

মাত্রাতিরিক্ত আবাল নিয়ে দল গড়লে নেতা-নেত্রী বলতেই পারেন গোটা পৃথিবীর পথে আমি একাই পথযাত্রী। কেনো এত আবালের সঙ্ঘবদ্ধ সহাবস্থান?
এ পাড়ার কালো ছাল উঠে যাওয়া কুকুরটা বললো, এটা ভবিতব্য।
পাড়ার গোল্ডেন স্বাস্থ্য সমৃদ্ধ কুকুরটা বললো, লোম বড় বিষম বস্তু।
বাকি ছিল আরো দুটো আবাল কুকুর।
একটা ডাকলেই আসে, অন্যটা ডাক শুনেও আসে না।
তার ভাব ভঙ্গি এমন, ছেঁড়া গেছে।
এটাই আজকের রাজনৈতিক সংস্কৃতি, কুকুর কোন ছাড়!
শুধু প্রভুভক্ত, ওয়ান ম্যান ডগ খুঁজে পেতে সংগ্রহ করে দিব্বি ছিলেন খোশ মেজাজে চেয়ার খানা পেতে।
সেদিন একজন স্বীকৃত পাঁট মাতাল বাংলা মদ কিনে বলছিলেন, আরে ভাই রেশনের মোটা চাল আর খোলা ছাড়ানো সাদা ফলের দাম পাঁচ, আর ওই রেশনের চাল পচানো নির্যাস ১০৫।
মাতাল হলেও সে স্বনামধন্য।
নাম বেঁচু।
বেঁচে থাকার জন্যেই তার এই নাম দিয়েছে সমাজ।
বেঁচুর গালমন্দের ভাষা অত্যন্ত সমৃদ্ধ।
সে কখনো কোনো মহিলাকে মা, বোন, পিসি,কাকী, জ্যেঠী বলে না।
সে সবাইকেই মাসী বলে।
সে ওই বোতলের জল গলায় ঢেলে বারমাস্যা পিসিকে বা দিদিকেও মাসী বলে। নেশাটা আরো একটু চড়লে সে বলে, মা কেও আমরা আজকাল মাসী বলি।
বেঁচুকে মারবে কে?
কোন কুকুর চেনে না তাকে?
কোন কুকুর বিস্কুট খায় না তার হাতে?
কোন কুকুরের এতবড় লোম গজিয়েছে যে বেঁচুকে মারবে?
এই কদিন আগে বেঁচু জলে ডুবে মরেছে বেলতলার পুকুরে।
প্রতিদিনের মতন সেদিনও নাক অব্দি বাংলা গিলে পুকুর ঘাটে সাবান মেখে সেই যে সে ডুব দিলো, আর উঠলো না।
শোনা যায়, রাজনৈতিক কারণেই তার মৃত্যু হয়েছে।
কুকুর এই সব বোঝে না।
সকাল, দুপুর, সন্ধ্যায় খাবার পায়না ওরা।
কুকুর গুলো এখন ধূলো শোঁকে।
তারা বুঝতে পারে, বেঁচু কে মেরে দেওয়া হয়েছে।
শুরু হলো কামড়ানো।
শুরু হলো জলাতঙ্ক।
শুরু হলো কুকুর নিধন পর্ব।
হায়রে, কে করবে কুকুর নিধন?
যমের বাহন কে বধিবে কে?
যমালয়ে জীবন্ত মানুষ কুকুর কে প্রভুভক্ত হিসেবে জানেন।
মানেন পশ্চিমবঙ্গ থেকে পূর্বপাকিস্তান।
মানেন পাঞ্জাব থেকে পাকিস্তান।
মানেন জেরুজালেম থেকে জেরিকো।
খুব মুস্কিলে পরেছে আবালেরা।
চার পেয়ে আর জোড়া পা নিয়ে সমস্যায় পরেছে তারা।
বাঁদরের রুটি ভাগ করাটা হয়ে পরেছে প্রাসঙ্গিক।
কুকুর গুলো এখন মানুষকে বিপরীত অভিযোজন পর্যায়ে নামিয়ে দিয়েছে। তারা বলেছে যে শব্দ তারা শুনতে পায়, সেই শব্দ শুনতে পায় কে?
যে অন্ধকারে তারা অপরাধীদের খুঁজে পায়, সেই চোখ আর কার আছে?
মানুষ ভাবতে বসলো রেখা আর জোড়া রেখা নিয়ে।
ভাবতে বসলো দ্বিঘাত সমীকরণের চর্চা।
শুরু হলো প্যারাবোলা, ইলিপ্স, হাইপারবোলা নিয়ে আংকিক অনুসন্ধান।
এখানে কুকুর নেই। এখানে শুধুই মানুষ অথচ তাদের ভাবনায় কুকুরের কাকতালীয় কার্যক্রম।
এই প্রথম আবাল বাল নয় দাঁত বাড় করলো।
তাদের শ্বদাঁতের অবসান ঘটলো।
আদিম সাম্যবাদ আধুনিক সাম্যবাদ কে হারিয়ে দিলো।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন