সংখ্যা রহস্য
সুবীর চৌধুরী
ট্রেনটা কোলকাতা স্টেশনে তিন ঘন্টা লেট-এ ঢুকলো। রাত প্রায়
১২.৩০। বৌ-মেয়ে নিয়ে বড়িশা ফিরতে হবে। শুনশান স্টেশনে দালালদের সাথে পটলো না। অগত্যা নির্জন রাস্তা
ধরে হাঁটতে হাঁটতে পৌঁছলাম আর. জি. কর মোড়ে। খুব সহজেই ওই মধ্যরাতে পেয়েও গেলাম
ট্যাক্সি। কোনো অতিরিক্ত টাকাও দাবী করল না। চড়ে বসলাম। ড্রাইভার নিজেই আলাপ জমালো
আধভাঙা বাংলা ভাষায়। কেমন যেন একটা ভয় লাগলো। কোনো খপ্পরে পড়লাম নাতো? বিপদ ভেবে
সিটের পিছনে লেখা গাড়ীর নাম্বারটা মোবাইলে ষ্টোর করলাম। না কোনো বিপদ নয়, নিরাপদেই সেদিন পৌঁছেছিলাম তবে
নাম্বারটা আজও ভুলিনি কারন এটা একটা বিখ্যাত সংখ্যা। পরদিন থেকে আবার সেই
অফিস-বাড়ী চলতে থাকল। কাজের চাপে চলে গেছে
তিন-চারটে বছর। স্মৃতির আড়ালে চাপাই পড়ে গেছিল এসব।
অনেকদিন পর আজ অফিসের পার্টি যখন শেষ হল তখন অনেক রাত।
হালকা হুইস্কির নেশায় ক্লান্ত-শ্রান্ত
শরীর। অফিসের গাড়ী লিভ দিল ধর্মতলার শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। রাত্রের
সব মদ্যপদের সাথে আমিও মিশে গেলাম। ড্রাইভারের পিছনে জানলার ধারে বসে ফুরফুরে
হাওয়ায় ঠিক কখন যে ঘুমিয়ে পড়েছি!
হুঁশ ফিরল ড্রাইভারের ডাকে। বাবু, সখেরবাজার।
ধরফর করে জেগে উঠলাম। তখন ট্যাক্সিতে স্রেফ আমি একা। চোখ
পড়ল সিটের পিছনে সাদা রংয়ে লেখা WB 04C 1729 নম্বরটার দিকে। চমকে উঠলাম নম্বরটা দেখেও। মনে পড়ল সেদিন মধ্যরাতে এই
ট্যাক্সিটাই কোলকাতা স্টেশন থেকে আমদেরকে সখেরবাজার
পৌঁছে দিয়েছিল। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম তুমি কীভাবে বুঝলে যে আমি এখানেই নামবো?
ড্রাইভার অকপটে বললো বাবু হামলোগ রাত কা প্যাসেঞ্জার
পহেচানতে হ্যায়।
আমার নেশাটাও ফেটে গেছে।
পান্ডিত্যের সাথে ড্রাইভারকে বললাম ভায়া তুমি কি জানো, গাড়ীর
নাম্বারটা খুব বিখ্যাত একটা সংখ্যা।
ড্রাইভার হেসে বলল বাবু ম্যায় মুরখ্ নেহি । ম্যায় ভি এক
সাইন্স গ্রাজুয়েট হুঁ। আউর ইয়ে তো
রামানুজন নাম্বার হ্যায় না?
আজ আবার দ্বিতীয়বার আমি চমকে উঠলাম।
...............................................................০০০...............................................................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন