পূজোয় লাইভ থিম
সুবীর চৌধুরী
হোঁদোলকুতকুত চেহারা, জাতে সদ্গোপ। তিন
পুরুষের মিষ্টির দোকান। নাম গজানন্দ ময়রা। থিমের পূজোতে ডাক পড়েছে। গণেশ সাজতে
হবে।
কার্তিক
চরিত্রের সাথে কারুকৃত্ এর বেশ মিল পাওয়া যায়। ইংরাজীতে বলা যায় ওভার স্মার্ট
ছেলে। অর্থাত্ কিনা ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। কারুকৃত্ সেনাপতি হওয়ার
দৌড়ে পাড়ার কম্পিটিশানে ফার্স্ট।
এদিকে
স্বাতীলেখা , লোপামুদ্রা কোন ছাড়। সরস্বতী সাজতে চায় মুনমুনের মেয়ে। নামটা সকলেরই
জানা। আসলে মুনমুনের মেয়েকে কপি করাটা তাদের দৈনন্দিনের কাজ। পাড়ার-বেপাড়ার ছেলেদের
সিটি খাওয়াটা ডোন্ট পরোয়া অলরাইট।
লক্ষ্মী
সাজার জন্য শতেক মেয়ে হাত তুলে আছে। স্বাগতা, সুলক্ষণা এরাও আছে এর মধ্যে। কথায়
আছেনা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। সকলেরই
ভয় নারায়ণ যদি ভুলভাল লক্ষ্মী দেখে রাগে সুদর্শন চক্রটা ছেড়ে দেয়, তাহলে সর্বনাশ।
এ কারণে প্রপার ভারজিন মেয়ে খুঁজতে গাঁ উজাড় হওয়ার দশা। অবশেষে লক্ষ্মী সাজাতে হল
একটা ছেলেকে।
কিন্তু
দুর্গা হবে কে? অপূর দিদিতো মরে গেছে। মরে গেছে মহুয়া যাকে একবার বিসর্জনের সময়
দেখে ছিলাম দুর্গা রূপে। শেষে রাজী হল এক বরনারী। কমিটি মেনেও নিল। কারণ পূজোর
একটা অঙ্গ হিসাবে এ বাড়ীর মাটিও লাগে যে ! স্বয়ং তিনিই যখন মণ্ডপে অধিষ্ঠিত হতে
রাজী, খারাপ কি?
থিমের
প্যান্ডেলে এখন সিমের ছড়াছড়ি। বন্ধুকে বলতে হবে
নিজেদের অলীক সজ্জার বর্ণনা। তবে হ্যাঁ ওটা আড়ালে আবডালে। জ্যান্ত থিম বলে
কথা না?
দুর্গা,
কার্তিক, গণেশ এই নাম গুলোর উপর একটা সংশোধনী আনতে চায় শিল্পীবৃন্দ। আরও একটা
সংশোধনী তাদের ডিমান্ড। বিসর্জনের সময় তারা থাকতে পারবেন না। বরণে মদা গন্ধের
সন্দেশ, গুজিয়া’র পরিবর্তে যদি ফাস্টফুড থাকত তবু একবার ভাবা যেত প্লাস সেজেগুজে শেষে কিনা
বিসর্জন তাও আবার কন্টামিনেটেড টালিনালার জলে? নেভার। আমরা নবমীর রাত পর্যন্তই
সেলিব্রিটি। দশমীর দিনে দর্পণে বিসর্জন কম
কিসে?
............................................................।।
..................................................................।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন