শনিবার, ১৭ জুন, ২০২৩

সভ্যতার সঙ্কট

অজুহাত আর বিনা অজুহাত দিয়ে রাজনীতি দন্ডায়মান ঠিক বৃষোৎসর্গের বৃষের মতন। অন্য ধর্মেও এসব আছে। আল্লার ষাঁড়ের নাম শুনেছেন? এই প্রাদেশিক, ধর্মাধর্ম, সম্প্রদায় ঘটিত, রাজনীতি ধর্মের নামে নোংরামো, নাৎসিদের অনুসরণ, মূর্খের হাতে রাজদন্ড, শিক্ষিতের অসম্মান এগুলো এরকম। গান্ধার কোথায়? রাগ করে বললে যা বলতে হয় তা বলতে সম্মানে বাঁধে। ওটা আফগানিস্তান। 

অনেকে আজকাল বলে এটাও ভারতের আছিলো। ওদিকে আবার বলে ওই কোন নাদির শাহ, কাদের খান, শাহরুখ খান, সলেমন খান নাকি খান খান করেছে দেশটাকে।

দেশভক্ত যারা তারা দেশের ভৌগলিক চেহারাই জানে না। এই মূর্খেরা যা খুশি বলে, বারবার বলে। চেয়ার কে টেবিল বলে, কান কে চোখ বলে, মুখকে পায়ূ বলে আরো কতো কি যে বলে কে জানে? 

তবে এই কথা গুলো মন দিয়ে শোনে দরিদ্রেরা। এরা চাল পায়, ডাল পায়, ভুট্টা পায়, ছাতু পায়, লাথি খায় তার পর নিদ্রা যায়। পরের দিন ওই পাওয়ার পিছনে আবার দৌঁড়োয়।

এক বেহারী গরুর দুধের বোঁটা মুখে নিয়ে চোঁ চোঁ করে টেনে শেষে  COPD রুগি হয়ে মারা গেলো। এক পাহাড় কাটার কারিগর পাহাড়ের নিচে চাপা পড়লো। কয়লা খনির শ্রমিক গুলো কাঁচা কয়লার ধোঁয়ায় হৃদয় হারালো। চাষীদের ধান, গম, সব্জি সব নিয়ে গেলো অর্থবান কব্জিধারী ব্যবসায়ী।

পুকুরে, নদীতে, সমুদ্রের ধরে আনা মাছ ওই তাদের না দেওয়ায় পঁচে গন্ধ ছড়ালো। পরেরবার ওদেরকেই দিতে হলো পেট বাঁচাতে।

পেট বাঁচলো কিন্তু ভবিষ্যৎ? 

বুঝলো সকলে , এদের ধরে নয়, চলতে হবে অন্য কিছু ধরে, যা আজও অধরা এদের কাছে। তবে জীবনের সারবত্তা তারা বুঝে ফেলেছে। সংখ্যায় বেড়ে উঠছে প্রতি বছর। 

মুখ বুজে থাকা এই সব মানুষেরা এবার ভাবলো ঘরে বসে মরলে মরবে সবাই। গোটা জাতি শুরু করলো কর্মহীন জীবন। শুরু করলো‌ অনশন।

পুকুরে মাছ মাছকে আক্রমণ শানালো, সমুদ্রেও তার প্রভাব পরলো, মাঠ শুকিয়ে গেলো, গাছ পাতার ভারে লুটিয়ে পরলো, পাখির দল হারিয়ে গেলো।

যারা এরপরেও বেঁচেছিলো তাদের সেদিন শরম দেখে কে? বেশরমের দল বললো হারিয়ে যাওয়া চললে একদিন পৃথিবী হারিয়ে যাবে। তবুও নিজের হারিয়ে যাওয়ার কথা বললো না।

যেদিন মানুষের মৃত্যু মিছিলে এক অর্ধমৃত কন্ঠ বললো না আর কাজ লাগবে না। সেদিন তারা বুঝতে পারলো সোনা দামি হতে পারে তবে তাতে পেট ভরে না।

এটাই আসলে সভ্যতার সংকট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন