শুক্রবার, ২ জুন, ২০২৩

অপেক্ষা করাই এখন আমাদের কাজ।

 ব্যবসায়ী ব্যাসন বোঝেন শাসন বোঝেন না এটা প্রায় চির সত্যের মতন। ইদানিং কালে ব্যবসা বৃহৎ হয়েছে। বেড়েছে কর্মচারীদের সংখ্যা। তৈরী হয়েছে ম্যানেজমেন্ট। কিসের ম্যানেজমেন্ট? লাভ-ক্ষতির হিসেব রাখার। উন্নত দেশের ক্ষেত্রে অন্তত তাই। তার এই ব্যবহারের জন্যে প্রতিবেশীদের কত ধরনের সুবিধার হানি হচ্ছে তা তার দ্রষ্টব্যের বিষয় নয়। উন্নত দেশগুলো বিজ্ঞানের উন্নতি তে ভর করে কারিগরি বিষয়ে এগিয়েছে। কমেছে কর্মচারীর সংখ্যা। এতে তাদের কিছু এসে যায় না বরং লাভের অঙ্ক আকাশ ছুয়েছে এতেই তার আনন্দ।

আবার উন্নয়নশীল দেশগুলোতে লাভের অঙ্ক বাড়িয়ে তুলতে কারিগরি উন্নতির সাথে যুক্ত হয়েছে ব্যবসায় অসাধুতা। অর্থাৎ শুধু উৎপাদন ও বাজার ব্যাতিরেকে লাভ মুখি দৃষ্টিকোণ মানবিক মূল্যবোধ থেকে সরে যাচ্ছে। এ দৃশ্য তৃতীয় বিশ্বের বিষয়। অর্থাৎ ব্যবসায় দুর্নীতিকরন। 

তবে প্রথম বিশ্বের ক্ষেত্রে যে দুর্নীতি সাধারনের কাছে দৃশ্যমান নয় তৃতীয় বিশ্বের কাছে সেটাও দৃশ্য।

মূল কথা হলো লভ্যাংশের সাথে মষ্তিস্কের সম্পর্ক যুক্ত ব্যাক্তি বর্গ ব্যবসায়ী।

মনে করে দেখতে হয় ইতিহাস। সেই পুরাতন রাজতন্ত্রের কথা। বনিক ব্যবসা করত। রাজা রাজস্ব আদায় করত। রাজকার্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরী করতে, প্রজার স্বার্থ সুরক্ষায় খরচ হতো সেই অর্থ। কিছু রাজার বিলাসিতাও চোখে পড়ার মতন। যদিও তার শাসনকালের শেষে ঐ সব বিলাসিতার ইমারত হয়ে উঠত সাধারনের ধন, ঐতিহ্য। 

ব্যবসায়ীদের মধ্যে এই বিলাস বিষয়টা ছিলো কুক্ষিগত। তারা জাহাজ বানাতো, রাজস্ব দিয়ে জমি-জায়গার পরিমাণ বাড়িয়ে সম্পদ আহরণ করতো।

মূল বিষয়টা ছিলো ব্যাসন। 

প্রথম যখন বনিকের হাতে রাজদন্ড প্রাপ্ত হয় সে যুগ লিখিত আছে। সে যুগান্তরেও এসেছে রাজকার্যে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এ কারনেই রাজকার্যের ভার অর্পিত হয় বৃটিশ রাজের হাতে। লুপ্ত হয় কোম্পানি শাসন।

প্রবাদ আছে না " ব্যাধের হাতে বেদ"? আমি সেই কৌমার্য হারানো শাসনের কথাই বলতে চাইছি। এই আজকের দিনে সে রকম এক লাভ মূখি রাজকার্য চলছে এদেশে, ওদেশে, বিদেশে, বিভূঁইয়ে। ফলতঃ ফিকে হচ্ছে নীতি নৈতিকতার মান। সেখানে ও ব্যবসা ব্যাসন যা  আসলে শাসনের পরিপন্থী। 

আসলে শিক্ষার নিরিখে দুটি বিষয় দু-প্রকারের। বৈজ্ঞানিক এর হাতে বন্দুক তুলে দেওয়া, বদ্যির হাতে লাঙল ধরানো অথবা ব্যাধের বেদভ্যাস এর মতন।

সৃষ্টির শুরু থেকেই সমাজবদ্ধ মানুষ নিজের দক্ষতা অনুযায়ী নিজের কাজ নিজেই নির্বাচন করতে শিখেছে। সেই ভাবধারার বাইরে বেড়িয়ে নতুন কোনো পসচুলেট কখনো লেখা সম্ভব হয় নি। অপচেষ্টা যে হয় নি তা নয়। একালেও যা চলছে পূর্বেও তা হয়েছিলো আগামীতে ও তা হবে। 

এটা অর্থব্যবস্থার উপর নির্ভরশীল নতুন গনতান্ত্রিক সমাজও চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেটুকু নির্যাস এখনও পর্যন্ত হাতে মেখে রয়েছে সেটা 'ব্যাতিক্রম নিয়মকেই প্রমান করে' তদ্রুপ।

দেখা যায় সুদীর্ঘ কালের শ্রমসাধ্য বিষয় এই সব আনাড়ী দিগের ভ্রম সাধ্য চেষ্টায় সার্থক হয় কি না।

অপেক্ষা করাই এখন আমাদের কাজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন