প্রখর গ্রীষ্মের দিনে কুকুর গুলোর যে ধূলো শোঁকে সেই পর্ব আজ মূহ্যমান। কুকুর গুলো ড্রেনের জল খেয়ে জীভ বার অরে লীন তাপ থেকে নিজের শরীরকে ঠাণ্ডা রাখতে শিখেছে।
মানুষ এসব শেখে না। সে উন্নত মস্তিষ্ক। সে অবাক জলপান এ অভ্যস্ত। রসাত্মক ভাবে ঠকানোর যে নাটকীয় সংলাপ রচিত হয়েছিল সেটা আজও বহমান। পার্থক্য একটা আছে, সেটা ব্যাক্তি নিরপেক্ষ।
ধরা যাক পিঁপড়ে গুলো দলবেঁধে মানুষের ঘরে ঢুকছে। এই প্রকৃতির রোষ প্রকাশ করার মতন ভাষা তাদের নেই। এই দলবদ্ধ থাকার কারণ লক্ষ কোটি বছরের সঞ্চিত কোনো এক জ্ঞান।
শহর গ্রাম যখন হারে রেরে রেরে শব্দে পথে নামলেন তখন না ছিল জনমত গঠন করার প্রক্রিয়া না ছিলো শাসকের অগ্নি চোখ।
এটাও ঠিক প্রকৃতির এক স্বাভাবিক স্বত্বা। ওখানে ওরা আর এখানে আমরা।
সহজ ভাষায় বললে একথা বলা যেতেই পারে পিপিলিকার ও মেরুদন্ড আছে।
এটা ওই আদিম বেঁচে থাকা আরশোলার ও আছে। ওরা ওদের ভাঙা পাখনায় দিব্য আকাশে উড়তে থাকে যখন ওদের জীবন বিপর্যস্ত হয়ে পরে।
হায়রে, পতঙ্গ বুঝতে পেরে পাখা মেলে, পাখিও বুঝতে পারে, বুঝতে পারে মাটির নিচে থাকা সরিসৃপ। শুধু এই টুকুই নয়, গভীর জলে থাকা মাছগুলো গভীর জল থেকে উপরে উঠে এসে দম নেয় ঠিক উরুক্কু মাছের মতন।
আসলে সামাজিক বিপর্যয় বা দুর্বিপাক স্থাবর অস্থাবর বুঝতে পারে না, বুঝতে পারে প্রাণ। এই প্রাণ শুধু মানুষের নয়, এই প্রান মানুষের, কুকুরের আরো অনেকের।
লড়া কিংবা হারার গুহ্য কারন প্রাণ। মানুষ এই প্রান নিয়ে তখন ভাবে যখন অন্ন, বস্ত্র থাকে না; যখন তার নগ্ন দশা হয়ে পরে। অন্যথায় আগে ধন পরে প্রান। এই কারনেই মানুষ বলতে শিখেছে " আমাকে ধনে প্রানে মেরো না।" প্রানে ধনে না বলে ধনের সাথে মানুষের সার্বিক উড্ডয়ন ওতোপ্রোতভাবে যে ঘিরে রাখে সে কথা তার মুখ থেকেই শোনা এই সভ্যতায়।
আচ্ছা মানুষ শব্দের সংজ্ঞাটা বদলে দিলে কেমন হয়? আরো কিছু সংজ্ঞা পরিবর্তন করা প্রয়োজন। যেমন মানবিকতা, মনন, মান্যতা, মর্যাদা অথবা মনুষ্যত্ব?
প্রাত্যহিক জনারণ্যে যা কিছু আজ নেই তাকে রক্ষা করার জন্যে নতুন শব্দবন্ধ তৈরী হলে ক্ষতি কি?
নিজেকে প্রাণী শ্রেষ্ঠ বলে নিজেই নিজের পিঠ চাপরে এই অসত্য কে সত্যে পরিণত করে কি লাভ?
এত কথার পিছনে যে কথাটা আজ বলা প্রয়োজন সেটা হলো একটা অন্তহীন আজকে অসত্য হয়েও সত্যের সংসারে দম্ভ করছে।
আজকাল পশুরাও এই মানুষ নামের অমৃতের সন্তান কে মানতে চায় না। তারাও মধূসুদনের বাক্যে বলতে চায় মারি অরি পারি যে কৌশলে।
হায়রে কৌশল্যাও কখনো ভাবেন নি যে সন্তান সে পেটে ধরেছে সে কার। কোন শৌর্য বীর্যে সে এসেছিল। শেষ ভাবনাটা এসেছিলো পবন পুত্রের মনে।
ওই পশু শ্রেষ্ঠ হনুমান বুঝেছিলো ইন্দ্রজিৎ এর মৃত্যু। বুঝেছিলো রাবণের রাগ, তদাপি মৃতপ্রায় সাধের ভাই এর জীবন বাঁচাতে উর্ধ্বশ্বাসে দৌঁড়েছিল কি এক বিশল্যকরণী খুঁজতে কোনো এক পাহাড়ে।
খুঁজে পেয়েছিলো বলেই আমার মনে হয়, তথাপি এই মনুষ্য সভ্যতাকে যে ঘৃণার চোখে সে দেখেছিলো সেই সত্তার বহিঃপ্রকাশ ওই বয়ে আনা গোটা গন্ধমাদন।
এরপর থেকেই হনুমান ঈশ্বর আর মানুষ তার উপাসক।
অনেক কথার ফলে মূল কথাটা হারিয়ে যাচ্ছে। না হারালে চলবে না।
মানুষের প্রভুত্ব পাশবিকতা কে হার মানায়। আর যৌনতা?
সেখানে সে সেকেন্ড, মিনিট, ঘন্টা দূর অস্ত এটা কুকুর, বেড়াল অথবা শেয়াল সিংহের ধারে পাশে আসে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন