রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

লেখা সবে শুরু

:১:
কান টা তৈরী হয়েছে মা এর হাতে। কখনো মুলে দিয়ে, কখনো তার কন্ঠের আবহে। দুষ্টুমির জন্যে কান মোলা, আর সুর করে গান গাওয়া তার গান শুনে। মোলাটাও ছোটোবেলার, শোনা টাও তখন। 
ঘুম ভাঙতো ভোর পাঁচটায়, শীতকালে একটু পরে। 
ঘুম ভাঙলেই বই নিয়ে সুর করা সাথে ফুল তোলার সাথে তাল মিলিয়ে সুর শেখা। 
একটু নকল করে সুর ধরলেই মা বলতো, তোর গলাটা আমার বাবার মতন। 
দাদুও ছিলেন সুর রসিক। মা এর শিক্ষাও সেখান থেকেই। এজন্যই গানগুলোও সেকেলে। 
এভাবেই পড়াশোনা, এভাবেই গান গাওয়া। 
এরপর?
ইচ্ছা যা থাকে তা হয় না, এটাও তারই কথা।
তার ইচ্ছা ছিলো গানবাজনার সাথে থাকতে।
হয় নি।
ষোলো বছরেই বিয়ের পিঁড়ি। তারপর ওই ফুল তোলা, বাসন মাজা সঙ্গে শুধু গুনগুন সুর।
উনিশের পর এক বাচ্চা কে বুকের দুধ খাওয়ানো।
এরপর?
আবার দু-তিন বছর ফুল তোলা, বাসন মাজা, আবার সেই বুকের দুধ খাওয়ানো। 
এই বার একটা ছেলে এসেছে তার কোলে।
অনেক স্বপ্ন মনজুড়ে।
শোনার মানুষ তেমন কেউ নেই আসেপাশে।
যে বাচ্চাটা দুধ খায়, সেই বাচ্চাটাই এসব শুনতে পায়।
সুন্দর কন্ঠের অনুভূতি কাকে বলে কে জানে, একটু বড় হয়েই বাচ্চা দুটোই নিজের মতন গান গাইতে শিখে ফেলেছে।
বড়ো আনন্দ হয় এসব ভাবতে বসে। 
খারাপ লাগে ভাবতে, আজকের বাচ্চাগুলো ঠিক এই ভাবে বড় হয় না
:২:
লীলা নামটার সাথে কোনো বিরোধ নেই। বিরোধ শুধু এখানে, তার ছেলেটা বড় হয়েছে। বিরোধ এখানে ছেলেটা তার প্রেমে পরেছে।
একদিন লীলা তার সামনে এলো। 
প্রথমে ইচ্ছে হয় নি দেখতে। ছেলের কথায় সে এসেছে।
সে শুনতে পেলো ওরা দুজন গলা মিলিয়ে গান গাইছে।
গানটা সেকালের নয় বরং একেবারেই একেলে।
গানের কলিটা তার ভালো লাগলো না কারন কিছুটা সময় তার বুড়ো বরটা তাকে একা রেখে গেছেন।
যদিও এই ভাষাতে তিনি অনভ্যস্ত।
তিনি কখনো তাকে তুই বলে ডাকেন নি।
চলে যাওয়ার পর মায় আজ তার একথা বলতে ইচ্ছে হয় নি যে ভালো আছি।
এরা দুজন যে গানটা গাইছে সেটা বিরহের হলেও শুনতে অনেকটা আনন্দ সঙ্গীতের মতন।
শুধু লীলার কন্ঠস্বর তাকে মুগ্ধ করেছে।
তিনি এলেন, বসলেন, শুনলেন, উঠে গেলেন।
লীলা সেদিন খুব আবেগতাড়িত। সে ভেবেছিল নিশ্চয়ই তিনি কিছু বলবেন।
উঠে যাওয়ার সময় সে হাতটা ধরে ফেলেছে।
বলেছে, কিছু বলবে না?
অন্যদিকে মুখ করে তিনি বললেন, তোদের গলা খুব মিষ্টি।
এরপর লীলা আর তাকে কিছু বলতে পারে নি।
জীবনবোধ বড় বিচিত্র। 
সেখানে কোন চিত্র কখন আসে, কখন বিলীন হয় সেটা সে নিজেও জানে না।
এইতো সেদিন ষোলো আর বত্রিশ এর সহাবস্থান হয়েছিল।
বত্রিশ এখন নেই।
ষোলো আছে এখনও। সে দেখতে পায় ছেলেটা এখন বত্রিশ।
অসহায় লাগে। বিভ্রম বাঁধে। 
লীলা এই পর্যায়টা ঠিক বুঝতে পারে না। সে নিজেকেই প্রশ্ন করে।
নৈবেদ্য বিষয়টা একটু আলাদা। এখানে দেবতাদের অবস্থান।
নাটক নৈবেদ্য অনুরূপ নয়।
আলাদা।
কিন্তু কতটা?
থাক সেই পুংখানু পুঙ্খ। 
লক্ষ্মী আর লক্ষ্মীছাড়া একদম এক রূপ এক রঙ।
ঢং একেবারে নাছোড়বান্দা।
কেন এরকম হয়?
লীলা বলেছেন এটাই স্বাভাবিক।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন