মেনকার কথা শুনে রীতিমত ক্ষুব্ধ প্রশাসক। প্রথমে FIR, পরে থানেদারের হাতে অ্যারেষ্ট।
মেনকা এক ফোঁটা জলও পান করে নি। তার ভয় হয় পাছে বিষ দেওয়া হয় তাকে!
এই অবস্থায় এলেন নন্দী আর ভৃঙ্গি।
চার পা তুলে নাচ শুরু হলো। দর্শক এসেছে অনেক। ফলে প্রশাসক সামান্য সময় নিয়েছে। খোঁজ নিয়েছে এই দর্শক কারা। শুনেছে এরা মহাদেবের কাছে পিঠে থাকে।
শুরু হলো মহাদেব খোঁজা।
দুগ্গা বড় অসহায়। সমতলের পলিউশনে তার শ্বাস রোধ হওয়ার জোগাড়। ওদিকে আবার মা মেনকা হাজতে।
ভাবলেন কোলকাতা ছেড়ে একটু মফস্বলের কথা।
শুনলেন সেখানে তার স্বামী মহাদেব গ্রেফতার হয়েছেন।
কৈলাস থেকে এই সমতলে কখন এলেন?
খবরের কাগজ পড়ে কার্তিক তাকে বললো, মা আমার বাবা কৈলাসেই আছেন।
হাজতে আছে যারা তারা পাতা খোর।
দুগ্গা আশপাশ পর্যবেক্ষণ করে কার্তিককে বললেন, ওরে তোর বাবাওতো তাই। শুধু পাতার বদলে গাঁজা হবে।
গণেশ হাল ধরলো।
বললো বাণিজ্যে বসতে লক্ষ্মী।
দুগ্গা বিষ্ময় প্রকাশ করে বলেন, ব্যবসা কোথায়?
গণেশ বললো ওটা তুমি বুঝবে না।
লক্ষ্মী বললো পয়সা কোথায়?
গণেশ বললো থামবি?
শেষে এলেন সমস্ত দেবতা। এঁরা অসুর দমন করতে অস্ত্র দিয়েছিলেন।
তারা বুঝতে পেরেছেন, রক্তবীজ রয়ে গেছে।
শুরু হলো দমন প্রক্রিয়া।
প্রথম অ্যরেষ্ট হলেন গণেশ।
কারন, তিনি সদাই পেট পুরে খেয়ে থাকেন। খাবার কোথা থেকে এসেছে, টাকা কোন ভান্ডারের, সে ব্যাপারে তিনি নিস্পৃহ।
গণেশ তাকালেন মা দুগ্গার দিকে।
এরপর অ্যারেষ্ট হলো কার্তিক।
জনমানসে ইনি পাড়ার কার্তিক হিসেবে বেশী পরিচিত।
আরো একটা পরিচয় আছে।
যৌন কর্মীরা তাকে পুজো করে বচ্ছর ধরে।
কি কারনে?
নির্বীজ পুরুষ তাদের কাছে কাঙ্ক্ষিত।
এরপর শুরু হলো দেবাদিদেব বিষয়ে ছানবিন।
এখানে বাধ সাধলেন দুগ্গা।
মেনকা একটু ব্যাকফুটে থেকে বললো, শ্মশানে কি না হয়।
এই প্রথম দুগ্গা বুঝলেন পরাকাষ্ঠা বিষয়টা।
বুঝলেন ব্যাভিচার।
বুঝলেন পুরষ্কার।
এরপরে একটু একটু করে চললেন কৈলাসে।
সরস্বতী একটু উদগ্র ভাবে ব্রহ্মাকে বললো, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও।
লক্ষ্মী বুঝেছে তাকে সামনে রেখে কৃতার্থ রাজনীতি।
স্বেচ্ছায় তিনি মৃত হলেন।
এরপর কি হলো?
জগৎ সংসার বিধর্মী হলো।
দুগ্গা দুগ্গা বলে মা দুর্গার এটাই শেষ এই বাংলায় আসা।
এরপরে সকলেই বলেন তিনি এসেছেন।
না তিনি আর আসেন নি।
শিব খুবই ভালো আছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন