শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শোকস্তব্ধ জীবন যখন বলেছেন আমার এই পথ চাওয়াতেই আনন্দ, সেখানে আনন্দ যে মূলতঃ শিক্ষা বা পড়াশোনা নিরপেক্ষ এই সত্যটা মেনেনিতে কারোর আপত্তি থাকার কথা নয়। আর এই আমি প্রতিদিন, প্রতিপক্ষ কাজের ফাঁকে, মধ্যরাতে ঘুম ভেঙে গেলে কিংবা একাকিত্ব কাটাতে একটাই অবলম্বন খুঁজে পেয়েছি। পড়াশোনার সাথে নৈকট্য না থাকলে জীবনধারণ একটু অসহায় হয়ে পরে। অক্ষর শেখার শুরু থেকেই মা বলতেন, পড়তে বোস। বসে পরতাম আর পড়তাম। সেই ছোটোবেলার ছবিতে রামায়ণ দিয়ে পড়া শুরু। এরপর ঈশ্বরের বর্ণপরিচয় প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং যুক্তাক্ষর শেখার শুরু। ক্রমেই সহজপাঠ, জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত কোন মাস কতদিন সংক্রান্ত ছড়া, তারপর স্টেজে উঠে নির্বোধের মতন আবৃত্তি করা ' তালগাছ একপায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে।' সত্যিই তাই পড়ার একটা নেশা সেই থেকেই প্রযত্নে মা। হয়তো লাঠি নয়, শুধু চোখ রাঙানি, হয়ত রাতে বাবা ফিরুক, হয়ত স্কুলে প্রধান শিক্ষক মহাশয় কে জানানো অথবা বাবা বাছা বলে বই পড়ার দিকে এগিয়ে দেওয়ার জন্য একটা মা এর মাথার মাঝখানে হাত রাখা। সত্যিই পড়াশোনা শেখার শুরুটা মা এর হাত ধরেই। আমার মনে হয় প্রত্যেকটা শিশুর পড়াশোনা ওই মা হাত ধরেই শুরু হয়, সেই মা শিক্ষিত হোন বা না হোন; ঠিক যেমন আমার মা। তিনি শিক্ষিতা ছিলেন না তবে লোকো শিক্ষায় তিনি সমৃদ্ধ ছিলেন। মাথায় হাত বুলিয়ে লোকশিক্ষার আঙ্গিকে ঘুম পাড়িয়ে যে পড়া পাঠ শুরু হয়েছিল সেটা আজও রয়ে গেছে। আর গীত-সংগীত সেটা অতিরিক্ত একটা পাওয়া। এই যে সকালে ঘুম ভাঙার পরে একটু বই এর পাতা ওল্টানো অথবা আজকের এই আধুনিক জীবনের বইপত্রের বদলে একটা সত্য অসত্য আক্ষরিক ভাবে চোখের সামনে ভেসে ওঠা মোবাইল ফোন শুধু পড়ার স্বার্থে অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর। 
আমার অবস্থা অনেকটা শ্যাম রাখি না কূল রাখির মতন হয়ে পরেছে। সন্তানের মাথায় হাত রেখে বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই গাইবো নাকি রাইম শোনাবো ওয়ান লিটিল মাংকি জাম্পিং এটা বুঝতে পারি না। না না বুঝতে পারি বৈকি! 
থাক এ সব। আবার পড়ার প্রসঙ্গেই ফিরতে হবে।
এই বার পুরানো অঙ্ক কষার প্রাথমিক বিষয়টা প্রাসঙ্গিক। তখন নামতা পড়ানো হতো প্রাথমিক স্কুলে। মূলতঃ গুনের নামতা। মুখস্থ বলতে হতো উঠে দাঁড়িয়ে। ভুল হলেই সামান্য প্রহার উপহার। যোগ- বিয়োগের নামতা ও ছিলো সেই সময়। অনেকেই শিখতো, তবে বেশিরভাগ ছাত্র-ছাত্রী শিখতো না। এই না শেখাটা পরবর্তীতে একটা বিড়ম্বনার মতন। চট জলদি অঙ্ক কষা হয়ে উঠতো না তাদের। আর আমি এই আমি এই তিন ধরনের নামতা ঠোটস্থ করে প্রতি টা পরীক্ষায় প্রথম হয়েছি। না এটা গর্বের বিষয় নয়, এটা স্কুল শিক্ষক মহাশয়ের স্কুলিং।
মা এই বিষয়ে অত্যন্ত পিছনের সারির। শুধু ওই রেজাল্ট তার কাছে প্রিয়। যাতে তিনি নেই সেই বিষয়ে একশো তে একশো পাওয়ার গৌরব একান্ত তার। পিঠে হাত বুলানো থেকে পৌষের পিঠে অথবা ভাদ্রের তাল তার হাতেই খাওয়া। 
এরপরে শিক্ষক আর ছাত্রের একাত্বতা। না সেটা সুমন চাটুজ্যের গানের কলির মতন নয়। দুপুরবেলায় অঙ্ক কষা খেলা বারণ পর্যায়ের অনুশাসন তখন ছিলোনা। তখন ভোর বেলায় উঠে যেমন ছিলো ফুটবল, ছিলো ফুটবল মাঠের গোল পোস্টে লাফান দড়ির কাঠ টা ঝুলিয়ে গুলতির টিপ প্র্যাকটিস, ছিলো সপাটে বল ছুঁড়ে পিন্টু খেলা, ছিলো ডাংগুলি, ছিলো পিল খাটান, চু খাটান, ছিলো খুশি খুশি কার খুশি আমার খুশি, কার মাসি আমার মাসি। এসব স্কুল পর্যায়ের শেষ অব্দ। এখানে বাদ পরেছে দুটো খেলা। একটা এই সব খেলার কারনে মা এর মার আর একটা স্কুল শিক্ষক মহাশয়ের প্যাদানি।
ওনাদের পছন্দ অপছন্দের মাঝখানে এই সব খেলা, অথচ ওনাদের আনন্দ আর আমাদের দুষ্টুমি মিশে একেবারে একাকার।
এই প্রাত্যহিক জীবনের পরিবর্তন দশ ক্লাশের পর। তখন পড়াশুনার সাথে একটু প্রেমের বিষয় এসে পরতো। সেখানেও একটু আড়াল আবডালে শাসন, একটু মানিয়ে নেওয়ার ইচ্ছা বা অনিচ্ছা, সেখানেও সেই মা। সবথেকে সার্থক বিষয় ছিল রাজনীতির সাথে অবস্থান নিয়ে নিশ্চুপ একটা পারিবারিক সমর্থন। 
এই সব এখন গোল্লায় গেছে।

২টি মন্তব্য:

  1. পড়াশোনা আসলে শুধু শিক্ষার বিষয় নয়, এ এক আজীবন বেঁচে থাকার রসদ। মায়ের হাত ধরে যে অক্ষরযাত্রার শুরু, তা শেষ পর্যন্ত মানুষকে নিজের সঙ্গে বন্ধুত্ব করতে শেখায়। মাধ্যম বদলায়, সময় বদলায়, কিন্তু জানার আনন্দ আর পড়ার নেশা চিরকালীন। অপূর্ব আত্মকথন!

    উত্তরমুছুন