তিনি বিদেহী। তিনি বহু রাজ্য সম্বলিত রাষ্ট্রে অনেকটা পরিব্রাজক এর মতন মত প্রদানকারী। তাঁর হাতের তালুতে এই দেশ। তাঁর শব্দের অলংকরণে 'নানা ভাষা, নানা মত, নানা পরিধান। বিবিধের মাঝে দেখো মিলন মহান।" এই শিক্ষা বর্ণিত হয়েছে।
এই দেশের মহান মনিষী তৎসহ সমাজ সংস্কারক বুঝতেন নানা ভাষাভাষী এই দেশকে যে ভাষা নিরপেক্ষ ভাবে এক পরিবারের সদস্য করতে পারে, সেটা ইংরাজি।
এজন্যই আজও INDIA আর ভারত সমার্থক শব্দ হিসেবে যুক্তরাষ্ট্রিয় ব্যবস্থায় গৃহীত ও সম্মানিত।
সমাজ ব্যবস্থায় শিক্ষার প্রসার ঘটে নি। যা এখন ঘটতে চলেছে সেটা ওই অশিক্ষার আঁধারে।
কাজেই কে অতুল প্রসাদ সেন, কেন তিনি এমন বাক্য লিখেছেন, কোন অধিকারে লিখেছেন এই প্রশ্ন মূর্খেরা বলতেই পারেন।
আসলে ছোটো ছোটো রাজ্য, রাজা, ভাষা, সংস্কৃতির তারা অর্থ বোঝেন না।
আজ আমাদের এই নির্বোধ so called জাতীয়তাবাদী নামক রাষ্ট্র যন্ত্রের বিরুদ্ধে কলম ধরতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন