জৈব ও অজৈব যৌগ সম্বন্ধে সামান্য আলোচনার দিন এসেছে প্রযত্নে দেশের প্রধানমন্ত্রী মহাশয়ের ঐশ্বরিক উপলব্ধি। রসায়ন শাস্ত্রের নিরিখে জৈবিক বিষয়টা কার্বন মৌল নিরপেক্ষ। অজুত নিজুত যৌগ সৃষ্টিতে কার্বন মৌল সিদ্ধহস্ত। মা কালীর মতন তার চার চারটি মুক্ত হাত শুধু অন্য মৌলের সন্ধান খোঁজে এমন নয় বরং সমস্ত পজেটিভ, নেগেটিভ মৌলের দল এই কার্বন কে কাছে পেতে চায়। কার্বন আর কৃষ্ণের মধ্যে বেশ বড়সড় একটা মিল খুঁজে পাওয়া যায়। আসলে এই কার্বন এক আদর্শ প্রেমিক। শ্রীকৃষ্ণের যেমন সখা-সখীর অভাব পরেনি কার্বনের ও একদম সেরকম। তার বর্ণে ও সে কৃষ্ণের একটা ভাব ও ভয় লক্ষ্য করা যায়।
পর্দার আড়ালে রসায়নের জগতে কার্বন অনেকটা ওই বিচিত্রবীর্যের মতন। চতুর্দিকে তার সন্তান সন্ততি, অন্যান্য মৌলের এরকম বংশ বৃদ্ধি এ জীবন কালে দেখা যায় নি।
এবার অজৈবিক বিষয় নিয়ে কিছু সামাজিক ধ্যান ধারনার কথা বলতেই হয়। এই পৌত্তলিক হিন্দু সমাজ অসংখ্য দেব-দেবী নিয়ে সমাদৃত। ওই দেবতার দল কি অজৈবিক?
না কখনোই নয়। ভাবতেই হয় এই অম্বুবাচী প্রাক্কালে। তিনি দেবী, তিনি বছরে তিন দিন রজঃস্বলা হন। পুরোধায় আছেন তার স্বামী। তিনি আবার দেবাদিদেব। সন্তান তার কম নয়। একদিকে গণেশ মাধব সিদ্ধিদাতা গণেশ অন্যদিকে সাজের কার্তিক। একদিকে অর্থমন্ত্রী লক্ষ্মী অন্যদিকে শিক্ষা মন্ত্রী সরস্বতী আর মাথার উপরে দাড়িয়ে ভুষুন্ডির মাঠে ছাই ভষ্ম মাখা দুর্নিবার ভয়ঙ্কর দেবাদিদেব।
এরপর ব্রহ্মা এলেন সামাজিক সিনেমার পর্দায়। তার বড় পছন্দের এই দেবী সরস্বতী। থাক এ সব।
একটু খানি আরো প্রাচীন সংলাপ শোনাই। এটা ওই সূর্যের বীর্যের কথা। যে বীর্য জন্ম দিয়েছিল কর্ণ কে। একথাও বলা প্রয়োজন, তখন কুন্তী ছিলেন ভার্জিন।
সামান্য ভাবে সবই বলা হলো, কোথাও ঈশ্বরকে অজৈব মনে হলো কি? মনে হয় হয় নি। তদাপি এই সফেদ কেশ, সফেদ লোমাবৃত সর্বাজ্ঞ কোন বিজ্ঞান, কোন ঈশ্বরবাদ থেকে এই জৈবিক অবস্থান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন?
হ্যাঁ নিয়েছেন। জৈবিক প্রাণীকুল তার চিন্তনে একটা ফ্রাঙ্কেনস্টাইন বানিয়েছিলেন। যখন সে তার দাঁত নখ উঁচিয়ে, নানান শব্দ বন্ধে জৈব অজৈব না বুঝে, হেসে কুঁদে, হেগে মুতে, অসভ্যের মতন নিজেকে বীর্যবান প্রতিষ্ঠায় মত্ত, তখন শুরু হলো প্রত্যাক্ষান।
হায় রে " মূর্খের কিবা দিন কিবা রাত।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন