সেকালে উচ্চ বৃত্তের বাবু সকল কাঁচা ধরে মুখে এক খিলি পান গুঁজে হাটি পা হাটি পা করে গণিকালয়ে রাত্রি কালিন সময় কাটাতে পৌঁছে যেতেন। তাদের সাজিয়ে গুছিয়ে ধোপদুরস্ত বানিয়ে টানা রিক্সায় তুলে দিয়ে দুগ্গা দুগ্গা জপ করে ঘরের দরজায় অশ্রুসিক্ত চোখ নিয়ে পরের সকালের অপেক্ষায় থাকতেন পত্নী নিরুপমা।
কে এই নিরুপমা?
তিনি পুরানো কোলকাতার হন কোনো গৃহবধূ অথবা আইনি ভাবে একাধিক বিবাহ বন্ধের পরে পুরুষের পৌরুষ প্রকাশকে বিনা বাধায় মেনে নেওয়া একজন নারী অথবা শারিরীক বৃত্তান্তে আকাশের দিকে তাকিয়ে বেআব্রু জৈবিক ব্যাভিচার কে নিজ গুনে গ্রহণ করা কোনো এক মাতৃত্ব।
যদিও এই নিরুপমা চারুলতা নন। চারু হলেন আজকের দিনে নারীবাদী সমাজের প্রথম প্রবর্তক। তিনি একদিকে যেমন পৌরুষ দেখেছেন ঠিক তেমন চিন্তার অচিরে ডুবে থাকার সাথে জৈবিক বিষয়কে খুব সামান্য ভাবে তাৎক্ষণিক ইচ্ছার প্রকাশকে ন্যূনতম প্রাধান্য দিয়েছেন একটা সুন্দর আন্তরিকতার সাথে।লেখার মাধুর্য্য ঠিক এখানেই। এখানে কখনোই কারোর মনে হয় না এটা ব্যাভিচার, এটা নেহাতই একটা শারীরবৃত্তীয় বরং মনে হয় এমনটাই যেন হওয়ার ছিলো।
এখানে ভালোবাসার যে দুর্দম শক্তি সেটাই প্রাসঙ্গিক। নিরুপমার ক্ষেত্রে এরকম নয়।
যদিও ওই ' কাহারবা নয় দাদরা বাজাও' অথবা আমার 'সাজানো বাগান শুকিয়ে গেলো' কিংবা লাল পাথর এর যে ইর্ষা সেই সমাজের নিরিখে সেখানে নিরুপমা একান্ত নৈর্ব্যক্তিক।
বাঙালির এই বাঙালিপনা কে কখনোই হিন্দুত্বের সাথে মেলানো যায় না। নিরুপমা যেমন পাঞ্চালি হয় নি চারুও কখনো পরমা হতে পারে না।
অতীতে নপুংসক দশরথ চার পুত্রের পিতা হয়েছেন তাদের পরমান্ন খাইয়ে। কুন্তীর প্রথম সন্তান সমাজ বিবর্জিত। এরপর ওই অন্ধের প্রকোপে পরে মাতা গান্ধারী শত সন্তানের জননী হয়ে চোখে কালো কাপর বেঁধে বাকি জীবনটা মাইম করে গেছেন।
তারপর?
তারপর অগ্নিকোণে পুকুর কেটে, ঈষাণ কোণে পয়ঃপ্রণালী বানিয়ে ভর পেট খেয়ে, ত্যাগ করে, জগৎ সংসারে আত্মসমীক্ষা বিসর্জন দিয়ে শুধুমাত্র তর্জন গর্জন করে শেষে শুধু এই ধরায় দেহ রাখা।
এরপর আবার তার আবক্ষ মূর্তি, তার সম্যক জ্ঞান বিচার আরও কত কি।
এটা ঠিক গোলমরিচ এর গুলির মতন। উপরে কালো অন্তরে লাল।
না এ নিয়ে নিরুপমা ভাবতে চায় না আর চারু? চারু অত্যন্ত সুচারুভাবে সমাজকে বুঝিয়েছিলেন, তোমাদের বানানো ঠুনকো দেওয়াল নিয়মের সাথেই শেষ হয়ে যাবে।
না তেমন কিন্তু হয় নি।
আসলে নর নারীর প্রেম ঠিক এমন নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন