চন্দ্রতারা-কাস্তে তারা-তারা সিতারা
সামান্য ঝড় ঝঞ্ঝার শেষে পাতাহীন গাছগুলো নিঃসহায় হয়ে পরে। ওই ব্ল্যাক হোল গুলো এসব দেখে আর বিরক্ত হয়। ভাবনার সাথে ঘৃণার ঝড় ওঠে এই গ্রহে। সাগ্রহে শিক্ষা নিতে এরা নং গোত্রের। উপমা, বিভক্তি এসব পাঠ্যক্রমে না থাকায় বর্ণনার মাধুর্যে যারা ম্রিয়মান তাদের কথা তারাদের শুনতে হয়। শুনলেও আকাট মূর্খের কাছে তাদের চিহ্নের ব্যবহার দেখে রাতকে বললো তুমি থেকো না এরপর। সারাক্ষণ সর্বক্ষণ শুধু সূর্যের আলো থাকবে গ্রহ পৃষ্ঠে।
অসূর্যম্পস্যা স্ক্যান্ডিনেভিয়ান বাধ সাধলো। বললো আকাশের সাথে আমার মন, প্রান, বিষয়, সম্পর্ক, স্বাধীনতা, সদ্ভাব, সাযুজ্য জীবনের মূল্যবোধ তৈরীর কান্ডারী। বললো এই আকাশের নক্ষত্রের সাথে অনেক জৈবিক নক্ষত্র এখানে বিরাজ করছে।
বসংবদ কারোর অকারন আকাশ দেখে ছবি আঁকার ফল আমরা দেখতে চাই না।
সূর্য শৌর্য দেখালো। বললো জীবন নির্ধারিত হয়েছে এই আলোকে। সে বললো সেও ওই তারার দলের শরিক।তবুও নানান তর্জমার শেষে উত্তর আকাশে ধ্রুবতারা জাগ্রত হলেন, লুব্ধক কুকুর হতে রাজি হলো না, বৃশ্চিক রাশি হুল ফোটালো।
শান্ত ছিলো গ্রহ উপগ্রহ। সন্ধ্যা তারা সুন্দর রূপ দেখালো, চাঁদ উঠলো পঞ্চমীর রাতে। সেদিন মাধবীলতার দল বলছিলো আছি। গন্ধরাজ বলেছিলো আমার আগমন শুধু এই ফাল্গুনের শেষে।
শেষ কথা বললো দোপাটি। বললো গাঁদা না ফুটলে আমি ফুটবোনা।
চন্দ্রতারা, কাস্তে তারা, তারা সিতারা পালাবার পথ খুঁজছে কোনো এক নির্বোধের মতন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন