সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

বাথরুম কাহন

নিকুঞ্জর কাছে বাড়ির বাথরুমটা তার চিন্তা চয়নের মূল কক্ষ। সেখানে শান্তিতে কমোডের উপরে বসে যেমন অতীত ঠিক তেমন বর্তমান ভাবতে ভালো লাগে। শরীরের সুস্থতার সাপেক্ষে এই বাথরুম অত্যন্ত প্রাসঙ্গিক।
নিকুঞ্জর এই কথাগুলো অনেকেই হাস্যস্পদ বললেও বস্তুত ওই বাথরুম টা তার কাছেও কম প্রিয় নয়। 
নিকুঞ্জ সেদিন বলছিলো রাস্তার কুকুর অথবা বাড়িতে পোষ্য কুকুর গুলোও উৎফুল্ল হয়ে ছোট্ট একটা দৌড় দেয় ওই বাথরুমের ক্রমিক কার্যক্রমের পর।
অর্থাৎ নিকুঞ্জর ভাবনা একেবারেই বাস্তবমুখী। 
নিকুঞ্জ কিছু কথা প্রতিদিন বলে। যেমন মা এর মুখটা আজ আর মনে পরে না; বললো স্কুলের প্রিয় বান্ধবীর মুখটা আজও বড়ো মনে পরে; বললো আমি যুদ্ধ দেখিনি, যুদ্ধের গল্প শুনেছি দাদুর মুখে, সেই যুদ্ধের বিভীষিকা আমি দেখতে চাই না।
এই বাস্তবতার পাশে ধাপে ধাপে আরো একটা নতুন বাস্তব নতুন ভাবে এসে পরেছে। সেটা মা এর মুখটা ভুলে যাওয়া এবং অন্যান্য বিষয় অতি বিমুগ্ধ ভাবে মনে রাখা।
এটা সত্য নয়, অসত্য ও নয় , এটা আসলে একটা বিড়ম্বনা। এখানে একটা হাইব্রিডাইজেসন হয়েছে সত্য আর মিথ্যার।
বাথরুম বদলায় নি। সেখানে বসে যেমন সুস্থ চিন্তা করা যায় তেমন আরো অন্য চিন্তাও করা যায়।
অর্থাৎ নিকুঞ্জর কথায় নিশ্চিন্তে ওই বাথরুমে বসে, ত্যাগ এর সাথে অনেক যোগ নিতান্তই  মস্তিষ্কের উৎকর্ষের বিষয়।
তার কথায় রাজপ্রাসাদ এর থেকে শৌচাগার অনেক বেশি প্রণিধানযোগ্য, কারণ এখানেই চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটে।
নিকুঞ্জ বেশি দিন বাঁচেনি। সে কোলোন ক্যানসারে মারা পরেছে।
তবে নিকুঞ্জ বেঁচে আছে তা এই বাথরুমের উপলব্ধিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন