রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

শেষ জবানবন্দী

প্রত্যেক মা-বাবা যেমন ভাবেন তার সন্তান যেন বাড়ে দুধে ভাতে, তেমন সেই সন্তানও তার পরের আগত প্রজন্ম নিয়ে একই কথা ভাবে। কারন সন্তান যখন নতুন প্রজন্মের বিষয় নিয়ে নতুন জীবন এর কথা ভাবছে তখন সে মারা পরলো প্রতিবাদ করার কারনে।
লোক শ্রুতিতে যে কথা ওই প্রতিষ্ঠানের এই মৃত্যুর ব্যাপারে আজ মানুষ শুনেছে সেটা বহুলচর্চিত কিন্তু সেকথা বলা বারণ। যেভাবে আজকের এক নতুন প্রজন্মের এই জন্মদাত্রীকে প্রাতিষ্ঠানিক ক্ষমতা পুড়িয়ে দিয়েছে সেখানে মানুষ শুধু নয় মানুষের রক্ষার দায়িত্ব যে ডাক্তার পর্যায়ের কিছু সম্ভাবনাময় বাংলার সন্তান নিয়েছে তারাও আপন জীবন নিয়ে উদ্বিঘ্ন।
এসব কথা বলতে এখন আর ইচ্ছে হয় না। যে মরেছে মরেছে, যা পুড়েছে পুড়েছে, এর পরেও যা অক্ষত রয়ে গেছে তারা এই নিম্নমানের প্রগতির কারিগর।
কি অদ্ভুত। যা গেছে তা যাক তবুও মা-বাবার খালি হওয়া বুকটা খালি থাকার প্রক্রিয়া চলতে দেওয়া যায় কি, মায় এই প্রাতিষ্ঠানিক কলুষ?
আমার বড় শালীর নাম মৌমিতা। ও মূক ও বধির। ও বলেছে এবার কথা বলবে। আমি বললাম পারবে বলতে?
ও শুরু করলো কথা। ওর মা বার বার বারন করেছে তবুও ওই  মূক শুরু করলো মূকাভিনয়। সেখানে প্রথম দৃশ্যে দেখা গেলো মেয়েটা দিব্যি কাজ করে চলেছে একটা হাসপাতালে। ওর গলায় ঝুলছে স্টেথোস্কোপ আর পোষাকে একেবারে একজন ডাক্তার ‌
এরপর শুরু হলো রুগীদের নানান নামে তাকে ডাকা। একজন যখন মা বলছেন, অন্যজন বলছে দিদি অথবা বোন।
অনেকেই তাকে নানা কটু শব্দেও হাঁক পেরেছে। না মৌমিতা আছে মৌমিতাতেই।
সেদিন সমস্ত কাজের শেষে সে বড় ক্লান্ত। সেতো কথা বলতেও পারে না এজন্যেই চোখ দুটো বুজে এসেছিল। এরপর আর কিছু তার মনে পরে না। তবে যখন প্রাতিষ্ঠানিক মানুষ জন চিৎকার করে বলছিলো লাশটা জ্বালিয়ে দে তখন তার অতীত শেষ হলো। শুরু হলো বর্তমান জীবন।
ইলেকট্রিক চুল্লিটা ভয়ে নিভে গেলো। মৌমিতা চুল্লির গেট খুলে বেড়িয়ে বললো ওরে শোন আমি অমৃতের সন্তান। কে মারবে আমাকে?
শুরু হলো মৌমিতাকে খুঁজে বেড়ানো। না সে ধরা পরে নি, ধরা পরেছে সেই লোকটা যে মৌমিতার কথাগুলো লিখেছিলো নিজের খাতার পাতায়।
অবশেষে সেই রাইটার জেলবন্দী হলেন। জেলবন্দী লোক গুলো বললো এই তোর অপরাধ কি?
তিনি বললেন কোনো ক্রিমিনাল এর কাছে দেবো না আমার জবানবন্দী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন