একটু বাদ পরেছে এই অংশে, সেটা বলতেই হয়। নানান কাজের ফাঁকে প্রেমটাই বাদ রয়ে গেছে। খুব সুন্দর সেই ভালোবাসার মন নিয়ে নানান বাগবিতণ্ডা, নানান অভিব্যক্তি, নতুনভাবে অনেক কিছুই প্রথমবারের শেখা।
তখন ভিক্টোরিয়ার পিছনের মাঠেই বসতো বই মেলা, এখন তার নাম হয়েছে মোহর কুঞ্জ।
নো নাথিং নষ্টালজিক, শুধু ফিরে দেখা।
নো নাথিং ফিরে পাওয়া, শুধুমাত্র নতুন প্রজন্মের কাছে বলে যাওয়া।
এরপর নব্বই ছেড়ে ওয়াই টু কে পার করে এই দু হাজার পঁচিশে আয়নার সামনে দাঁড়িয়ে শুক্লা দেখলো সে বেশ বুড়ি হয়েছে। বত্রিশ পাটি দাঁত ঠিকঠাক থাকলেও কপালটা চওড়া হয়েছে বেজায়।
আসলে এই কপালটা আগে খুব ছোট্ট ছিলো। মাথায় যেমন বুদ্ধি কমেছে ঠিক তেমন ঝড়ে গেছে মাথায় থাকা চুল গুলো।
শুক্লার ক্যান্সার হয় নি অথচ কপাল চওড়া হয়েছে নীরবে। মাথার খসে পরা কেশ কখনো ভাত, কখনো ডাল, কখনো টুথপেস্ট এর সাথে নির্বিবাদে মিশে গিয়েছে।
একদিন নয় অনেক দিন খেতে বসে ভাতের থালা ছেড়ে দিয়ে নিমেষে অফিসে চলে গেছে ইন্দ্র।
এই শুক্লা আর ইন্দ্র নাম দুটো প্রতিকী। আসল বিষয় লুকিয়ে আছে সেই সুন্দর জীবনের সাথে। গানের কলি " কি সুন্দর দিন কাটাইতাম " এখন আর সত্যি নয়। অসংখ্য অসত্যের সাথে সত্য ডুবে গেছে পশ্চিম আকাশে। পূবের আকাশ হয়েছে নীলাভ। নতুন প্রভাত জাগো সময় হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন