কিছুই বলতে পারি নি।
নিজেকে নিজে প্রশ্ন করেছি, উত্তর মেলে নি। মন বলেছে বাস্তব মেনে নিতে আর প্রাণ এ কথা মানতে পারে নি।
এর মধ্যেই একটা ফোন এলো মোবাইল ফোনে। অন্যপ্রান্তে আমার ছোটো কাকা।
বললেন তোর ফোন না আসায় আমি উদ্বিগ্ন।
একটু সময় নিয়ে বললাম কেনো এমন মনে হলো?
বললেন বুড়ো হয়েছি বলে কি নতুন বছরের শুরুতে খবর নিতেও তুই ভুলে গেছিস?
লজ্জা হলো ছোটো কাকার কথায়। মনে হলো সত্যিই তো আমার বাবার প্রজন্মের এই এক জনই আজ জীবিত।
অন্য মন এ কথাও বলছিল আগামী বছর এই দিনে আমি থাকবো কি?
সবকিছু সরিয়ে রেখে বললাম সন্ধ্যায় দেখা হবে ভেবেই ফোনে খবর নেই নি।
বুকটা কষ্ট পেয়েছে এই মিথ্যা বলার কারণে।
কাকা বললেন ঠিক আছে চলে আয়।
সেদিনের সন্ধ্যার সামান্য কিছুটা সময় ছিলাম ওখানে। কথার সূত্রে চলে যাওয়া বছরের কথা এসে পরেছিল।
বললাম চা এর আড্ডায় তিনি আসতেন। আমার মতন অচেনা অথচ যুক্তিবাদী অর্বাচীন কেও তিনি প্রথাগত নানান অভিজ্ঞতার কথা বলতেন। এ বছর তিনি নেই।
বললাম গত পৌষে আমরা একটা পিকনিক করেছিলাম। আমাদের টিমের কর্তা ছিলেন হলা দা। এই নতুন বছরে তিনিও নেই।
একটু পুরানো স্মৃতির প্রেক্ষাপটে বললাম, তুই তো গোরাদাকে চিনিস। বোস পাড়ায় থাকার সুবাদে মুখ তুলে বললো, বড় সুন্দর কন্ঠ। ও গান গাইতো নিজের মনে। অনুরোধ করলে লাজুক মুখে বিদায় নিতো।
বললাম উনিও চলে গেছেন।
বললাম পার্থ মারা গেছে জানিস?
দিন কয়েক পরে ও বললো কোন পার্থর কথা বলছিস? পূর্ব পাড়ার সাদা পার্থ?
এভাবে ভুলে যাওয়া সম্ভব নয়, এ জন্যই বললাম এই পাগল ছেলেটাকে ভুলে যাওয়া সম্ভব?
এখানে আমি এ কথা বলতে বাধ্য হচ্ছি খবর না নিয়ে নানান কথায় নিজের জন্য সম্ভার ভরিয়ে এতকাল আনন্দে চলে গেছে। নিশ্চিত ভবিষ্যৎ হাতে পাওয়ার পরে এই সব অতীত ভাবতে ইচ্ছে হয় না এই সব অসাধারণ মানুষের।
না এতেও শ্রদ্ধা আছে তার প্রতি কারন অতীত কে সামনে রেখেই সভ্যতা নানান ছবি এঁকে চলে। আমি সেই পথের ই শরিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন