মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

গর্দভের উপলব্ধি

আজকের এই জীবনযাত্রায় দাঁড়িয়ে রাজনীতি নিয়ে কিছু লেখা নিষ্প্রয়োজন। এখন দুর্নীতি আর রাজনীতি সমার্থক। এখন একটা কথা মনে রাখতে হবে। কথাটা একটা বিখ্যাত সঙ্গীতের পরিভাষায় বলতে হবে। কথাটা সুরের সাথে শরীরে আজও অত্যন্ত সম্পৃক্ত।
"বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও।"
কিছু উপর থেকে চাপিয়ে দিলেই সেটা মেনে নিতে হবে এই ধ্যান ধারণা আজকের সমাজে গ্রহণযোগ্য নয়। 
নেতাজির রক্তের বিনিময়ে স্বাধীনতার ঘোষণা আজকের ইতর গোত্রের রাজনৈতিক ব্যাক্তির কথার সাথে সর্বসম নয়।
ধৃষ্টতা এটাই, আমরা এই ২০২৬শে পৌঁছে ১৯০০ সালের সাথে এই ইতরদের সমরেখ করে ফেলেছি।
আমরা ওই শ্যামাসঙ্গীত নিয়ে আজও চলছি।
বলছি,  দোষ কারো নয় গো মা।
এখন আর সখাতো সলিলে ডুবে মরা সম্ভব নয়।
এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা এমনি লেখেন নি অন্নদাশঙ্কর রায়।
তানপুরা কিন্তু একথা বলে না।
তানপুরা বেজে চলে সেই সাত সপ্তক নিয়ে।
নিষাদ আর কোমল নিষাদ এর পার্থক্য কে বুঝতে পারে?
মা আর কড়ি মা কে জানে?
থাক ঋষভ নিয়ে কিছু বলবো না।
কারণ এটা গলা আর নেকা গলার মতন।
অর্থাৎ বুড়ো আর বাচ্চার মতন।
অধুনা বেশ চলছে রাজনীতি। 
রূপ আর সনাতন পড়েছি। খুব ভালো লাগে যখন মানুষ ডিম ছুঁড়ে মারে। সেখানেও একটা কেমিস্ট্রি পাওয়া গেছে।
সব খানেই সেই বলয় আর বলয়।
মাছ, মাংস, ডিম যে বলয়ের কাছে পরিত্যাজ্য তারাই এখন বোম ছেড়ে, বন্দুক ছেড়ে, গয়া থেকে গাইঘাটা অথবা গোবিন্দ পুরে হাতে ডিম নিয়ে নির্দায় ডিভোর্সির মতন নতুন সংসার পাততে চাইছে।
রবিঠাকুর লিখেছিলেন, " হবে জয় হবে জয় হবে জয় রে, 
ওহে বীর হে নির্ভয়।"
এটাই বাঙালির ইতিহাস।
এসব মানেন নি ম্যাগনেট দাদু। তিনি খাসা খাসা গালি দেন ওপার বাংলার ভাষায়।
তিনি বললেন, এই গাধা গুলা সুকুমার রায় পড়ে নাই।
পড়ে নাই বিদ্যা বোঝাই বাবু মশাই।
তিনি বললেন, 'হ তোমার শিক্ষা মাথার ভিতর।'
বললেন ওরে পাঁঠা, সাতার দিতে শেখ!
এই কারনেই হয়তো গোটা ভারত বর্ষের সামান্য অংশ এই বাংলা বিচিত্রবীর্যের সন্তান হয়ে ওঠে নি।
আসলে যে সূর্য অথবা চন্দ্র যে বলয়ে প্রাধান্য করে, বাঙালি সে বলয়ের বাইরে।
আসলে বাঙালি কখনো গ্রহ বা উপগ্রহ হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে আসে নি।
বাঙালি নক্ষত্র।
এই বাংলায় নক্ষত্র পতনের ইতিহাস ঘাঁটলে দুটো নক্ষত্র পাওয়া যায়।
খারাপ কথা বলতে ইচ্ছে হয়।
ম্যাগনেট দাদু ইদানিং কালের নেত্রীকে বাল বলে সম্বোধন করেছেন।
এর আগে যে বা যিনি এই পর্যায়ে পৌঁছেছিলেন তাকে আবাল বলেছেন।
এখানেই সেই বাঙালি।
আসলে আজকে খুব মনে পরছে বাংলা ভাগের কিছু সংলাপ।
হ্যাঁ আমি এই ম্যাগনেট দাদুর কথাই এখন বলবো।
সন ১৯৮৩ সাল। 
সবেমাত্র মাধ্যমিক উত্তীর্ণ। যেমন মন ঠিক তেমন প্রাণোচ্ছল যুবক।
মামার বাড়িতে তখন নিউজ পেপার থাকতো না। ফলে, সকালে চা এর দোকানে পেপার পড়তে যাওয়া।
ওখানেই ওই দাদুর আগমন।
ওখানেই শোনা, যোগ বড় কঠিন, ভাগ সহজ।
একটা ডিম সিদ্ধ আর ঘুগনি মুড়ি খেয়ে তার প্রস্থান।
লুকিয়ে সিগারেট জ্বালিয়ে নিজের দিকে তাকিয়ে একটা স্বপ্ন দেখার সেটাই ছিল শুরু।
এই পান্থ অনেক অনেক পন্থা দেখেছে। 
মানুষ খুঁজে না পেয়ে কিছু রাস্তার কুকুরের সাথে সে এখন দিব্বি আছে। আছে ওই কুকুর গুলো।
জারজ মানুষের সাথে সে আর নেই।
সুকুমার বৃত্তি সুকুমার রায় এর পরে আর কে বলেছেন?
এটা এই গর্দভের উপলব্ধি।














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন