শনিবার, ২০ জুন, ২০২৬

অপেক্ষা

এই স্বাধীন ভারতবর্ষে বামপন্থা কখনো পাত পায় নি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিষয়টাই বামপন্থা বিরোধী। রাষ্ট্র আর যুক্ত রাষ্ট্রের পার্থক্য এখানে বুঝতে হবে। হয়ত এই সত্য উপলব্ধি করেই জ্যোতি বাবু কখনোই পলপট, মাও, চেসেস্কু কিংবা ভিয়েতনাম নিয়ে একেবারে নির্লিপ্ত ছিলেন।
সামান্য চে অথবা নেলসন ম্যান্ডেলা ব্যাতিরেকে তিনি ছিলেন সোশ্যাল ডেমোক্র্যাট এর প্রতিনিধি।
এখানে এ কথা না বললে আমার রাজনৈতিক সদিচ্ছা বিফলে যাবে। 
সিপিআইএম এর জন্ম আর তৃণমূলের জন্মের মধ্যে একটা সুন্দর সাযুজ্য আছে পার্থক্য শুধু শিক্ষায়।
জ্যোতি বাবু শিক্ষিত আর মমতা?
থাক সে কথা।
স্বাভাবিক যে নির্বাচন প্রহসন ছিলো বামফ্রন্ট আমলে ঠিক তার কপি বুক দেখা গেছে এই পনেরো বছর।
অনুব্রত যেমন বলেন একটু সোহাগ করার কথা ঠিক সেই ভাবেই সেদিন এই জ্যোতি বাবু সোহাগ করে বলেছিলেন, 'এভাবে শরীরটাকে নষ্ট করিস না। এখনও অনেক কাজ বাকি আছে।'
মমতা তখন কোথায়?
হায়রে যখন টাটা গ্রুপের কারখানা প্রায় প্রায় চালু হওয়ার মুখে ঠিক তখন ধর্মতলার বুকে তিনি একাকী অনশন রত।
এলেন গোপাল কৃষ্ণ, এলেন রাজনাথ, এলেন জ্যোতি বাবু।
একবার ভাবতে ইচ্ছে হয় না?
যখন বুদ্ধবাবু উন্মুখ শিল্প আর কৃষি নিয়ে ঠিক তখন এই ত্র্যহস্পর্শ।
ডান, ডান, বাম এখানে সমরেখ।
মানুষ যদি প্রশ্ন করে, কি সেই কারণ?
CPI(M) এর জন্ম CPI ভেঙে। সেখানে বৃহৎ নেতা ডাঙ্গের সাথে সংঘাত। তৃণমূল ও তদ্রুপ কংগ্রেস ভেঙে। এই দুটো দলই grassroot হারা; হয়তো এইজন্যই ২০১১ সালে যেভাবে CPI(M) বিলুপ্ত হয়েছিল ঠিক একইভাবে আজ ২০২৬শে এই দলটার শেষ অবস্থায়।
সমস্যা একটাই এখানে CPI(M) সর্বহারা নাম নিয়ে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করেছে আর তৃণমূল তাকে হুবহু কপি করেছে। পরীক্ষিত ভাবে যারা এতকাল কুমির ডাঙা খেলেছেন মানুষ আজ তাদের বুঝতে চায়। সেই সেকালের একটা প্রবাদ মনে পরছে। " সংসার অসার, শুধু কেচ কেচানিই সার।"
সংসারের জায়গায় এখন রাজনীতি লিখলে খুব কি ভুল হবে?
এই কথা লেখার অন্য একটা কারণ আছে।
সেকালে গৌর কিশোর ঘোষ ছিলেন, ছিলেন কুলদীপ নায়ার, ছিলেন বরুণ সেনগুপ্ত, ছিলেন শক্তিপদ রাজগুরু।
আরো অনেকেই ছিলেন অন্য একটা আবহে।
মঞ্চে ছিলেন শম্ভু মিত্র, কুমার রায়, উৎপল দত্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত প্রমুখ । ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, রবী ঘোষ। ছিলেন সত্যজিৎ রায়, মৃনাল সেন। ছিলেন তরুণ মজুমদার।
আরো একটু এগোতেই হয়।
সেখানে এক ছত্র সামাজিক পরিবর্তন নিয়ে শত শত শব্দ, শত শত সুর, লক্ষ লক্ষ সংলাপ।
সেটা বাংলার অগ্নিযুগের কথা।
একদিকে ঋত্বিক কুমার ঘটক, সলিল চৌধুরী; অন্যদিকে বিজন ভট্টাচার্য অথবা অনিল চট্টোপাধ্যায়।
কি অপরূপ রূপ।
কদিন আগে লেখক বাপ্পাদিত্য বন্ধু আদিত্য কে সাথে নিয়ে ডায়মন্ড হারবারের একটা সরকারী হোটেলে দুপুরের খাবার খেয়ে, ঢেঁকুর তুলে তওবা তওবা করে বাড়ির দিকে পা বাড়ালো।
তাদের আলোচনার বিষয়,' শুক্তো টা অসাধারণ।
বিষয় বাটা মাছের ঝাল।
বিষয় মুসুরির ডাল আর বেগুন ভাজা।
এটা তরতাজা জীবন বোধ বাঙালির।
এখন এই বাঙালি তার অতীতের সাথে বর্তমানকে একেবারেই সমমেলে রাখতে বা বাঁধতে পারছে না।
অভাবটা কোথায়?
অভাব এখানে ঠিক সুকুমার রায় এর ভাষায় যারা বলছেন ' অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো না কি কান দুটো?'
শুরুতেই লিখেছিলাম কয়েকটা নাম স্রেফ সাংবাদিকতায়। আর এবার একটু ব্যবচ্ছেদ।
কোথায় কুলদীপ নায়ার আর কোথায় সুমন দে, কোথায় বরুণ সেনগুপ্ত আর কোথায় অমৃতাংশু, কোথায় গৌর কিশোর ঘোষ আর কোথায় শত শত লেখক।
বাপ্পাদিত্য বলেছেন নাট্যমঞ্চে এই কয়েক বছরে সে দেখেছে পুরো ভাগ থেকে পশ্চাৎ ভাগ পুরোটাই শুধু ব্রাত্য এবং ব্রাত্য।
বাপ্পা মুশকিলে পরেছে।
সে বুঝতে পারছে না সুমন আর নচিকেতা; বিভাষ আর ব্রাত্য কিংবা মমতা।
মমতা কে বাদ দিলে হবে ?
না হবে না! এই এপাং ওপাং ঝপাং এক উৎকৃষ্ট সাহিত্য উপাদান।
বাপরে কি ডানপিটে ছেলে। 
স্যরি ছেলে না মেয়ে।
ছিলেন পি এইচ ডি।
সেই ইউনিভার্সিটি টাই না কি নেই।
হলেন ডিলিট (সাম্মানিক ) CU তে।
পেলেন সাহিত্য একাডেমী।
একটু সন্দেহ জাগে ঐ দুটো প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকবে কি?
আমি নিশ্চিত, আগামীতে তিনি থাকলে এগুলো উঠে যেতো অথবা নবরত্ন সভা হয়ে পড়তো নবরত্ন তেল এবং আবাল বৃদ্ধ বনিতা এই তেল মাথার তালুতে মাখার এক অমোঘ ঘোষণা। আজ এই আষাঢ় মাসের দ্বিতীয় সপ্তাহে মহাকবি কালিদাস মহাশয়ের কথা মনে এলো। তার সেই অমোঘ দুটো লাইন একটু মনে করতেই হয়।
"নেই তাই খাও থাকলে কোথায় পেতে?" কালিদাসের এই উক্তি আজকে প্রথম উপলব্ধি পর্যায়ে পৌঁছেছে।
হায়রে সময় না জানি কি বিষম বস্তু।
সময় একটা কাঠের পুতুল কে জীবন্ত করে তোলে এটা একেবারে সত্যতা পর্যায়ে এই দেড় দশকের মধ্যেই পৌঁছেছে।
তারপর?
আবার সেই গানের কলি।
' মিছে দোষ দিয়ো না আমায়।'
দার্জিলিং আর দরবেশ যেমন এক নয় ঠিক তেমন রসগোল্লা আর রাস লীলাও এক নয়।
আসলে রাজনীতি, সমাজনীতি হাড় হাভাতের জন্যে নয়।
তোলা বাজ, লুম্পেন দের জন্য নয়।
পরে পাওয়া চোদ্দ আনার মত নয়।
এজন্যেই জন্মগতভাবেই অসাধু মমতা আজ সাধু সঙ্ঘের কাছে উচ্ছিষ্ট। ব্রাত্য গোটা সভ্যতার কাছে, ব্রাত্য একে যতোই সাহিত্য একাডেমীর পুরষ্কার দিক। ট্যাক্টফুলি টুইষ্ট করে যে ক্ষমতা এসেছিল সেটা সেভাবেই শেষ হয়েছে। শুধু পরে আছে একটা হাওয়াই চটি।
বস্তুত এটা চটিই।
চটি কথার মানে এবার বুঝতে হবে।
চটির গল্প কখনোই চটি গল্প নয়, কারন ব্রাত্য।
সাহিত্য একাডেমীর লাইব্রেরী তে সঞ্চিত লেখা হংকলন পড়ে দেখার আজকে সময় এসেছে। সময় এসেছে পড়ে দেখার সেই প্রবন্ধ যা এই ব্রাত্য লিখেছিলেন।
আচ্ছা এই ব্রাত্য মাইকেল মধুসূদন দত্তের বিরুদ্ধে যে লেখাটা লিখেছিলেন সেটাও কি মমতা দেবীর আহ্বানে?
না এমন মনে হয় না। আবার হতেও পারে। যদি তা হয় ব্রাত্য হয়ে পরবে লঘু সঙ্গীত। সময়ের সাথে সাথেই মনে হচ্ছে নাটক পরিবেশন নাটক শব্দের সাথে এক নয়।
যেটা সমাজ দর্পণ হওয়ার কথা সেটা এই আবালের হাতে পরে কূপমন্ডুকতার শেষ পর্যায়ে পৌঁছেছে। দাঁত বাড় করলে হবে না।
সমাজ এখন দাঁত আর শ্বদাঁত বুঝতে শিখেছে।
বুঝতে শিখেছে বড় পরিবারেও আপদ,আকাঠ জন্মালেও তার পারিবারিক মহিমায় বিখ্যাত হয়ে ওঠেন।
ফল সস্তায় একটু উড্ডয়ন, একটু ভোগ, একটু তৈল মর্দন।
ছাগল দিয়ে লাঙ্গল চাষের চেষ্টা হলেও তা আজ বিফলে গেছে।
বলদের দল ঘাড় থেকে জোয়াল নামিয়ে রাখে নি।
এই এবার প্রকৃত পক্ষে সেই বলদের ঘাড়ে চাপানো জোয়াল নেতা নেত্রীদের কোমরে নেমে এসেছে। জেলখানার দুয়ারে নিয়ে আসার আগে সামান্য ডিম ছুঁড়ছে কতিপয় বলদ। ছাগল যে আসলে লাঙ্গল চালানোর জন্য উপযোগী নয়, এটা নিপাতনে সিদ্ধ।
এখন একটু সফেদ হাতি ব্রাত্য বসুকে নিয়ে ভাবা যাক। বস্তুত মা বাবা সন্তানের ভবিষ্যৎ বুঝেই নামকরণ করেন।
যেমন অচল, ব্রাত্য, আন্না, ঘেন্নাশ্রী ইত্যাদি।
পারিবারিক নামকরণ দেখলেই আপদ, বিপদ সব কিছুই সামনে এসে পরে। আর এখানেই প্রশ্ন শিক্ষা ক্ষেত্রে এই নামধারী কোনো একজন শুরুতে এবং শেষে কেন এসেছেন।
কেনো এক অর্জুনের লক্ষ্য ভেদ অচিরেই তাকে নিয়ে গেছে সমাজের সংশোধনাগারে। কেনো এমন হলো। কার যাওয়ার ছিল, আর কে গেছেন, প্রযত্নে নারী ঘটিত নানান সংলাপ।
এবার একটু আনারি খুঁজতে হবে।
একটা পুরানো সিনেমার নাম মনে পড়ছে।
" এক নারী এক ব্রহ্মচারী।"
নদীর চরে, সমুদ্রের তটে শত শত সাদা বক কালো বক মাছ খেয়ে গলা বাজিয়ে নির্দিষ্ট ভাবে আকাশের পথে উড়ে যায়।
ঠিক একইভাবে পুকুরপাড়ে মাছরাঙা মাছ শিকার করে।
পেট ভরাতে নয় এটাই আসলে অ্যানিমাল ইনষ্টিঙক্ট। লোকে বলে,  মানুষ সেই পর্যায়ের উর্ধ্বে। অথচ শিক্ষা দুর্নীতির আবহে এটা উধাও।
জেলখানায় পার্থ মন্ত্রী মশাই ব্রাত্য। এ কথা বুঝতে হবে মানুষ এখনও অ্যানিমাল এর ঊর্দ্ধে উঠতে পারে নি; তা না হলে এভাবে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে? ছিঃ।
শুধু তৃতীয় বিশ্ব নয়। তৃতীয় বিশ্বের থেকে প্রথম বিশ্ব অনেক বেশি এগিয়ে। সবখানেই এই দুরাচার। বিশদ ব্যাখ্যা দেবেন জনসাধারণ।
এটা অপেক্ষার প্রথম দিবস, অপেক্ষা করতে হবে অনেক দিবস রজনী।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন