এদিকে আবার হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা বানানোর তোরজোড় চলছে।
হিন্দিতে জেন জি কখন গেনজি হয়ে যাবে এটা বিদ্বজ্জন ভাববেন।
নতুন প্রজন্ম এভাবে ভাবছে না এটা বংশীধরের হাস্য কৌতুক দেখেই কৌশিক বুঝেছে। তার ইচ্ছা হয়েছে জেন জি হওয়ার কিন্তু তা আর হওয়ার নয়।
চুলে পাক ধরেছে, দাঁত টা নড়ছে, পা আর চলতে চাইছে না। তবুও ইচ্ছে হয়েছে শেষবারের মতন জেন জি হতে।
কুড়ি সনে কোভিড এর পর থেকেই একুশ পৌঁছেছে সমাজে।
কখনো একুশে আইন।
কখনো একুশে ফেব্রুয়ারি।
কখনো একুশে জুলাই।
সেই কোন অতীত। আঠারোতেই সেই কোভিডের অনন্ত ঘোষণা। তিনি আঠারো বছর নিয়ে কবিতা লিখেছেন।
একুশে তিনি চলে গেছেন, লিখেছেন এই যৌবনের চিন্তার বহর।
সত্যিই তাই।
যৌবন দুঃসাহসী হয়। খুঁজতে থাকে একটা সুন্দর জীবন।
নেতাজি সুভাষ বোস ও ব্যাতিক্রম নন।
'তরুনের স্বপ্ন' বইটা জেন জি দের কাছে ঠিক আধুনিক গীতা।
বড় বিচ্ছিরি রাজনীতি চলছে।
গাধার গলা নয় ছাগলের গলায়ও এখন মালা পরাচ্ছেন জনসাধারণ।
কৌশিক শুধু চুল ছেড়ে।
আর বংশীধর?
সে বুঝতে পারে ধর আছে, ধরণী আছে, সেও আছে।
একটা হৃদয় আছে, একটা আদর্শ আছে, সমাজ পরিবর্তনের একটা রূপরেখা। সেই রেখাটা অসংখ্য বিন্দুর সমষ্টি। সেই বিন্দুর একপ্রান্তে যখন বংশীধর অন্য প্রান্তে কমলা।
কমলাকান্তের দপ্তর এই ভাবেই তৈরী, শুধু মাথায় হাত রাখার মানুষটা কৌশিক।
দিনান্তে একটু খাবার লাগে কৌশিকের। সকালে ঘুগনি মুড়ি, দুপুরে মোটা চালের ভাত মেলে নিয়ম মেনে সে পেয়ে যায় কখনো বংশী কখনো কমলার সৌজন্যে।
দিনান্তে খাবার বলতে কাগজ আর কলম। কখনো আবার তুলি ও কলম।
কোনো কোনো দিন বিপিন আসে রাত আটটার পর। বয়েস চল্লিশ ছুঁই ছুঁই, হাতে বাংলা মদ সাথে কখনো রুটি, কখনো মুড়ি আবার একটু বেশি রোজগার হলে এগরোল।
বিপিন অটো চালায়। পরিবার বলতে মা আর বাবা।
সংসারী হওয়া হয়ে ওঠে নি। একটা মেয়ে তার খুব মনে ধরেছিল তবে ফলপ্রসূ হয় নি।
কৌশিক মন দিয়ে যখন একটা নতুন লেখা শুরু করেছে তখন দরজায় কে যেন কড়া নাড়ল। ঘড়িতে তখন প্রায় মধ্যরাত।
কে বলার আগেই উত্তর এলো আমি বিপিন।
দরজা খুলে বংশী হতবাক। বৃদ্ধ মা-বাবাকে নিয়ে ওরা তিনজন।
বলল, কি হয়েছে?
বিপিন কিছু বলার আগেই ওর মা-বাবা বললেন এই বৃষ্টিতে কোথায় রাতটা কাটাবো? ও বললো চলো দাদার কাছে।
সেই রাতটা কৌশিকের কাছে একটা সম্পদের মতন।
সে একটা পরিবারের সদস্য, তার সাথে তিন তিনটে মানুষ।
আর জীবনধারা? থাক সে সব।
সেই রাতটা লেখা লিখি তেই শেষ হল।
পরের সকালে একে একে বংশী, কমলা শেষে এলেন বাড়িওয়ালা।
ওনার বাড়িতেই ভাড়া থাকতো বিপিন।
কৌশিক বললো বিপিন আপনার ভাড়ার বাকি থাকা টাকাটা দিয়ে দেবে। আমার এই পৈতৃক বাড়িতে থাকার মতন মানুষ নেই।
আমি তিনজন মানুষ পেয়েছি। ওরা এখন থেকে এখানেই থাকবে।
সে দিন থেকেই বিপিন মদ ছেড়েছে।
আর ওই বাড়িওয়ালা?
তিনি মাঝে মধ্যেই আসেন। বিপিন কে বলেন, আমাকে বাজার করে দিবি না?
বিপিন ওনার বাজার করার দায়িত্ব ছাড়ে নি।
কৌশিক ভাবে, এই বিপিন ও একদিন জেন জি ছিলো, স্বপ্ন ছিলো।
অথচ আজ?
কৌশিক বুঝতে পারে জীবন ফুরোয় আদর্শ ফুরোয় না।
বিপিন বাড়ি ভাড়ার টাকাটা শোধ করেছে, এখন শুধু সময় সময় প্রাক্তন বাড়িওয়ালার বাজার করা, রেশন তোলা, অসুস্থ হয়ে পরলে ডাক্তার ডেকে আনা অথবা অটোতে বসিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সে ভোলে নি।
সময়ের নিয়মেই কৌশিকের সাথে তৈরী হয়েছিলো একটা সুসম্পর্ক।
সকালে একসাথে দু কাপ চা দিয়ে শুরু হয়েছিল। এরপর সন্ধ্যায়ও তিনি উপস্থিত হতেন।
প্রতিদিনের যেটুকু লেখালেখি কৌশিক এর কাজ, তাতে ভাটা পরতে লাগলো।
শুধু নতুন আরেকটা অধ্যায় তার কাছে উন্মুক্ত হলো। ওই প্রাক্তন বাড়িওয়ালার পত্নী বিয়োগের পর সংসারে ছেলে, বৌ আর নাতি।
তাদের জীবন সংক্রান্ত নানান ঘাত প্রতিঘাত নিয়েই চলতো প্রাত্যহিক একটা অনুভুতি।
রাত নটায় বিপিন রাতের খাবার দিতে আসতো আর উনি বিদায় নিতেন নিজের বাড়িতে।
একদিন কৌশিকের অনুরোধে রাতের খাবারটা এখানেই খেয়েছিলেন।
না এর পর এই ভুল তিনি কখনো করেন নি, শুধু বলেছিলেন আমার রাতের খাবার টা কে খাবে বলোতো।
বললেন এখন রোজগার নেই, কাজেই নষ্ট করার অধিকারও আর নেই। কৌশিক বুঝতে পেরেছিলেন।
নানান কথা কাহিনী লিখতে লিখতে টেবিলেই কখনো কখনো কৌশিক ঘুমিয়ে পরতো।
সকালে দু কাপ চা এনে বিপিন তাকে জাগাতো। চলতো ঘন্টা খানেকের আড্ডা। বিপিন বাজার নিয়ে ফিরতো। বাজারের ব্যাগটা হাতে নিয়ে তিনি বাড়ি ফিরতেন।
সকালটা অন্যদিনের থেকে সে দিনটা একটু আলাদা। দু কাপ চা নিয়ে বিপিন টেবিলের উপর রাখলো। জলের বোতলটা খুলে কৌশিক কে সে ডাকলো। উত্তর এলো না। অন্যজন চা এ সবে চুমুক দিয়েছেন। বিপিন আবারো ডাকলো। না কোনো সারা নেই।
জীবনে এই প্রথমবার কৌশিক কে বিপিন স্পর্শ করলো। কি শীতল সে শরীর। তিনটে আঙুলের মধ্যে শক্ত করে ধরে থাকা কলম। খাতার পাতার কোনায় ছোট্ট করে লেখা, গল্পটা আজ শেষ হলো।
সত্যিই শেষ হয়ছে। শুধু কলমটা রয়ে গেছে ওই তিনটে আঙুলের অসীম আদরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন