মারুতি-টয়োটা বা মাহিন্দ্রা ফেল পরে যেতো, যদি উড়ন্ত চাকিতে বসে চলাচল করা যেতো। দরকারে মাঠ থেকে পাহাড়, পাহাড় থেকে সমুদ্র-নদী অথবা গ্রহ থেকে গ্রহান্তরেও যাওয়া যেতো অবলীলায়। ভাবলেই ভালো লাগে।
বি এম ডব্লিউ গাড়ির লোগোটা দেখেছেন? ঠিক উড়ন্ত চাকির মতন দেখতে। ইনি গতি বাড়িয়ে উড়তে পারে। আকাশে নয় ভূমিতে থেকে ভূমি। পাশে বসে থাকা ওই কে যেন আমার কেনা এই গাড়িতে আমার পাশের সিটে বসে শচীন কর্তার কন্ঠে ও সুরে আমার হাত দুটো ধরে গেয়ে ওঠে আপন মনে, " তুমি শুধু তুমি।"
বললাম এবার ভীনগ্রহে যাবো বি এম ডব্লিউ নিয়ে। ভয় পেলে কোনো কোনো প্রাণীর লেজ পঞ্চম পা হয়ে সাপোর্ট দেয়। উনার মুখ দেখে ঠিক তেমন মনে হলো।
বললাম এবার উড়ন্ত চাকি কিনছি। তুমি বসবে ঠিক আমার পাশের সিটে।
কথা বলার ফাঁকে কখন যে সে মূর্ছা গেছে বুঝিনি। বি এম ডব্লিউ টা যখন বাড়ির গেটে থামলো তখন বুঝলাম। চললাম হাসপাতালের পথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন