কেন এমন নামকরণ?
তৎকালীন ইউনিয়ন রুমে তাদের স্থান ছিলো না। অথচ কলেজে তারা স্বনামধন্য।
সেটা রাজনৈতিক পালাবদলের একটা বিভ্রান্ত সময়।
বিয়ান্ত সিং এর গুলিতে নেত্রী ধরাশায়ী।
চতুর্দিকে চলছে শিখ নিধনযজ্ঞ ।
ম্যান্ডেলা এই রায়েট দেখেছে। সে বাংলাদেশ থেকে এই দেশে এসেছে পাকিস্তানি লাল চোখ, লাল তলোয়ার দেখে।
এজন্যেই সে বুক চিৎ করে এগিয়ে গেছে।
বেছে নিয়েছে এক মৃত্যু থেকে পার পেয়ে আরো এক মৃত্যুর পথ।
আলালের ঘরের দুলাল এই সবের উর্ধ্বে। সে পাতার পর পাতা শুধু অঙ্ক কষে চলেছে। একেবারেই শাস্ত্র চর্চায় মশগুল।
একবার এক্সপোনেনশিয়াল, একবার কেওস।
একবার রিলেটিভ ভিলোসিটি একবার থিওরী অব রিলেটিভিটি।
আরো অনেক কিছু।
আর ম্যাক্সিম?
ইংরেজির সাথে সে রপ্ত করে ফরাসি ভাষা, রুশ ভাষা।
কখনো আহ্লাদ করে কাউকে বলে যাস্ত ভিয়েতে।
বলে কাক ভি পসিভিয়েতে।
আবার নিজের মতন সে ইতিহাসের বই পড়ে। পড়ে ইউরোপের রেনেসাঁ। পড়ে বাস্তিল দূর্গের পতন।
তার ইচ্ছা হয় ইউরোপ যেতে। ইচ্ছে হয় নতুন ভাবে একটা ফরাসি পরিবর্তন দেখতে।
এই সমস্ত বিষয় বলেছেন প্রিন্সিপাল ঈশান চন্দ মহাশয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন