নতুন রবির কিরণ
প্রাক্কালেই দেখছি মেয়েরা সব কেপ্রি আর টপ ফেলে অশরীরির মতন শাড়ি পরেছে। ছেলেরা সব মাসল্ ঢেকে ধুতি পরেছে হাঁটু ঢেকে। আপার কারোর বুট শার্ট, কারোর ফতুয়া, দু এক জন আবার গোল গলার গেঞ্জি পরে দূর্বার নন্দী-ভিড়িঙ্গি নৃত্যের মতন কোমর দোলাতে ব্যাস্ত। বুড়োটার হাসি আর দেখে কে? শেষে হাসি থামাতে নিমপাতা ফুটিয়ে এক গ্লাস তেতো জল তার ছবির সামনে রাখা হলো। না বুড়োটা ছুঁলো না। এর পর এক গ্লাস চিল্ড বিয়ার আনা হলো। বুড়োটা হাসলো। শেষে বিদেশি হুইস্কি সোডা আর বরফ দিয়ে রবীশ্ব স্মরণম্ স্মরণম্ রবীশ্ব শব্দে বাংলার মাঠ ঘাট নদীতে প্রবল বেগে বান এলো। তিনি স্বতঃপ্রণোদিত ভাবে সামান্য জাগলেন, আবার নিদ্রা গেলেন। এসব দেখে অনেকে বললো এটা নিদ্রা নয় মূর্ছা। কে কার কথা শোনে।
জোড়াসাঁকো যে রাস্তায় সেই রাস্তার নাম মদন চ্যাটার্জী লেন। ওঁর বাড়ির উল্টোদিকে আমার একটা আবাসস্থল আছে। ওটা যৌবনে কেনা সামান্য দামে। ভাড়াটে ভরা বাড়িটা কিনেছিলাম শুধুমাত্র আন্তর্জাতিক স্তরে শুধু একটা পরিচয় থাকার কল্পনায়। সে কল্পনাও ব্যার্থ। এর পর নতুন ভাবে একটা ঠিকানা লিখতে শান্তিনিকেতনে এক টুকরো জমি কিনলাম, বাড়ি বানালাম। অচিরেই সেই বাড়িটা হয়ে উঠলো গোকুলে বাড়ার স্বপ্ন। ভাবলাম ঘাট হয়েছে। ওই বুড়োর সাথে আর সম্পর্ক রাখবো না। রাখবো না বললেই হবে?
পর্যায় সারণীর প্রতিটা পদে বসে আছেন ঐ বুড়ো। ধাতু- অধাতু, জৈব- অজৈব, শব্দ -নিঃশব্দ, সার- অসার সব খানেই ওই দাড়িওয়ালা।
বুঝলাম যা যা লিখেছি প্রথম অব্দে সেখানেই সে আমাকে ধরে ফেলেছে। বুঝলাম আমার আর পালাবার পথ নেই।
পরের দিন দিব্যজ্ঞান লাভ করলাম। দেখলাম তিনি মেঘের আড়াল থেকে ঠিক ইন্দ্রজিৎ এর মতন নতুন যুগের শ্রেষ্ঠ সম্পদ এই বিজ্ঞান মানুষ গুলোকে অত্যন্ত আদরের সাথে বলছেন, এই না হলে হয়? বললেন, সত্তিই ' চিত্ত হেথা ভয় শূন্য উচ্চ হেথায় শির'।
জ্ঞান হেথায় মুক্ত তিনি বললেন না। বললেন অজ্ঞানতা এ যুগে পাপ নয়। এ যুগে পাপ আসলে জ্ঞান। বললেন জ্ঞানেন্দ্রীয় দোষে গুনে ভরা। বললেন বৃহৎ এ পৃথিবী, কতটুকু জানি? বললেন অদৃষ্টের ফল ভোগ করাটাই স্বাভাবিক। আমি শিক্ষার আঙিনায় কখনো পৌঁছতে পারিনি। আমি অশিক্ষার গহ্বরে সেদিন যেমন ছিলেম এখনও তেমন আছি। ওই বোধি বৃক্ষ আমি দেখিনি, শুনেছি। আমি বুদ্ধদেব হতে চাই না কারণ জীবনের কঠিন সত্য আমার ধারনার অন্তরায়। আমি আমার বাপকেলে জাহাজ ডুবতে দেখেছি; দেখেছি স্বর্গ, মর্ত্য আর পাতাল এর সহজ সহাবস্থান।
এরপর তিনি আমাকে নির্বাসনে পাঠিয়ে দিলেন। সেখানে আমি পর্ণকুটীর বানিয়ে ছিলেম। ওই অনুর্বর জমিতে বসে সুরের সাধনা করে বেশ সমৃদ্ধ হয়েছিলাম। সেখানে ঠান্ডার মাত্রা যেমন ঠিক তেমন গ্রীষ্মের রবি। থমকে যেতাম নিজের নাম বুঝে।
বুঝেছিলাম রবি আলো যত না দেয়, তাপ দেয় আরো অনেক বেশী। শেষে আবার ফিরে আসা এই গঙ্গা পাড়ের জোড়াসাঁকোর যৌথ পরিবারে। শুধু একটা রক্তকরবী ফুটলো ওই উত্তর পূর্বে।
তাঁর চোখের জলের ধারার সাথে মিলিয়ে মৌসুমী বায়ু এসে পরেছে আজ। সমস্ত দিন যেন এক উৎসবের দিন।মেঘের আড়াল থেকে তিনি বললেন নতুন কোনো এক রূপকার হয়তো আসবে, হয়তো এই রুক্ষ শুষ্ক ভূমিতে আবার ফলবে শিক্ষার নতুন ফসল। বললেন যদি নাও তা হয় আমি নতুন করে ফিরে আসবো এই শুধুমাত্র এই বাংলাকে ভালোবেসে।
তখন ঝমঝম করে বৃষ্টি নামলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন