আজ সন্ধ্যায় বড় রাস্তা দিয়ে খোলা গাড়িতে ধ্বনি দিয়ে একটা মৃতদেহ নিয়ে শববাহীরা চলেছেন শ্মশানে। সেই ধ্বনি থেকেই চা এর পেয়ালায় আজ এই তুফান উঠলো।
সব বিষয় নিয়ে এঁড়ে তর্কের তার্কিক সুধাময় বাবু বলছিলেন, বাংলার কি দশা। মৃত দেহ নিয়েও রামের নাম? এর পর রামরাজত্ব এ রাজ্যে আসাটাই স্বাভাবিক।
একজন মিথ্যা নিয়ে বেশ ভালো থাকা মধ্যবয়স্ক নবীন বাবু ঝাঁঝিয়ে উঠলেন। বললেন বাংলার এই কুয়োর ব্যাঙ সম্প্রদায়ের লোক গুলো আরাম পন্থী। সুযোগ পেলেই রাম নাম নিয়ে বিষাক্ত থুথু ছেটান।
এরা রামায়ণ পড়েন নি, রামচন্দ্রের জন্মস্থান সম্পর্কে মূর্খ থেকেও রাম নিয়ে কথা বলে।
উঠলো চা এর পেয়ালায় তুফান।
এই সমস্ত তুফান ও নৃত্যকলা দেখছিলেন সদ্য উত্তর কোলকাতা থেকে এখানে আসা একজন ডাক্তার। তিনি এই দোকানে আসেন চা রসিক হিসেবে।
একেবারে নির্বিবাদী মানুষ। কখনো সিগারেট আর চা ছেড়ে চটুল চা এর দোকানের নানান তর্ক বিতর্ক নিয়ে তিনি অত্যন্ত বেরসিক।
এই প্রথম তিনি মুখ খুললেন। শুরু করলেন শরৎ সাহিত্য নিয়ে। বললেন কলেরার মহামারীর দিনে যে হরি নামের শব্দ ধ্বনি? যে শব্দ শুনলেই গ্রামের প্রতিটা মানুষ বুকে হাত দিতেন? তারা ভাবতেন পরের দিন তার বাড়িতেও এই রব উঠতে পারে? মনে পরে মৃত দেহ কাঁধে তোলার মানুষ পাওয়া যেতো না সেই মহামারীর সময়। মনে পরছে হাতে ডাক্তারি বাক্স নিয়ে মধ্য রাতে হেঁটে চলা এক ডাক্তারের কথা? ভুলে গেছেন তাঁর সাহিত্যের চরিত্র লালুর কথা? মনে হয় এসব কথা আপনাদের কাছে পুরানো হয়ে পরেছে কিন্তু মানবতার কাছে এ কথা আজও চিরসত্য।
আপনারা রাম নাম সত্য হ্যায় নিয়ে যা বলছেন সেটারও ইতিহাস আছে।
বাংলার এক প্রান্তে শববাহীরা চলেছেন 'বল হরি হরিবোল' ধ্বনিতে, অন্যপ্রান্তে তারা চলছেন আর রব তুলেছেন 'হরি হরি বলো হরিবোল' আর মৃত বিহারী ছেলেটা তার মা কে একলা কাঁধে নিয়ে চলেছে। তার কাছে পৌঁছায় নি কোন মানুষ। সে কোনো এক বাবুর বাড়িতে দাড়োয়ান।
মৃত মা চলেছেন ছেলের কাঁধে চেপে। চোখ মানছে না, গলা ভাড়ি হয়ে আছে তবুও কোনো এক স্বর্গ কামনায় সে মনে মনে বলে চলেছে, ' রাম নাম সত্য হেয়'।
এত কথা লিখতে ইচ্ছা হয় নি শক্তির। কবিতা লিখতো সে, মদ্যপান ছিলো তার নিত্যদিনের। এসব নিয়ে আজ নতুন কিছু ওই মৃত শক্তি দেখেন নি; দেখেছে তার একজন ভক্ত। সে বলেছে ভাগ্যিস তিনি নেই, থাকলে হয়তো লিখতেন,
রাম রাজত্বে জন্মায় নি কেউ
মহাকাব্যের কল্পিত এক রামা
এই প্রজন্মে উঠেছে নামের ঢেউ
গায়ে পরেছেন রামনাম লেখা জামা।
এটা শক্তির ভক্তের লেখা ছন্দ বন্ধে প্রকাশিত হয়েছিল সেই চা এর দোকানে। ব্যবসার স্বার্থ বড় স্বার্থ। এজন্যেই দোকানি পাল বাবু কখনো ঐ তুফানের সাথে গা ভাসান না কিন্তু এই ব্যাপারে তিনি মুখ খুললেন।
বললেন এখন অনেক সময় আমার মনে হয় এই দোকানে বসে এক কাপ চা নিয়ে বসে থাকা কিছু আনাড়ি লোকজনকে শুধু দিচ্ছি দিচ্ছি বলে বসিয়ে রাখবে। কোনো এক সময় তারা গলা তুলে বলবে, কি ব্যাপার? আমার জন্যে চা টা কি দার্জিলিং থেকে আসছে? সে ভেবেছে সে বলবে,
মৃত চা পাতা গুলো হাওয়ায় উড়ছে, আমি ধরতে পারছি নি। যখন পারবো তখন গরম জলে ফুটিয়ে চিনি দিয়ে, দুধ দিয়ে মৃত দেহের জুস বানিয়ে আপনাদের খাওয়াবো কিন্তু জ্বলে যাবে যে দেহটা তাকে নিয়ে সংলাপ করে এই চা পাতার গন্ধকে চামড়া পোড়ানোর গন্ধ বানাবেন না।
শোনা যায় এর পর থেকেই শক্তির ভক্ত কবিতা নয় গল্প লেখা শুরু করেছিল। তার লেখা প্রথম গল্প এটাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন