অবশেষে গোবলয় ক্রোধান্বিত হইয়াছে তৎসহ তাহাদের যুবসমাজ। পিতৃপিতামহ রাম নামে আল্হাদিত হইত কিন্ত্ত তাহারা নন। তাহাদের টনক নড়িয়াছে। তাহাদের মন আজ এইরূপ ভাবিতেছেন, জন্মের পর নির্বিকল্প সমাধি? তাহারা রাম নাম সত্য হ্যায় মানেন তবে তাহা যৌবনে নয়।
সাধুসং মন্দ নয় তবে অসাধুর সহিত একাত্ব হইয়া, যৎপরোনাস্তি বুঝিয়া, আনাড়ির ন্যায় জীবন যাপনে যদি বা মন-মস্তিষ্ক মূর্খের ন্যায় চালিত হইত, স্টম্যাক বাধ সাধিল। অতঃপর যাহা ঘটিতেছে তাহা ঘটিবারই ছিল।
গোবলয়ের মানুষ প্রমান করিবে, তাহারা গো নন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন