আমরা আপনাদের চাকরি দিয়েছি কিন্তু আপনাদের এই চাকরি থেকে বহিষ্কার করার অধিকার আমাদের নেই। আর আপনারা আমাদের দ্বারা চাকরি পেয়ে আমাদের চাকরি দেওয়ার ও না দেওয়ার ক্ষমতা অর্জন করেছেন। এটা অদ্ভুত এক গণতন্ত্র। গানটা ছেলেবেলা থেকে শুনে আসছি। "বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা।" ব্রিটিশ রাজের বিরুদ্ধে সেদিন কবি যা লিখেছিলেন সেই ইতিহাস পুনরাবৃত্তির সময় এসেছে। প্রতিদিন, প্রতিক্ষণ মানুষের কাছে গণতন্ত্রের এই নগ্নতা ধরা পরছে। শাসকদের বিরুদ্ধে কিছু বলা, সে কালে যা ছিলো একালেও তা'ই আছে। অর্থাৎ আমি রাজদ্রোহি। করার কিছু নেই। সেকালে গৌর কিশোর ঘোষ এই অপরাধে অপরাধী আজ না হয় অন্য কেউ। প্রতিবাদ না করাটা এর থেকেও বড় অপরাধ বলে আমি মনে করি। কবির সেই আক্ষেপ আজ মনে পড়ে ' তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন