"পরদিন প্রমীলা পড়িতে আসিল না, সুরেন্দ্রেরও তত মনে হইল না। তার পরদিনও আসিল না- সেদিনও অমনি গেলো।
তৃতীয় দিবস প্রমীলাকে দেখিতে পাইয়া , সুরেন্দ্রনাথ একজন ভৃত্যকে কহিল, প্রমীলাকে ডেকে আন।
ভৃত্য ভিতর হইতে ফিরিয়া আসিয়া কহিল, ছোটদিদি আপনার কাছে পড়বেন না।
কার কাছে পড়বে?
ভৃত্য বুদ্ধি খরচ করিয়া বলিল, অন্য মাস্টার আসবে।"
শরৎ চন্দ্রের নস্টালজিয়া আজও অকৃত্রিম ভাবে রয়ে গেছে। বাংলা ভাষা ও ন্যারেটিভ শেখার সবথেকে ভালো মাধ্যম "শরৎ-সাহিত্য।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন