বর্ষা আমার প্রিয় ঋতু। আমার কর্মজীবন শুরু হয় বর্ষায়। প্রথম শুরুটা এই শিলিগুড়িতে। মজার কথা হল ঐ সময় উত্তরবঙ্গ বরাবর ই বানভাসি হোতো। আমার কাছে খুব আশীর্বাদ এই বর্ষা। প্রথম দু-মাসে কাজ করতে হয়েছিল দশ-বারো দিন। বাকি পঞ্চাশ দিন নাগা। চা বাগানে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ আসতো না। কাজ বলতে একটাই। ট্রিমিং। আসল পড়াশোনা ঐ সময়েই শুরু হয়। সাহিত্যের প্রতি অনুরাগ মূলত রবীন্দ্র সাহিত্যে ঐ সময়টায়। আমার কাছে আজও যা অমূল্য।
কাজের সাথে বা আমার পেশার সাথে সেই যুবক বয়সেই আমার বৈরিতা।
এরপর কানপুর, লক্ষ্ণৌ, ইন্দোর, কচ্ছ, অবশেষে সেই উত্তরবঙ্গ।
নতুন করে আলপচারিতা আর কতিপয় সিনিয়র বামপন্থী বন্ধুর সাথে সাহিত্য আর সঙ্গীত নিয়ে প্রতিদিনের আড্ডাবাজি। পিযুসদা, উজ্জ্বলদা, অশোকদা, সুকুমারদা তখন আমার বন্ধু। আমার বাবা কিভাবে এইসব খবর পেয়েছিলেন জানি না। আমাকে বললেন আর চাকরি নয়, বাড়িতে ফিরে এসো। সেই শেষ বার আমার শিলিগুড়ি যাওয়া। ভাগ্যিস মধ্যগগনে ওখানে যাই নি!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন