শতাংশ বিচারে আশি হলেও আসি বলতে পারছি না। মূর্খের সংসারে মূর্খামি করতে লজ্জা হয়।
"এই ভোটারা" গানটা শুনেছেন কি হেমন্তের কন্ঠে ? আমি নিশ্চিত ভাবে বলতে পারি আপনারা শোনেননি। শুনবেন বা কি ভাবে। এই সমাজে কান আছে কার? আছে আছে একটা কান আছে, সেটা শোনার জন্যে নয় মোলার জন্য।
তেত্রিশ থেকে দেড়শত?
সন্তান উৎপাদনে রবি ঠাকুরের ওই মাথা নত করে দাও হে তোমার চরণ ধূলার পরে কথাটাই আজ সত্যি। আর ভোট?
ভোট শব্দটা কোথা থেকে এসেছে?
ওহ বাংলা তর্যমায় নির্বাচনের কিছু বুড়ো আঙুলের ছাপ।
বাপরে বাপ এই অশিক্ষিত মানুষ না থাকলে সম্পদ বলতে কিছুই থাকতো না।
এই জ্ঞানগম্যিহীন জনতা, সহায় সম্বল করে, কলেবরে বেশ জেগে আছে রাজনীতি।
একটা ছাগল সেদিন ঘাস খেয়ে একটা কবিতা লিখলো।
'খেয়েছিলাম কাঠাল পাতা
ছোলা খাওয়ায় নি কেউ
মানুষ খাচ্ছে মাংস আমার
বলার নেই আজ কেউ।'
শোনা যায় ১৯৪৭ সনে দেশ স্বাধীন হয়েছিল। কথাটা কি সঠিক? দৃষ্টিভঙ্গি একটু আলাদা হলে আরেকজন বলতেই পারেন দেশ বিভাজিত হয়েছে। আরাম অনেক করেছে সবাই, আর সেটাই আজ হারাম।
আরাম আর হারাম দুটো শব্দের মধ্যে একটা রাম শব্দ রয়েছে। আমি রামচন্দ্র কে রামায়নের একটা বলবান চরিত্র হিসেবে মানি।
রামচন্দ্র নিয়ে কোনো সমস্যা নেই কারন তিনি আমাদের মহাকাব্যের মহান ব্যক্তি। যদিও সীতা মা এর জন্যে একটু কটু শব্দও কোনো কেউ বলেন এই আধুনিক যুগে।
আমি সেখানেও নেই। আমার সমস্যা রামচন্দ্র নয় রাম পাঁঠা নিয়ে। এ পাঁঠা হাল বায়না খালি গুঁতোয়। এই পশুর শরীরের দুর্গন্ধের দায় বর্তায় ভোপরা খাসির গায়ে।
বড় বিপদে পরেছে কিছু মানুষ। না মানুষ নয় কিছু ছাগল- পাঁঠা কুল। না তেমন নয় বরং এক কথায় বুঝতে হলে বলাই যায় এরা তারা যাদের মনের মধ্যে বারংবার একটা কথাই আসে " আমি আজ নিজভূমে পরবাসী।"
আজকে একটা খেউর গান বলতেই হবে। শব্দবন্ধ একটুখানি অশ্লীলতার দায়ে পরতে পারে। তবুও লিখছি মনের আনন্দে।
একটু শরীর দিয়ে বুঝতে হবে এই খেউর:
দাদাভাই চাল ভাজা খাই ময়না মাছের মুড়ো,
একশো টাকার বৌ এনেছি খেঁদা নাকে চূড়ো।
খেঁদা হোক বোঁচা হোক সব সইতে পারি,
শোয়ার সময় পোঁদ ঘোরালে এইতো জ্বালায় মরি"।
সত্যি বলছি এক্ষনে বলতেই হয় হে ধরণী স্থিরাভব:। কারন এই গন্ডগ্রাম, এই গঙ্গার পাড়ে কোনো এক কালে একজন নাবিক তার তরী থামিয়েছিল।
শহরের কথা নিয়ে যুক্তি-তক্কো-গপ্পো অনেক হয়েছে এ যাবৎ কাল। যা হয় নি সেটা আসমুদ্রহিমাচল নিয়ে একটু ভাবতে শেখা।
কৈলাস আছে কৈলাসে, আর লিঙ্গ হয়েছে পূজ্য।
একটা কথা আরো একবার স্মরণে এসেছে এইমাত্র, সেটা ওই বলীর পাঁঠা। গলায় ঝুলিয়ে দেওয়া জবার মালা চিবোতেই সে ব্যাস্ত। অথচ একটা খুরধার রাম দাঁ যে তার ঘাড়ের উপরে উদ্ধত সে কথা সে জানে না। না না সে জানে না এমন নয়।
আসলে এই পাঁঠার ইচ্ছা ঘাড়ে কোপ খাওয়া। কিন্তু মনে রাখতে হবে কোপটা খাওয়ার পরেও জীভ বার করে সে বলেছে,
" হায় রামচন্দ্র!"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন