বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

আবিরের তুলা বিচার

শুরুতেই একটা পুরোনো প্রবাদের কিছু অংশ লিখতে ইচ্ছে হচ্ছে। এই শব্দবন্ধ প্রথম শুনেছিলাম অবিভক্ত বাংলার একজন কৃতি বৃদ্ধের মুখে।  কথাটা এরকম ' পরের ধনে পা পরলে তুলার মতন লাগে, নিজের ধনে পা পরলে বজ্রের মতন লাগে।'
অপসংস্কৃতির দায় এড়াতে একটা শব্দ একটু ধনাত্মক ভাবে আমি উপস্থাপন করলাম।
ইদানিং কালের আধুনিক বিজ্ঞানমনস্ক তত্ত্ব আরো একটু বেশি ব্যাথার উপমা দিয়ে থাকেন। তারা বলেন প্রসব যন্ত্রণার শতগুণ বেশি যন্ত্রনা অনুভব হয় যখন ওই প্রবাদ বাস্তবায়ন হয়। দুটো সম্ভাব্য যন্ত্রণার বিষয়টা সামাজিক পরিসরে আজকে এসে পরেছে রাজনীতির আঙিনায়।
একদল তুলার উপর পা রাখছেন আর অন্যজন বজ্রের যন্ত্রনা নিয়ে কায়মনোবাক্যে নানান অপ্রকৃতস্থ কথা বলে যাচ্ছেন। যিনি তুলায় পা রেখেছেন তিনি মনে মনে একথা অবশ্যই অনুভব করেন উল্টোদিকের যন্ত্রণার স্বরূপ।
বস্তুত এই যন্ত্রনা তাদের ভোগ করতে হয় না, হয় তাদের যারা এই অনধিকার প্রবেশের শিকার।
ওই অঙ্গ নিয়ে আরো একটা আধুনিক যুগে স্বমহিমায় সৃষ্ট প্রবাদ আছে। সেটাও নিশ্চয়ই অশ্লীলতার দায় এড়িয়েই লিখতে হবে। 
এটা বিশদভাবে বললে শুনতে যেমনটা শোনায় সে ভাবেই লিখছি।
কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে থাকার অর্থ বস্তুত ' পিতৃদত্ত সম্পদ বন্ধক রাখা।'
শিক্ষায় যত কমই থাকুন, সংস্কৃতি রক্ষা করা আমাদের নৈতিক কর্তব্য। কখনো একটু ব্যাতিক্রম ঘটনায় শব্দবন্ধ বদলাতেই পারে। এবার সেই কথাগুলো আলোচ্যসূচিতে আসবে।
সভ্য সমাজ সদাই সভ্যতার সাক্ষী হিসাবে থেকে যায়। এখানেও একটা প্রশ্ন চিহ্ন? 
সভ্য কে? অসভ্য কে?
এখানেও একটা গাণিতিক ব্যাখ্যা প্রয়োজন।
শতাংশের বিচারে সভ্য- অসভ্যের বিচার করবে কে?
আবার সেই রাজনৈতিক সংবাদ বিচিত্রা।
একটু বর্ষীয়ান মানুষেরা জানেন, আকাশবাণী কলকাতা কেন্দ্রের সেই নতুন ভোর আসার আগের সংবেদনশীল এক ভাষ্য।
না বাবা এই দায় আর নেওয়া যাবে না। এটা আমার কথা নয়, এরা তারা, যাঁরা রাজনৈতিক সহায়তায় দিব্যি আছেন নব কলেবরে একজন বুদ্ধিজীবী হিসেবে।
আচ্ছা তাদের কি তুলার ভান্ড নেই। সেই তুলার স্তুপে কখনো কেউ পা রাখবে না একথা কি হলফ করে বলা যায়?
হয়তো যায়, অন্যথায় তাদের ওই তুলার বস্তা কাঁধে তুলে দৌড়তেই হবে। 
আমার এই শব্দবন্ধ পরে মুচকি হাসলেন খাঁদুর দাদু।
তিনি এক দুর্লভ তুলার বস্তার মালিক। যখন বাঁ দিকে হাটেন তখন সেটা ডান দিকে আর যখন ডানদিকে......। থাক সে কথা।
সামান্য থেমে সেদিন ওই দাদু বললেন, লেখক বন্ধু তুমি আজ একটা সঠিক বাস্তবের মধ্যে আমাকে স্থান দিলে।
বললেন চালিয়ে যাও তোমার কলম, দেখবে একদিন কিছু অসভ্য শব্দ বাংলা চলন্তিকাতে জায়গা করে নেবে।
আমি একটু লজ্জা পেয়েছি ওনার কথায় কিন্তু এটা বুঝতে পেরেছি আমার লেখা ত্রুটি মুক্ত।
ওই যে শুরুতেই বলেছিলাম তুলার কথা সেই তুলায় হাত রেখে কোন পুরুষ কি বলবে জানি না; তবে আমি, হ্যাঁ আমি আবির বলছি, ওই ওলনের সাথে আমি চার ডিগ্রি হেলে সুন্দর দাঁড়িয়ে আছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন