শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

নং

 :১:

এখন যেখানে থাকি সেখানে এসব আনন্দের কথা বললে সকলে ছিঃছিঃ করে। আসলে আনন্দ সুস্থ দেহে বলির পাঠার যে কপালে সিঁদুর দেওয়া মুখের দর্শন হয় এখানে নতুন বিয়ের পর বৌগুলো সেভাবে সিঁদুর পরে। গানটা মনে এলো। "ওহে সুন্দরী রূপসি.. আমি পড়লাম প্রেমে তারি।" না এরা এমন নয়। কেউ যদি বলতে পারে এরা কেমন আমি রোদে বসে শিশুদের মতন আর মুড়ি খাবো না। তাদের সঙ্গিনীর দল বললো এই লোকটাকে সামলানো কঠিন। কুকুর গুলো ঘেউ ঘেউ করলো। ওরা বুঝে গেছে এরা যমের অরুচিকর মানুষ। দরকার পরলে যার জন্যে শতকথার মালা তাকেই নিয়ে যাবো স্বর্গে। 

ভাবুন অবস্থা। মর্ত ছেড়ে স্বর্গে যার যাওয়ার ইচ্ছে নেই যমরাজ তাকেই নিয়ে যেতে চায়।

ওদিকে আবার সিঁদুর রং বদলালো। লাল ছেড়ে গোলাপি, গোলাপি ছেড়ে সবুজ, সবুজ ছেড়ে কালো। 

কুকুর গুলো এসব বোঝে। তাই তাড়া করে ঐ সব হৃদয়বান অনেককে। ঠিক এক্কাগাড়ির মতন এই সব টিপ পরারা জগৎ সংসারে ভরে আছে। যে হেতু বোঝে তাই ঘেউ ঘেউ করে যায়।

:২:

হল্লা যখন শেষ হলো তখন ঢেঁড়স গুলো সিদ্ধ হয়ে গেছে। মাখতে হবে তেল ঝাল দিয়ে। কড়াইয়ে তখন শুটকি মাছ নিয়ে লারালারি। মুসুর ডালে পেঁয়াজ ফোঁড়ন


শেষ। 

এক শিষ্য বা ভক্ত আবার কচি পাঁঠার মাংস রান্না করে নিয়ে এসেছে। পাঁঠাটাকে কাটার আগে কপালে সিঁদুর পরিয়েছিলো ঠিক যে ভাবে সিঁদুর কপালে না লাগিয়ে অন্য কোথাও লাগিয়ে সুন্দর ঘুরে বেরায় রাস্তাঘাটে বিবাহিত পরিচিত সুন্দর চরিত্রহীন কিছু মহিলা নয় অন্য কোনো এক জা্তীয় পরিচয়ে   তারা অসম্ভব এক পুরুষ বিদ্বেষি।

:৩:

মনের আনন্দে ময়দানে রঙিন ফোয়ারা দেখতে গেলেম সন্ধ্যার পর। শীত পরেছে বলে হনুমান টুপি পরে ফোয়ারার পাশে গিয়েও সরে এলাম। ঠান্ডা লেগে শীতের প্রাক্কালেই কাশি হয়েছে বিস্তর। তবুও সে এলো। বসলো গা ঘেঁষে। বললো শরীর ভালো নেই না? বললাম বয়সের সাথে শরীর চলে। বললো আমার তা মনে হয় না। বললাম কেনো? বললো আমার মুখের দিকে তাকাও। ইচ্ছে হলো না। বললাম উত্যক্ত করে কোনো লাভ হবে না। 

এসব  শেষ হলো একটা কথায়। মুখের দিকে তাকিয়ে থাকলো, শেষে বললো, থাক আমি চলি।

:৪:

ভাবছিলাম কে এমন আছে যে আমার মুখের দিকে এভাবে তাকিয়ে থাকতে পারে? 

গাড়ির চাবিটা ঘুরিয়ে যখন বাড়ি যাবো ভাবছি, দেখলাম বনেটের উপর মুখ থুবরে পরে আছে দুজন।একজন আমার মেয়েটাকে কোলে তুলে নাচছিলো আর একজন হাততালি দিচ্ছিলো নিজের ভাষায়।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন