বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

আজ নয় কাল আবার লিখবো।

 কোলকাতা রেসকোর্সের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে কয়েক যুগ ধরে। লক্ষ ঘটনার সাক্ষী। ময়দান যেমন লালে লাল হওয়া দেখেছে ঠিক তেমন লালের মৃত্যুর ঘন্টা বাজানোও দেখেছে। সেই ঘন্টার ছবিতে সেও ছিলো পাশে দাঁড়িয়ে। 

নিয়ম করে শিখেছে কে কখন যায় সামনের রাস্তা দিয়ে। চিনেছে সাইরেণের শব্দ। বুঝতে পারে রোগী যাচ্ছে না ভি আই পি যাচ্ছে। গঙ্গার হাওয়ায় তার পরিধান ওড়ে। আগে মাথায় লম্বা কেশ ছিলো কালের নিয়মে ছোটো হয়েছে। তাতে এখন আর হাওয়া লাগে না। ওড়া-উড়ি ভুলে শুধু মাথা ঢেকে রাখে।

বাস, লরির প্যাঁ পো শুনে এখন সে বধির। চোখ ছিলো তীখনো। সেটা কালের নিয়মে ডুবে গেছে। পা কিন্তু পরোয়া করেনা কাউকে। নিজের পায়ে দাঁড়িয়ে থাকে একেবারে নিজের মতন। 

ভোরবেলায় ছোটো ছোটো পাখিরা মাথায়, ঘাড়ে, হাতে এসে বসে। মিটিং করার পর দৌঁড়য় যার যার কাজ যেখানে যেখানে। দুপুরে চিল বসে থাকে দু-কাঁধে আর শকুন এসে ঠোঁট নাড়ে মাথার উপরে।

ঘোড়দৌড় দেখে দেখে ফকির চিনেছে। শুকনো পাতা যেমন শীতের শেষে হাওয়ায় ওড়ে ঠিক রেসের মাঠে টাকা ওড়ার মতন। তবে বসন্তে নতুন  সবুজ পাতা গজায় গাছে, ট্যাঁকশালে নতুন টাকা তেমন ছাপানো হয় না। এই বুড়ো বয়েসে মনে হয় যা দেখেছি বলে দেই। তাই এত কথার মাধুরী। 

ময়দানের পাশে  দাঁড়িয়ে থাকা একটা গাছ আমাকে এ কথা জানালো আর আমি শুধু লিখলাম। আরো অনেক কথা সে বলেছে। তবে আজ আর নয়, কাল বাকিটা লিখবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন