বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

হোক না নতুন একুশে আইন

 

সরকারি দপ্তরের চাকর বাকরদের বিষয়ে একটা নতুন পরিকল্পনা মাথায় এলো। এই সমাজ ব্যবস্থায় বুকে হাত রেখে খুব কম চাকর আছে যে বলতে পারবে উপরি নেই না। একশো বছরের অতীত ঘাঁটলে এই বিষয়টা আরও বেশী করে সত্য প্রমাণ করা সম্ভব। মেয়ের বিয়ের সম্বন্ধ দেখতে এসে আত্মীয় পরিজনেরা বলতেন "ছেলের  মাইনে কম, তবে উপরি আছে।"

এই বিষয়ে শুধুমাত্র মাষ্টারেরা ছিলেন একটু ব্যতিক্রমী। কালে কালে সেও গেছে। মাষ্টারমশাই থেকে তাই তারা শালার মাষ্টারে পৌঁছেছেন। কিছু ব্যাতিক্রম সেই সত্যিকেই বারবার সামনে আনছে।

এবার আমার নতুন পরিকল্পনার কথা বলি। এটা সরকারি ব্যায় কমানোর পরিকল্পনা। যতদূর জানি এর আগে এরকম প্রস্তাবনা কেউ রাখেনি মন্ত্রীসভায়। বিরোধী দল হোক আর সাধারণ মানুষ, সকলের মুখ থেকে এই কথাটা শোনা যায়, আমাদের ট্যাক্সের টাকায় ..... ইত্যাদি প্রভৃতি।

প্রস্তাবনা:-

১. সাধারণ মানুষ দ্বারা নির্বাচিত সরকার রাজ্যের বা দেশের কাজকর্মে কর্মচারী নিয়োগ করবেন।

২.সৎ-নির্ভিক হওয়া অবাঞ্ছনীয়।

৩.টেবিলে বসে নিজের ইচ্ছে অনুযায়ী উপরি নয় প্রফেশনাল ফিস হিসেবেই বলতে পারবেন।

৪.ব্যাক্তিগত স্বচ্ছতার কোনো দায় সরকার বাহাদুর কে জানানো বাধ্যতামূলক নয়।

৫.সরকার কোনোরূপ মাসিক বেতন দিবেন না।

৬.যোগ্যতা ও পৈতৃক অধিত বিদ্যায় পারদর্শীদের সরকার বাহাদুর পুরস্কৃত করবেন।

৭. অবসরকালে তার খাওয়া পরার দায় সরকারের।

আমি এই প্রস্তাবনার পক্ষে-বিপক্ষে কিছু জানানোর জন্যে প্রশাসনের আমলা-কামলাদের কাছে অত্যন্ত আশাবাদী।

এতে সাপও মরবে না, আর লাঠিটাও অক্ষত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন