পাছে কেউ কিছু বলে
রাজনীতির নিউক্লিয়াস টা বদলে গেছে।
তখন প্রোটন কে কেন্দ্রে রেখে
ইলেকট্রন বিন্দাস ঘুরে বেড়াতো,
আর নিউট্রন থাকতো মম মন্দিরে।
ওই মন্দিরে দু জনেই যেতে চাইতো,
নিউট্রন থাকতো নিজের মতন।
এখন এই নিউক্লিয়াস এর
আভ্যন্তরীন পরিবর্তন ঘটেছে
ঠিক ক্যান্সার রোগের মতন।
রাজনীতি আজ কর্কট রোগে আক্রান্ত।
কে বাঁচাবে তাকে?
মানুষ দু হাজার সাতশো বছর ধরে
নিজের শরীরকে আজও বাঁচাতে পারে নি।
আর রাজনীতিতে যে ক্ষয় রোগ ছড়িয়ে পরেছে
তার ওষুধ বানাতে লক্ষ-কোটি বছর লাগতে পারে
অথবা সময়টা কমতে পারে
ঠিক বিপ্রতীপ ভাবে।
সমাজের সকাল নেই, দুপুর নেই
রাত্রিও ছিলো না কোনো কালে।
সে বেড়ে ওঠে স্বাধীকার প্রতিষ্ঠার স্বার্থে।
আসলে এই আজ যারা নিজেদের
এই রাষ্ট্র যন্ত্রের মালিক ভাবেন
তারা ভুলে গেছেন
সমাজের বুভুক্ষ মানুষ
একসাথে বেঁচে থাকার অঙ্গীকার করেছিল
সেই অতীতে।
ধ্বংস হয়েছে সামন্ততান্ত্রিক সমাজ;
শুধু জেগে আছে তার ধর্মীয় বাতাবরণ।
সেই আঙ্গিক কে সাথে নিয়ে
সমাজের সাধারণ অধিকার আজ ভূলুন্ঠিত।
আব্রাহাম লিঙ্কন এবার নিশ্চয়ই ফিরে আসবেন।
না আমি ওই ইউটোপিক সমাজতন্ত্রের কথা বলবো না।
আজ কালের অশিক্ষিত বর্বর রাজনীতির লোকেরা
পাছে কিছু বলে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন