আমার স্কেলিটনটা দান করে যাবো ভেবেছি
বুঝে শুনে মৃত্যুর আগেই একটা দস্তখত করেছি জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে
লিখেছি মৃত্যুর পর এই দেহটা যেন চিতাশয্যায় না পৌঁছায়
লিখেছি এই দেহটার উপরে কোনো কেউ যেনো মাটি না দেয়।
দেহটা যেনো থাকে উন্মুক্ত শয্যার উপরে
ঠিক জীবিতের মতন;
ঘুমন্ত শরীরটা,
একে একে পচনশীল হয়ে পরবে।
বাড়ির আশপাশের মানুষেরা
অভিযোগ জানাবে,
কোনো এক পচা গন্ধের
অনতিকাল পরে আসবে পুলিশ
ভাঙবে ঘরের তালা।
শরীরের লক্ষ এক জ্বালা সেদিন শেষ হবে।
কারণ তখনও এই স্কেলিটনটা পরে আছে বিছানার উপর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন