শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

নির্ধনের ধন

 লক্ষ কোটি ঋণের বোঝা নিয়ে

দিব্যি তো থাকেন ঘুমিয়ে।

ঘুম ভাঙলেই ঋণের কথা শোনে,

অবজ্ঞা করে একান্ত আনমনে।

ডে৺টে বলে কে করেছে ঋণ?

নিশ্চয়ই কোনো এক গুণীন

বলেছে এসব।

এলেন কেশব।

বললেন যুদ্ধ করেছি তাই,

ন্যায় অন্যায় নাই

শুধুমাত্র সামাজিক স্বার্থ দেখেছি।

কোন সমাজ তোমার কাছে প্রণিধান যোগ্য?

বললেন যা কিছু সমাজ সংসারে ভোগ্য।

সবাই বললো আমাদের এই ঋণ

কখনো কি হয়ে যাবে ধন? 

বললেন নির্ধনের ধন ?

ভাবুন এই ঈশ্বর কে প্রতিক্ষণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন