যা তুই কখনো বলিসনি
তুই বলেছিলি
মরার আগের দিন দেখা হয়ে যাবে।
তুই বলেছিলি
যেদিন তোর যাওয়ার পথ পরিষ্কার হবে
আমাকে জানাবি।
তুই বলিস নি
না বলে চলে যাবি,
বলিস নি আর ফিরে আসবি না।
শুধু শতেক আশায় রেখে
হারিয়ে গেছিস।
ভালো হয়েছে এই সব করে।
আমি খুঁজে বেড়াবো তোকে,
থাক লুকিয়ে
স্বর্গে মর্ত্যে উপত্যকায়।
আমি খুঁজে পাবো কারণ,
এখানেই দেখেছি তোকে
এখানেই তোকে বন্ধনে জড়াবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন