বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

মধুরেন সমাপয়েৎ

মধুরেন সমাপয়েৎ


ওহে পতঙ্গ তুমি সত্যিই আজ মহান।

তোমার সঞ্চিত মধু আজ

শুধুমাত্র তোমারই নয়,

মানব সভ্যতার শিখরে তা উঠেছে।

ভাবছিলাম শ্রমিকদের কথা।

তারা সম্পদ তৈরী করে 

ঠিক শ্রমিক মৌমাছির মতন।

আর তার ভোগ বিলাস?

নৈব নৈব চ।

আরো একজন আছেন এই পর্বে।

পতঙ্গের পরিবারতন্ত্রে সে এক বীরপুরুষ,

ঠিক মানুষের পরিবারের মতন।

ভাগ্যিস সব পুরুষ সুপুরুষ নয়,

নয়তো পুরুষের অস্তিত্ব হয়তো লুপ্ত হতো।

সবাই পুরুষ বা নারী তান্ত্রিক সমাজ নিয়ে

লক্ষ শত কথায় অশান্ত করে তোলে।

একবার ও ভাবেনা  দুর্বিসহ রাজনীতির কথা।

হয়তো লাভ নেই শুনে!

আমরা সাধারণ শ্রমিক হতে পারি,

তবে ওই মৌমাছির সংসারের নই।

আমরা মানুষ,

আমরা কখনোই ওই মহারাজ অথবা

মক্ষীরাণির দরবারে হাঁ হুজুর

বলার দলে নেই।

আছি শুধু স্বাভাবিক জীবন এর আহ্বানে।

সেখানেও সেই একটাই কথা প্রযোজ্য,

জীবন যেন এমন হয় ওই মৌমাছির জীবনের মতন।

এক কথায় বললে বলতে হয়,

মধুরেন সমাপয়েৎ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন