মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মৃত্যুটা যেমন মানুষের, কুকুরের, বিড়ালের, ইঁদুরের হয় ঠিক তেমনি আজ মৃত্যুর সাথে সহাবস্থান করছে যে মানুষ মানবতার কথা বলে,  সেই মানবতা বিষয়টাও একটু ফিরে দেখা প্রয়োজন। মানবিক বিষয় পাশবিক বিষয়ের ঊর্ধ্বে। কিন্তু কতটা ঊর্ধ্বে এ কথা একটু ভাবতে হবে। ভাবতে হবে মানুষ তার অ্যানিমাল ইনস্টিঙ্ক্ট কতটা বাদ দিয়েছে তার সামাজিক জীবন পর্যায়ে। 
কুকুর, বিড়াল, ইঁদুর, বাদুড় নিজেদের মধ্যে লড়াই করতে উদ্যত হয় স্রেফ যৌনতার স্বার্থে। ওই নিয়েই যত লড়াই। বাকিটা খাদ্যের বিভাজন নিয়ে। সেখানে অবশ্যই একটা সহযোগিতা অথবা সামান্য লড়াই শেষে ভাগ করে খাওয়া কিংবা অশক্তেরা একটু পচা পান্না খেয়ে দিব্বি একসাথে এক জঙ্গলে সুস্থ সহাবস্থানের পথে টিকে থাকে।
পশু শ্রেষ্ঠ মানুষ এ ব্যাপারে একেবারেই আলাদা। জীব জগতে এমন বিরল পশু শুধু মানুষ। 
মানুষ শব্দের একটা সূক্ষ্ম ব্যাখ্যা আমরা পেয়েছি কোনো এক মানুষের মুখে। এ বিষয়ে তাঁকে তির্যক ভাবে আনতে চাই না। কারণ আমি নিজেই আর সেই অতিকায় অতি বৃহৎ ভাবনার পথিক নই। আমার মধ্যে যে অ্যানিমাল ইনস্টিঙ্ক্ট কাজ করছে সেটা ওই বৃহৎ ভাবনার পরিপন্থী হতে চায়।  
সত্যিই আমি মনে করি মানুষ শব্দটাকে পানুশ বললে একটা স্ট্যাটিকাল ইক্যুইলিব্রাম হতে পারে। 
অর্থাৎ আমরা একাধারে উন্নত প্রানী এবং উন্নত পশু। যে পাশবিক রূপ কোনো এক লক্ষাব্দ পূর্বে মনে হয়েছিল সেটা আজকের নিরিখে ভুল হিসেবে পরিগণিত হয়ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন