বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ওরা শিক্ষক

জৈব যৌগের সংজ্ঞাটা নতুন ভাবে মনে পরলো। মনে পরলো আজকের সমাজের বুকে নিরপেক্ষতার ধার না ধারা একটা বিউটেনিক স্তম্ভের গলা ফাটাতে দেখে। বিউটেন যেমন নিস্ক্রিয় হয়ে থাকে কিছু সংখ্যক পেটোয়া হাইড্রোজেনের সাথে বন্ড তৈরী করে ঠিক তেমন রাষ্ট্রশক্তি চার হাত বাড়িয়ে চতুর্থ স্তম্ভ কে সাক্ষী গোপাল বানিয়ে কিছু উদ্বায়ী মস্তিষ্ক হীন লাঠিয়াল কে কাজে লাগিয়ে, দমন পীড়নের পরে শুধু টেম্পোরাল ক্ষমতার বলে।
অধিকার এর স্বার্থে আজ চোর, চিটিংবাজ, বিউটেনিক স্তম্ভ এবং রাস্ট্রের এই সাংগঠনিক সহাবস্থান দেখে একটা শব্দ মুখে আসছে।
সত্যিই এই সভ্যতায় ( অসভ্যতা) স্তম্ভ বলে কিছু আর সুখ্যাত অবস্থায় নেই। 
এরপরে হয়তো কোনো পেন্টেন, হেক্সেন, হেপ্টেন অথবা অক্টেন আসবে নানান যুক্তিহীন ব্যাখ্যা দিতে।
এই সমাজে প্রোপেন আজ বড় অসহায়। সে এখন ঠিক সধবার একাদশীর পর্যায়ে পৌঁছেছে। চোখ এখন খুলে দিয়েছে রাষ্ট্র অন্যথায় বলতেই হয় অতীতের সাথে সামান্য সাযুজ্য রেখে, চোখ বন্ধকরে দাঁড়ি পাল্লায় যা ছিল অভ্রান্ত সেটাই এখন খোলা চোখ এর সামনে বড্ড নিরর্থক।।
কিছু অসমাপ্ত বিষয় প্রকৃতিতে সময়ের নিয়মেই ফিরে আসে।
এটাও একটা ফিরে আসার বিষয়। সব স্তম্ভ যখন নিষ্ক্রিয় হয়ে পরে তখন জয় হয় মানুষের। 
সেই অতীতকে আজ মাথা নিচু করে মেনে নেওয়ার সময় এসেছে। সেই কথাগুলো একটু স্মরণ করিয়ে দিতে ইচ্ছে হচ্ছে।
"রাজছত্র ভেঙে পড়ে, 
রণডঙ্কা শব্দ নাহি তোলে,
জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে,
রক্তমাখা অস্ত্র হাতে যত রক্তআঁখি
শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি।
ওরা কাজ করে
দেশে দেশান্তরে....."



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন