বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

কলমের ফাঁসি

লিখতে আজকাল আর ইচ্ছে হয় না। মিডিয়ার ব্যাপক গল্পের সাথেও সহমত হতে পারি না। প্রতিবাদ করাটাও রিস্কি, পাছে থানেদার এসে তুলে নিয়ে যায়। কলম লেখা কিন্তু বন্ধ করেনি। কলম নিজের মতন এগিয়ে চলছে এবং এই সব থানেদার এর কলম ধার ধারে না।
কলম যখন খাঁড়ার মতন হয়ে ওঠে তখন কলম কেড়ে নেওয়া হয় অথবা যে মানুষের হাতে ছিল এই কলম তার হাত হত হয়।
খড়্গ নয় কলম হাতে রাখাও আজ অপরাধ। বড় বড় কথা বলা মানুষের কথা বলতে ইচ্ছে হয় না। রাজনীতির ব্যবসায়ীরা আজকে আর  সমাজে বায়ো অর্গানিক ডিকম্পোস্ড নয়। 
এরা কেমিক্যাল অর্গানিক বস্তু ঠিক প্লাস্টিক ব্যাগের মতন। অতীতের সংজ্ঞা অনুযায়ী এরা ঠিক রক্তবীজ এর মতন। জনগণ আবার সেই পুরানো স্তব গান নতুন ভাবে ফিরে পাচ্ছে।
তখন স্তব ছিলো ওদের বাম‌ হাতে মদের বোতল ডান হাতে বোম, ওদের মুখেই আবার শুনি বন্দেমাতরম। পরিবর্তিত ভাবে যে শব্দ বার বার ঝংকার তোলে সেটা ঠিক আগের মতন নয়। 
এখন রামের নাম নিয়ে অজস্র শ্বশুর শ্বাশুড়ি শুধু গান ধরে। সেখানে বন্দেমাতরম এখন নেই আছে ভারতমাতা কি জয়।
এই ভাষা কোথা থেকে এসেছে?
এসেছে কিছু সুশিক্ষিত রাজনৈতিক ব্যাক্তির মুখ থেকে, এসেছে সাম্প্রদায়িক চিন্তা থেকে, এসেছে কিছু বেসিক্যালি অশিক্ষিত মানুষের কাছ থেকে।
কিভাবে এরা আজকে এখানে?
বিবেকানন্দ বলেছিলেন যে মূর্খের কথা, এই অবস্থা নতুন ভাবে সেখান থেকেই কি এসেছে?
একটু ভাবতেই হয়।
এবার আগামীর ভবিতব্য নিয়ে সামান্য ভাবনার কথা লিখতে হয়।
ভারতবর্ষ স্বাধীন হয়েছে এ কথা যেমন মিথ্যা ঠিক তেমন স্বাধীনতা নিয়ে যত কথা আজ অব্দি শ্রুত সেটা সাম্প্রদায়িকতার স্বার্থে। 
আজকের রাজনৈতিক মানুষ গুলোকে একটু সামনে থেকে দেখার চেষ্টা করুন।
অকপটে স্বীকার করতে হবে এরা ছাগ পশুর বলি দিয়ে অত্যন্ত আনন্দিত।
কারা এই পশু?
জীবন জিজ্ঞাসা যাদের কাছে মানুষ হিসেবে বাঁচতে বলে, এরা তারা।
যখন রাস্তায় বসে থেকে কারোর সংসার ভেসে যায় তখন তাদের করনীয় কি? উচ্ছিষ্ট খাবার না খেয়ে শুধু নিরলসভাবে অনশন করা?
সেখানেও কোনো এক ক্ষমতা আর মাধবী- মমতা বয়ে আনে । মমতা যখন নিমের দাঁতন এর মতন মনে হয় তখন শরীর ক্রিয়া করে সামাজিকভাবে।
বড় অতিষ্ঠ মানুষ?
সমাজ এখন শুধু ভাঙতে চায় এই দুর্বৃত্তদের সমাজ। চতুর্দিকে শুধু হাউলিং। এটা নিকৃষ্ট পশুর নয়, এটা পশু শ্রেষ্ঠ রাজনৈতিক মানুষের।
এই পশুদের শরীরে না আছে মমতা না আছে জ্যোতি। 
এই প্রথম দু-পেয়েরা  বুঝলো ঠিক চার পেয়ে গাধার বুদ্ধির পুরানো গল্প লবন আর তুলার সার সংক্ষেপ। বুঝতে পারলো তার হাত দুটো আর হাতে নেই।
নিজের হাত দিয়ে নিজের পা স্পর্শ করে বুঝতে পেরেছে তার পা দুটো পায়েই আছে। এরপরে সে হাত রাখলো নিজের মাথায়।
হায় রে এতদিনে মাথাটা কখন কোথায় পৌঁছে গেছে সে বুঝে উঠতে পারে নি। এই প্রথম মাথায় হাত দিয়ে শুরু হলো পশু শ্রেষ্ঠের মাথা ব্যাথা।
একটা সত্যি নিয়ে কোনো এক দু-পেয়ের কলমটা লিখলো মাথা আর মাথাতে নেই।
কলমের ফাঁসি হলো।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন